Muhammad Abu Sayeed - মুহাম্মদ আবু সাঈদ

Muhammad Abu Sayeed - মুহাম্মদ আবু সাঈদ 💓There is no God but Allah and Muhammad (SM) is His massenger.💓

💓Death💓Myself💓Family💓🇧🇩💓💻💓

ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিআজ ০৫ জুন ২০২৬ খ্রিস্টা...
05/06/2026

ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

আজ ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, আনুমানিক সকাল ৬:০০ ঘটিকায় ভূরুঙ্গামারী বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আকস্মিকভাবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীদের দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা, পুঁজি ও জীবিকার প্রধান অবলম্বন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়।

এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সকলের দ্রুত পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন কামনা করছি।

এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ করা যাচ্ছে যে, দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণপূর্বক প্রয়োজনীয় আর্থিক সহায়তা, পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রম গ্রহণ করা হোক।

উল্লেখ্য, ভূরুঙ্গামারী উপজেলায় কিছুদিন পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যা জননিরাপত্তা ও সম্পদ সুরক্ষার ক্ষেত্রে গভীর উদ্বেগের বিষয়। অথচ এ উপজেলায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও স্থাপনা অবস্থিত। এ অবস্থায় অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্যোগ মোকাবিলায় দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূরুঙ্গামারীতে একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

অতএব, জনস্বার্থে এবং জানমাল রক্ষার স্বার্থে ভূরুঙ্গামারীতে অতি দ্রুত একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় বিবেচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।

#ভূরুঙ্গামারীতে_একটি_ফায়ার_সার্ভিস_ও_সিভিল_ডিফেন্স_স্টেশন_স্থাপন_জরুরি।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো বা মনোগ্রাম তৈরি ও এর ব্যাখ্যা:কুড়িগ্রামের ঐতিহ্য ও কৃষির সাথে মিল রেখে কুড়িগ্রা...
03/12/2025

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো বা মনোগ্রাম তৈরি ও এর ব্যাখ্যা:

কুড়িগ্রামের ঐতিহ্য ও কৃষির সাথে মিল রেখে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণয়নকৃত মনোগ্রামে নিম্নবর্ণিত বিষয়গুলো সমন্বয় করা হয়েছে-

বিশ্ববিদ্যালয়ের প্রধান চারটি বিষয় #শিক্ষা দান, আধুনিক #গবেষণার মাধ্যমে কৃষির রুপান্তর ও উন্নয়ন, নতুন নতুন #প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের #সমৃদ্ধি আনয়ন।

১. কুড়িগ্রামের "কুড়ি"-কে নিয়ে কুড়িটি পাট গাছের (বাংলাদেশের সোনালী আঁশ) পাতা দিয়ে কৃষি বিষয়টি বোঝানো হয়েছে।

২. চারটি প্রস্ফুটিত ফুল দিয়ে চারটি ডিসিপ্লিন বোঝানো হয়েছে।

৩. ডিসিপ্লিন-১: কৃষির রুপান্তরে স্মার্ট কৃষি (Symbol drone agriculture)

৪. ডিসিপ্লিন-২: লাইভস্টক এ স্মার্ট লাইভস্টক ( IoT sensor message receiver) হলো মোবাইল সদৃশ ডিভাইস

৫. ডিসিপ্লিন-৩: ফিশারিজ এ কুড়িগ্রামের ঐতিহ্যবাহী বৈরালী মাছ, তিনটি বড় নদীকে (ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা) বোঝানো হয়েছে তিনটি লাইন দিয়ে, ছোট ছোট পানি ঢেউ দিয়ে ১৩ টি শাখা নদীকে বোঝানো হয়েছে।

৬. ডিসিপ্লিন-৪: বিজ্ঞান ও প্রযুক্তির প্রতীক, কৃষি ভিত্তিক আধুনিক কৃষি প্রযুক্তিকে ভিত্তি ধরা হয়েছে।

৭. জ্ঞানের আলো ছড়ানোর নির্দেশক—বই (চারটি পাতা দিয়ে চারটি ডিসিপ্লিন বোঝানো হয়েছে)।

৮. চাকা দিয়ে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া লিঙ্কেজ এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন বোঝানো হয়েছে।

৯. কনভোকেশন ক্যাপ দিয়ে মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি বোঝানো হয়েছে।

১০. প্রতিষ্ঠা ২০২১ খ্রি.

Address

Chhit Paiker Chhara, Bhurungamari, Kurigram
Rangpur
5670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Abu Sayeed - মুহাম্মদ আবু সাঈদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Abu Sayeed - মুহাম্মদ আবু সাঈদ:

Shortcuts

Share