22/12/2025
কিসের এতো অহংকার 😅😪
ক্ষুদ্রাতিক্ষুদ্র এই জীবনে মানুষের অহংকার সত্যিই বিস্ময়কর।
যেখানে সময় ক্ষণস্থায়ী, অস্তিত্ব অনিশ্চিত,
সেখানে মানুষ নিজেকে অমর ভাবতে শেখে।
দু’মুঠো সাফল্য, সামান্য ক্ষমতা কিংবা ক্ষণিকের প্রশংসা
তাকে ভুলিয়ে দেয় তার সীমাবদ্ধতা।
অথচ প্রকৃতির একটুখানি ইশারায়
সব অহংকার ধূলিসাৎ হয়ে যায়।
তবুও মানুষ শেখে না—
ক্ষণস্থায়ী জীবনে বিনয়ই সবচেয়ে বড় গুণ।