20/02/2026
একুশ মানে মুক্তি,
একুশ মানে লড়াই,
মাথা নোয়াবার নয়।
যারা জান দিয়েছ, দাওনি তবু
বাংলা ভাষার মান।
নির্ভয়ে তাই গাইতে পারি
মায়ের ভাষায় গান।
আমরা তোমাদের ভুলিনি,
ভুলিনি তোমাদের রক্তের স্রোতধারা।
তোমাদের জানাই লাখো সালাম
অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে
গভীর শ্রদ্ধা।