09/07/2026
🚨 জরুরি বিদ্যুৎ সেবা বিজ্ঞপ্তি 🚨
সম্মানিত গ্রাহকবৃন্দ,
অদ্য ০৯ জুলাই ২০২৬ তারিখে ভারী বর্ষণ ও ঝড়ের কারণে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন সদর দপ্তরসহ সকল জোনাল ও সাব-জোনাল অফিসের বিভিন্ন বৈদ্যুতিক লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এর ফলে পটিয়া, কর্ণফুলী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বোয়ালখালী, আনোয়ারা, বাঁশখালী ও গুনাগরী এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত রয়েছে।
⚡ আপনাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমাদের কর্মকর্তা-কর্মচারী ও কারিগরি টিম দিন-রাত নিরলসভাবে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ করে যাচ্ছে।
⚠️ সতর্ক থাকুন:
- ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার স্পর্শ করবেন না।
- বিদ্যুতের খুঁটি হেলে বা ভেঙে গেলে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
- এ ধরনের ঘটনা দেখলে দ্রুত নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিস বা অভিযোগ কেন্দ্রে জানান।
সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপনাদের ধৈর্য, সহযোগিতা ও সহমর্মিতা একান্তভাবে কামনা করছি।
আপনাদের সহযোগিতাই আমাদের দ্রুত সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।
— কর্তৃপক্ষ
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১