Adamjee Jute Mills Ltd.

Adamjee Jute Mills Ltd. Adamjee Jute Mills Ltd.

14/06/2026
১৯৭০ সনের হাবিব ব্যাংক এর একাউন্ট বই। ঠিকানায় আদমজী জুট মিল লেখা।
12/06/2026

১৯৭০ সনের হাবিব ব্যাংক এর একাউন্ট বই। ঠিকানায় আদমজী জুট মিল লেখা।

ইন্টারনেটে গুগলের সাহায্য নিয়ে আদমজী থেকে ঘুরে এলাম।  আদমজী পাট কলের মেইন রোডের গেইটটি। গেটের ঠিক পেছন দিয়ে বিশ্ব গোডাউন...
11/06/2026

ইন্টারনেটে গুগলের সাহায্য নিয়ে আদমজী থেকে ঘুরে এলাম। আদমজী পাট কলের মেইন রোডের গেইটটি। গেটের ঠিক পেছন দিয়ে বিশ্ব গোডাউনের দিকে রেল লাইনটি চলে গিয়েছিলো। আমাদের অতি পরিচিত, অতি আপন স্থানটি।

ইন্টারনেটে গুগলের সাহায্য নিয়ে আদমজী থেকে ঘুরে এলাম। প্রথম ছবিতে বাম পাশে আমাদের আদমজী হাই স্কুলের ছাত্র হাকীম মোহাম্মদ ...
10/06/2026

ইন্টারনেটে গুগলের সাহায্য নিয়ে আদমজী থেকে ঘুরে এলাম। প্রথম ছবিতে বাম পাশে আমাদের আদমজী হাই স্কুলের ছাত্র হাকীম মোহাম্মদ জয়নুল আবেদীনের সাইনবোর্ড দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে আমার আদমজী হাই স্কুলের ক্লাশফ্রেন্ড তৈয়ব আলী মেম্বরের ছেলে মোশাররফের মেইনগেটের কাছেই সোনামিয়ার বাজারে নির্মীয়মান বাড়ি দেখা যাচ্ছে। এ জীবনে কি আর কখনও আদমজীতে যাওয়া হবে ?

Matiur Rahmanঅনেক সৃতি বিজড়িত আদমজীর এ রাস্তা, এ রাস্তা দিয়ে হাটলে অনেক গরমে ঠান্ডা লাগতো, আহা সে দিন আর ফিরে আসবে না।
06/06/2026

Matiur Rahman
অনেক সৃতি বিজড়িত আদমজীর এ রাস্তা, এ রাস্তা দিয়ে হাটলে অনেক গরমে ঠান্ডা লাগতো, আহা সে দিন আর ফিরে আসবে না।

06/06/2026

আদমজী জুট মিলের নিজস্ব কদমতলী কবরস্থান
Shefayat Ahammed
জুলুম-অত্যাচার যাই করেন এখানেই হবে আপনার শেষ ঠিকানা 😊
আদমজী কবরস্থান কমপ্লেক্স মাদরাসা ও এতিমখানা ❤️
আদমজীর স্মৃতি শেষ পর্ব 🥲.

04/06/2026

Fahmida Islam Runa
প্রিয় খুকুমণি আপুর ওয়াল থেকে চুরি করলাম❤️❤️
" স্বরন করি বাধি ডোরে আপন মনে "
আদমজীর বড় রাস্তা, মেইন রাস্তার দুই পাশে বড় বড় কড়ুই গাছ। মিলের বাউন্ডারির বাহিরে, কিন্তু আর এক বাউন্ডারির ভিতরে। মন মুগ্ধকর, স্নিগ্ধ শান্ত সমাহিত তার রুপ। এইজন্য বোধহয় খুব ছোটবেলায় এই রাস্তা ধরে হারাতে চলেছিলাম। তাই বড় হয়ে আর হাটা হয়নি। এখন ভাবি কেন রিকশায় চড়ে বাস ইস্টপে যেতাম। হাটলে বেশ হত। কিন্তু বাস্তবতা হাটা হয়নি, প্রয়োজনের কারনে সম্বব ছিল না। আজ কল্পনায় ভাসি,জানি
স্বপ্নের পোলাওয়ে ঘি এর অভাব হয় না। তবে সেটা এক সময়ের বাস্তবতা ছিল। তাই অনুভূতি জাগায় অনুরন। রাতে নিয়ন লাইটের আলোতে হাটলে কাপড়ের রং পরিবর্তন হত।বেশ উপভোগ্য ছিল তা। কার কাপড় কেমন হয়েছে এইটা দেখাতাম। বাসায় মেহমান এলে রাতে থাকলে বেড়াতে যেতাম নদীর পার জেটিতে বসতাম। এক অসাধারণ অনুভূতি। সবাই মিলে উপোভগ করা। আজ আর সেই নাই। জীবন এখন নিজের মত করে উপভোগ্য। সবাই মিলে না।
ছুটির দিনে মিলের কেরিয়ার গুলি রেললাইন এর মত পথ গুলিতে থাকত। আমরা আট নয়জন ঠেলে বসে পরতাম উন্মুক্ত রেল বহু দূর পর্যন্ত যেত। কি নিশ্চিত নির্ভার এক শৈশব কাটিয়েছি। এখনকার শিশুদের জীবন দেখলে মায়া লাগে। কি কঠিন জীবন।
মশার ঔষধ দেওয়া হত ড্রেন গুলিতে। হোস পাইপ দিয়ে ভো ভো আওয়াজ তুলে। তো একবার এইরকম করে মশার ঔষধ দিয়ে গেল। ড্রেনে অনেক তেলাপোকা মরে যায় তাতে। রোজীদের মুরগী এইরকম কিছু তেলাপোকা খেয়ে খাবী খাচ্ছিলো। ভরসা হল তেতুলগোলা খাওয়াতে হবে। বাসায় তেতুল নাই। রোজী বলল চল তেতুল কিনে আনি। ভো দৌড় বাজারে। বাজার তো বেশ দূরে। আকাশ কালো ছিল। তেতুল কিনার পর মুষলধারে বৃষ্টি ফিরতি পথে। রোজী এক গাছের নীচে, আর আমি এক গাছের নীচে। অপেক্ষা বৃষ্টি থামার। কিন্তু একলোক আমাকে বলল এই খুকি ভিজছো কেন?
রোজী ভয় পেয়ে গেলে নিশ্চয় ছেলে ধরা তোর নাম জানল কেমনে। চল দৌড় দেই। তারপর ভো দৌড়ে রাস্তা পার। তখন তো জানা ছিল না ছোটমেয়ে হলে খুকী আর আর ছোট ছেলে হলে খোকা ডাকে। এটাই স্বাভাবিক ছিল।
এখন অনেক কিছু হয়তো জানি, সাথে জীবন যে সহজ নয় তাও। জীবনের মুগ্ধতা চলে গেছে, কঠিন বাস্তবতা প্রতিদিন তার পাপড়ি মেলে ধরে ভিন্ন ভিন্ন রুপে। আর আসে না সেই সহজাত সহজতা। তারপর ও সেই সহজতা ভুলি কি করে।
খুকুমণি আপু

03/06/2026

Morshed Alam Shishir
আসসালামু আলাইকুম। আমার মা আনোয়ারা বেগম গত ৩১-০৫-২০২৬ তারিখ, রবিবার, বিকাল ৪:৫০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ এশা( আনুমানিক রাত ১০:০০টায়) সিদ্ধিরগঞ্জ পুল মিজমিজি পাইনাদি কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। আমার মা, মরহুমা আনোয়ারা বেগম তাঁর জীবনের একটা বড়ো সময় কাটিয়েছেন সাবেক আদমজী জুট মিলের আবাসিক এলাকা নিউ কলোনি ঙ নং লাইনে, তারপর জেও কলোনির মাঠের পাশের ৩য় তলা বিল্ডিংয়ের ২য় তলা(১৯৯০ সাল), ডেমরা স্টাফ কোয়ার্টারের জোনাকি- ৯ নং ফ্ল্যাটে (১৯৯১)সাল) এবং ১৯৯২- ২০০২ সাল মিল বন্ধের আগ পর্যন্ত গেস্ট হাউজের পাশের তয় তলা বিল্ডিংয়ের মাধবী-৫ নং ফ্ল্যাটে। ২০০২ সালের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মিজমিজি রহমত নগর নিজ বাড়িতে। তাঁর এই নাতিদীর্ঘ জীবনে তিনি বহু মানুষের সাথে মিশেছেন। মানুষ মাত্রই ভুল হয়। হয়তো তিনিও করেছেন, তাঁর আচরণে হয়তো কেউ কেউ কষ্ট পেয়েছেন! আমি আমার মা মরহুমা আনোয়ারা বেগম-এর পক্ষ থেকে আপনাদের সকলের নিকট ক্ষমা চাই। আপনারা সকলেই ( যাঁরা জীবিত আছেন, আর যাঁরা মৃত্যুবরণ করেছেন তাদের ওয়ারিশদের নিকট) আমার মাকে মাফ করে দেবেন। আর তাঁর জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেনো তাঁকে মাফ করেন এবং জান্নাতুল ফেরদৌস নসীব করেন। আমিন।।

03/06/2026

সোনামিয়ার বাজার
Shefayat Ahammed
আদমজীর ইতিহাসের জীবন্ত সাক্ষী এই বাজার!❤️
মালিক বদলেছে তবে দোকান গুলো রয়েছে আগের মতই 👍
আদমজীর স্মৃতি পর্ব ০৩

ইন্টারনেটে গুগলের সাহায্য নিয়ে আদমজী থেকে ঘুরে এলাম। আদমজীর প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা রেহান ভাই এর নামে সড়ক।
03/06/2026

ইন্টারনেটে গুগলের সাহায্য নিয়ে আদমজী থেকে ঘুরে এলাম। আদমজীর প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা রেহান ভাই এর নামে সড়ক।

Address

Adamjee Nagar
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adamjee Jute Mills Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share