Electrical, Electronic and Communication Engineering - EECE, PUST

Electrical, Electronic and Communication Engineering - EECE, PUST "Electrical, Electronic and Communication Engineering (EECE)", Pabna University of Science & Technology

Telecommunication is the science and practice of transmitting information by electromagnetic means.

02/11/2021
ইটিই চতুর্থ ব্যাচের  সাজিয়া নওরীন এর মা, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সাজিয়া নওরিনের মায়ের চি...
17/05/2020

ইটিই চতুর্থ ব্যাচের সাজিয়া নওরীন এর মা, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাজিয়া নওরিনের মায়ের চির বিদায়ে ETE/EECE পরিবার গভীর শোকাহত।
আমরা তার বিদেহী আত্বার শান্তি কামনা করছি।

আজকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে রসায়ন ল্যাবরেটরীতে আজ সকাল থেকে স্বল্প পরিসরে  Hand...
23/03/2020

আজকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে রসায়ন ল্যাবরেটরীতে আজ সকাল থেকে স্বল্প পরিসরে Hand Senitizer প্রস্তুত করা হয়। যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রদ্ধেয় Faruk Ahmed sir এবং পরে শ্রদ্ধেয় Rasel Ahmed sir

প্রস্তুতকৃত Hand senitizer পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সকল গার্ড,আনসার সদস্য, বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংকের সকল সদস্য এবং ডরমিটরিতে অবস্থানরত পরিবারের মধ্যে বিতরন করা হয়।

Hats off ,

স্যালারি নেগোসিয়েশন: যেসব প্রশ্নের উত্তর জানা থাকা ভালো।প্রশ্নঃ আমি এখন ৬০ হাজার টাকা বেতন পাচ্ছি, একই জাতীয় একটি কোম্পা...
03/03/2020

স্যালারি নেগোসিয়েশন: যেসব প্রশ্নের উত্তর জানা থাকা ভালো।

প্রশ্নঃ আমি এখন ৬০ হাজার টাকা বেতন পাচ্ছি, একই জাতীয় একটি কোম্পানি আমাকে ৬৬ হাজার টাকা বেতন দিতে চাচ্ছে। ৬ মাস পর বাড়িয়ে দেবে বলেছে। আমি কি জয়েন করবো?

উত্তরঃ আপনি অবশ্যই জয়েন করবেন না। কারন একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে জব সুইচ করতে গেলে কমপক্ষে ৩০ শতাংশ বেতন বাড়তেই হবে। এটা নিয়ম। আপনি হিসাব করবেন বাৎসরিক আয় দিয়ে। অর্থাৎ, আপনার বাৎসরিক আয়কে ১২ দিয়ে ভাগ করবেন। এর ৪০ শতাংশ বাড়িয়ে বেতন চাইবেন। অর্থাৎ ৬০ হাজার টাকা বেতনে আপনার বাৎসরিক বেতন আসবে (৬০০০০×১২= ৭২০০০০) এর সাথে বেতনের অর্ধেক দুই ঈদের বোনাস আরো ৬০ হাজার টাকা। অর্থাৎ আপনার বাৎসরিক আয় ৭৮০০০০টাকা। একে ১২ দিয়ে ভাগ করলে আপনার মাসিক আয় আসবে ৬৫০০০ টাকা। এর ৪০% বাড়িয়ে বেতন চাইতে হবে। অর্থাৎ বেতন চাইবেন ৬৫ হাজার টাকার ৪০ শতাংশ বেশি, অর্থাৎ, ৯১ হাজার টাকা। আর ৩০% বেতন না বাড়লে জয়েন করবেন না। অর্থাৎ ৮৪৫০০টাকা বেতন না হলে ৬০ হাজার টাকার একজন কর্মীর স্থায়ী জব ছাড়ার কোন দরকার নেই।

যেহেতু আপনি ৬ বছর কাজ করছেন, কাজেই আপনাকে ৬ মাস কাজ করে বাড়তি কিচ্ছু প্রমাণ করতে হবে না। দুই, কোম্পানির বেচা বিক্রি, প্রোডাকশন সব কিছু কেবল আপনার উপরেই নির্ভর করে না। এর মানে এই না যে আপনি কাজ খারাপ করেন বা কম করেন। এছাড়াও জয়েনের পর কবে থেকে ঈদ বোনাস পাবেন (কোন কোন কোম্পানি বলতে পারে, আমরা জব পার্মানেন্ট হওয়ার এক বছর পর বোনাস দেই, এর মানে আপনি আগামী দেড় বছর বোনাস পাবেন না। এরকম নিয়মের কোন ভিত্তি নেই, এটা একটা কূটকৌশল মাত্র), কী রকম পারফর্ম করলে কী রকম সুযোগ-সুবিধা পাবেন, আসা-যাওয়া, থাকা, খাওয়া, নাস্তা ইত্যাদি কোনটা কোম্পানি দিবে আর কোনটা কোম্পানি দিবে না, তা আলোচনা করে নিবেন।

প্রশ্নঃ পে স্লিপ দেখতে চাইলে কী করবো?
উত্তরঃ প্রথমত, পে স্লিপ দেখতে চাওয়া অবৈধ। সেক্ষেত্রে আপনিও কিন্তু অধিকার রাখেন কোম্পানি ট্যাক্স দেয় কি না, লাইসেন্স আছে কি না, এগুলো দেখতে চাওয়ার আবদার করতে পারেন। কিন্তু তারা আপনাকে দেখাবে না। তাহলে আপনার কোম্পানির পে স্লিপ তাদের দেখাতে হবে কেন? আর সমমনা ইন্ডাস্ট্রিতে কেমন বেতন কাঠামো, কে ভালো করছে, কে কেমন বেতন পায়, এগুলো খোঁজ খবর রাখাও এইচ আরের কাজ। তার যদি আপনার কথা বিশ্বাস নাই হয়, তাহলে সে খবর নিয়ে জানুক। আপনি পে স্লিপ দেখাবেন না। আর আপনার বর্তমান কোম্পানির বেতন কত, এটা আপনার ইন্টারভিউর কোন প্রশ্ন হতেই পারে না। এটা জানার কোন প্রয়োজন তাদের নেই। আপনি কি কাজ জানেন, এই কোম্পানির কী কী আয় উন্নতী করবেন, সেটা নিয়েই শুধু আলোচনা হবে।

প্রশ্নঃ সার্টিফিকেটের মেইন কপি রেখে দিলে কী করবো?

উত্তরঃ থানায় গিয়ে ওই এইচ আরের নামে জিডি করে দিবেন।

প্রশ্নঃ এগ্রিমেন্টে সই করতে বললে কী করবো?

উত্তরঃ এগ্রিমেন্ট বাংলাদেশের আইন অনুযায়ী অবৈধ। এখন যে কোম্পানি শুরুতেই একটা অবৈধ কাজে আপনাকে প্ররোচিত করবে, সে যে পরে আপনাকে দিয়ে আর কোন অবৈধ কাজ করাবে না, তার বৈধতা কী? আসলে, কোনো কোনো প্রতিষ্ঠানের ভিত দুর্বল থাকে এবং তারা তাদের প্রতিষ্ঠানের কর্মীদের প্রতিযোগিতার ভিত্তিতে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়ে প্রতিষ্ঠানে স্বেচ্ছায় কাজ করাতে পারে না। ফলে তাদের আশংকা থাকে কর্মীরা অন্য প্রতিষ্ঠানে অধিক সুযোগ সুবিধা পেয়ে চলে যাবে। এ ধরণের যাওয়া রোধ করতে প্রতিষ্ঠান বিভিন্ন চুক্তির মাধ্যমে কর্মীদের জিম্মি করে রাখার চেষ্টা করে।

এ ধরনের চুক্তি আইন অনুসারে অবৈধ, কাজেই এর বিপরীতে কোনো আইনি লড়াইয়ে কোনদিন কোম্পানি জয়ী হতে পারবে না। বাংলাদেশের সংবিধানের কথা বলছি, ৩৪ অনুচ্ছেদে বলা আছে দু’টি ক্ষেত্রে ব্যতিক্রম ব্যতিত সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ; এবং এই বিধান কোনো ভাবে লংঘিত হইলে তাহা আইনতঃ দণ্ডনীয় অপরাধ বলিয়া গণ্য হইবে।

এখন যদি খুব জবরদস্তি করে এগ্রিমেন্টে সইয়ের জন্যে, তাহলে এগ্রিমেন্ট সই করেই জব করুন। অন্য কোথাও জব হলে সময়মতো নোটিশ দিন। কোম্পানি ঝামেলা করলে আইনের আশ্রয় নিন। অনেক এনজিও বিনামূল্যে এসব ব্যাপারে সাপোর্ট দেয়। কোম্পানিকে উকিল নোটিশ দিলেই কোম্পানি রিলিজ লেটার দিয়ে দিবে। তবে কোম্পানিতে আপনার অবস্থানকালে আপনি যদি কোন অনৈতিক কাজের সাথে যুক্ত থাকেন, তার জন্য কোম্পানি যে কোন ব্যবস্থাও গ্রহণ করতে পারে।



বাংলাদেশের সংবিধানের ৩৪ অনুচ্ছেদে:
জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ
১. সকল প্রকার জবরদস্তি-শ্রম নিষিদ্ধ; এবং এই বিধান কোনভাবে লংঘিত হইলে তাহা আইনতঃ দণ্ডনীয় অপরাধ বলিয়া গণ্য হইবে।
২. এই অনুচ্ছেদের কোন কিছুই সেই সকল বাধ্যতামূলক শ্রমের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যেখানে......(ক) ফৌজদারী অপরাধের জন্য কোন ব্যক্তি আইনতঃ দণ্ডভোগ করিতেছেন; অথবা......(খ) জনগণের উদ্দেশ্যসাধনকল্পে আইনের দ্বারা তাহা আবশ্যক হইতেছে।

Seat plan of admission test 2019-2020
13/11/2019

Seat plan of admission test 2019-2020

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একনজরে আসনবিন্যাস। ভর্তি পরীক্ষার তারিখ  :  ১৬/১১/২০১৮
14/11/2018

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একনজরে আসনবিন্যাস। ভর্তি পরীক্ষার তারিখ : ১৬/১১/২০১৮

04/11/2018

RAG DAY 2018 Concert By Ashes

LIVE: Bangabandhu-1 Launch: SpaceX Falcon 9 Launch of Bangabandhu Satellite বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট
10/05/2018

LIVE: Bangabandhu-1 Launch: SpaceX Falcon 9 Launch of Bangabandhu Satellite বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট

লাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ. LIVE STREAM: Bangabandhu-1 Launch: SpaceX Falcon 9 Launch of BTRC Bangabandhu Satellite-1, the first Bangladeshi satell...

Congratulations Tarek Mahmud Faisal,Faculty topper of first batch of the Department of ETE. We all proud of you.Keep goi...
25/02/2018

Congratulations Tarek Mahmud Faisal,
Faculty topper of first batch of the Department of ETE.
We all proud of you.
Keep going and one day success will kiss your feet ♥♥♥♥

► call 999 for emergency ১. রাস্তায় একা একা হাটছেন, সন্দেহভাজন কিছু লোক আপনার পিছু নিয়েছে। এক্ষুনি পুলিশের সহযোগিতা পেলে...
20/09/2017

► call 999 for emergency

১. রাস্তায় একা একা হাটছেন, সন্দেহভাজন কিছু লোক আপনার পিছু নিয়েছে। এক্ষুনি পুলিশের সহযোগিতা পেলে ভালো হত।

কিন্তু আপনার কাছে নিকটস্থ থানার কারো নম্বর নেই। পুলিশের অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে যে নম্বরটা বের করবেন তার উপায় নেই কারণ আপনার কাছে সাধারণ ফোন!

ডায়াল করুন 999 এ

শুধু আপনার অবস্থান বলে সহযোগিতা চান, বাকি কাজটা তারাই করবে।

দেখতে দেখতে পুলিশ এসে হাজির হয়ে যাবে।

২. মধ্যরাত। পরিবারের একজন হুট করে অসুস্থ হয়ে পড়েছে। জরুরী অ্যাম্বুলেন্স লাগবে। পরিচিত কেউ ফোন ধরছে না। খুব বিপদ!

নিশ্চিন্তে ডায়াল করুন 999 এ

অ্যাম্বুলেন্স বাসার গেট এ হাজির হয়ে যাবে।

৩. পাশের বাসায় আগুন লেগেছে? ফায়ার সার্ভিস এর ফোন নম্বর নাই? দ্রুত আগুন নেভানো দরকার। কি করবেন বুঝতে পারছেন না? নম্বর একটা জুটলো কিন্তু মোবাইলে ব্যালান্স শেষ!

ডায়াল করুন টোল ফ্রি 999 এ

পৌছেঁ যাবে ফায়ার সার্ভিস এর দল।

কি বিশ্বাস হচ্ছে না? ইউরোপ আমেরিকার গল্প মনে হচ্ছে?

না ইউরোপ আমেরিকার গল্প নয়।

আমাদের বাংলাদেশের গল্প।

নতুন এক বাংলাদেশ।

আমরা প্রবেশ করতে যাচ্ছি নতুন এক বাংলাদেশে।

যেখানে আপনার জরুরী প্রয়োজনে দিন রাত কান পেতে রয়েছে ন্যাশনাল হেল্প ডেস্কের সেচ্ছাসেবকরা।

শুধু আপনার বিপদে পাশে দাঁড়াতে, যে কোন সময়।

আসুন যাত্রা শুরু নতুন বাংলাদেশ এর পথে।

প্রবেশ করি ট্রিপল নাইন এর বাংলাদেশে।

বিপদে ডায়াল করুন 999

সবাইকে বিজয়ের শুভেচ্ছা।



# কিভাবে ব্যবহার করবেন?

জরুরী সেবা নিতে যেমন পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ইত্যাদি যে কোন #মোবাইল থেকে ৯৯৯ ডায়াল করুন।

# এইটাতে ফোন করলে কি ব্যালেন্স থেকে টাকা কাটবে?

না। এই নম্বরটি টোল ফ্রি। বিনামূল্যে এই সেবা পাবেন।

# ল্যান্ডফোন থেকে করা যাবে?

না। শুধুমাত্র মোবাইল থেকে।

# রাতে কল করা যাবে?

দিন রাত যে কোন সময় কল করা যাবে।

# অ্যাম্বুলেন্স এর কি টাকা দিতে হবে?

হ্যা। দেশের কোন সংস্থা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেয়না।
তাই এখানে কল করলে যে অ্যাম্বুলেন্স আসবে তাকে তার নির্ধারিত ফি দিতে হবে।

# এটা কি সারা দেশের জন্য?

হ্যা।

# কেউ ভুল তথ্য দিলে?

সব কিছুর রেকর্ড থাকবে। যে ফোন থেকে কল আসবে সেটির বিরুদ্ধ প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

# তথ্য দেয়া যাবে কিনা?

যেকোন প্রয়োজনীয় তথ্য দেয়া যাবে। রাস্তার পাশে জুয়ার আসর বসেছে? বস্তিতে আগুন লেগেছে? রাস্তায় দুর্ঘটনা ঘটেছে? এমন অনেক জনহিতকর ঘটনার যেকোন তথ্য জানাতে পারবেন।

# সাবধানতা

১.ভুলেও অপ্রয়োজনে কল দিবেন না। আপনার যাবতীয় তথ্য থাকবে ডাটাবেজে। একবার "প্রাংক কলার" হিসেবে এনলিস্টেড হলে আসল বিপদে আর সাহায্য পাবেন না!!

২. তুচ্ছ তথ্যের জন্য ফোন দিয়ে লাইনে ব্যস্ত না রাখাই ভালো। কে জানে আপনার চেয়ে বিপদাপন্ন একজন হয়ত ওয়েটিং এ আছেন।

৩. শিশুরা যাতে ভুলে কল না করতে পারে এই জন্য ফোন লক করে রাখুন।

৪. কল সেন্টারের কর্মী কে প্রয়োজনীয় তথ্য চাহিদা মাফিক প্রদান করুন। আপনার সকল তথ্য খুবই " কনফিডেনসিয়াল" হিসেবে সংরক্ষিত থাকবে। মনে রাখবেন, সে আপনাকে সাহায্য করার জন্যই কাজ করছে।

[সংগৃহীত]
সাইবার ৭১ -We Hack to Protect Bangladesh.

Address

Pabna University Of Science & Technology
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Electrical, Electronic and Communication Engineering - EECE, PUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Electrical, Electronic and Communication Engineering - EECE, PUST:

Share