Golden Construction

Golden Construction Building Good homes with strong construction.

রড বেন ও কাটার মেশিন বিক্রয় করা হবে📌 কন্ডিশন: ভালো / অল্প ব্যবহৃত📌 দাম: আলোচনা সাপেক্ষে📞 যোগাযোগ: wa.me/01915529624📩 ইনব...
07/02/2026

রড বেন ও কাটার মেশিন বিক্রয় করা হবে

📌 কন্ডিশন: ভালো / অল্প ব্যবহৃত

📌 দাম: আলোচনা সাপেক্ষে

📞 যোগাযোগ: wa.me/01915529624

📩 ইনবক্স / কল করুন

15/12/2025

📌 টপিক: “বাংলাদেশে যে সকল সিমেন্ট পাওয়া যায়?”🧱 ভূমিকা:  বাংলাদেশে বিভিন্ন ধরনের সিমেন্ট পাওয়া যায়, যা নির্মাণ কাজের ধরন ...
25/07/2025

📌 টপিক: “বাংলাদেশে যে সকল সিমেন্ট পাওয়া যায়?”

🧱 ভূমিকা:
বাংলাদেশে বিভিন্ন ধরনের সিমেন্ট পাওয়া যায়, যা নির্মাণ কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার হয়। প্রতিটি সিমেন্টের নিজস্ব বৈশিষ্ট্য, গুণমান ও প্রয়োগ ক্ষেত্র রয়েছে।

🔍 মূল বিষয়:

✅ **বাংলাদেশে সাধারণত যে ধরণের সিমেন্ট পাওয়া যায়:**

১. **Ordinary Portland Cement (OPC):**
➤ Standard: BDS EN 197-1:2003, CEM-I 52.5N
➤ Standard: EN 197 Type CEM-I
➤ Standard: ASTM C 150 Type-I
➤ দ্রুত শক্ত হয়
➤ প্রধানত RCC ও স্ট্রাকচারাল কাজে ব্যবহৃত হয়
➤ রাস্তা, ব্রিজ, কলাম ও বিম নির্মাণে আদর্শ
➤ Clinker: ৯৫-১00%
➤ Gypsum: 0-৫%

২. **Portland Composite Cement (PCC):**
➤ Standard: BDS EN 197-1:2003, CEM-II/A-M(S-V-L), 42.5N
➤ Standard: ASTM C 595
➤ ধীরে শক্ত হয়
➤ ফিনিশিং, প্লাস্টার ও সাধারণ নির্মাণ কাজে ব্যবহৃত হয়
➤ দীর্ঘমেয়াদে টেকসই এবং পরিবেশবান্ধব
➤ Clinker: ৮0-৯৪%
➤ Fly Ash & Slug: ৬-২0%
➤ Gypsum: 0-৫%

৩. **Portland Composite Cement (PCC):**
➤ Standard: BDS EN 197-1:2003, CEM-II/B-M(S-V-L), 42.5N
➤ ধীরে শক্ত হয়
➤ ফিনিশিং, প্লাস্টার ও সাধারণ নির্মাণ কাজে ব্যবহৃত হয়
➤ দীর্ঘমেয়াদে টেকসই এবং পরিবেশবান্ধব
➤ Clinker: ৬৫-৭৯%
➤ Fly Ash & Slug: ২১-৩৫%
➤ Gypsum: 0-৫%

৪. **Portland Pozzolana Cement (PPC):**
➤ Standard: IS 1489 (Part-1): 2015
➤ Clinker: ৬৫-৭৫%
➤ Fly Ash & Slug: ১৫-৩৫%
➤ Gypsum: 0-৫%

৫. **White Cement:**
➤ ফিনিশিং, ডেকোরেটিভ ও অভ্যন্তরীণ কাজে ব্যবহার হয়
➤ সাধারণ কাঠামোগত কাজে ব্যবহৃত হয় না

✅ **সিমেন্ট বেছে নেওয়ার সময় যে বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত:**
- নির্মাণ কাজের ধরন (স্ট্রাকচারাল না নন-স্ট্রাকচারাল)
- প্রয়োজন অনুযায়ী OPC না PCC
- পরিবেশগত শর্ত (ভিজা এলাকা, সালফেটযুক্ত মাটি ইত্যাদি)
- সিমেন্টের উৎপাদনের তারিখ ও সংরক্ষণের অবস্থা
- ব্যাগে আর্দ্রতা বা চুন দানা আছে কিনা যাচাই করা

🧠 মনে রাখার মতো কথা:
“সিমেন্টের ধরন ঠিক না হলে, ডিজাইন যত ভালোই হোক কাঠামো টিকবে না।

গাঁথুনী এবং প্লাস্টারের হিসাব🌿-----------------------------------------------------টাইমলাইনে রেখে দিন। পেইজের সাথেই থাকি...
06/07/2025

গাঁথুনী এবং প্লাস্টারের হিসাব🌿
-----------------------------------------------------
টাইমলাইনে রেখে দিন। পেইজের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি🏠

১। ১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
২। ০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
৩। গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
৪। নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
৫। ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাঁথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।
৬। ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
৭। ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
৮। ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
৯। গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
১০। প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
১১। মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg

#

13/07/2024

আলহামদুলিল্লাহ,
নতুন প্রজেক্টের কাজ শুরু করা হল।
★প্রজেক্ট : এলিট গার্ডেন -৩
★ভবন: বি+জি-৯
★ঠিকানা : এস. ওর্য়াল্ড গ্রীন সিটি,,সানাড়পাড়,ডেমরা,ঢাকা।
★কাজ শুরু হওয়ার তারিখ:- ১৩/০৭/২০২৪ইং.....

16/06/2024

একটি ১০তলা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ: একটি ১০তলা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ: ...
26/05/2024

একটি ১০তলা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ:

একটি ১০তলা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ:

১। সীমানা নির্ধারন
২। লে-আউট, রাজউক সেট ব্যাক চেক
৩। পাইলিং ক) পাইল পয়েন্ট সেন্টার করা খ) বোরিং করা গ) খাচা বাধা ঘ) ব্লক দেওয়া ঙ) ওয়েল্ডিং করা চ) খাচা ঢুকানো ছ) ঢালায়
৪। মাটি কাটা
৫। ড্রেসি, লেভেলিং, কম্পেকশন
৬। সোলিং, সিসি ঢালায়
৭। সাটারিং রড বাধায় সহ পাইল ক্যাপ বা ফুটিং ঢালায়
৮। সাটারিং রড বাধায় সহ সট কলাম, ম্যাট ঢালায়
৯। সাটারিং রড বাধায় সহ অন্ডার গ্রাউন্ড পানির ট্যাংক ঢালায়
১০। মাটি, বালি ভরাট ও কম্পেকশন
১১। লেভেলিং, সোলিং, সাটারিং রড বাধায় সহ গ্রেডবীম ঢালায়, কিউরিং
১২। বালি ভরাট ও কম্পেকশন
১৩। গ্রাউন ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল ক) রড বাইন্ডি খ) সাটারিং গ) সল চেক ঘ) ঢালায় ১৪। কলামে চট মোড়ানো, কিউরিং
১৫। গ্রাউন ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ ক) সাটারিং খ) রড বাইন্ডিং গ) লেভেলিং ঘ) বীম ও ছাদে রড ঙ) আউট লাইন চেক চ) ইলেকট্রিক পাইপ চেক ছ) ঢালায় জ) ছাদে পানি বেধে দেওয়া
১৬। ফাস্ট টু সিক্স ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল ক) রড বাইন্ডিং খ) সাটারিং গ) সল চেক ঘ) ঢালায়
১৭। কলামে চট মোড়ানো, কিউরিং
১৮। ফাস্ট টু সিক্স ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ ক) সাটারিং খ) রড বাইন্ডিং গ) লেভেলিং ঘ) বীম ও ছাদে রড ঙ) আউট লাইন চেক চ) ইলেকট্রিক পাইপ চেক ছ) ঢালায় জ) ছাদে পানি বেধে দেওয়া
১৯। চিলাকুটার কলাম ক) রড বাইন্ডিং খ) সাটারিং গ) সল চেক ঘ) ঢালায়
২০। লিফ্ট মেশিন রুম অভার হেড পানি ট্যাংক ক) সাটারিং খ) রড বাইন্ডিং গ) লেভেলিং ঘ) বীম ও ছাদে রড ঙ) আউট লাইন চেক & ঢালায় চ) ছাদে পানি বেধে দেওয়া
২১। জলছাদ ক) ছাদ চিপিং খ) পানি দিয়ে ধোয়া গ) চুন ফোটানো ঘ) চুন চালা ঙ) খোয়া, সুরকি, চুন দিয়ে শুকনা অবস্থায় কাটা চ) রসুন, তেতুল, চিটাগুড় মেশানো পানি দিয়ে ভেজানো ছ) কম পক্ষে সাতটা কাটা দেওয়া জ) ভাল ভাবে পচানো ঝ) রেইন ওয়াটার পাইপের দিকে ঢাল দিয়ে বিছানো ঞ) ভাল ভাবে পিটানো ট) হালোট দেওয়া ঠ) সিমেন্ট ও চুন দিয়ে
তালের ব্রাস দিয়ে ফিনিশিং দেওয়া ড) খড়, কচুরী পানা চট দিয়ে পানি দিয়ে ছাদ ঠান্ডা রাখা ঢ) প্যরাপেট গাথুনী ও প্লাষ্টার
২২। গাথুনী করা ক) গাথুনীর লে- আউট দেওয়া খ) ক্লাইন্ট লেন্ডওনার দিয়ে চেক গ) ইট ভেজানো ঘ) সঠিক অনুপাতে মসলা মিশানো ঙ) কিউরিং করা
২৩। লিন্টেল ক) সাটারিং খ) রড বাইন্ডিং গ) লেভেলিং ঘ) ঢালায় ঙ) কিউরিং
২৪। ফলস স্ল্যাব ক) সাটারিং খ) রড বাইন্ডিং গ) লেভেলিং ঘ) ঢালায় ঙ) কিউরিং
২৫। লিন্টেল, ফলস স্ল্যাবের উপর গাথুনী
২৬। চৌকাঠ, গ্রীল, রেলিং ফিটিং ক) সল চেক
২৭। ইলেকট্রিক ওয়াল পাইল ও ইস্টীল বক্স ফিটিং ক) গুরুপ কাটাখ) পাইপ জ্যাম গ) ইস্টীল বক্স ফিটিং
২৮। প্লাষ্টার ক) গাথুনী পরিষ্কার ও ভেজানো খ) বালি চালা ও ধৌয়া গ) সঠিক অনুপাতে মসলা মিশানো ঘ) সিলিং, বীম, কলাম চিপিং ঙ) প্লাষ্টার চ) কিউরিং
২৯। টাইলস চয়েজ ক্লাইন্ট, ল্যান্ডওনার
৩০। ওয়াল টাইলস ক) স্যানিটারী ইন্টারনাল ওয়ারিং খ) পেসার চেক গ) ভাটিক্যাল পাইপ ঘ) টাইলস ফিটিং ঙ) কিউরিং চ) পয়েন্টিং
৩১। ফ্লোর টাইলস ক) চিপিং খ) পানি দিয়ে ধোয়া গ) ডিস টেলিফোন ক্যাবল দেওয়া ঘ) বাথ রুমের ফ্লোরে স্লোপ দেওয়া ঙ) কিউরিং চ) পয়েন্টিং
৩২। বেসিন সিংক ফিটিং
৩৩। মার্বেল গ্রানাট ফিটিং
৩৪। রং ক) পাথর ও ৩২০ পেপার দিয়ে ঘোষা খ) পরিষ্কার গ) সিলারঘ) পুটি ঙ) ঘোষা চ) ফাস্ট কোট ছ) সেকেন্ড কোট জ) ফাইনাল কোট
৩৫। পলিশিং ক) ভাল ভাবে ঘোষা খ) আস্তর দেওয়া গ) পুটি কাটা ঘ) পলিশ করা
৩৬। থাই ফিটিং ক) আউটার লাগানো খ) গ্লাস পাল্লা ফিটিং গ) সিলিকন গাম দেওয়া
৩৭। দরজার পাল্লা ফিটিং
৩৮। ইলেকট্রিক ক্যাবল টানা
৩৯। সুইচ সকেট, ব্রকার লাগানো
৪০। গ্রাউন্ট ফ্লোরে ৬"~৮" লাইন টানা
৪১। পিট করা, মিটার পিট, মাষ্টার পিট করা
৪২। বাউন্ডারী ওয়াল করা
৪৩। মেন গেইট লাগানো
৪৪। কোম্পানীর নাম সহ লোগো লাগানো
৪৫। বাগান করা
৪৬। স্যানিটারী ফিটিং ফিকসার লাগানো
৪৭। লিফ্ট, সাব ইস্টেশন, জেনারেটর ফিটিং
৪৮। ওয়াসা কানেকশন
৪৯। ইলেকট্রিক কানেকশন
৫০। ধোয়া পুছা পরিষ্কার করে আনুষ্ঠানিক ভাবে হেন্ড ওভার দেওয়া…

গ্লোডেন কন্সট্রাকশন
লেভেল-১,আমিন মার্কেট,৩নং ওর্য়াড (এনসিসি),সিদ্বিরগঞ্জ-১৪৩০,নারায়নগঞ্জ।

Elite Garden Project Meeting | 01-05-2024
01/05/2024

Elite Garden Project Meeting | 01-05-2024

   #2024
01/05/2024

#2024

   #2024
30/04/2024

#2024

আলহামদুলিল্লাহ....আজ থেকে এলিট গার্ডেন -১,২,৩ এর প্রি-কাস্ট পাইল ড্রাইভিং শুরু করা হলো।
29/04/2024

আলহামদুলিল্লাহ....
আজ থেকে এলিট গার্ডেন -১,২,৩ এর প্রি-কাস্ট পাইল ড্রাইভিং শুরু করা হলো।

Address

Level-2, Amin Market, Bottola, 3No Ward(Ncc), Siddhirganj, Nayanganj
Narayanganj
1430

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Golden Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share