16/07/2026
অদ্য ১৬/০৭/২০২৬ খ্রিস্টাব্দ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, রংপুর এর আওতায় রংপুর জেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের "পদোন্নতি / বদলি/ অবসরজনিত বিদায় সংবর্ধনা" অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির পদ অলংকৃত করেছেন -
সন্মানিত জনাব মলয় কুমার চক্রবর্তী
অতিরিক্ত প্রধান প্রকৌশলী, রংপুর বিভাগ মহোদয়।
আজকের সভায় সভাপতির আসনে উপবিষ্ট ছিলেন সন্মানিত জনাব মোঃ মুসা, নির্বাহী প্রকৌশলী,রংপুর জেলা মহোদয়।
উক্ত সংবর্ধনা সভায় এলজিইডি রংপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মহোদয়, এলজিইডি রংপুর জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা - কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।