23/04/2026
একটা বড় অগ্রগতি সামনে আসছে।
গত ৮ এপ্রিল Asad Kagozi স্যার ময়মনসিংহে এসে আমাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বর্তমানে
Head of Costing Data & Tools, Airbus Commercial, Germany
Lecturer, Hamburg University of Technology
Adviser, DhumketuX
গ্লোবাল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিতে তার অভিজ্ঞতা এবং স্ট্র্যাটেজিক ইনসাইট আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও শক্ত ভিত্তি দিয়েছে।
এর থেকেও বড় সুসংবাদ হলো —
Bangladesh Aerospace Exploration & Research Center (BAXRC)-এর Trustee Board আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি চালু করার জন্য প্রয়োজনীয় সরকারি কাগজপত্র প্রস্তুত করা হয়েছে।
এই Trustee Board-ই BAXRC-এর নীতিমালা, ভিশন, গভর্নেন্স এবং দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক সিদ্ধান্তগুলো নির্ধারণ করবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি সুসংগঠিত, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের রিসার্চ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।
আন্তর্জাতিক পর্যায় থেকেও আগ্রহ তৈরি হচ্ছে— Boeing, SpaceX সহ বিভিন্ন গ্লোবাল এয়ারোস্পেস ইকোসিস্টেমের স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ ও যুক্ত হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এটি এখন শুধু একটি পরিকল্পনা নয়, বরং একটি স্ট্রাকচার্ড, অনুমোদন-প্রক্রিয়াধীন বাস্তব উদ্যোগ। খুব শীঘ্রই সরকারি অনুমোদন নিয়ে BAXRC-এর যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ।
আরেকটি বিষয় —
খুব শিগগিরই একটি ভিডিও আসছে, যেখানে সম্মানিত স্যাররা সবাই মিলে এই সেন্টার শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা ও ভিশন শেয়ার করবেন।
বাংলাদেশের এয়ারোস্পেস রিসার্চ ইকোসিস্টেমের জন্য এটি একটি বড় পদক্ষেপ।