বাংলা রুপ চচ্ছা টিপস Bengali Rupa Chhacha Tips and Beauty Care

  • Home
  • Bangladesh
  • Mongla
  • বাংলা রুপ চচ্ছা টিপস Bengali Rupa Chhacha Tips and Beauty Care

বাংলা রুপ চচ্ছা টিপস Bengali Rupa Chhacha Tips and Beauty Care Bangla Buitecear Bangladesh সকল ধরনের রুপ চচ্ছা টিপস

28/10/2025

ন্যায় বা ন্যায়বিচার — বইয়ের পাতায় যার প্রাসাদ, বাস্তবে যার কবর।
ন্যায় বা ন্যায়বিচার—এই শব্দটি আজ শুধু বইয়ের পাতায় #সিমাবদ্ধ । সে যেন বইয়ের পাতাকেই বানিয়ে নিয়েছে নিজের রাজপ্রাসাদ। আজ দেশের সরকারের কেউ বড় কোনো দুর্ঘটনা না ঘটলে বাসা থেকে বের হয় না। অথচ এই “ন্যায়” শব্দটি মুখস্থ করার জন্য অনেকেই একসময় মুখে ফেনা তুলেছিল। আজ পর্যন্ত অনেকে এর বানান ঠিকভাবে লিখতে পারে না, বলতে পারে না।
এত কঠিন শব্দ, এত ভারী অর্থ — অথচ আজ তা সীমাবদ্ধ চার দেয়ালের ভেতরে। ন্যায়বিচারের আশা এখন সকলের কাছে দুঃস্বপ্নের মতো। আজ ন্যায়বিচার শুধু টাকা, পয়সা ও ক্ষমতাসীনদের হাতে। গরিব বলে ন্যায়বিচার চাওয়া যেন মহাপাপ।
কত বড় বড় ঘটনা আমাদের সামনে ঘটে — কিছুদিন পর সেগুলো ধামাচাপা পড়ে যায়। তারপর এমনভাবে বলা হয় যে আমরা মনেও রাখতে পারি না, কখন কী হয়েছিল। অথচ সেই ঘটনাগুলোর পেছনে থাকে গরিব, অসহায় মানুষের রক্ত-ঘাম ঝরানো পরিশ্রম। সেই রক্তেই চলে দেশের চাকুরি জীবীদের— টয়লেট বিল থেকে শুরু করে দপ্তরের ব্যয় পর্যন্ত। সবখানেই গরিবের পরিশ্রমের টাকাই ব্যবহৃত হয়।
কিন্তু যখন সেই গরিব মানুষগুলো #ন্যায়বিচারের জন্য যায়, তখন তাদেরকেই আবারও বাধ্য করা হয় টাকা দিতে, ঘুষ দিতে। অথচ বিনিময়ে হাতে পায় না কিছুই। কখনো কখনো অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য যে ন্যায়বিচার পাওয়ার কথা, সেই গরিব মানুষটিই তা পায় না।
আমরা সবাই দেশকে ভালোবাসি, নিজের মাটিকে আপন করে নিতে চাই। কিন্তু এখন আমরা দেখি — দেশে শান্তি নেই, নেই মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কেউ। অসহায় মানুষদের কষ্ট বলার উপায়ও নেই। ছোটবেলা থেকে আমরা যে বাংলাদেশকে জেনেছি, শুনেছি, বইয়ে পড়েছি — আজ সেই বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না।
আজ বাংলাদেশকে দেখা যায় শুধু #টকশোতে , খবরের কাগজে বা পরিসংখ্যানে। যখনই কোনো অসহায় মানুষের ঘটনা ঘটে, তখন কিছুদিন তা নিয়ে কথা হয়, তারপর ধামাচাপা পড়ে যায়। মানুষ আবারও মুখে কুলুপ এঁটে বসে থাকে। এটাই আজকের ন্যায়বিচারের অবস্থা — এটাই আমাদের প্রিয় বাংলাদেশের চিত্র।
এ দেশের ৯৯% মানুষ আজ বিদেশে পাড়ি জমাতে চায়, কারণ তারা জানে—এখানে আর শান্তি বলতে কিছুই অবশিষ্ট নেই।২৪ এর গণঅভ্যুত্থান, সরকার পরিবর্তন—সবকিছু দেখেছি, কিন্তু গরিব, অসহায়, দরিদ্র মানুষগুলোই শেষ পর্যন্ত ঠকেছে। তাদের শেষ আশাটুকুও হারিয়ে গেছে।
এখন বৃদ্ধ, অসহায়, যুবক-যুবতী— প্রায় সকলের একটাই ইচ্ছা, কোনো ভাবে #দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়া। কারণ এখানে না আছে #শান্তি , না আছে #জীবনের কোনো #নিরাপত্তা । শুধু আছে টাকার খেলা। এখানে যোগ্য মানুষ চাকরি পায় না, অযোগ্যরা পদে বসে টাকার জোরে ।
#ন্যায়নীতি , নৈতিকতা—এসবের কত বাণী শোনানো হয় আমাদের। কিন্তু বাস্তবে ন্যায়বিচার নেই। যখনই কোনো অঘটনা ঘটে, গরিব কোনো মানুষের জীবন চলে যায়, তখন দেখা যায় দেশে দুর্নীতি হয়েছে, ত্রুটি আছে, সমস্যা আছে—এমন কথা বলা হয়। কিন্তু তার সমাধানে কেউ আসে না। সবাই ব্যস্ত নিজেদের #রক্তচোষা অর্থ উপার্জনে।
আজ এমন এক অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে, দেশের ভেতরে যারা দায়িত্বে থাকে তারা যেন বিদেশে আরেকটা দেশ কিনে নিচ্ছে। কেউ নারীজাতিকে পণ্য করে তুলছে। কেউ আবার দেখা যাচ্ছে কতটা বিয়ে করে তা নিজেও হিসাব রাখে না। এখানে সরকারি চাকরি মানে সোনার হরিণ পাওয়া।
এই সেই দেশ, যেটাকে ছোটবেলা থেকে শুনেছি #আমার সোনার বাংলাদেশ ”—আজ সেই দেশটাই আমাদের কাছে যেন এক অচেনা জায়গা হয়ে দাঁড়িয়েছে।যেখানে বসবাস করতে হয় বন্ধ করে।
শেষে বলতে বাধ্য হচ্ছি—এই লেখা লিখছি, জানি না কেউ পড়বে কিনা, কেউ শুনবে কিনা। তবুও লিখছি, কারণ না লিখে থাকতে পারছি না। কারন আমি নিজেও জানি আমার বলা লেখার হয়তো কোন মূল্যই নেই। কারন আমি নিজেও যে এক গরীব পিতার অধম সন্তান।
এটাই আমার বাংলাদেশ— #বাংলাদেশ । #ন্যায়বিচার #অন্যায় #দুর্নীতি #বাংলারবাস্তবতা
#আহতবাংলাদেশ #অসহায়মানুষ #সত্যবলারঅপরাধ #ন্যায়চাই
#জবাবদিহিতা #মানবাধিকার #প্রিয়েরলেখা #দেশচিন্তা

30/08/2023

"প্রয়োজন ফুরিয়ে গেলে মূল্যায়নও ফুরিয়ে যায়"
------------------------------------------------------------------
বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়৷

কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়।

বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।
যে প্রাবাসি আমাদের দেশের গৌরব সেই প্রবাসি কেও লাশ হলে মাল জিনিসের সাথে আসতে হয় নিজের দেশে।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনাস্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই। অহংকারকে ডুবাই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

💞💞চুল পড়া সমস্যার সমাধান💞💞💞🥰🥰🥰🥰🥰🥰🥰চুল পড়া এখন আমাদের জাতীয় সমস্যা! আর এর সমাধান হচ্ছে নিয়মিত যত্ন। সম্পূর্ণ প্রাকৃতিক এব...
08/02/2023

💞💞চুল পড়া সমস্যার সমাধান💞💞💞

🥰🥰🥰🥰🥰🥰🥰
চুল পড়া এখন আমাদের জাতীয় সমস্যা! আর এর সমাধান হচ্ছে নিয়মিত যত্ন। সম্পূর্ণ প্রাকৃতিক এবং সহজলভ্য উপাদান দিয়েই চুলপড়ার সমস্যার সমাধান করা সম্ভব। এইগুলো তৈরি করা একেবারেই সহজ, উপকরণগুলো আমাদের হাতের কাছেই, এমনকি রান্নাঘরে থাকে! আজকে আপনাদের সাথে এমন কিছু অ্যান্টি হেয়ারফল মাস্ক শেয়ার করতে যাচ্ছি যেগুলো রেগুলার ব্যাসিসে ব্যবহার করলে মাস দুয়েকের মধ্যেই চুল পড়া ভিজিবলি কমবে। চলুন তাহলে দেখে নেয়া যাক –
🥰🥰🥰🥰🥰

মেহেদি, নারকেল তেল, আমলকীর মাস্ক:
🥰🥰🥰
বাজার থেকে মেহেদি পাতা কিনে বেটে নিতে পারেন, আবার গুঁড়ো মেহেদি ও কিনে নিতে পারেন। আধ বাটি মেহেদি বাটা/গুঁড়ো, ২ টেবিল চামচ নারকেল তেল আর ২টা আমলকী বাটা/গুঁড়ো মিক্স করে নিন। এবার পুরো মাথার চুলকে ছোট ছোট সেকশনে ভাগ করে নিয়ে পুরো মাথায় আগাগোড়া প্যাকটি লাগিয়ে নিন। এক ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে শুকিয়ে নিন। মেহেদিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাংগাল প্রোপার্টি যা চুল পরার জন্য দায়ী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে👍ফলে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজায়। আমলকীর গুণের কথা কে না জানে? আমলকীর ভিটামিন সি চুলকে গোঁড়া থেকে মজবুত করে, ড্রাই স্ক্যাল্পের ইচিনেস কমায়, চুলকে হেলদি আর শাইনি করে তোলে। আর চুলের ডীপ নারিশমেন্টের জন্য যে নারকেল তেলের তুলনা হয় না সে তো আমরা জানিই। নারকেল তেল খুব সহজেই চুলের গোঁড়ায় প্রবেশ করে চুলকে ভেতর থেকে প্রয়োজনীয় পুষ্টি যোগায়। এর অ্যান্টি অক্সিডেন্ট আর প্রোটিন চুলকে মজবুত করে তোলে। ফলে চুল হয়ে ওঠে ঘন আর মজবুত।👍
🥰🥰🥰🥰🥰

মেথি, নারকেল তেল, টক দইয়ের মাস্ক: ৩ টেবিল চামচ নারকেল তেলের সাথে আধ বাটি টক দই আর ২ চা চামচ মেথি বাটা/গুঁড়ো মিক্স করে নিন। এবার পুরো মাথার চুলকে ছোট ছোট সেকশনে ভাগ করে নিয়ে পুরো মাথায় আগাগোড়া প্যাকটি লাগিয়ে নিন। এক ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে শুকিয়ে নিন। মেথিতে আছে লেসিথিন, প্রোটিন, ভিটামিন সি আর পটাসিয়াম যা চুলের গোঁড়াকে মজবুত করে তোলে এবং চুল পড়া কমায়। টক দই আর নারকেল তেল দুটোই চুলের এবং স্ক্যাল্পের ডীপ কন্ডিশনিং এর পাশাপাশি চুলের কিউটিকলের সুরক্ষা নিশ্চিত করে। ফলে চুল হয়ে ওঠে প্রাণবন্ত আর ঝলমলে উজ্জ্বল।

পেঁয়াজের রস, নারকেল তেল, অ্যালোভেরা জেলের মাস্ক:🥰🥰
৩ টেবিল চামচ নারকেল তেলের সাথে অর্ধেকটা পেঁয়াজের রস আর ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিক্স করে নিন। এবার পুরো মাথার চুলকে ছোট ছোট সেকশনে ভাগ করে নিয়ে পুরো মাথায় আগাগোড়া প্যাকটি লাগিয়ে নিন। এক ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে শুকিয়ে নিন। পেঁয়াজের সালফার, ভিটামিনস এবং অ্যান্টি অক্সিডেন্টস খুশকি এবং স্ক্যাল্পের অন্যান্য সমস্যা দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে। অ্যালোভেরা জেল চুলের উপরের প্রোটেক্টিভ লেয়ারকে সুরক্ষা দেয়, হেয়ার ব্রেকেজ রোধ করে।👍

অ্যাপল সাইডার ভিনেগার, নারকেল তেল, ডিমের মাস্ক
🥰🥰
একটা ডিমের সাথে ২ টেবিল চামচ নারকেল তেল আর ২ টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিক্স করে নিন। এবার পুরো মাথার চুলকে ছোট ছোট সেকশনে ভাগ করে নিয়ে পুরো মাথায় আগাগোড়া প্যাকটি লাগিয়ে নিন। এক ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে শুকিয়ে নিন🌹ডিমের প্রোটিনের কথা কে না জানে! চুলের ডীপ কন্ডিশনিং এর জন্য ডিমের তুলনা হয় না। আর অ্যাপল সাইডার ভিনেগার চুলের ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে, চুলের পি এইচ লেভেল ঠিক রাখে এবং চুলকে সিল্কি আর শাইনি করে তোলে। নারকেল তেলে আছে মনোস্যাচুরেটেড ফ্যাটি এসিড যা চুল পড়া বন্ধ করে ড্যামেজড চুলকে ডীপলি পেনেট্রেট করে। আর চুলের ন্যাচারাল প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে চুলকে অতিরিক্ত তাপ আর ধুলোবালি থেকে রক্ষা করে। ফলে চুল মাঝখান থেকে ভেঙ্গে পড়া ও বন্ধ হয়।💞💞💞💞💞💞

🥰🥰🥰মশা থেকে বাঁচার উপায়🥰🥰💞💞 তুলসী গাছ লাগানঃ💞💞💞💖অনেকেই বিশ্বাস করে যে বাড়িতে তুলসী গাছ থাকলে নাকি মশা বা মাছি ঘরে ঢুকতে...
08/02/2023

🥰🥰🥰মশা থেকে বাঁচার উপায়🥰🥰
💞💞 তুলসী গাছ লাগানঃ💞💞💞

💖অনেকেই বিশ্বাস করে যে বাড়িতে তুলসী গাছ থাকলে নাকি মশা বা মাছি ঘরে ঢুকতে পারে না৷ ব্যালকনিতে বা জানলার কাছে তুলসী গাছ রেখে দেখতে পারেন।👍

📒💖💖 মশা তাড়াতে রসুন কার্যকরঃ✅✅

কয়েক কোয়া রসুন নিয়ে থেঁতো করে নিন৷ তার পর সেটা খুব ভালো করে ফুটিয়ে নিন তিন কাপ জলে৷ জল ফুটে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে বোতলে ভরে রাখুন৷ ঠান্ডা হলে ঘরের কোণে কোণে স্প্রে করে দিন এই মিশ্রণ।👍

📒 💖💖বাড়ি ও তার আশেপাশে কোথাও জল জমতে দেবেন নাঃ✅✅✅
🥰🥰🥰
এ কথা সবাই জানেন যে, বাড়ি বা তার আশেপাশে জল বা আবর্জনা জমতে দেওয়া মানেই মশার বংশবৃদ্ধির সুযোগ করে দেওয়া৷ তাই কেবল বাড়ি পরিষ্কার রাখলেই চলবে না, সতর্ক দৃষ্টি রাখুন আশপাশের এলাকার প্রতিও৷ ঠিকমতো জঞ্জাল সাফ না হলে পুর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন৷ ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক পরিষ্কার রাখুন, তা যেন ঢাকা দেওয়া থাকে৷ চৌবাচ্চা থাকলে তার উপরেও ঢাকা দিয়ে রাখুন৷ অ্যাকোয়ারিয়াম বা লিলি পুল আছে বাড়িতে? জল নিয়মিত পরিষ্কার করুন, ছেড়ে রাখুন গাপ্পির মতো মাছ যা মশার লার্ভা খেয়ে নেয়।👍

📒 💞💞নিম / সিট্রোনেলা তেল ব্যবহার করুনঃ✅✅

নিত্য নতুন রুপ চচ্ছা টিপস জানতে আমাদের সাথে এখনি যোগ দান করুন 💖💖💖💖 https://www.facebook.com/profile.php?id=100090115443531
🥰সিট্রোনেলা তেল কিনতে পাওয়া যায় বাজারে৷ নিমের তেল ও এক্সট্রা ভার্জিন নারকেল তেল 1:1 অনুপাতে মিশিয়ে রাখুন হাতের কাছে৷ দরকারমতো স্প্রে করে নিন শরীরের খোলা অংশে৷ নারতেল আর নিম তেলের মিশ্রণ স্নানের পরেও ব্যবহার করতে পারেন গোটা শরীরে৷ সিট্রোনেলা তেল মেখেও স্বচ্ছন্দে বাইরে বেরোতে পারবেন, এর প্রাকৃতিক সুগন্ধ আপনাকে ঘিরে রাখবে সারা দিন৷ এই তেলে ভেজানো ব্যাজও কিনতে পাওয়া যায় আজকাল৷ বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় ইউনিফর্মে লাগিয়ে দিতে পারেন৷ এডিস মশা দিনের বেলা কামড়ায়, মর্নিং ওয়াকে যাওয়ার সময়ও সাবধানতা অবলম্বন করুন।💞💞💞💞💞💞

🥰🥰🥰🥰

🥰🥰মুখের দাগ দূর করার ঘরোয়া উপায়ে🥰🥰 😍😍😍মুখের দাগ দূর করুন মাত্র ৫ দিনেই। আপনার ত্বক হয়তো সুস্থ ও স্বাভাবিক। হঠাৎ একদিন ঘু...
08/02/2023

🥰🥰মুখের দাগ দূর করার ঘরোয়া উপায়ে🥰🥰

😍😍😍

মুখের দাগ দূর করুন মাত্র ৫ দিনেই। আপনার ত্বক হয়তো সুস্থ ও স্বাভাবিক। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলেন, মুখে ছোট একটা দাগ। সাধারণত রোদে পুড়ে গেলে কিংবা নিজের অজান্তে ছোট ছোট র‌্যাশে নখ লাগানোর ফলে মুখে এমন দাগ দেখা যায়।🥰

ধীরে ধীরে তা মিলিয়েও যায় বটে। কিন্তু সে সময় যদি কোনো অনুষ্ঠানে যেতে হয়, তাহলে তো ভাবনা হবেই। চিন্তা নেই। ঘরে থাকা জিনিসের ব্যবহারে ৫ দিনেই এ ধরণের দাগ দূর করা যায়। জেনে নিন উপায়গুলো। in detail👍🥰

💖💖১। ✅✅কমলা লেবুর খোসা গুড়ো করে নিন। এরপর এক চা চামচ কমলা লেবুর খোসার গুড়োর সঙ্গে অর্ধেক চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি দাগের উপর লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। Then তারপর ধুয়ে ফেলুন। টানা চার থেকে পাঁচদিন এই মিশ্রণটি লাগালে দূর হবে মুখের দাগ👍
✅✅ ২। 💖💖অর্ধেক চা চামচ মুসুরির ডালের বেসনের সঙ্গে ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। সারা মুখে তা লাগিয়ে রেখে দিন অন্তত ১৫ মিনিট। এতে মুখের ছোপ ছোপ দাগ দূর হবে।👍

💖💖৩।✅✅ ডাবের জল ফ্রিজে রেখে বরফ করে নিন। শুতে যাওয়ার আগে of course অবশ্যই দাগের ওপর বরফের টুকরো ঘষে নি👍
💖💖 ৪। ✅✅পাকা পেঁপে ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকর। এর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে নিন।👍

💖💖৫। ✅✅✅পুদিনা পাতার পেস্ট দাগের উপর লাগিয়ে রাখলে দ্রুত মুখের দাগ সেরে যায়।👍💞💞💞💞💞💞💞💞

শীতে ব্রণের সমস্যা সমাধানে!🥰🥰📒 💖মুখের ত্বকে হাত লাগাবেন নাঃ✅✅✅শীতে আপনার হাত কতটুকু ঠান্ডা হয়ে আছে তা অনুভব করার জন্য কি...
08/02/2023

শীতে ব্রণের সমস্যা সমাধানে!🥰🥰

📒 💖মুখের ত্বকে হাত লাগাবেন নাঃ✅✅✅

শীতে আপনার হাত কতটুকু ঠান্ডা হয়ে আছে তা অনুভব করার জন্য কিংবা সামান্য উষ্ণতা পেতে অনেকেই হাতগুলোকে গালে লাগিয়ে রাখেন। এতে আপনার হাত থেকে জীবাণু ত্বকে লেগে যায় এবং তা থেকে বেড়ে যায় ব্রণের উপদ্রব। তাই এই অভ্যাসটা ত্যাগ করার চেষ্টা করা উচিত।👍

📒 💖প্রচুর পানি পান করুনঃ✅✅✅

শীতকালে অনেকেরই বদঅভ্যাস হলো পানি কম খাওয়া।গ্রীষ্মের তাপে অতিষ্ট হয়ে কিছুক্ষণ পর পর পানি খাওয়া হলেও শীতে পানি খাওয়ার কথা বেমালুম ভুলে যান বেশিরভাগ মানুষ।আর কম পানি পানের ফলেই শীতে দেখা দেয় ব্রণের উপদ্রব।তাই শীতেও প্রচুর পানি পান করুন।অন্তত দিনে ৮ গ্লাস পানি অবশ্যই পান করা উচিত ত্বক এবং শরীর ভালো রাখার জন্য।👍

📒💖 ফেসওয়াশের সঠিক ব্যবহারঃ✅✅✅

শীতকালে ব্রণের উপদ্রব থেকে বাঁচার জন্য ত্বকটাকে কীভাবে পরিষ্কার করছেন সেদিকে একটু খেয়াল রাখুন। শীতে ভুলেও সাধারণ বডি ওয়াশ কিংবা গায়ে মাখার সাবান দিয়ে মুখমন্ডল ধোবেন না। শীতে ত্বকটাকে পরিষ্কার করার জন্য ভালো ব্র্যান্ডের অয়েল ফ্রি ক্লিনজার ব্যবহার করতে পারেন। গরম পানি দিয়ে ভুলেও ত্বক ধোবেন না। সবসময়ে মুখ ধোয়ার জন্য ঠান্ডা পানি ব্যবহার করবেন। ক্ষারমুক্ত ভালো ফেসওয়াশ দিয়েও ত্বক পরিষ্কার করতে পারেন সকালে এবং রাতে।👍

📒 💖ময়েশ্চারাইজিংঃ✅✅

ত্বককে ব্রণের উপদ্রব থেকে রক্ষা করতে আরেকটি ব্যাপারে লক্ষ্য রাখতে হবে আপনাকে। আর তা হলো আপনার ত্বকটাকে কীভাবে ময়েশ্চারাইজ করছেন। অনেকেই ব্রণ উঠেছে বলে ত্বক ময়েশ্চারাইজ করতেও ভয় পায়। ফলে ত্বকটা আরো শুষ্ক হয়ে ওঠে এবং ব্রণের সমস্যাও কমে না। হেভি ক্রিম ব্যবহার না করে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার সবচাইতে ভালো বন্ধু হতে পারে বেবি ক্রিম। ছোট শিশুদের ত্বকের জন্য তৈরি করা হয় বলে ক্ষতিকর কোনো কেমিক্যাল থাকে না এগুলোতে। ফলে আপনার ব্রণের সমস্যাটাকে আরো বাড়িয়ে দেয়ার সম্ভাবনা থাকে না এই প্রোডাক্টগুলোতে।👍

📒💖 বালিশের কভার পরিষ্কার রাখুনঃ✅✅

ত্বকে ব্রণের সমস্যা হওয়ার অনেক কারণের মধ্যে অন্যতম একটি হলো বালিশের কভার পরিষ্কার না রাখা। চুলের ধুলোময়লা বালিশের কভারে লেগে থাকে এবং তা আপনার ত্বকেও লেগে যায়। ফলে ত্বকে ব্রণের সমস্যা দেখা দেয়। তাই সপ্তাহে অন্তত একবার বালিশের কভারটা বদলে ফেলা উচিত।।।👍💞💞💞💞💞💞💞

কাঠবাদাম তেল বা আমন্ড অয়েল💖💖💖💖💖রূপচর্চায় আমন্ড ওয়েল খুবই উপকারী। এই তেলে ওমেগা-৯ ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ওমেগা-৬ ফ্যাট...
06/02/2023

কাঠবাদাম তেল বা আমন্ড অয়েল💖💖💖💖💖

রূপচর্চায় আমন্ড ওয়েল খুবই উপকারী। এই তেলে ওমেগা-৯ ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের পরিমাণই বেশি। তাই এই তেল ত্বকের সুস্থতা এবং উজ্জ্বলতায় বেশি উপকারি। প্রতিদিন ব্যবহারে চেহারায় বয়সের ছাপ পড়বে না এবং বলিরেখা দূর হবে। চোখের নিচের কালি, ব্যথা, ফোলা ও চুলকানি কমাতে সাহায্য করে এই তেল। এই তেলে চিটচিটে ভাব থাকে না। তাই ত্বক, চুল ও নখের যত্নে এটি জাদুর মতো কাজ করবে। মেয়েদের কাছে আমন্ড অয়েল বেশ জনপ্রিয়। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই তেলটি নিয়মিত ব্যবহারে আপনি অতি সহজেই পেতে পারেন কোমল, মসৃন, দাগহীন উজ্জ্বল ত্বক। রোদে পোড়া কালো দাগ, একজিমা, সোরিয়াসিস, এ সকল চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কাঠ বাদাম তেল। শুধু তাই নয় শুষ্ক ঠোটে আমন্ড অয়েল ব্যবহারে ঠোট ফাটা সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। এটি চুলের গোড়ায় পুষ্টি জোগায়, চুলপড়া ও আগা ফাটা সমস্যার সমাধান করে এবং চুলকে করে ঘন, কালো, সিল্কি ও ছন্দময়।

কার্যকারিতা :💖💖💖

রাতে ঘুমানোর আগে আমন্ড অয়লে ত্বকে মাখলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ও হারানো জেল্লা ফিরে আসে।

ত্বকের গভীরে গিয়ে পুষ্টি জোগাতে সাহায্য করে এই তেল।

যাদের তৈলাক্ত ত্বক তারা এই তেল কম ব্যবহার করবেন।

আমন্ড তেল শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখে। এই তেল চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল হালকা করে।

🌹তিলের তেল🌹🌹🌹🌹

তিলের তেলের ব্যবহারে ত্বক সজীব হয়। অনেকে যত্ন না নেওয়ার কারণে বয়স বাড়ার আগেই ত্বকে বলিরেখা পড়ে। তিলের তেল ত্বকে বয়সের বলিরেখা রোধ করতে সাহায্য করে। প্রতিদিন তিলের তেলের ম্যাসাজ করলে মুখে রক্ত চলাচল বাড়বে এবং ত্বক স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। তিলের তেল ত্বকের মরা চামড়া তুলে ফেলে এবং ত্বক সতেজ রাখতে সাহায্য করে। এ ছাড়া যাদের ত্বকে রোদে পোড়া ভাব রয়েছে তারা এই পোড়া দাগ দূর করতে পারেন এ তেল ম্যাসাজের মাধ্যমে। তিলের তেল যেমন সারা রাত ত্বকে লাগিয়ে রাখা যায়, তেমনি ক্লিনজিং ক্রিম হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তিলের তেল পায়ের গোড়ালি ফাটার সমস্যা সমাধানে ভাল উপকার পাওয়া যাবে। গোসলের সময় পানিতে ২-৩ টেবিল-চামচ তিলের তেল মিশিয়ে নিতে পারেন। এতে ত্বকের ভেতর থেকে ময়লা বেরিয়ে আসবে। এরপর কুসুম গরম পানি ও মৃদু সাবান দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে।

কার্যকারিতা :💖💖💖💖

রাতে ঘুমানোর আগে তিলের তেল দিয়ে ত্বকে ম্যাসাজ করলে ত্বক ভিতর থেকে পরিষ্কার হয়।

এক ফোঁটা তিলের তেল হাতেরতালুতে ঘষে নিয়ে শুকনো চুলে লাগিয়ে নিতে হবে। তাহলে এই তেল কন্ডিশনারের কাজ করবে। এই তেল ব্যবহারে চুল পড়া বন্ধ হবে। মাথা ঠাণ্ডাও থাকবে।💖💖

ত্বকের ব্ল্যাক হেড, ব্রণ আর কালো দাগ দূর করতে তিলের তেল ব্যবহার করতে পারেন।

সূর্যমুখী তেল,🌹💖💖💖💖💖💖

সৃষ্টির শুরু থেকে চুলের যত্নে তেলের ব্যবহার হয়ে আসছে। চুলের যত্নে তেল অনেক উপকারী। ছোট থেকে শুনে আসছি নানী-দাদীরা বলেন চ...
06/02/2023

সৃষ্টির শুরু থেকে চুলের যত্নে তেলের ব্যবহার হয়ে আসছে। চুলের যত্নে তেল অনেক উপকারী। ছোট থেকে শুনে আসছি নানী-দাদীরা বলেন চুলের খাদ্য হলো তেল। চুল সুন্দর রাখতে হলে নিয়মিত চুলে তেল ব্যবহার করতে হবে। আর তেল চুলকে কোমল ও তেলতেলে রাখতে সাহায্য করে। এছাড়া তেল এক ধরনের পরিষ্কারক। চুল ও মাথার ত্বকে কিছু ময়লা থাকে সেগুলো পানিতে দ্রবীভূত হয় না কিন্তু তেলে হয়। তাই তেল মাখার পর চুলে শ্যাম্পু করলে সহজেই তা পরিষ্কার হয়ে যায়। এবং ঝলমলে চুল পাওয়া যায়। তবে তেল যে শুধু চুলকে তাজা রাখতে ব্যবহৃত হয় তা কিন্তু নয়। বিভিন্ন রকম তেলের বিভিন্ন রকম ব্যবহার ও উপকারিতা রয়েছে। প্রাচীনকাল থেকেই তেলের নানান ব্যবহার হয়ে আসছে। রূপচর্চার ক্ষেত্রে ত্বক ও চুল দুটোতেই তেল অনেক উপকারি। রূপচর্চায় বিভিন্ন ক্ষেত্রে যেমন ফেসিয়াল, ম্যাসাজ, মেনিকিউর, পেডিকিউর, স্কাল্প থেরাপি ইত্যাদি সৌন্দর্যের সব স্থানে তেল বিশেষ করে এসেন্সিয়াল অয়েল ব্যবহার হচ্ছে। তাই প্রতিদিনের জীবনযাপনে বিভিন্ন ধরনের তেলের ব্যবহার বাড়ছে। প্রচলিত নারিকেল তেল, সয়াবিন তেল, সরিষার তেলের পাশাপাশি এখন যোগ হয়েছে সূর্যমুখী তেল, তিলের তেল, নিম তেল, তিসির তেল, ভুট্টার তেল ইত্যাদি। এসব তেলের সাথে আবার ফুল, লতাপাতার মূলের রস যোগ করে সুগন্ধিযুক্ত উপকারী তেল তৈরি করা হচ্ছে। তাই আজ চলুন জেনে নেই নানা রকম তেলের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে।

🥰এপ্রিকট অয়েল✅✅✅🌹

ময়েশ্চারাইজার ও ত্বকের পুষ্টির জন্য এই তেল খুবই উপকারী।

ইভনিং প্রিমরোজ👍

এই তেল অ্যাকনে, অ্যাকজিমা এবং খুশকির ক্ষেত্রে বেশ উপকারী।

🥰ক্যারট অয়েল👍

বয়সের ছাপ কমানো ও পুড়ে যাওয়া রোধে ব্যবহৃত হয় এই তেল।

🥰হ্যাজেলনাট অয়েল👍

ত্বকের শৈথিল্য দূর করে নতুন কোষ উৎপন্ন করে এই তেল।

🥰নিম তেল💖💖✅

যাদের ত্বকে ব্রণের সমস্যা আছে, তারা নিম তেল ব্যবহার করতে পারেন সপ্তাহে দুদিন।

🥰ক্যাস্টর অয়েল🥰✅✅

চোখ এবং ভ্রুপল্লব ঘন করতে নিয়মিত দু-তিন ফোঁটা ক্যাস্টর অয়েল ধৈর্য ধরে তিন মাস ব্যবহার করুন। ভাল ফল পাবেন।

🥰কিছু ফেসপ্যাকে তেলের ব্যবহার✅✅

এক চা-চামচ অলিভ অয়েল ও আধা চা-চামচ লেবুর রস একসাথে মিশিয়ে মুখে লাগাতে হবে। তারপর ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি ত্বকের উজ্জ্বল্ভাব বাড়াবে👍।

এক কাপের এক-চতুর্থাংশ পরিমাণ অ্যাপল সিডার ভিনেগার এবং এর সমপরিমাণ পানির সাথে আধা কাপ তিলের তেল মিশিয়ে ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন রোজ রাতে। তবে এটি লাগানোর আগে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিতে ভুলবেন না।

যাঁদের ত্বক তৈলাক্ত প্রকৃতির, তাঁরা ডিমের সাদা অংশের সাথে ২০-২৫ ফোঁটা চা-পাতার তেল, 🥰মধু, এক টেবিল-চামচ ওটস মিশিয়ে মুখে লাগাতে হবে। ২০ মিনিট পর লাগিয়ে রেখে এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে ফেলতে হবে।

🥰তেলে স্ক্রাবিং✅✅✅🌹

পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এরপর তিলের তেল ভালোভাবে ত্বকে ম্যাসাজ করে। 🥰আধা চা-চামচ চালের গুঁড়া দিয়ে কিছু সময় মুখে ঘষে পরিষ্কার করতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে।

🥰🥰তেল দিয়েই লোশন✅✅

তুলসী পাতা পানিতে ভিজিয়ে রাখতে হবে। সেখান থেকে ২৫ মিলিলিটার তুলসির রস নিয়ে ৬০ মিলিলিটার গোলাপজল ও ১৫ 🥰ফোঁটা চা-পাতার তেলের সাথে মিশিয়ে লোশন তৈরি করে। ফ্রিজে রেখে এটি ব্যবহার করতে পারবেন ১৪ দিন পর্যন্ত। লোশনটি ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিতে হবে✅✅🌹

06/02/2023

💖রুপচর্চায় নানান তেলের ব্যবহার💖
✅✅✅✅
🥰সৃষ্টির শুরু থেকে চুলের যত্নে তেলের ব্যবহার হয়ে আসছে। চুলের যত্নে তেল অনেক উপকারী। ছোট থেকে শুনে আসছি নানী-দাদীরা বলেন চুলের খাদ্য হলো তেল। চুল সুন্দর রাখতে হলে নিয়মিত চুলে তেল ব্যবহার করতে হবে। আর তেল চুলকে কোমল ও তেলতেলে রাখতে সাহায্য করে। এছাড়া তেল এক ধরনের পরিষ্কারক। চুল ও মাথার ত্বকে কিছু ময়লা থাকে সেগুলো পানিতে দ্রবীভূত হয় না কিন্তু তেলে হয়। তাই তেল মাখার পর চুলে শ্যাম্পু করলে সহজেই তা পরিষ্কার হয়ে যায়। এবং ঝলমলে চুল পাওয়া যায়। তবে তেল যে শুধু চুলকে তাজা রাখতে ব্যবহৃত হয় তা কিন্তু নয়। বিভিন্ন রকম তেলের বিভিন্ন রকম ব্যবহার ও উপকারিতা রয়েছে। প্রাচীনকাল থেকেই তেলের নানান ব্যবহার হয়ে আসছে। রূপচর্চার ক্ষেত্রে ত্বক ও চুল দুটোতেই তেল অনেক উপকারি। রূপচর্চায় বিভিন্ন ক্ষেত্রে যেমন ফেসিয়াল, ম্যাসাজ, মেনিকিউর, পেডিকিউর, স্কাল্প থেরাপি ইত্যাদি সৌন্দর্যের সব স্থানে তেল বিশেষ করে এসেন্সিয়াল অয়েল ব্যবহার হচ্ছে। তাই প্রতিদিনের জীবনযাপনে বিভিন্ন ধরনের তেলের ব্যবহার বাড়ছে। প্রচলিত নারিকেল তেল, সয়াবিন তেল, সরিষার তেলের পাশাপাশি এখন যোগ হয়েছে সূর্যমুখী তেল, তিলের তেল, নিম তেল, তিসির তেল, ভুট্টার তেল ইত্যাদি। এসব তেলের সাথে আবার ফুল, লতাপাতার মূলের রস যোগ করে সুগন্ধিযুক্ত উপকারী তেল তৈরি করা হচ্ছে। তাই আজ চলুন জেনে নেই নানা রকম তেলের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে।👍

🥰নারিকেল তেল ✅:

চুলের যত্নে যুগে যুগে নারিকেল তেল অনেক উপকারি হিসেবে খ্যাত । চুলের গোড়া শক্ত করে এই তেল। এছাড়া ত্বকে মালিশ করলে ভালো উপকার পাওয়া যায়। নারিকেল তেল ত্বকে ব্লিচ ও ক্লিনজারের কাজ করে। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে ত্বকে ব্রনের সমস্যা দূর হবে এবং ব্রনের দাগ ও ক্ষত সেরে যাবে। ত্বক নমনীয় করতে নারিকেলের তেল খুব গুরুত্বপূর্ণ এবং র‍্যাশের সমস্যা সমাধানেও নারকেল তেল খুবই কার্যকারী। ত্বকের কালো ছোপ ছোপ দাগ থাকলে সেসব স্থানে নারিকেল তেল দিয়ে নিয়মিত ম্যাসাজ করলে দাগটি হালকা হয়ে যাবে।

🥰কার্যকারিতা✅ :

নারিকেল তেল প্রাকৃতিক আন্ডার আই বা চোখের ক্রিমের কাজ করে। নারিকেল তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ফ্রিজে রেখে জমিয়ে প্রতিদিন রাতে শোবার আগে চোখের নিচে লাগালে কালো দাগ দূর হয়ে যাবে।

ফেটে যাওয়া ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতে নারিকেল তেল ব্যবহার করতে পারবেন।

নিয়মিত নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলে ত্বকের পানিশূন্যতা দূর হবে।

ত্বকের আর্দ্রতা রক্ষায়ও নারিকেল তেলে বেশ ভূমিকা রয়েছে।👍

চেহারায় বয়সের ছাপ দূর করতে নারিকেল তেলের গুন অসাধারন।

💖

💖রুপচর্চায় নানান তেলের ব্যবহার💖✅✅✅✅🥰সৃষ্টির শুরু থেকে চুলের যত্নে তেলের ব্যবহার হয়ে আসছে। চুলের যত্নে তেল অনেক উপকারী। ছ...
06/02/2023

💖রুপচর্চায় নানান তেলের ব্যবহার💖
✅✅✅✅
🥰সৃষ্টির শুরু থেকে চুলের যত্নে তেলের ব্যবহার হয়ে আসছে। চুলের যত্নে তেল অনেক উপকারী। ছোট থেকে শুনে আসছি নানী-দাদীরা বলেন চুলের খাদ্য হলো তেল। চুল সুন্দর রাখতে হলে নিয়মিত চুলে তেল ব্যবহার করতে হবে। আর তেল চুলকে কোমল ও তেলতেলে রাখতে সাহায্য করে। এছাড়া তেল এক ধরনের পরিষ্কারক। চুল ও মাথার ত্বকে কিছু ময়লা থাকে সেগুলো পানিতে দ্রবীভূত হয় না কিন্তু তেলে হয়। তাই তেল মাখার পর চুলে শ্যাম্পু করলে সহজেই তা পরিষ্কার হয়ে যায়। এবং ঝলমলে চুল পাওয়া যায়। তবে তেল যে শুধু চুলকে তাজা রাখতে ব্যবহৃত হয় তা কিন্তু নয়। বিভিন্ন রকম তেলের বিভিন্ন রকম ব্যবহার ও উপকারিতা রয়েছে। প্রাচীনকাল থেকেই তেলের নানান ব্যবহার হয়ে আসছে। রূপচর্চার ক্ষেত্রে ত্বক ও চুল দুটোতেই তেল অনেক উপকারি। রূপচর্চায় বিভিন্ন ক্ষেত্রে যেমন ফেসিয়াল, ম্যাসাজ, মেনিকিউর, পেডিকিউর, স্কাল্প থেরাপি ইত্যাদি সৌন্দর্যের সব স্থানে তেল বিশেষ করে এসেন্সিয়াল অয়েল ব্যবহার হচ্ছে। তাই প্রতিদিনের জীবনযাপনে বিভিন্ন ধরনের তেলের ব্যবহার বাড়ছে। প্রচলিত নারিকেল তেল, সয়াবিন তেল, সরিষার তেলের পাশাপাশি এখন যোগ হয়েছে সূর্যমুখী তেল, তিলের তেল, নিম তেল, তিসির তেল, ভুট্টার তেল ইত্যাদি। এসব তেলের সাথে আবার ফুল, লতাপাতার মূলের রস যোগ করে সুগন্ধিযুক্ত উপকারী তেল তৈরি করা হচ্ছে। তাই আজ চলুন জেনে নেই নানা রকম তেলের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে।👍

🥰নারিকেল তেল ✅:

চুলের যত্নে যুগে যুগে নারিকেল তেল অনেক উপকারি হিসেবে খ্যাত । চুলের গোড়া শক্ত করে এই তেল। এছাড়া ত্বকে মালিশ করলে ভালো উপকার পাওয়া যায়। নারিকেল তেল ত্বকে ব্লিচ ও ক্লিনজারের কাজ করে। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে ত্বকে ব্রনের সমস্যা দূর হবে এবং ব্রনের দাগ ও ক্ষত সেরে যাবে। ত্বক নমনীয় করতে নারিকেলের তেল খুব গুরুত্বপূর্ণ এবং র‍্যাশের সমস্যা সমাধানেও নারকেল তেল খুবই কার্যকারী। ত্বকের কালো ছোপ ছোপ দাগ থাকলে সেসব স্থানে নারিকেল তেল দিয়ে নিয়মিত ম্যাসাজ করলে দাগটি হালকা হয়ে যাবে।

🥰কার্যকারিতা✅ :

নারিকেল তেল প্রাকৃতিক আন্ডার আই বা চোখের ক্রিমের কাজ করে। নারিকেল তেলের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ফ্রিজে রেখে জমিয়ে প্রতিদিন রাতে শোবার আগে চোখের নিচে লাগালে কালো দাগ দূর হয়ে যাবে।

ফেটে যাওয়া ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতে নারিকেল তেল ব্যবহার করতে পারবেন।

নিয়মিত নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলে ত্বকের পানিশূন্যতা দূর হবে।

ত্বকের আর্দ্রতা রক্ষায়ও নারিকেল তেলে বেশ ভূমিকা রয়েছে।👍

চেহারায় বয়সের ছাপ দূর করতে নারিকেল তেলের গুন অসাধারন।

💖অলিভ অয়েল বা জলপাই তেল✅

অলিভ ওয়েলে রয়েছে ভিটামিন এ, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বককে সতেজ রাখে। ত্বকে ময়েশ্চারাইজারেরও কাজ করে অলিভ ওয়েল। তুলোতে সামান্য অলিভ অয়েল লাগিয়ে মুখে ১০ থেকে ১৫ মিনিট ধরে মেখে। এরপর কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে তা দিয়ে মুখ মুছে ফেলতে হবে। এবার শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে হবে। প্রতিদিন বাসায় ফিরে গোসল করার পর সামান্য পানির সাথে অলিভ ওয়েল মিশিয়ে সারা শরীরে ম্যাসেজ করে। দেখবেন শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে এবং সারারাত আপনার শরীরে ভেজাভাব বজায় থাকবে। বয়স বাড়ার সাথে সাথে অনেক সময় ত্বকে বলিরেখা দেখা দেয়। কপালে, চোখের পাশে ও নিচে চামড়ায় হালকা ভাঁজ দেখা দেয়। প্রতিদিন অলিভ ওয়েল দিয়ে ত্বকে ভালোভাবে ম্যাসাজ করলে সহজে বলিরেখা পড়বে না। তাছাড়া ক্রিম, লোশন, শ্যাম্পু অনেক প্রসাধনীতে ব্যবহৃত হচ্ছে এই তেল। এই তেল অতি সহজেই ত্বকের গভীরে পৌঁছে ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এর ক্লিনজিং ইফেক্টের কারণে ত্বকে ময়লা জমতে পারে না। রাতে শোবার আগে অলিভ অয়েল মুখে ও ঘাড়ে ম্যাসাজ করে একটি টিস্যু পেপার দিয়ে হালকা করে মুছে নিলে অতিরিক্ত তেল শুষে নেবে এবং ভাল নাইটক্রিম হিসেবে কাজ করবে। অলিভ অয়েল অতিরিক্ত শুষ্ক ও ছোপ ছোপ ত্বক কোমল এবং মসৃণ করে তোলে। ডার্মাটোলজিস্টগণ ত্বকের ফাটা দাগ বা স্ট্রেচ মার্কের জন্য অলিভ অয়েল ব্যবহারের পরামর্শ দেন। এ সব ফাটাদাগে নিয়মিত ম্যাসাজ করলে দাগগুলো ধীরে ধীরে হালকা হয়ে যাবে। এছাড়া শুষ্ক মাথার তালু প্রাণ ফিরে পায় অলিভ অয়েলের গুণে। তবে চুলে না লাগানোই ভালো। গ্রীক মহাকবি হোমার অলিভ অয়েলকে তরল স্বর্ণের সাথে তুলনা করেছেন । একসময় ইউরোপে অলিভ অয়েল তৈরি হলেও এখন সারা বিশ্বেই এই তেল বেশ জনপ্রিয়। এ যুগের মেয়েরা বেশি ক্ষেত্রে রূপচর্চায় অলিভ অয়েল ব্যবহার করছে । যারা বাচ্চা নিতে ভয় করেন তারা শুরু থেকেই রাতে শোবার আগে ও গোসলের পর পেট ও থাই-এ অলিভ অয়েল ব্যবহার শুরু করতে পারেন। এই তেল অ্যান্টি স্ট্রেচ মার্ক ক্রিম হিসেবে কাজ করবে। ড্যামেজ চুল ও নখের কিউটিসল রিপেয়ারে এর ভূমিকাও রাখে অলিভ অয়েল। মজার বিষয় হল, আজকাল ছেলেরা আফটার শেভ হিসেবেও অলিভ অয়েল ব্যবহার করছে।

কার্যকারিতা ✅✅✅:

শুষ্ক ত্বকে মেকআপের সময় ফাউন্ডেশন ব্যবহারের আগে ১/২ ফোঁটা অলিভ ওয়েল মুখে মেখে নিলে। এতে মেকআপ বসবে ভালো এবং মেকআপের পর ত্বক উজ্জ্বল দেখাবে

মেকআপ তোলার ক্ষেত্রে অলিভ ওয়েল বেশ ভালো কাজ করে। তুলো দিয়ে পুরো মুখে হালকাভাবে ম্যাসাজ করলে খুব সহজেই মেকআপ উঠে যাবে।👍

প্রতিদিন ঠোঁটে এক ফোঁটা অলিভ ওয়েল আঙ্গুল দিয়ে ভালোভাবে ম্যাসাজ করলে ঠোঁটের শুষ্কতা দূর হবে এবং যাদের ঠোঁটে কালচে ভাব আছে আস্তে আস্তে সেই কালচে ভাবও দূর হয়ে যাবে।👍

অলিভওয়েলের সাথে চিনি বা লবণ মিশিয়ে ম্যাসাজ করলে এটি ভালো স্ক্রাবারের কাজ করে।👍

প্রতিদিন ঘুমানোর আগে হাতে ও পায়ে অলিভ ওয়েল ম্যাসাজ করলে। এতে পা ফাঁটা দূর হবে এবং হাত পা নরম এবং সতেজ থাকবে।👍

🥰কাঠবাদাম তেল বা আমন্ড অয়েল🌹✅

রূপচর্চায় আমন্ড ওয়েল খুবই উপকারী। এই তেলে ওমেগা-৯ ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডের পরিমাণই বেশি। তাই এই তেল ত্বকের সুস্থতা এবং উজ্জ্বলতায় বেশি উপকারি। প্রতিদিন ব্যবহারে চেহারায় বয়সের ছাপ পড়বে না এবং বলিরেখা দূর হবে। চোখের নিচের কালি, ব্যথা, ফোলা ও চুলকানি কমাতে সাহায্য করে এই তেল। এই তেলে চিটচিটে ভাব থাকে না। তাই ত্বক, চুল ও নখের যত্নে এটি জাদুর মতো কাজ করবে। মেয়েদের কাছে আমন্ড অয়েল বেশ জনপ্রিয়। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই তেলটি নিয়মিত ব্যবহারে আপনি অতি সহজেই পেতে পারেন কোমল, মসৃন, দাগহীন উজ্জ্বল ত্বক। রোদে পোড়া কালো দাগ, একজিমা, সোরিয়াসিস, এ সকল চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কাঠ বাদাম তেল। শুধু তাই নয় শুষ্ক ঠোটে আমন্ড অয়েল ব্যবহারে ঠোট ফাটা সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। এটি চুলের গোড়ায় পুষ্টি জোগায়, চুলপড়া ও আগা ফাটা সমস্যার সমাধান করে এবং চুলকে করে ঘন, কালো, সিল্কি ও ছন্দময়।👍

🥰কার্যকারিতা :✅✅✅

রাতে ঘুমানোর আগে আমন্ড অয়লে ত্বকে মাখলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ও হারানো জেল্লা ফিরে আসে।

ত্বকের গভীরে গিয়ে পুষ্টি জোগাতে সাহায্য করে এই তেল।

যাদের তৈলাক্ত ত্বক তারা এই তেল কম ব্যবহার করবেন।

আমন্ড তেল শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখে। এই তেল চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল হালকা করে।

তিলের তেল👍👍

তিলের তেলের ব্যবহারে ত্বক সজীব হয়। অনেকে যত্ন না নেওয়ার কারণে বয়স বাড়ার আগেই ত্বকে বলিরেখা পড়ে। তিলের তেল ত্বকে বয়সের বলিরেখা রোধ করতে সাহায্য করে। প্রতিদিন তিলের তেলের ম্যাসাজ করলে মুখে রক্ত চলাচল বাড়বে এবং ত্বক স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। তিলের তেল ত্বকের মরা চামড়া তুলে ফেলে এবং ত্বক সতেজ রাখতে সাহায্য করে। এ ছাড়া যাদের ত্বকে রোদে পোড়া ভাব রয়েছে তারা এই পোড়া দাগ দূর করতে পারেন এ তেল ম্যাসাজের মাধ্যমে। তিলের তেল যেমন সারা রাত ত্বকে লাগিয়ে রাখা যায়, তেমনি ক্লিনজিং ক্রিম হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তিলের তেল পায়ের গোড়ালি ফাটার সমস্যা সমাধানে ভাল উপকার পাওয়া যাবে। গোসলের সময় পানিতে ২-৩ টেবিল-চামচ তিলের তেল মিশিয়ে নিতে পারেন। এতে ত্বকের ভেতর থেকে ময়লা বেরিয়ে আসবে। এরপর কুসুম গরম পানি ও মৃদু সাবান দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে।

💖কার্যকারিতা :✅✅

রাতে ঘুমানোর আগে তিলের তেল দিয়ে ত্বকে ম্যাসাজ করলে ত্বক ভিতর থেকে পরিষ্কার হয়।

এক ফোঁটা তিলের তেল হাতেরতালুতে ঘষে নিয়ে শুকনো চুলে লাগিয়ে নিতে হবে। তাহলে এই তেল কন্ডিশনারের কাজ করবে। এই তেল ব্যবহারে চুল পড়া বন্ধ হবে। মাথা ঠাণ্ডাও থাকবে।

ত্বকের ব্ল্যাক হেড, ব্রণ আর কালো দাগ দূর করতে তিলের তেল ব্যবহার করতে পারেন।

🥰সূর্যমুখী তেল✅✅

সূর্যমুখীর তেলে চিটচিটে ভাব থাকে না। তাই এই তেলের সুবিধা হলো, ত্বকে ব্যবহার করলে কোনো অস্বস্তিকর লাগবে না। বরং বেশ ভালো বোধ হবে। ত্বক সজীব ও লাবণ্যময় করতে সূর্যমুখী তেল ম্যাসাজ করতে পারেন। সব ধরনের ত্বকে এই তেল ব্যবহার উপযোগী। গোসলের পানিতে এই তেল ব্যবহারে সারাদিনের ক্লান্তি ভাব দূর হবে।

কার্যকারিতা :✅✅🌹

সূর্যমুখীর তেল ব্রনের দাগ দূর করতে সাহায্য করে।

প্রতিদিন এই তেল ব্যবহারে রোদে পোড়া দাগ কমে যায়।

শুষ্ক ত্বকে আর্দ্রতা বজায় থাকবে।

ত্বকে সহজে বয়সের ছাপ এবং বলিরেখা পড়তে দেবে না।

✅✅এসেন্সিয়াল অয়েল🥰

তেলের ব্যবহার এখন শুধু খাওয়া আর রূপচর্চায় সীমাবদ্ধ নেই। এখন মনকে প্রফুল্ল করতেও তেলের ব্যবহার দেখা যাচ্ছে। তেলের সাথে বিভিন্ন গাছের ফুল, লতাপাতা, মূলের রস মিশিয়ে এখন তৈরি করা হচ্ছে এসেন্সিয়াল অয়েল। সুগন্ধির পাশাপাশি এই তেল ব্যবহৃত হয় অ্যারোমাথেরাপির কাজে। নানারকম এসেন্সিয়াল অয়েল পাওয়া যায় যে কোনো সুগন্ধির দোকানে। এছাড়া বিউটি পার্লারগুলোতেও এসব তেল কিনতে পাওয়া যায়।

টি ট্রি অয়েল বা চা পাতার তেল
নিত্য নতুন রুপ চচ্ছা টিপস জানতে আমাদের সাথে এখনি যোগ দান করুন 💖💖💖💖 https://www.facebook.com/profile.php?id=100090115443531

অস্ট্রেলিয়ান সেনাদের ফাস্ট এইড বক্সের নিত্যদিনের সাথী ছিল এই টি ট্রি অয়েল। কিন্তু আজকাল এই অয়েল প্রসাধনী থেকে শুরু করে ত্বকের চিকিৎসায়ও ব্যবহার করা হচ্ছে। পোকামাকড়ের কামড়ে জ্বালাপোড়া, হালকা কাটা ছেঁড়া, কর্নক্যানলকে সফট করতে টি ট্রি অয়েল অসাধারণ ভূমিকা পালন করছে। এটি মাথায় দিয়ে ২/৩ ঘণ্টা পর শ্যাম্পু করলে উঁকুন ও খুশকির হাত থেকে রক্ষা পাওয়া যাবে সহজে। তৈলাক্ত ত্বকে যে কোনো তেল ব্যবহারের আগে অনেক কিছুই ভেবে নিতে হয়। কারণ তেলের ব্যবহার ব্রণের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। কিন্তু তৈলাক্ত ত্বকের এ সকল সমস্যার সমাধান এনে দেবে টি ট্রি অয়েল। এক গবেষণায় দেখা গেছে ব্রণের চিকিৎসায় টি ট্রি অয়েল, বেনজয়েল পার অক্সাইডের মতো কাজ করে। এ ছাড়া র‍্যাশ, চামড়া উঠা কোনোরকম সাইড ইফেক্ট ছাড়াই অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো থাকায় চিকিৎসকরা এই অয়েলকে ওষুধ হিসেবেও আখ্যায়িত করে থাকেন।

🥰সরিষার তেল✅✅✅✅

গরম করে মাথার তালুতে লাগিয়ে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। দেখবেন খুশকি একেবারেই উধাও হয়ে গেছে। এই তেল ত্বকে আর্দ্রতা জোগায়। তাই শীতে ফাটা ত্বকে এর মালিশ খুব উপকারী। শিশুর ত্বকেও খাঁটি সরিষার তেলের ম্যাসাজ অন্য রাসায়নিকযুক্ত তেলের তুলনায় নিরাপদ।

🥰এপ্রিকট অয়েল✅✅✅🌹

ময়েশ্চারাইজার ও ত্বকের পুষ্টির জন্য এই তেল খুবই উপকারী।

ইভনিং প্রিমরোজ👍

এই তেল অ্যাকনে, অ্যাকজিমা এবং খুশকির ক্ষেত্রে বেশ উপকারী।

🥰ক্যারট অয়েল👍

বয়সের ছাপ কমানো ও পুড়ে যাওয়া রোধে ব্যবহৃত হয় এই তেল।

🥰হ্যাজেলনাট অয়েল👍

ত্বকের শৈথিল্য দূর করে নতুন কোষ উৎপন্ন করে এই তেল।

🥰নিম তেল💖💖✅

যাদের ত্বকে ব্রণের সমস্যা আছে, তারা নিম তেল ব্যবহার করতে পারেন সপ্তাহে দুদিন।

🥰ক্যাস্টর অয়েল🥰✅✅

চোখ এবং ভ্রুপল্লব ঘন করতে নিয়মিত দু-তিন ফোঁটা ক্যাস্টর অয়েল ধৈর্য ধরে তিন মাস ব্যবহার করুন। ভাল ফল পাবেন।

🥰কিছু ফেসপ্যাকে তেলের ব্যবহার✅✅

এক চা-চামচ অলিভ অয়েল ও আধা চা-চামচ লেবুর রস একসাথে মিশিয়ে মুখে লাগাতে হবে। তারপর ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি ত্বকের উজ্জ্বল্ভাব বাড়াবে👍।

এক কাপের এক-চতুর্থাংশ পরিমাণ অ্যাপল সিডার ভিনেগার এবং এর সমপরিমাণ পানির সাথে আধা কাপ তিলের তেল মিশিয়ে ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন রোজ রাতে। তবে এটি লাগানোর আগে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিতে ভুলবেন না।

যাঁদের ত্বক তৈলাক্ত প্রকৃতির, তাঁরা ডিমের সাদা অংশের সাথে ২০-২৫ ফোঁটা চা-পাতার তেল, 🥰মধু, এক টেবিল-চামচ ওটস মিশিয়ে মুখে লাগাতে হবে। ২০ মিনিট পর লাগিয়ে রেখে এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে ফেলতে হবে।

🥰তেলে স্ক্রাবিং✅✅✅🌹

পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এরপর তিলের তেল ভালোভাবে ত্বকে ম্যাসাজ করে। 🥰আধা চা-চামচ চালের গুঁড়া দিয়ে কিছু সময় মুখে ঘষে পরিষ্কার করতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে।

🥰🥰তেল দিয়েই লোশন✅✅

তুলসী পাতা পানিতে ভিজিয়ে রাখতে হবে। সেখান থেকে ২৫ মিলিলিটার তুলসির রস নিয়ে ৬০ মিলিলিটার গোলাপজল ও ১৫ 🥰ফোঁটা চা-পাতার তেলের সাথে মিশিয়ে লোশন তৈরি করে। ফ্রিজে রেখে এটি ব্যবহার করতে পারবেন ১৪ দিন পর্যন্ত। লোশনটি ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিতে হবে✅✅🌹

Address

Bagerhat
Mongla

Telephone

+8801927697936

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা রুপ চচ্ছা টিপস Bengali Rupa Chhacha Tips and Beauty Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলা রুপ চচ্ছা টিপস Bengali Rupa Chhacha Tips and Beauty Care:

Share