14/09/2026
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ও বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান জাগো নিউজকে বলেন, ‘বাংলাদেশের ইউরোপমুখী রপ্তানি বাণিজ্যের একটি বড় অংশ সুয়েজ খাল ব্যবহার করে পরিচালিত হয়। আর বাব আল-মান্দেব প্রণালি দিয়েই সুয়েজ খালে প্রবেশ করতে হয়। ফলে এই নৌপথ বন্ধ হয়ে গেলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বড় ধরনের শঙ্কা তৈরি হবে।’
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় শেভরন
তিনি বলেন, ‘আমরা আশা করছি, ইয়েমেনের পক্ষ থেকে পুরো নৌপথ বন্ধ করে দেওয়ার কথা বলা হয়নি। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে লক্ষ্য করে নিষেধাজ্ঞার কথা বলছে।’
‘এ ধরনের অস্থিরতা তৈরি হলে জাহাজের ইন্স্যুরেন্স কস্টও বেড়ে যায়। পাশাপাশি লজিস্টিক ব্যয় ও জাহাজ ভাড়াও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে জাহাজ ভাড়া ও পণ্য পরিবহনে বাড়তি সময়- এই দুটোই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
ক্রেতাদের প্রতিক্রিয়া সম্পর্কে ফজলে শামীম এহসান বলেন, ‘এখনো ক্রেতাদের কাছ থেকে বড় ধরনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তারা আগে থেকেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। অনেক ক্রেতা এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা হয়ে কেপ অব গুড হোপ ঘুরে পণ্য আনার ব্যবস্থা করছিলেন। আবার কেউ কেউ বাব আল-মান্দেব ও সুয়েজ রুট ব্যবহার করছিলেন, মূলত সময়ের বিষয়টি বিবেচনা করে।’
তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক এই পরিস্থিতির প্রভাব কতটা পড়বে, তা এখনই বলা কঠিন। বুধবার থেকে পরিস্থিতির নতুন করে অবনতি হয়েছে। আগামী সপ্তাহ থেকে এর প্রকৃত প্রভাব সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তখন বোঝা যাবে, রপ্তানি বাণিজ্য, জাহাজ ভাড়া ও পণ্য পরিবহনের সময়ের ওপর এর কতটা প্রভাব পড়ছে।’
হরমুজের পর লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিও এখন নিরাপদ নয়। হামলার ঝুঁকি এড়াতে এরই মধ্যে সৌদি আরব থেকে আসা একট....