Bangladesh Joint Defense Research Consortium-BJDRC

Bangladesh Joint Defense Research Consortium-BJDRC Collaborative research alliance developing advanced defense technologies, aerospace systems, robotics, and AI innovations in Bangladesh.

21/04/2026
23/03/2026

সস্তা “Shahed-136 টাইপ” লঞ্চ বা লো-কস্ট লয়টারিং ড্রোনের যুগ ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে। আগে এগুলোকে ইন্টারসেপ্ট করা ছিল ব্যয়বহুল, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আধুনিক এয়ার ডিফেন্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং এমনকি আরও কম খরচের কাউন্টার-ড্রোন দিয়েও এই ধরনের সিস্টেম ধ্বংস করা যাচ্ছে অনেক সহজে।
রিসেন্ট কয়েকটি যুদ্ধক্ষেত্রের ডাটা দেখলেই বোঝা যায় এই ড্রোনগুলো এখন মূলত শুধু “সেচুরেশন অ্যাটাক” এর জন্য কার্যকরী। কিন্তু সেই ক্ষেত্রেও সফলতা কমে যাচ্ছে, কারণ প্রতিপক্ষের ডিফেন্স অনেক দ্রুত অ্যাডাপ্ট করছে।

আগামী দিনের যুদ্ধক্ষেত্র অন্যদিকে এগোচ্ছে। সামনে যে জিনিসগুলো আসছে:
-Swarm drone (AI-সমন্বিত, একসাথে শত শত ইউনিট)
-Mothership drone (carrier + deployable sub-drones)
-High-speed kamikaze drone (harder to intercept, shorter reaction window)

এই নতুন জেনারেশন সিস্টেমগুলো আরও জটিল, আরও স্মার্ট, এবং স্বাভাবিকভাবেই বেশি ব্যয়বহুল হবে। একই সাথে anti-drone capabilityও অত্যন্ত দ্রুত উন্নত হচ্ছে AI detection, RF jamming, directed energy, autonomous interceptor সবকিছু একসাথে evolve করছে।
তাই যারা এই সেক্টরে কাজ করতে চাও, তাদের জন্য একটি ক্লিয়ার মেসেজ:
বর্তমান না, ভবিষ্যৎ নিয়ে ভাবো।

আজ যা কাজ করছে, ৫–১০ বছরের মধ্যে সেটা obsolete হয়ে যাবে। এখন R&D ফোকাস করা উচিত:
-Autonomous swarm intelligence
-Secure communication & anti-jamming systems
-High-speed propulsion & low-signature design
-AI-based target acquisition & decision systems

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাটা লোকাল না, গ্লোবাল হওয়া উচিত।

বাংলাদেশের জন্য বানানো না, পৃথিবীর জন্য বানানোর চিন্তা করতে হবে।
যে টেকনোলজি গ্লোবাল মার্কেটে প্রতিযোগিতা করতে পারবে, সেটাই ভবিষ্যতের আসল শক্তি।

🚀 Missile আর Rocket নিয়ে কাজ করতে হলে বড় ল্যাব, বড় বাজেট এই চিন্তা অনেকের মাথায় থাকে।কিন্তু সত্যি কথা হলো, এখন অনেক কিছু...
22/03/2026

🚀 Missile আর Rocket নিয়ে কাজ করতে হলে বড় ল্যাব, বড় বাজেট এই চিন্তা অনেকের মাথায় থাকে।
কিন্তু সত্যি কথা হলো, এখন অনেক কিছুই নিজের ল্যাপটপ থেকেই শুরু করা যায়।

Udemy-তে একটা কোর্স দেখলাম
Missile and Rocket Simulations in C++
খুব interesting লাগলো কারণ এখানে পুরো জিনিসটা simulation দিয়ে শেখানো হয়।

মানে কী?

1. আসল rocket বানানোর আগেই তার physics, movement, control সব ভার্চুয়ালি test করা যায়
2. Aerodynamics, guidance system, autopilot এসব concept clear হয়ে যায়
3. coding দিয়ে নিজের “virtual test range” বানানো যায়

সবচেয়ে ভালো লেগেছে একটা জিনিস

1. এটা শুধু theory না
2. এখানে practical simulation focus

আমার মনে হয় যারা Aerospace, Drone, Rocket, Defense tech নিয়ে আগ্রহী
তাদের জন্য এটা একটা solid starting point হতে পারে।

সবাই একদিন বড় project দিয়ে শুরু করে না
অনেক সময় শুরুটা হয় ছোট একটা course বা skill থেকে।

1. start small
2. learn consistently
3. build step by step

so যদি interest থাকে, just start
একদিন real system build করার foundation এখান থেকেই আসে।

Link comment এ দিয়ে দিচ্ছি।

22/03/2026

ইনবক্সে পাঠানো ম্যাসেজ : নাম প্রকাশে অনিচ্ছুক

রকেটের সলিট ফুয়েল, মিসাইল ফুয়েল বা এই ধরনের সেনসিটিভ কেমিক্যাল “সহজে পাওয়া যাবে” এই ধরনের পোস্ট বা অফারগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বর্তমান সময়ে এগুলো শুধু সাধারণ ট্রেড বা সাপ্লাই চেইনের বিষয় না, বরং বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির অংশ হতে পারে।

গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, কিছু বিদেশি গোয়েন্দা সংস্থা যেমন 'র' বা CIA এই ধরনের ফাঁদ তৈরি করে থাকতে পারে। তাদের মূল উদ্দেশ্য হতে পারে বাংলাদেশে কারা এই ধরনের উপকরণ সংগ্রহ করছে তা শনাক্ত করা, পরে সেই নেটওয়ার্ক ব্যবহার করে সীমিত পর্যায়ে বিস্ফোরণ ঘটিয়ে দেশের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে “জঙ্গি রাষ্ট্র” ন্যারেটিভ তৈরি করা।

এই ধরনের ফাঁদ খুব কৌশলে তৈরি করা হয়
১। সোশ্যাল মিডিয়ায় সহজলভ্য বা সস্তা ফুয়েলের অফার দেওয়া
২। ব্যক্তিগত যোগাযোগে গিয়ে বিশ্বাস অর্জন করা
৩। পরে লেনদেন বা সরবরাহের মাধ্যমে টার্গেট শনাক্ত করা

সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে
১। কোন ধরনের রকেট ফুয়েল, এক্সপ্লোসিভ কেমিক্যাল বা ডুয়াল-ইউজ ম্যাটেরিয়াল অপরিচিত সোর্স থেকে সংগ্রহ করবেন না
২। সোশ্যাল মিডিয়ার কোন অফার ভেরিফাই ছাড়া বিশ্বাস করবেন না
৩। সন্দেহজনক কোন অফার বা ব্যক্তি পেলে সাথে সাথে এড়িয়ে চলুন
৪। বৈধ গবেষণা বা কাজের জন্য হলে শুধুমাত্র অনুমোদিত, লাইসেন্সড ও যাচাইকৃত চ্যানেল ব্যবহার করুন

বাংলাদেশের আইন অনুযায়ী এই বিষয়গুলো অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত
• Explosives Act, 1884 এবং Explosive Substances Act, 1908 অনুযায়ী লাইসেন্স ছাড়া বিস্ফোরক বা সংশ্লিষ্ট কেমিক্যাল সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন বা ব্যবহার করা অপরাধ
• অপরাধের ধরন অনুযায়ী শাস্তি কয়েক বছর কারাদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে
• যদি কোনো বিস্ফোরণ, নাশকতা বা জননিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়, তাহলে শাস্তি আরও কঠোর হয় এবং বিশেষ আইনে (সন্ত্রাসবিরোধী আইনসহ) বিচার হতে পারে
• সংশ্লিষ্ট কেমিক্যাল, ডিভাইস এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে

এই সেক্টর অত্যন্ত সেনসিটিভ। এখানে একটি ভুল পদক্ষেপ শুধু ব্যক্তিগত ক্ষতি না, বরং দেশের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে।

সতর্ক থাকুন, সচেতন থাকুন।

21/03/2026

Unofficial Clip — Founding Member Highlight

BJDRC-এর একটি প্রতিষ্ঠাতা সদস্য কোম্পানি Roboway Technologies -এর চলমান ড্রোন প্রজেক্টের একটি আনঅফিসিয়াল ক্লিপ শেয়ার করা হলো।

এই প্রোটোটাইপ সিস্টেমে রয়েছে উন্নত camera tracking & target locking capability, যা রিয়েল-টাইমে টার্গেট শনাক্ত করে স্ট্যাবল ট্র্যাকিং বজায় রাখতে সক্ষম।

এছাড়াও এই প্ল্যাটফর্মে রয়েছে ২০+ অ্যাডভান্সড ফিচার, যেগুলোর বেশিরভাগই এখনো ডেভেলপমেন্ট ও কনফিডেনশিয়াল পর্যায়ে রয়েছে।

এই ধরনের সিস্টেমগুলো ভবিষ্যতের autonomous surveillance, precision tracking এবং integrated defense solutions-এর জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ।

Note: এটি একটি আনঅফিসিয়াল প্রিভিউ। সম্পূর্ণ ডিটেইল ও ফিচার সেট পাবলিকলি প্রকাশ করা হয়নি।

BJDRC — Building the future through collaboration.

বাংলাদেশের একটি কোম্পানি (নাম প্রকাশে অনিচ্ছুক ‘****’) এন্টি-ড্রোন লেজার সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করতে আগ্রহী।এ...
21/03/2026

বাংলাদেশের একটি কোম্পানি (নাম প্রকাশে অনিচ্ছুক ‘****’) এন্টি-ড্রোন লেজার সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করতে আগ্রহী।

এই প্রজেক্টটি একটি Joint Venture (JV) মডেলে বাস্তবায়ন করা হবে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো — এই ধরনের প্রজেক্ট একা কোনো একটি কোম্পানির পক্ষে করা বাস্তবসম্মত না, কারণ এতে মাল্টি-ডোমেইন এক্সপার্টিজ, হাই-এন্ড ইঞ্জিনিয়ারিং এবং বড় স্কেলের R&D প্রয়োজন।

তাই একাধিক সক্ষম কোম্পানিকে একসাথে নিয়ে একটি কোলাবোরেটিভ ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে।

যেসব কোম্পানি এই ধরনের ডিফেন্স R&D এবং সিস্টেম ডেভেলপমেন্টে অংশ নিতে আগ্রহী, তারা এই গ্রুপে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমরা প্রাথমিক যাচাই শেষে সংশ্লিষ্ট কোম্পানির সাথে মিটিং ফিক্সড করে দিবো।

আগ্রহী কোম্পানির থেকে যা যা আশা করা হচ্ছে:

1. Specific Expertise (কমপক্ষে একটি ডোমেইনে শক্ত দক্ষতা):
যেমন – Optics, Embedded Systems, Power Electronics, Thermal Engineering, Control Systems, AI/Tracking, RF Systems ইত্যাদি
2. Subsystem Ownership Capability:
লেজার সিস্টেমের একটি নির্দিষ্ট সাব-সিস্টেম (যেমন Beam Control, Power Module, Target Tracking) সম্পূর্ণভাবে ডেভেলপ ও ডেলিভার করার সক্ষমতা থাকতে হবে
3. R&D Capability:
নিজস্ব গবেষণা, প্রোটোটাইপ ডেভেলপমেন্ট এবং টেস্টিং পরিচালনার সক্ষমতা থাকতে হবে
4. Engineering Team Strength:
একটি দক্ষ ও ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং টিম থাকতে হবে (Electrical, Mechanical, Software)
5. Infrastructure & Lab Support:
ল্যাব, টেস্টিং ফ্যাসিলিটি বা অন্তত বেসিক ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে
6. Confidentiality & Compliance:
NDA, ডাটা সিকিউরিটি এবং ডিফেন্স-গ্রেড প্রোটোকল মেনে কাজ করার সক্ষমতা থাকতে হবে
7. Long-term Commitment:
প্রজেক্টটি মাল্টি-ফেজ হবে, তাই দীর্ঘমেয়াদে কাজ করার মানসিকতা ও সক্ষমতা প্রয়োজন
8. Financial Participation (Partial):
R&D খরচে আংশিক অংশগ্রহণ বা নিজ নিজ সাব-সিস্টেমে বিনিয়োগ করার সক্ষমতা থাকতে হবে
9. System Integration Mindset:
মাল্টি-কোম্পানি পরিবেশে কাজ করে একটি ইন্টিগ্রেটেড সিস্টেম তৈরি করার অভিজ্ঞতা বা মানসিকতা থাকতে হবে
10. Documentation & Reporting:
ইঞ্জিনিয়ারিং ডকুমেন্টেশন, টেস্ট রিপোর্ট, ডিজাইন ফাইল ইত্যাদি প্রফেশনালি মেইনটেইন করতে হবে

BJDRC এর মাধ্যমে লক্ষ্য:
বাংলাদেশের বিভিন্ন ডিফেন্স কোম্পানিকে একত্র করে একটি অ্যাডভান্সড এন্টি-ড্রোন সিস্টেম ডেভেলপ করা, যেখানে সবাই নিজের শক্তিশালী সেক্টরে কাজ করবে এবং একসাথে একটি সম্পূর্ণ সিস্টেম তৈরি করবে।
Interested companies — inbox the group.

21/03/2026

বাংলাদেশ জয়েন্ট ডিফেন্স রিসার্চ কনসোর্টিয়াম (BJDRC) – অফিসিয়াল কমিউনিটি নোটিশ

BJDRC একটি ইন্ডাস্ট্রি-লেভেলের প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশের ডিফেন্স কোম্পানিগুলো একসাথে গবেষণা, উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করবে।

এই গ্রুপে সকল পোস্ট anonymous (গোপনীয়ভাবে) করা হবে, যাতে কোম্পানিগুলো নিরাপদভাবে তাদের ধারণা, গবেষণা এবং পরিকল্পনা শেয়ার করতে পারে।

এই গ্রুপে যা শেয়ার করা যাবে:

1. ডিফেন্স-সম্পর্কিত বই, রিসোর্স এবং লেকচার
2. ভবিষ্যৎ প্রযুক্তি ও সিস্টেম ডেভেলপমেন্ট প্ল্যান
3. ইন্ডাস্ট্রি-লেভেল সহযোগিতা (collaboration) প্রস্তাব
4. গবেষণা ও উন্নয়ন (R&D) সংক্রান্ত আলোচনা

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
এই গ্রুপটি শুধুমাত্র ডিফেন্স কোম্পানি ও ইন্ডাস্ট্রি প্লেয়ারদের জন্য।
এটি কোনোভাবেই ছাত্র, ব্যক্তিগত গবেষক বা সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়।

শিক্ষার্থী, একাডেমিক বা লার্নিং-ফোকাসড অংশগ্রহণকারীদের জন্য আলাদা প্ল্যাটফর্ম রয়েছে:
Bangladesh Aerospace Exploration & Research Center (BAXRC) — যেখানে শেখা, রিসার্চ এবং ওপেন ইনোভেশন কার্যক্রম পরিচালিত হয়।

BJDRC-এর মূল লক্ষ্য:
বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে একত্রিত করে সমন্বিতভাবে কাজ করা, অপ্রয়োজনীয় প্রতিযোগিতা কমানো এবং একটি শক্তিশালী জাতীয় ডিফেন্স ইকোসিস্টেম তৈরি করা।

Together, we build capability — not competition.

17/03/2026

কেন Bangladesh Joint Defense Research Consortium (BJDRC) তৈরি করা হলো? এখন কেন এটি বাংলাদেশের জন্য প্রয়োজনীয়?

বাংলাদেশে বর্তমানে ডিফেন্স, ড্রোন, রকেট ও মিসাইল প্রযুক্তির প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। বিভিন্ন কোম্পানি, স্টার্টআপ এবং গবেষণা টিম এই সেক্টরে কাজ শুরু করছে। কিন্তু বাস্তবতা হলো এই সেক্টর অত্যন্ত বড়, জটিল এবং উচ্চ বিনিয়োগ নির্ভর।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো.... এই সেক্টর এত বিশাল যে এখানে কয়েকশত কোম্পানি কাজ করলেও প্রযুক্তির সব ক্ষেত্র শেষ করা সম্ভব না। পৃথিবীর বড় বড় দেশেও শত শত কোম্পানি ডিফেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করে, তারপরও নতুন নতুন সিস্টেম তৈরি হচ্ছে।

এই কারণেই Bangladesh Joint Defense Research Consortium (BJDRC) গঠন করার ধারণা এসেছে।

BJDRC-এর মূল উদ্দেশ্য খুবই সহজ....
একই জিনিস নিয়ে সবাই প্রতিযোগিতা না করে, সবাই যেন ভিন্ন ভিন্ন সেক্টর ও ক্যাটাগরির সিস্টেম নিয়ে কাজ করে এবং একে অপরকে সহযোগিতা করে।

ডিফেন্স প্রযুক্তির ক্ষেত্র কতটা বড়, সেটা বুঝতে কয়েকটা ডাটা দেখলেই বোঝা যায়।

রকেট, মিসাইল, ড্রোনের পাশাপাশি স্থল (Land), আকাশ (Air) এবং সমুদ্র (Sea) মিলিয়ে আধুনিক ডিফেন্স প্রযুক্তিতে অসংখ্য ক্যাটাগরি রয়েছে।

---

১. Rocket Systems
মোট প্রধান ক্যাটাগরি.... ৩টি
মোট সাব-ক্যাটাগরি.... প্রায় ১০–১৫টি

প্রধান ক্যাটাগরি:

1. Artillery Rocket
2. Anti-Armor Rocket
3. Scientific / Sounding Rocket

---

২. Missile Systems
মোট প্রধান ক্যাটাগরি.... ৫টি
মোট সাব-ক্যাটাগরি.... ২০+

প্রধান ক্যাটাগরি:

1. Surface-to-Surface Missile
2. Surface-to-Air Missile
3. Air-to-Air Missile
4. Anti-Ship Missile
5. Anti-Tank Guided Missile

---

৩. Drone / UAV Systems
মোট প্রধান ক্যাটাগরি.... ৬টি
মোট সাব-ক্যাটাগরি.... ২৫+

প্রধান ক্যাটাগরি:

1. Combat Drone (UCAV)
2. Surveillance / ISR Drone
3. Loitering Munition
4. Civilian Drone
5. Logistics / Cargo Drone
6. Hybrid / VTOL Drone

---

৪. Land Defense Systems
মোট প্রধান ক্যাটাগরি.... ৬+

প্রধান ক্যাটাগরি:

1. Armored Vehicles (Tank, IFV, APC)
2. Artillery Systems
3. Rocket Artillery / MLRS
4. Air Defense Systems
5. Radar Systems
6. Electronic Warfare Systems

---

৫. Air Defense and Aviation Systems
মোট প্রধান ক্যাটাগরি.... ৬+

প্রধান ক্যাটাগরি:

1. Fighter Aircraft
2. Transport Aircraft
3. Attack Helicopter
4. Military UAV Systems
5. Early Warning Radar Systems
6. Air Defense Command Systems

---

৬. Naval / Sea Defense Systems
মোট প্রধান ক্যাটাগরি.... ৬+

প্রধান ক্যাটাগরি:

1. Naval Warships
2. Submarine Systems
3. Anti-Ship Missile Systems
4. Naval Drone / USV
5. Naval Radar Systems
6. Coastal Defense Systems

---

সব মিলিয়ে শুধু এই কয়েকটি সেক্টরেই রয়েছে প্রায়....

৩০+ প্রধান ক্যাটাগরি
১০০+ সাব-ক্যাটাগরি সিস্টেম

এখন বুঝা যায় এই ইন্ডাস্ট্রি কত বড়।

যদি বাংলাদেশে ১০–২০টি কোম্পানি এই সেক্টরে কাজ শুরু করে এবং সবাই একই জিনিস বানাতে শুরু করে.... যেমন সবাই একই ধরনের ড্রোন বা একই ধরনের রকেট বানায়.... তাহলে কয়েকটি সমস্যা হবে।

1. একই জিনিসে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা
2. সময় ও গবেষণা খরচ নষ্ট
3. বাজার ছোট হওয়ায় অনেক কোম্পানি টিকে থাকতে পারবে না
4. দেশের সামগ্রিক প্রযুক্তি উন্নয়ন ধীর হয়ে যাবে

BJDRC এই সমস্যার একটি সমাধান তৈরি করার চেষ্টা করছে।

এখানে মূল ধারণা হলো....
এক কোম্পানি এক সেক্টরের নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করবে।

উদাহরণ:

যদি একটি কোম্পানি Loitering Munition Drone নিয়ে কাজ করে....
তাহলে অন্য কোম্পানি একই জিনিস না বানিয়ে Cargo Drone বা ISR Surveillance Drone নিয়ে কাজ করবে।

আরেক উদাহরণ:

যদি একটি কোম্পানি Short Range Rocket System তৈরি করে....
তাহলে অন্য কোম্পানি Surface-to-Air Missile, Radar System, Electronic Warfare System, বা Naval Defense System নিয়ে কাজ করতে পারে।

এভাবে সবাই ভিন্ন ভিন্ন প্রযুক্তি উন্নয়ন করবে এবং একে অপরের সহযোগী হবে।

BJDRC-এর মূল উদ্দেশ্য:

1. বাংলাদেশের ডিফেন্স প্রযুক্তি ইকোসিস্টেম তৈরি করা
2. কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা
3. একই প্রযুক্তিতে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা কমানো
4. গবেষণা ও উন্নয়ন (R&D) খরচ কমানো
5. জাতীয় প্রযুক্তিগত সক্ষমতা দ্রুত বৃদ্ধি করা

শেষ কথা হলো....

ডিফেন্স প্রযুক্তি এমন একটি সেক্টর যেখানে একটি দেশের শত শত কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠান একসাথে কাজ করে।

এই কারণেই Bangladesh Joint Defense Research Consortium (BJDRC) তৈরি করা হয়েছে....
যাতে বাংলাদেশের কোম্পানিগুলো একে অপরের প্রতিদ্বন্দ্বী না হয়ে সহযোগী হিসেবে কাজ করতে পারে।

প্রতিযোগিতা থাকবে.... কিন্তু তা হবে উন্নয়ন ও উদ্ভাবনের জন্য.... নিজেদের ধ্বংস করার জন্য নয়।

17/03/2026

বাংলাদেশের “Drone Race” কে এগিয়ে থাকবে?

বর্তমান বিশ্বের সামরিক ও প্রযুক্তিগত প্রতিযোগিতার একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে ড্রোন প্রযুক্তি। দীর্ঘ-পাল্লার, স্বয়ংক্রিয় ও উচ্চ সহনশীলতার ড্রোন এখন কৌশলগত সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোনো কোম্পানি ২৫০০+ কিমি রেঞ্জের সক্ষম ড্রোন সফলভাবে তৈরি করতে পারে, তাহলে সেই প্রতিষ্ঠানকে বর্তমান চলমান বৈশ্বিক “Drone Race”-এ বিজয়ী বলেই গণ্য করা যাবে।

তাই এখন সময় এসেছে দেশের প্রযুক্তি কোম্পানি, গবেষণা দল ও উদ্ভাবকদের জন্য...
প্রতিযোগিতা শুরু হোক।

দেখা যাক, বাংলাদেশের কোন কোম্পানি প্রথম ২৫০০+ কিমি ড্রোন প্রযুক্তি তৈরি করে নতুন এক মাইলফলক স্থাপন করতে পারে।

Address

Mymensing

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Joint Defense Research Consortium-BJDRC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share