02/06/2026
অদ্য ০২/০৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার জনাব মোঃ শাহীনুর রহমান মোল্লা, পরিচালক(কারিগরী), নবায়নযোগ্য জ্বালানি পরিদপ্তর, বাপবিবো মহোদয়ের উপস্থিতিতে পাবনা পবিস -১ সদর দপ্তরে বিশেষ কারিগরী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিস্টেম লস, বকেয়া মাস ও আনুষঙ্গিক কারিগরী সমস্যাবলি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা ও মত বিনিময় করা হয়। পরিচালক মহোদয় এপ্রিল/২৬ মাস পর্যন্ত অত্র পবিসের সিস্টেম লস ও বকেয়া মাস অর্জন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় তিনি ২০২৫-২৬ অর্থ বছরের সিস্টেম লস ও বকেয়া মাসের লক্ষমাত্রা অর্জনে অধিকতর ভালো করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আরো আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়াও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার তথা সোলার সিস্টেম এবং নেট মিটারিং বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিক-নির্দেশনা প্রদান করেন।