14/07/2025
দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান YOUNGONE Group কর্তৃক চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় নির্মিত এই আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী এবং দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শন। এই প্রকল্পের প্রতিটি ভবন নির্মাণে ব্যবহৃত হয়েছে ইকো সিরামিকস-এর পরিবেশবান্ধব, টেকসই এবং উন্নতমানের ইট। আমাদের পণ্য এই আন্তর্জাতিক মানের প্রকল্পে ব্যবহার হওয়া আমাদের জন্য এক বিশাল অর্জন এবং গর্বের বিষয়।
এই অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে যুক্ত সকল স্থপতি, প্রকৌশলী, নির্মাণকর্মী এবং কর্তৃপক্ষকে ইকো সিরামিকস-এর পরিচালনা পর্ষদ এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই।
আমরা বিশ্বাস করি, গুণগত মান, সৌন্দর্য এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা এই স্থাপনাগুলো দীর্ঘস্থায়ী হবে এবং দেশের নির্মাণ শিল্পে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে।
ইকো সিরামিকস – এক ইটে এক ভবিষ্যৎ
Eco Ceramics