অনুশোচনা

অনুশোচনা অনুভূতি অন্যের দারস্থ হয়ে কাব্য লেখার উল্লাসে উন্মাদ। নিজের বলে আদৌ কিছু আছে কি?

23/01/2026

পৃষ্ঠা ১৩০
আমি প্রকাশ্যে কারো প্রশংসা করিনা।আর মনে মনে কাউকে অভিশাপ দিইনা।
সৃষ্টিকর্তা সৃষ্টির মিনতি শোনেন।সকল চাওয়া পূর্ণ করেন।
সম্মুখে প্রশংসা করা তৈলমর্দনের শামিল। গোপনে গালি দেওয়া কাপুরুষের কর্ম।
সৃষ্টিকর্তা সবার।তৈলমর্দন দাতারও কাপুরুষেরও।

নিজের অস্বস্তি কাটাতে অপরের অস্বস্তি দেখার মাঝে যারা সুখ পাই তারা চিরকাল সৃষ্টিকর্তার কাছে মন্দটাই চাই।
মন্দ চেয়ে ভালো পাবার আশা করা বোকামি।

— সোয়াইব

23/01/2026

পৃষ্ঠা ১২৯
একনাগাড় কেউ আপনাকে দুঃখ দিবেনা। মাঝে মধ্যে স্বপ্ন দেখাবে নতুন বসন্তের। আপ্লূত হয়ে ভুলে যাবেন বিগত স্মৃতি। মিশে যাবেন ফের মৌন লেনাদেনার হাটবাজারে। লেনাদেনার বসন্তে নতুন ফুল কুড়ির সমারোহ। আহা পৃথিবী বোধহয় এমনই সুন্দর!
কিন্তু ফুল ফুটবেনা।কুড়ি ফুটে উঠার পরম মুহূর্তে বিভৎস কুপরিকল্পনা গ্রাস করে দুনিয়ার প্রকৃত রুপ আপনার সম্মুখে হাজির হবে।
আমি বহুবার দেখেছি। আমার ক্লান্তি কালের অবসান হলে আবার আরেকটি অশান্তির সুচনা হয়।ঠিক মাথার উপরের মৌচাকে কেউ ঢিল মেরে পালিয়ে যায়।
এভাবেই অনন্তকাল মানুষের এই নতুন নতুন অশান্তির পালাবদলে পার হয়ে যায় পুরো জীবন।মানুষ মানুষের শত্রু।মানুষই মানুষের পরম বন্ধু। কেউ মুখোশে কেউবা অন্তরে।

— সোয়াইব

13/01/2026

পৃষ্ঠা ১২৮
পৃথিবীতে নিরীহ কিছু মন আছে। নিরবে নিভৃতে প্রার্থনা করে আরেকটি নষ্ট লোভী অযোগ্য মনের জন্য!
পারিপার্শ্বিক বাস্তুতন্ত্র পরিপূর্ণতায় যার সমস্ত চাহিদা চাহিবামাত্র হাজির হয়ে যায়।এ পৃথিবীর কোনো কিছুর জন্য তার বিন্দুমাত্র অপেক্ষা করা লাগেনা।
কিন্তু সে নিভৃতে প্রার্থনা করে কোনো এক ঠকবাজকে নিজের করে পেতে!
যার ইশারায় রাস্ট্র ব্যবস্হার ব্যবস্থাপনা হয়, যাকে উঠে দাঁড়িয়ে সম্মানের সর্বোচ্চ স্থানে স্থান দেয় পুরো একটা জাতি।
সে নিজেই নিচে নেমে মাথা অবনত হয়ে সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করে।কোনো এক নিম্ন শ্রেণীর রক্ষিতার জন্যে!
আমি বিনা সংকোচে এক শ্রেণির নারীর চরিত্রের অবস্থান কে ছোট করে উপস্থাপন করলাম। এছাড়া প্রেমের মধ্যকার অন্ধকার কে উদাহরণ হিসেবে আর কিছুই পেলাম না।
শুধু নারীকেই কেনো দোষারোপ করলাম তার বাস্তবতা বাস্তবে পড়া মানুষের কাছে অহরহ শুনতে পাবে।
অথবা লিঙ্গের পরিবর্তন করে নিয়ে এই প্রার্থনার ঘটনাপ্রবাহ অনুধাবন করবেন।

মনের একরোখা মনোভাব এবং একমানুষে আসক্ত হওয়া মনগুলো চিরকাল কারো না কারো অপেক্ষায় থেকে যায়।
মৃত্যুর একসেকেন্ড আগ অবধি!

— সোয়াইব

পৃষ্ঠা ১২৭
01/12/2025

পৃষ্ঠা ১২৭

29/09/2025

পৃষ্ঠা ১২৬
যদি দেখা হয়ে যায় হৃৎপিণ্ড দুর্বল হবেনাহ্,শক্ত করে চেপে রাখবো দুহাত দিয়ে।মুখ ফসকে বলে ফেলবোনা তোমার চোখদুটো সুন্দর।
যদি দেখা হয়ে যায় পুরোনো বিষাদের বিভীষিকা ভুলে আবেগে আপ্লূত হবোনা।বলে ফেলবোনা এখনো ভীষণ ভালোবাসি।
চোখ ফেটে জল আসবেনা।কালো সানগ্লাসে আড়াল রবে। নিভৃতে মিটিয়ে নেবো অনুশোচনার করুণ কান্না।
মৃদু স্পর্শের ভীষণ ইচ্ছে হলে নিকোটিনের ধোয়ায় পোড়াবো ইচ্ছে, বিকৃত মস্তিষ্কের বিলাপ বৃথা যায় যাক হাসিমুখে পাশকাটিয়ে চলে যাবো।
ইচ্ছে করে অপূর্ণ রেখে দেবো মনস্কামনা। বঞ্চিত হবো প্রেম হতে।তোমার আড়চোখে করুণার দৃষ্টি আমাকে গলাবেনাহ্।অযোগ্যের ধারক হয়েই চিরকাল নিজেকে পোড়াবো এভাবেই।

-সোয়াইব

13/09/2025

পৃষ্ঠা ১২৫
আমি যদি দুনিয়ার কিছু মোহ নির্বিঘ্নে মেটাতে পারতাম।
তবে না ভেবেই প্রথমে তোমায় আলিঙ্গনে আপ্লুত হয়ে নিষিদ্ধ জংশনে নিশিত নির্জনে জীবনের সারমর্ম এক নিমিষেই তোমাতেই মিলিয়ে দিতাম।রুক্ষ ঠোঁটের শত বছরের তৃষ্ণা চুম্বনের উন্মাদনায় কপালের এলো চুলের নির্মম বাঁধা অসহ্য বিভীষিকাই ইচ্ছে করে পুড়বার ইচ্ছেতে মাতিয়ে উঠতো সন্ধ্যা থেকে ভোরবেলা।
জীবনের কাঙ্ক্ষিত হিংস্রতা অনাকাঙ্ক্ষিত গল্পে ভরে উঠতো একশো এগারো ভুলের ফুলবাগান।
প্রাণবন্ত মনের এলোমেলো আচরণের চুড়ান্ত কাঁপুনি!
মৌনতার জয়।
কি অদ্ভুত!
কি বিভীষিকাময়!

-সোয়াইব

27/08/2025

পৃষ্ঠা ১২৪
শুনছি চলে গিয়েছো!
দূরে।
দিক্বিদিক শুণ্যতার খা খা নির্জনতায় আহত মৌনতায় কাটতেই চাইছেনা এই শরতের সন্ধ্যা।
অন্তরকে ভুলে থাকবার জুলুমের অত্যাধিক চেষ্টায় কুসুম কুসুম ক্ষত আজ বীভৎস বেদনার মানচিত্র।
দূরে রয়েছো!
দূরে!
দূরে রয়েছো বলে অন্তরের সুপ্ত উল্কাপিণ্ড গোপনে বিস্ফোরণ! চাপা শব্দে!!
শুনছি চলে গিয়েছো!
একপাল নতুনের দেশে।নতুনের আবেশে নতুনতর স্বপ্নের স্বার্থে,নতুনদের সঙ্গে নয়নাভিরাম রঙ্গিন শহরে।
আমি পড়ে রইলাম শরতের সন্ধ্যার অল্প আলোর দেশে।

- সোয়াইব

17/08/2025

পৃষ্ঠা ১২৩
সম্পর্কে যেদিন থেকে ফাটল ধরে সেদিন থেকেই সম্পর্ক দৃঢ়তায় রুপান্তরিত হয়।কালক্রমে তা আরো গভীর হয়।
একসময়ের সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলো তুচ্ছ মনে হয়।ফের ফিরে যাবার আকাঙ্খা জীবনের বাকিটা সময় কুরে কুরে খায়।
অতিত ভীষণ সুন্দর ছিলো এই চির চেনা বাক্য টা চিরন্তন সত্য। অতিতের ভুলগুলো সারাজীবন অনুশীলন করে ভবিষ্যৎ গড়া যায়না।শত ত্রুটির মাঝেও একটা সত্য কিছু ছিলো যা তুমি অস্বীকার করতে পারবে না।
তো এই মৃত জীবিত সম্পর্কের কি কোনো সুন্দর সমাপ্তি হতে পারে না? সুন্দর সমাপ্তি বোধহয় দুজন দুজনের আড়াল করে খুব গোপনে স্বরণ করে মৃদু দুঃখ লালন করে দুজন দুটি পথই বেচে নেওয়া!

এভাবেই চিরকাল অপূর্ণতার গল্পগুচ্ছে চলছে মানুষের জীবন অবিরাম।প্রাপ্য সুখ পাশ কাটানোর এই চেয়ে নেওয়া দুঃখ বোধহয় দুঃখ নয়।
সুখের সারাংশ।

লেখা- সোয়াইব

Address

Moheshpur

Telephone

01983915052

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুশোচনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share