08/02/2024
বিল্ডিং করতে #পাইলিং লাগে নাকি?? শুধু শুধু টাকা খরচ.....
"আরে দূর" বিল্ডিং বানাইতে এতো রড লাগে নাকি..?
এত বড় বড় কলাম দিছে কোন বেকুব ইঞ্জিনিয়ারে..?
আরে বাবা, একটা দুইটা ছাদে বীম দিলেই তো হয়, সব ছাদে বীম দেওয়া লাগে নাকি...?
আইচ্ছা অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার ড্রইং এ যা দিসে দিসে, কন্টেকটাররে কউ খরচা-খরচ কমাইবো কেমনে সেটা সেই বুঝবো।
আরে ইঞ্জিনিয়াররে ভিজিটে আইনেন না খামাখা, এইটা সেইটা ভুল ধরবো, এতো ভেজাল কি দরকার..?
এই কন্টাকটার কি কম বিল্ডিং বানাইছে নাকি..?
এতো দামী ইঞ্জিনিয়ার আমার দরকার নাই!
৫০হাজারের প্যাকেজে আছে ইঞ্জিনিয়ার-আর্কিটেক, ড্রইং, পৌরসভা পাশ সব মিইল্যা।
"আরে দূর" বাংলাদেশে আবার কিসের #ভূমিকম্প..? এই সব মিডিয়ার বাড়াবাড়ি রাজনৈতিক চক্রান্ত।
"বাদ দেন তো "
#এমন #বাড়ির মালিকদের জন্য আফসোস হয়, যিনি নিজের পায়ে নিজেই কুড়াল মারতে যাচ্ছেন !!