Site Works Of Civil Engineering

Site Works Of Civil Engineering Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Site Works Of Civil Engineering, Engineering service, Mymensingh.

রাস্তায় যে কাজ চলছে এটাকে বলে Single Bituminous Surface Treatment বা SBST. সাধারণত পুরোনো রাস্তা যেখানে প্রচুর পরিমাণে ভ...
02/05/2026

রাস্তায় যে কাজ চলছে এটাকে বলে Single Bituminous Surface Treatment বা SBST. সাধারণত পুরোনো রাস্তা যেখানে প্রচুর পরিমাণে ভারী যানবাহন চলে না এবং যে রাস্তায় খানাখন্দ হয়নি কিন্তু টুকটাক ফাটল সৃষ্টি হয়েছে সেসব রাস্তায় এই ট্রিটমেন্ট দেওয়া হয়।

রাস্তা পরিষ্কার করে ট্যাক কোট দিয়ে এক লেয়ার পাথর ছিটিয়ে রোলার করা হয়। সেটিং টাইম ২৪ ঘণ্টা। এক্ষেত্রে কিছু পাথর ছুটে যাবে এটাই স্বাভাবিক। এটা কম খরচে রাস্তার স্থায়ীত্ব বাড়ায়।

01/05/2026

রাস্তা করতে গেলে ভুল ধরার জন্য আমজনতা প্রায় সবাই ইঞ্জিনিয়ার বনে যায়। কিন্তু এখন মাটির গাড়ি পুরো রাস্তারই ১২ টা বাজাচ্ছে প্রতিবাদী আমজনতা এখানে নীরব! নষ্ট হওয়ার পর বলবে কাজের মান খারাপ হয়েছিল 🙄🙄

আজ মহান মে দিবস।বিশ্বের সকল শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
01/05/2026

আজ মহান মে দিবস।
বিশ্বের সকল শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

সড়ক নির্মাণ একটি নির্দিষ্ট প্রকৌশলগত প্রক্রিয়া, যা সম্পূর্ণ হতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন। সম্প্রতি কার্পেটিং শেষ হওয়ার পর...
28/04/2026

সড়ক নির্মাণ একটি নির্দিষ্ট প্রকৌশলগত প্রক্রিয়া, যা সম্পূর্ণ হতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন। সম্প্রতি কার্পেটিং শেষ হওয়ার পরপরই তা হাত দিয়ে টেনে তোলার যে প্রবণতা দেখা যাচ্ছে তা সম্পূর্ণ কারিগরি জ্ঞানশূন্য কাজ।রাস্তায় যখন বিটুমিনাস সারফেসিং বা কার্পেটিং করা হয় তখন বিটুমিন ও এগ্রিগেট (পাথর) এর মিশ্রণটি অত্যন্ত উচ্চ তাপমাত্রায় (140°C - 160°C) প্রয়োগ করা হয়। কার্পেটিং করার পর বিটুমিন শক্ত হতে এবং নিচের স্তরের সাথে স্থায়ী Bonding তৈরি করতে নির্দিষ্ট সময় বা 'Setting Time' প্রয়োজন(৪৮-৭২ ঘণ্টা)। কার্পেটিং শেষ হওয়ার পরপরই তা নরম থাকে। এই অবস্থায় হাত দিয়ে টেনে তোলা মানে হলো একটি নবজাতক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। এটি কাজের গুণগত মান নয়, বরং সময়ের আগেই তার ওপর যান্ত্রিক বল প্রয়োগের ফল।রাস্তায় কার্পেটিং করার পর রোলার দিয়ে Compaction করা হয়। রোলার দেওয়ার সাথে সাথেই রাস্তাটি তার পূর্ণ শক্তি (Structural Strength) অর্জন করে না। বিটুমিনাস লেয়ারটি যখন তার স্বাভাবিক তাপমাত্রায় (Ambient Temperature) ফিরে আসে, তখনই তা টেকসই রূপ নেয়। কাজ চলাকালীন বা কাজ শেষ হওয়ার পরপরই সেখানে খুঁচিয়ে তুলে ফেলা মানে হলো রাস্তার Interlocking System ধ্বংস করা।
​পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারিং ম্যানুয়ালে হাত দিয়ে টেনে তোলাকে গুণগত মান যাচাইয়ের পদ্ধতি বলা হয়নি। রাস্তার মান পরীক্ষার জন্য Core Cutting, Bitumen Extraction Test,LAA,ACV, Gradation test এর মতো ল্যাব পরীক্ষা রয়েছে। নির্মাণাধীন অবস্থায় এ ধরনের অপেশাদার আচরণ সড়কের Interlocking System নষ্ট করে দেয়, যা রাষ্ট্রীয় সম্পদের সরাসরি ক্ষতিসাধন বা Vandalism-এর শামিল। আমি সকলকে অনুরোধ করব উন্নয়ন কাজে বিভ্রান্তি না ছড়িয়ে ল্যাবরেটরি পরীক্ষার ওপর আস্থা রাখুন এবং প্রকৌশলগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় সময় দিন।

বিশ্বের ৩৩ তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ! রূপপুরে জ্বালানি ব্যবহার শুরু হচ্ছে আজ! 🔥
28/04/2026

বিশ্বের ৩৩ তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ! রূপপুরে জ্বালানি ব্যবহার শুরু হচ্ছে আজ! 🔥

🧪 Slump Test (স্লাম্প টেস্ট)কংক্রিটের কাজযোগ্যতা (Workability) নির্ণয়ের সহজ ও কার্যকর পরীক্ষাকংক্রিট ঢালাইয়ের আগে তার ঘন...
26/12/2025

🧪 Slump Test (স্লাম্প টেস্ট)
কংক্রিটের কাজযোগ্যতা (Workability) নির্ণয়ের সহজ ও কার্যকর পরীক্ষা
কংক্রিট ঢালাইয়ের আগে তার ঘনত্ব, প্রবাহযোগ্যতা ও কাজযোগ্যতা বোঝার জন্য Slump Test অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্লাম্পের মান অনুযায়ী কংক্রিট কোথায় ব্যবহার উপযোগী হবে তা নিচে বিস্তারিত দেওয়া হলো 👇
🔹 1. Zero Slump (০–২৫ মিমি)
বর্ণনা:
খুব শক্ত ও শুষ্ক কংক্রিট মিশ্রণ। প্রায় কোনো স্লাম্প দেখা যায় না।
ব্যবহার:
✔️ রোড ও পেভমেন্ট নির্মাণ
✔️ প্রিকাস্ট কংক্রিট (বিম, কলাম, ব্লক)
✔️ ম্যাস কংক্রিট ফাউন্ডেশন
✔️ নির্দিষ্ট স্ট্রাকচারাল গ্রাউটিং কাজ
✔️ টানেল ও পানির নিচের নির্মাণ কাজ
🔹 2. True Slump (৫০–১০০ মিমি)
বর্ণনা:
মাঝারি মাত্রার স্লাম্প, যা একটি ভালো ওয়ার্কেবল কংক্রিট নির্দেশ করে।
ব্যবহার:
✔️ আরসিসি স্ল্যাব, বিম ও কলাম
✔️ ফাউন্ডেশন ওয়াল
✔️ কংক্রিট রাস্তা ও ড্রাইভওয়ে
✔️ ইট ও ব্লক মেসনারি কাজ
👉 এটি সবচেয়ে বেশি ব্যবহৃত ও আদর্শ স্লাম্প রেঞ্জ।
🔹 3. Shear Slump (১০০–১৫০ মিমি)
বর্ণনা:
কংক্রিট একদিকে হেলে পড়ে বা ভেঙে যায়, যা বিকৃত স্লাম্প নির্দেশ করে।
ব্যবহার:
❌ সাধারণ নির্মাণ কাজে উপযুক্ত নয়
⚠️ কংক্রিটে অতিরিক্ত পানি বা সেগ্রিগেশন সমস্যা বোঝায়
🔧 মিক্স ডিজাইন সংশোধন করা প্রয়োজন
👉 সীমিত ও বিশেষ ক্ষেত্রে ব্যবহারযোগ্য।
🔹 4. Collapse Slump (১৫০–২০০ মিমি বা তার বেশি)
বর্ণনা:
কংক্রিট সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়ে, কোনো আকৃতি ধরে রাখতে পারে না।
ব্যবহার:
❌ অধিকাংশ নির্মাণ কাজের জন্য অনুপযুক্ত
⚠️ শক্তি কমে যায়, বন্ডিং সমস্যা হয়
✔️ পাম্পড কংক্রিটে কখনো কখনো ব্যবহার হয়
✔️ উচ্চ ফ্লুইডিটি প্রয়োজন এমন বিশেষ কাজে (অ্যাডমিক্সচার সহ)
✅ সর্বশেষে
🔹 সঠিক স্লাম্প মান = নিরাপদ ও টেকসই নির্মাণ
🔹 বেশি পানি নয়, বরং সঠিক মিক্স ডিজাইনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


#

গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,,, ভরাম- বল্লভপুর রাস্তা চেই:0.00-1570.00m,,, মোহনগঞ্জ, নেত্রকোনা
24/12/2025

গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,,,
ভরাম- বল্লভপুর রাস্তা চেই:0.00-1570.00m,,, মোহনগঞ্জ, নেত্রকোনা

রডের ল্যাপিং এর দৈর্ঘ্য নির্ধারণের ফর্মুলা :-Compression Zoneকলাম: 40Dশিয়ার ওয়াল: 40Dলিফট কোর ওয়াল: 40DTension Zoneবীম: ...
30/05/2025

রডের ল্যাপিং এর দৈর্ঘ্য নির্ধারণের ফর্মুলা :-

Compression Zone
কলাম: 40D
শিয়ার ওয়াল: 40D
লিফট কোর ওয়াল: 40D

Tension Zone
বীম: 60D
স্ল্যাব: 60D
(D = রডের ডায়ামিটার)

ল্যাপিং দৈর্ঘ্য উদাহরণঃ
কলামে ল্যাপিংঃ
16 mm = 40×16 = 640 mm ≈ 2'-2"
20 mm = 40×20 = 800 mm ≈ 2'-8"
22 mm = 40×22 = 880 mm ≈ 3'-0"
25 mm = 40×25 = 1000 mm ≈ 3'-4"
32 mm = 40×32 = 1280 mm ≈ 4'-3"

বীমে ল্যাপিংঃ
16 mm = 60×16 = 960 mm ≈ 3'-2"
20 mm = 60×20 = 1200 mm ≈ 4'-0"
22 mm = 60×22 = 1330 mm ≈ 4'-5"
25 mm = 60×25 = 1500 mm ≈ 5'-0"

স্ল্যাবে ল্যাপিংঃ
10 mm = 60×10 = 600 mm ≈ 2'-0"
12 mm = 60×12 = 720 mm ≈ 2'-5"
(ব্যবহারিক ক্ষেত্রে এই দৈর্ঘ্য কিছুটা কম বা বেশি হতে পারে।)

#সিভিল_ইঞ্জিনিয়ারিং

 #ছাদ ঢালাইয়ের হিসাব।১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাবমনেকরি ছাদের দৈর্ঘ...
20/05/2025

#ছাদ ঢালাইয়ের হিসাব।
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)ছাদ ঢালাইয়ের হিসাব।

১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন

 #ছাদে ক্র্যাঙ্ক রড কেন দেওয়া হয়? আমরা প্রায়ই দেখি ছাদের রডের জালির মাঝখানে ফাঁকা অংশ থাকে এবং কিছু রড বাঁকানো অবস্থা...
19/05/2025

#ছাদে ক্র্যাঙ্ক রড কেন দেওয়া হয়?
আমরা প্রায়ই দেখি ছাদের রডের জালির মাঝখানে ফাঁকা অংশ থাকে এবং কিছু রড বাঁকানো অবস্থায় থাকে। তখন স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন জাগে:-
এই রডগুলো কেন এভাবে বাঁকানো?
মাঝখানে ফাঁকা অংশ রাখা হয় কেন?
বাঁকানো রডের মাঝখানে আবার আলাদা টুকরো রড কেন দেওয়া হয়েছে?
ক্র্যাঙ্ক বার (Crank Bar) কী?
ক্র্যাঙ্ক বার হলো একটি বিশেষ ধরনের স্ট্রাকচারাল ডিজাইনের অংশ যা সাধারণত ৪৫° কোণে বাঁকানো হয়। এই রড ছাদের স্প্যানের L/4 দূরত্বে হয়।

কেন ছাদে ক্র্যাঙ্ক বার ব্যবহার করা হয়?
নেগেটিভ মোমেন্টের চাপ প্রতিরোধে সাহায্য করে।
লোড সমানভাবে বণ্টন করে ছাদকে আরও শক্তিশালী করে।
ফাটল রোধ করে ভবনের স্থায়িত্ব নিশ্চিত করে।
বড় স্প্যানের ক্ষেত্রে ডিফ্লেকশন (নিচের দিকে দেবে যাওয়া) কমায়।

কেন L/4 দূরত্বে রড ক্র্যাঙ্ক করা হয়?
এই দূরত্বে ছাদে তৈরি হয় নেগেটিভ মোমেন্ট (Negative Moment), যা ছাদের প্রান্তে ফাটল ধরার ঝুঁকি বাড়ায়।
ক্র্যাঙ্ক রড এই চাপকে সহনশীল করতে সাহায্য করে, ফলে ছাদের স্থায়িত্ব নিশ্চিত হয়।
উদাহরণ:
যদি ছাদের দৈর্ঘ্য ১২ ফুট হয়, তাহলে ক্র্যাঙ্ক রড সাধারণত ৩ ফুট (12/4) দূর থেকে শুরু হবে।
ক্র্যাঙ্ক রডের মাঝখানে থাকা টুকরো রডকে কী বলে?
দুটি ক্র্যাঙ্ক রডের মাঝখানে টুকরো রডকে বলা হয় এক্সট্রা টপ বার (Extra Top Bar)।

এই রডের কাজ:
নেগেটিভ মোমেন্টের চাপ আরও ভালোভাবে সহনশীল করা।
লোড ট্রান্সফার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা।
ক্র্যাক প্রতিরোধে সাহায্য করা, বিশেষ করে বড় স্প্যানের ক্ষেত্রে।
রডের সংযোগকে আরও স্থিতিশীল করা।
সাধারণত, এই এক্সট্রা টপ বার ছাদের উপরের দিকে সোজা অবস্থায় রাখা হয় এবং এটি ক্র্যাঙ্ক রডের টেনশন সহ্য করতে সহায়তা করে।
এই রডের সংখ্যা লোডের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়।

মাঝখানের ফাঁকা অংশের কারণ কী?
ছাদের রডের মাঝখানের ফাঁকা অংশকে বলা হয় নিউট্রাল জোন (Neutral Zone) বা ডেড জোন (Dead Zone)। এই অংশে লোডের চাপ কম থাকে, তাই সেখানে অতিরিক্ত রডের প্রয়োজন হয় না।
ফাঁকা রাখার কারণ:
লোডের চাপ কম থাকে। খরচ সাশ্রয় হয়। রডের ওজন কমানো যায়, ফলে কাঠামো ভারসাম্য বজায় থাকে।

পরিশেষে বলবো, একটি ছোট ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে।তাই ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া ভবন নির্মাণ না করি।

#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #রডের_হিসাব

 # পাইলিংয়ের মালামালের এস্টিমেটঃ------------------------------------------------------------------------একটি 18" ডায়া প...
17/05/2025

# পাইলিংয়ের মালামালের এস্টিমেটঃ-
-----------------------------------------------------------------------
একটি 18" ডায়া পাইলের ইনফরম্যাশন দেওয়া হলো এর এষ্টিমেট কিভাবে করবো?
পাইলের দৈর্ঘ্য = 51'- 6"
পাইলের ডায়া = 18"
পাইল কাভারিং = 3"
পাইলের মেইন রড = 7 টি 16 মিলি
পাইলের রিং = 10 মিলি = 0.375"
রিং দূরত্ব = 5" পরপর
কাট অফ লেভেল = 2'- 0"
অনুপাত (1:1.5:3)
বোরিং দৈর্ঘ্য 51'-6"

🔹মালামালের পরিমানঃ-
ঢালাই এর পরিমান = πd^2/4 X পাইলের দৈর্ঘ্য
ঢালাই এর পরিমান = π(1'-6")2/4 X 51'- 6" = 90.96 ঘনফুট ।
শুকনা মসলা = 90.96 x 1.5 = 136.44 ঘনফুট ।
অনুপাতের যোগফল = ( 1 + 1.5 + 3) = 5.50
সিমেন্ট = (136.44 x 1 x 0.8 )/ 5.5 = 19.85 ব্যাগ বা 20 ব্যাগ । (প্রতি Cft = 0.8 ব্যাগ)
বালি = 136.44 X 1.5 /5.5 = 37.21 বা 38 Cft
পাথর = 136.44 X 3 /5.5 = 74.42 বা 75 cft

🔹মেইন রডের দৈর্ঘ্য = পাইলের দৈর্ঘ্য - নিচের সি সি ঢালাই + 1টা ল্যাপিং দৈর্ঘ্য
= (51'- 6" - 1'-6") + 3'-0" (ল্যাপিং 3' - 0') = 53'-0"
রডের ওজন= রডের দৈর্ঘ্য x সংখ্যা x প্রতি ফুটের ওজন
= 53'-0" x 7 x 0.48
= 178.08 কেজি

🔹রিং রডের দৈর্ঘ্য = L = Nr(D + d) + 8d
এখানে, N =রিং এর সংখ্যা;D = পাইলের ক্লিয়ার কভার বাদে খাচার ডায়া ফুটে
D = পাইলের ডায়া - দুই পাশের ক্লিয়ার কভার
= 18"- (3"×2)
=18"-6" = 12" =1'-0"
d = স্পাইরাল রডের ডায়া ফুটে, যেমন 10 মিমি = 0.033' ফুট ।

🔹স্পাইরাল সংখ্যা N = (পাইলের দৈর্ঘ্য - উপরে নিচে স্পাইরাল ছাড়া অংশ) + স্পাইরাল রডের স্পেসিং + উপরে-নিচে 2টা
=[{51'-6"-(2'-0"+1'-6")}÷0'-5"]+2
= [(51'-6"-3'-6"}÷0'-5"]+1
= [{48'-0"+0'-5"]+1
= 97 পিছ।

🔹স্পাইরাল রডের দৈর্ঘ্য L = Nr(D + d) + 8d
বা, {97× 3.14× (1' + 0.033)} + (8×0.033)
বা, {97× 3.14×1.033'}+ 0.264
= 314.90 ফুট
রিং রড = রডের দৈর্ঘ্য X প্রতি ফুটের ওজন
=314.90 X0.19 = 59.83 কেজি

🔹রডের পরিমান কেজিতে= মেইন রড+ রিং রড
মোট রড = 178.08 +59.83 = 237.91 কেজি

তাহলে-
সিমেন্ট: ২০ ব্যাগ
বালি: ৩৮ সিএফটি
পাথর: ৭৫ সিএফটি
রড: ২৩৮ কেজি
ধন্যবাদ।।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Site Works Of Civil Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share