AN Design & Construction

AN Design & Construction AN Design & Construction is complete platform for solution of every kind of construction problem.

We will provide you a quality of standard work at every aspect. We have a professional Designer and a well experienced Engineering Team.

31/03/2025

SPT টেস্ট ও বিয়ারিং ক্যাপাসিটি নির্নয় বিস্তারিতঃ
Standard Pe*******on Test (SPT) কি?
গতিশীল অথবা স্থীর লোড প্রয়োগের মাধ্যমে মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ করতে যে পরীক্ষা করা হয় তাকে Pe*******on Test বলে। সাধারণত বালি মাটির
ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য যে পরীক্ষা করা হয় তাকে Standard Pe*******on Test (আদর্শ পেনিট্রেশন পরীক্ষা) বলে।
কেন করা হয় ??
===========
মাটির পেনিট্রেশন প্রতিবন্ধকতা পরিমাপ এবং বালি মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য Standard Pe*******on Test করা হয়।
Standard Pe*******on Test পদ্ধতি
=========================
এ পরীক্ষার জন্য পেনিট্রোমিটার নামক স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহক ব্যবহার করা হয়। একটি 50 mm বাহিরের এবং 35 mm
ভিতরের ব্যাস বিশিষ্ট ফাঁপা স্টীল পাইপকে স্পিলিট ব্যারেল বা স্পিলিট স্পুন নমুনা সংগ্রাহক হিসেবে ব্যবহার করা হয়। এর দৈর্ঘ্য 60 cm এর কম নয়।
প্রথমে মাটিতে 55 mm থেকে 150 mm ব্যাস বিশিষ্ট একটি গর্ত করা হয় এবং ড্রিল রডের সাথে স্পিলিট ব্যারেল নমুনা সংগ্রাহকটি যুক্ত করে গর্তের নিচের প্রান্তে স্থাপন করা
হয়। তারপর 65 kg ওজনের হাতুড়ি দিয়ে আঘাত করে নমুনা সংগ্রাহকটিকে মাটির অভ্যন্তরে কমপক্ষে 60 cm প্রবেশ করানো হয়। হাতুড়িকে 75 cm উপর হতে মিনিটে 30
বার হয়। প্রথম 15 cm প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয় না। বাকি 30 cm প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয়। এ 30 cm প্রবেশ করাতে আঘাতের
সংখ্যাকে পেনিট্রেশন রেজিস্ট্যান্স (Pe*******on Resistance) বলে। একে N দ্বারা প্রকাশ করা হয়।
SPT value এর Correction করার কারণঃ
===========================
সূক্ষ্ম বালি বা পলিযুক্ত বালি মাটি পানি তলের নিচে অবস্থিত হলে Pe*******on Resistance বেশি পাওয়া যায়। টারজাগী এবং
পেক বলেছেন, যদি Pe*******on Resistance এর মান 15 এর বেশি হয় তবে নিম্নের সূত্রের সাহায্যে একটি সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স এর মান নির্ণয় করা হয়।
সমতুল্য পেনিট্রেশন রেজিস্ট্যান্স, Ne = 15+½(N-15)
SPT থেকে বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয়ঃ
=======================
এস.পি.টি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেষ্ট থেকে মাটির বিয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা যায়।
’s সুত্র:
ফুটিং এর চওড়া চার ফুট বা এর চেয়ে কম হলে
Qa = (N/4) *K
ফুটিং এর চওড়া চার ফুটের বেশি হলে
Qa = (N/6)[(B+1)/B]2*K
’ সুত্র:
চওড়া চার ফুটের কম হলে
Qa = (N/2.5) * K
ফুটিং এর চওড়া চার ফুটের বেশি হলে
Qa = (N/4)[(B+1)/B]2* K
Qa: এলাওয়াবল বিয়ারিং ক্যাপাসিটি (কিলো পাউন্ড / স্কয়ারফুট )[ kips/ft2]
N: ফুটিং এর তলার এস.পি.টি সংখ্যা
B: ফুটিং এর চওড়া (ফুট হিসাবে)
K = 1 + 0.33(D/B) ≤1.33
D: মাটির উপরিভাগ থেকে ফুটিং এর তলার দুরত্ব বা গভীরতা (ফুট হিসাবে)
উদাহরণ-০১: এস.পি.টি নম্বর ১০, ফুটিং এর চওড়া তিন ফুট এবং ফুটিং এর তলা মাটির উপরিভাগ থেকে দুই ফুট নিচে আছে। তাহলে বিয়ারিং কত ?
উত্তর:
Meryerhof's অনুসারে
K = 1+0.33(D/B) = 1+0.33*(2/3) = 1.22
Qa = (N/4) * K = (10 /4) *1.22 = 3.05 kips/ft2
Bowles’ অনুসারে:
Qa = (N/2.5) * K = (10 /2.5) *1.22 = 4.88 kips/ft2
এখান থেকে নিরাপত্তার স্বার্থে কমটা নেয়াই ভাল, সুতরাং ক্যাপাসিটি 3.05 kips/ft2
উদাহরণ-০২: এস.পি.টি নম্বর ২০, ফুটিং এর চওড়া আট ফুট এবং ফুটিং এর তলা মাটির উপরিভাগ থেকে চার ফুট নিচে আছে। তাহলে বিয়ারিং কত ?
Meryerhof's অনুসারে
K = 1+0.33(D/B) = 1+0.33*(4/8) = 1.17
Qa = (N/6)[(B+1)/B]^2 * K = (20/6)[(8+1)/8]^2 *1.17 = 4.94 kips/ft2
Bowles’ অনুসারে:
Qa = (N/4)[(B+1)/B]^2 * K = (20/4)[(8+1)/8]^2 *1.17 = 7.40 kips/ft
এখান থেকে নিরাপত্তার স্বার্থে কমটা নেয়াই ভাল, সুতরাং ক্যাপাসিটি 4.94 kips/ft2
লেখাটা অনেক দামী সম্পদ হবে একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাছে ।
(টাইমলাইনে শেয়ার করে রাখুন-যেকোন সময় কাজে আসতে পারে)

📘 বিটুমিনাস সড়কের এস্টিমেট:------------------------------------------------------------------------সড়কের এস্টিমেট  সমুহ:...
18/11/2024

📘 বিটুমিনাস সড়কের এস্টিমেট:-
-----------------------------------------------------------------------
সড়কের এস্টিমেট সমুহ:-
সড়কের দৈর্ঘ্য = ১৫০০'-০"
সড়কের প্রস্থে = ২০'-০"
সড়কের উচ্চতা = ১'-৬"
এজিং = ৩"
সাইট ড্রেসিং প্রস্থ = ১'-০"
বালি খোয়া মিক্র লেয়ার ১:১ উচ্চতা = ৬"
খোয়ার লেয়ার = ৪"

১. মাটি কাটা = ১৫০০'-০"x২০'-০"x১'-৬"
= ৪৫০০০ ঘনফুট

২. মাটি ড্রেসিং = ১৫০০'-০'x২০'-০"
= ৩০০০০ বর্গফুট

৩. ইটের ফ্লাট সোলিং = ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট
[এখানে ১৯'-৬" আসলো এই ভাবে
দুই ধারে এজিং এর জন্য ৩" করে যদি বাদ দেওয়া হয় তবে
প্রস্থ = ২০'-০"-৩"x২
= ১৯'-৬"]

৪. হেরিং বোন বন্ড = ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট

৬. দুই ধারে ইটের এন্ড এজিং
= ১৫০০x২
= ৩০০০ ফুট

৭. বালি খোয়া মিক্র লেয়ার ১:১
= ১৫০০'-০"x১৯'-৬"x৬"
= ১৪৬২৫ ঘনফুট

৮. খোয়ার লেয়ার = ১৫০০'-০"x১৯'-৬"x৪"
= ৯৭৫০ ঘনফুট

৯. বিটুমিনাস Carpeting
= ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট

১০. ট্যাক কোট = ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট

১১. সিল কোট = ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট

১২. বালি দিয়ে রাস্তার উপরে Blinding
= ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট

১৩. সাইট ড্রেসিং = ১৫০০'-০'x১'-০"x২
= ৩০০০ বর্গফুট

You can contact us with WhatsApp
19/10/2024

You can contact us with WhatsApp

Contact with us for any kind of help about your building and others construction work. We have very good experience Engi...
19/10/2024

Contact with us for any kind of help about your building and others construction work. We have very good experience Engineer team and highly skilled worker group.
We can give you all kind of support regards any type of construction work.

☯️কনসিল বীম কি?স্ল্যাবের সমান পুরুত্বের বীমকে কনসীল বীম বলা হয়ে থাকে।কনসীল বীম এর অন্য একটি নাম হলো হিডেন বীম।মুলত ফ্লাট...
03/05/2024

☯️কনসিল বীম কি?
স্ল্যাবের সমান পুরুত্বের বীমকে কনসীল বীম বলা হয়ে থাকে।কনসীল বীম এর অন্য একটি নাম হলো হিডেন বীম।

মুলত ফ্লাট স্ল্যাবে কলাম বরাবর যেভাবে স্ট্রীপ চিন্তা করে অতিরিক্ত রিইনফোর্সমেন্ট দেয়া হয়, এমন চিন্তা থেকেই এই কনসীল বীমের ধারণা এসেছে।

200 মিমি এর নিচের পুরত্বের কোন ছাদে এই জাতীয় বীম ব্যবহার করা উচিত না।

✅কেন কনসিল ছাদ দেওয়া হয়?

অনাকাঙ্গিত বীম গভীরতা থাকে না বলে সৌন্দর্য বাড়ে।
সাটারিং এবং কাস্টিং এর খরচ কমানো যায়।

🎯সতর্কতাঃ

✅কনসীল বীম করতে হলে শুধু বীম নয়, পুরো স্ল্যাব সহ মডেলটি এনালাইসিস করতে হবে।

ইঞ্জিনিয়ারিং এ কনসীল বীম বলে তেমন কিছু নেই। মূলত ফ্লাট স্লাবে যেভাবে কলাম টু কলাম বরাবর স্ট্রীপ ধরে এক্সট্রা Reinforcement দেওয়া হয় এটাকে অনুকরন করেই কনসীল বীম ধারনা প্রতিষ্ঠা করা হয়েছে। ২০০মি.মি. বা ৭.৮৫ ইঞ্চি এর কম Thickness এর ছাদে এই জিনিস করা কোন মতেই ঠিক না। যথা সম্ভব তা পরিহার করে চলা উচিত।

✅কনসিল বীম করার কারনে বিল্ডিং এর কি কি ক্ষতি হয়ঃ

# স্ট্রাকচার কলাম স্ট্রিপ এ দুর্বল হয়।

# ভুমিকম্পে স্যান্ডউইচ হবার আশঙ্কা থাকে।

# কনসীল বীমে Reinforcement টোটাল RCC এর ২% এর অধিক হয়ে পড়ে।

# কনসিল বীম স্ট্রাকচার Lateral Load নিতে পারে না।

# Normal Beam এর থেকে কনসীল বীম ১০% কম Axial Load নিতে পারে।

# কনসীল বীমে Vertical Displacement নরমাল বীমের থেকে ১০% বেশী হয় বলে তা তুলনা মূলক ভাবে দুর্বল হয়।

# steel ২% এর বেশী হবার কারনে Concrete সব জায়গায় পৌছাতে পারে না। এতে হানিকম্ব তৈরী হয় ।

# এমন সমস্যা থাকার পরেও কেনো কনসিল ছাদ /বিম সম্পর্কে কন্ট্রাক্টর সুপারিশ করে??
# কাজ সহজ হয় এবং ওয়ার্কার কম লাগে।
# সাটারিং বেঁচে যায়।
# রুম ভাগ করতে সুবিধা হয় যেহেতু বিম দেখা যাবে না।

সর্বপরি এই বিম স্ট্যন্ডার্ড বিমের মত কার্যকরী হবে না। আমরা অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে অবগত নই,তাই না বুঝেই এই ধরনের নির্মানে আগ্রহী হই।

বাড়ি নির্মানে আবশ্যকীয় সতর্কতা অবলম্বন করার মাধ্যমে নিরাপদ থাকুন।

29/01/2024

খুবই গুরুত্বপূর্ণ পোস্ট টাইমলাইনে রেখে দিন ❤️
সিড়ি ঢালাই করার ক্ষেত্রে একজন সাইট ইঞ্জিনিয়ারকে যে সব দিকগুলি খেয়াল রাখতে হবে

১) সিড়ির ল্যান্ডিং এর উচ্চতা ডিজাইন অনুযায়ী হচ্ছে কিনা তা চেক করতে হবে।প্রথম তলায় মেইন গেট এর দিকেই যদি সিড়ি থেকে থাকে সেই ক্ষেত্রে সিড়ির ল্যান্ডি যাতে ৬ ফুট এর উপরে থাকে সেদিক খেয়াল রাখতে হবে।

2) ওয়েইস্ট স্ল্যাব এর পুরত্ব ঠিক আছে কিনা চেক করতে হবে,সর্বোনিম্ন ৬ ইঞ্চি রাখাই ভালো।বিভিন্ন ধরণের ভবণের ক্ষেত্রে ওয়াইস্ট স্লাব (২৫-৪০) ডিগ্রী কোণে হেলানো হতে পারে ।

৩) রাইজ এবং ট্রেড ঠিক আছে কিনা তা চেক করা খুবই জরুরী। রাইজ এবং ট্রেড এর স্ট্যান্ডার্ড মান হলো যথাক্রমে ৬ ইঞ্চি এবং ১০ ইঞ্চি।

৪) ল্যন্ডিং স্ল্যাব এর প্রশস্থতা ঠিক ভাবে মেপে দেখতে হবে, ভুলের কারণে ফার্ণিচার উঠাতে সমস্যা হতে পারে। এবং সিড়ির প্রশস্থতা আবাসিক ও পাবলিক ভবণ এর জন্য সর্বোনিম্ন যথাক্রম ৩ ফুট এবং ৫ ফুট রাখতে হবে।

৫) নিচের ও উপরের রড গুলো আলাদা রাখার জন্য ব্লক ব্যবহার না করে রডের চেয়ার ব্যবহার করাই ভালো।

৬) ক্লিয়ার কভার ঠিক আছে কিনা তা চেক করে দেখতে হবে।

৭) ঢালাই এর ক্ষেত্রে ভাইব্রেটর নজেল ব্যবহার করতে হবে।

৮) ঢালাই শেষে ভালো ভাবে কিউরিং করতে হবে।

৯) ইলেক্ট্রিকাল লাইন গুলো আগেই বসিয়ে নিতে হবে কেননা পরে R.C.C ঢালাই না কাটাই ভালো এতে ভবণের স্ট্রেন্থ কমে যায়।

১০) ল্যান্ডিং স্ল্যাব থেকে রড বের করে রাখতে হবে পরবর্তি কাজের জন্য।

19/12/2023

বিটুমিনাস সড়কের ইনফরমেশন ও এস্টিমেট।
অবশ্যই টাইমলাইনে রেখে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ
সড়কের দৈর্ঘ্য = ১৫০০'-০"
সড়কের প্রস্থে = ২০'-০"
সড়কের উচ্চতা = ১'-৬"
এজিং = ৩"
সাইট ড্রেসিং প্রস্থ = ১'-০"
বালি খোয়া মিক্র লেয়ার ১:১ উচ্চতা = ৬"
খোয়ার লেয়ার = ৪"

১. #মাটি কাটা = ১৫০০'-০"x২০'-০"x১'-৬"
= ৪৫০০০ ঘনফুট

২. #মাটি ড্রেসিং = ১৫০০'-০'x২০'-০"
= ৩০০০০ বর্গফুট

৩. #ইটের ফ্লাট সোলিং = ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট

[এখানে ১৯'-৬" আসলো এই ভাবে
দুই ধারে এজিং এর জন্য ৩" করে যদি বাদ দেওয়া হয় তবে প্রস্থ = ২০'-০"-৩"x২
= ১৯'-৬"]

৪. #হেরিং বোন বন্ড = ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট

৬.দুই ধারে ইটের এন্ড এজিং
= ১৫০০x২
= ৩০০০ ফুট

৭. #বালি খোয়া মিক্র লেয়ার ১:১
= ১৫০০'-০"x১৯'-৬"x৬"
= ১৪৬২৫ ঘনফুট

৮. #খোয়ার লেয়ার = ১৫০০'-০"x১৯'-৬"x৪"
= ৯৭৫০ ঘনফুট

৯. #বিটুমিনাস carpeting
= ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট

১০. #ট্যাক কোট = ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট

১১. #সিল কোট = ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট

১২.বালি দিয়ে রাস্তার উপরে
= ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট

১৩. সাইট #ড্রেসিং = ১৫০০'-০'x১'-০"x২
= ৩০০০ বর্গফুট।

মাটি পরিক্ষার রিপোর্ট চেনার সহজ উপায়।খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা.... * N value 2 বা এর কম...
07/12/2023

মাটি পরিক্ষার রিপোর্ট চেনার সহজ উপায়।

খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা....

* N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
*N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
* N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
*N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
*N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
*N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
(Reff.......BNBC, Soil & Foundation)

কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে?
*৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
*৩-৫ কাঠার জন্য ৫টি।
*৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
(Reff..BUET, TESTING OF MATERIALS AND SERVICES.)

Soil Test কী
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

Soil Test কেন করা হয়?
ভূনিন্মস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।

তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Light Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।

মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

Soil Test কিভাবে করা হয়?
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করান

16/11/2023

বাথরুমের ফিটিংসের নাম ও হাইট:-

১. কমোড: পিছনের ওয়াল থেকে ১১" এবং পাশের ওয়াল থেকে ১৬" - ১৮"

২. কমোডের জন্য এ্যাংগেল স্টপ কক: ফ্লোর লেভেল থেকে ৯"

৩. বেসিন: ফ্লোর লেভেল থেকে ২'-৯" উচ্চতা এবং পয়েন্ট ১'-৬" ওয়াল থেকে

৪. বেসিনের এ্যাংগেল স্টপ কক: ফ্লোর লেভেল থেকে ১'-৯"

৫. শাওয়ার: ফ্লোর লেভেল থেকে ৬-৬" কিংবা ফ্লস স্লাব হতে ৬" নিচে

৬. ট্রাওয়েল রেল: ফ্লস স্লাব হতে ৬" নিচে

৭. রিং ট্রাওয়েল রেল : ফ্লোর লেভেল থেকে ৬'-৬"

৮. গ্লাস শেলফ : ফ্লোর লেভেল থেকে ৪০"-৪২"

৯. মিরোর: এর বটম ফ্লোর লেভেল থেকে ৩'-৮" উপরে

১০. পেপার হোল্ডার : ফ্লোর লেভেল থেকে ১৪"-১৬"

১১. ডাউন ওয়াল লং বিব কক: ফ্লোর লেভেল থেকে ১'-৬"

১২. কনসিল্ট স্টপ কক: ফ্লোর লেভেল থেকে ৪০"

১৩. বিব কক বালতি: ফ্লোর লেভেল থেকে ৩০"

১৪. বিব কক বদনা: মেইন ফ্লোর লেভেল থেকে ১৮" কিংবা pan floor হতে ১২"

১৫. শোপ কেস: ফ্লোর লেভেল থেকে ৩'-৪"

১৬. চুলার স্লাব: ফ্লোর লেভেল থেকে টপ পর্যন্ত ২৭"

১৭. কিচেনের সিংক: ফ্লোর লেভেল থেকে টপ পর্যন্ত ৩৩" উপরে
(কপি পোস্ট)

28/05/2023

➤ একটা বিল্ডিং এর সকল আইটেম মিলে ১০০% কিভাবে ভাগ করা হয়।
☞ উত্তরঃ
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. EME(Lift,Generator,Substation)=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%
✪ STRUCTURE ~ 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (৩৫% যেভাবে আসবে।)
#সিভিল_ইঞ্জিনিয়ারিং
✪ BRICK WORK ~ 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ WOOD WORK ~ 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (৫% যেভাবে হবে)
✪ METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (২% যেভাবে হবে।)
✪ PLAMBING & SANITARY WORK~ 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (৭% যেভাবে হবে।)
✪ PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)
✪ GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)
✪ ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)
✪ EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (১০% যেভাবে হবে।)
✪ PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)
সিভিল ইঞ্জিনিয়ারিং
✪ OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)
✪ UTILITY CONNECTION & BILL ~ 3%
- DESA/DESCO = 35%
- TITAS = 20
- WASA = 15%
- Utility bills = 30%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

পৌরসভা এপ্রোভাল  শীটআমরা যখন কোনো বাড়ির প্ল্যান করি , এবং এপ্রোভাল করতে চাই তখন আমাদের এপ্রভাল ড্রয়িং এর দরকার পরে , নতু...
04/11/2022

পৌরসভা এপ্রোভাল শীট
আমরা যখন কোনো বাড়ির প্ল্যান করি , এবং এপ্রোভাল করতে চাই তখন আমাদের এপ্রভাল ড্রয়িং এর দরকার পরে , নতুন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট যারা আছেন তাদের অনেকের ধারণা থাকে না কিভাবে এপ্রোভাল ড্রয়িং করবেন ! এবং কি কি ড্রয়িং দিতে হবে ! এপ্রোভাল এর ধারণা গুলো আপনারা পান তাই একটা স্যাম্পল ড্রয়িং দিয়ে দিচ্ছি যা আপনাদের উপকারে আসতে পারে।

পৌরসভার আওতাধীন কোন ভবন নির্মান করতে চাইলেই আপনি নির্মান করতে পারবেন না, যত বড়ই ইঞ্জিনিয়ার দ্বারা ড্রইং করান না কেন কাজে আসবেনা যদি কর্তিপক্ষের অনুমুতি না নেন।
চলুন জেনে নেই কি কি লাগবে-
প্রথমে আবেদন ফরমে আবেদন করতে হবে এবং সাথে ৭ কপি ড্রইং জমা দিতে হবে, তবে কোন কোন পৌরসভায় এর কম দিলেও হয়। ড্রইংগুলো ৩০"x২০" সাইজের এমোনিয়া শীট বা ট্রেসিং পেপারে (ব্লু প্রিন্ট ট্রেসিং পেপার সহ) জমা দিতে হয়।

একটি ড্রইং শীটে কি কি ড্রইং থাকতে হবে আসুন জেনে নেই-
১. ফ্লোর প্ল্যান
২. অন্যান্য ফ্লোরের প্লান
৩.সম্মুক্ষ বা ফ্রন্ট এলিভেশন
৪.লে-আউট প্ল্যান
৫.কলাম, বীম, ফাউন্ডেশনের সেকশন
৬.মোট কভার এরিয়া
৭.মৌজা ম্যাপ
৮. ভবনের ক্রস সেকশন
৯.সেপটিক ট্যাংক এবং সোক ওয়েলের প্লান ও সেকশন
১০.সিড়ির প্লান ও ডিটেইল
১১. ছাদের বিস্তারিত ড্রইং
১২. ছাদের পানি নিষ্কাশনের প্ল্যান
১৩. কলাম পজিশন বা কলাম লে-আউট
১৪. গ্রেড বীম ও সেকশন
১৫. ইলেকট্রিক ড্রইং
১৬. সেনেটারী ড্রইং (বহুতল ভবনের ক্ষেত্রে)
১৭. সেটব্যাক (অত্যন্ত জরুরী), নির্দিষ্ট পরিমানে ভবনের চারপাশের জমি ছেড়ে দেওয়াকে বুঝায়।

আনুষঙ্গিক কাগজ পত্র:
১. পেশাজীবী সংগঠনের সদস্যভুক্ত প্রকৌশলীর স্বীকৃতপত্র।
২ প্রকৌশলী পেশাজীবী সংগঠনের সদস্য নাম্বার ও সাক্ষর এবং সীলমোহর।
৩. মূল দলিলের ফটোকপি।
৪. দাগ নম্বর,খতিয়ান নম্বর ও মৌজার নাম।
৫. মালিকের সাক্ষর।
৬. মাটি পরিক্ষার রিপোর্ট (৩ তলার অধিক হলে)।
৭. জমির পরিমান ও তফসিল।
৮.নির্ধারিত ফি

বাড়ি নির্মাণ সংক্রান্ত ফ্রি পরামর্শর জন্য যোগাযোগ করুন
ইঞ্জি: আরিফুল ইসলাম
বি এস সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
[email protected]
+8801825957326

Address

Siddhirganj
Narayanganj
1432

Website

Alerts

Be the first to know and let us send you an email when AN Design & Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share