12/07/2026
📸 গ্রাহকসেবা আধুনিকায়নের পথে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩
গ্রাহকসেবাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও সময়োপযোগী করার লক্ষ্যে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এ সফলভাবে Integrated Centralized Billing System (ICBS) চালু করা হয়েছে।
এর অংশ হিসেবে সম্মানিত গ্রাহকবৃন্দ এখন থেকে নতুন বিদ্যুৎ সংযোগের আবেদনসহ প্রযোজ্য অনলাইন সেবাসমূহ ঘরে বসেই সহজে গ্রহণ করতে পারবেন।
🔗 অনলাইন আবেদন করুন:
https://newconnection.rebpbs.com/
আপনার সময় বাঁচান, ঝামেলামুক্ত সেবা গ্রহণ করুন এবং ডিজিটাল গ্রাহকসেবার সুবিধা উপভোগ করুন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩
আধুনিক প্রযুক্তি, উন্নত সেবা—গ্রাহক সন্তুষ্টিই আমাদের অঙ্গীকার।