17/06/2023
বিল্ডিং নির্মান করার আগে ও পরে যে কাজগুলো করলে আপনি অনেকটা লাভবান হবেন ও টেনশন মুক্ত থাকবেনঃ
১) প্রথমে একটি সয়েল্ট টেস্ট বা মাটি পরীক্ষা করে নিবেন,,,2/3 তালা পর্যন্ত হলে তেমন প্রয়োজন পড়ে না
২) একজন ভাল বিএসসি ইজ্বিনিয়ার থেকে পরামর্শ অনুযায়ী ড্রয়িং নিবেন
ও আপনি কি রকম চান তা বলবেন ইজ্বিনিয়ারকে,
৩) যে স্হানে বিল্ডিং নির্মান করবেন অবশ্যই ঐ স্হানে পানি,বিদু্্যত, ও ইট, সিমেন্ট, বালি,কনক্রিট,লোহা
রাখার পর্যপ্ত ব্যবস্হা রাখবেন,
৪) বিল্ডিং ড্রয়িং নেওয়ার সময় ইজ্বিনিয়ার থেকে অবশ্যই মালামালে স্টিমিট নিবেন,লোহা সিমেন্টে, ইট,বালির,
সাথে মাটি থেকে কত ফুট উচ্চতা করবেন আপনার বিল্ডিং তা বলবেন
৫) ভাল মানের কনট্রাকটার দিয়ে কাজ করাবেন 20/30 টাকা বেশি হলেও
কখনো কোন সময় নিজে বুদ্বি করতে যাবেন না ও কনট্রাকটার থেকে বুদ্বি নিতে যাবেন না, কেননা বিল্ডিং কনট্রাকশনে এগুলো চলে না, দরকার ফোন দিয়ে জিঙ্গাসা করে আপনার ডাউট ক্লিয়ার করবেন
৬)বিল্ডিং নির্মান কাজ শুরু করার সময় অবশ্যই পানি দেওয়ার পাইপ কিনবেন ৭০/১০০ ফিট মতো
৭) ২৪ তার/গুনা তার কিনবেন ২ কয়েল মতো ভালো গুলো
৮)বিল্ডিং নির্মাণ এলাকায় লাইটিং এর ব্যাবস্হা রাখবেন ও নিরাপওার ব্যববস্হা রাখবেন
৯) কনট্রাকটারে কথা শুনে কোন সিন্ধান্ত নিবেন না, অন্তত যে ইজ্বিনিয়ার থেকে ড্রয়িং নিয়েছেন ওনার কাছ থেকে পরামর্শ নিবেন,
১০) কনট্রাকটারের সাথে ৩০০ টাকার নন জুড়িশিয়াল স্ট্যাম্পে চুক্তি করবেন,
কনট্রাকটারে সাথে যে চুক্তিপএে যে বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবেন
১) প্রথমে প্রতি স্কয়ার ফুট কত টাকা, সেফটি ট্যাংক কত টাকা ও কত তালা পর্যন্ত করবেন তার সাথে একটি চুক্তি করবেন
২) বেইচ এর মাটি কাটার সময় অবশ্যই মাটিটি কাটার লোকদের বলে দিবেন মালিক পক্ষকে দেখিয়ে ড্রয়িং এ যত ফুট মাটি কাটার জন্য বলা হয়েছে তা মেপে দেখাইতে হবে,তারপর ম্যকাডাম /বালি মিক্স থাকলে অবশ্যই তার মিক্সসের পরে ডোরমিস মেরে মেপে দিতে হবে,তারপর কমপেক্টমিশিন ব্যবহার করতে বলবেন অবশ্যই,
৩) বেইচ ডালাইতে অবশ্যই মিক্সসার মেশিন ও ভাইব্রেটার মিশিন ব্যবহার করতে হবে, সাথে শট কলাম, কলামে গ্রেড বীমে, ছাঁদে ডালাইতে অবশ্যই মিক্সসার মিশিন ও ভাই ব্রেটার মেশিন ব্যবহার করতে হবে তা চুক্তি করবেন, এক কথায় কোন ডালাই হাত দিয়ে মিক্সস করা যাবে না,
৪) বেইচ ডালাইয়ে চাইলে ভাল মানের ক্যমিকেল ব্যবহার করতে পারেন
৫) সেফটি ট্যাংক ও রির্জাব ট্যাংক এ অবশ্যই ক্যমিকেল ব্যবহার করবেন ও ভিতরে আস্তর করে নেট ফিনিসিং ও বাহিরে আস্তর করে দিতে বলবেন
৬) সেফটি ট্যাংক এর মুখ সঠিক স্হানে নির্ধারণ করে রাখবেন
৭)রির্জাব ট্যাংক এর মুখ অবশ্যই বড় রাখবেন ও ভিতরে একটি গর্ত রাখবেন,
৮)চেস্টা করবেন বেইচ ভরানোর সময় পিলিং বালি ব্যবহার করতে ,যতদুর সম্ভব মাটি দিয়ে বেইচ ভরাট করবেন না, ও বেইচ বালি ভরাটের সময় অবশ্যই বেশি বেশি করে পানি ডেলে দিয়ে বালিকে শক্ত করতে হবে
৯) গ্রেড বিমের নিচে অবশ্যই ডোরমিস মেরে শক্ত করে রাখবেন ও নিচে ইটের সলিং দিবেন,
১০) বেইচের রড় বাধা গুলো অবশ্যই চেক করবেন ও সেন্টার টু সেন্টার টিক আছে কিনানা দেখবেন,যদি রড়ে ম্যাডাম দেওয়া হয় অবশ্যই ৩ সুতার রড় দিয়ে বাইন্ডার দিতে হবে
১১)কলামের হুক গুলো অবশ্যই ১৩৫ ডিগ্রী এঙ্গেল করে দিতে হবে,মানে ভিতরের দিকে চেপে দিতে হবে এর কম দেওয়া যাবে না,
১২)কলামে,গ্রেড বীমে/ছাদের সেন্টারিং ও অবশ্যই নতুন কাঠ ব্যবহার করবেন, পুরাতন কাঠ নহে
১৩) বেইচ এর নিচে যে বল্কগুলো দেওয়া হবে তা কম হলে ৭/৮ দিন আগে বানিয়ে পানির মধ্য ভিজিয়ে রাখতে হবে
১৪)কাজ শুরুর সময় অবশ্যই ১ রোল ভাল মানের পলিতিন কিনবেন, কাজে আসবে
১৫)ছাঁদ ডালাই সময় অবশ্যই বেশি করে বাশের টুক ব্যবহার করবেন, কনট্রাকটার বলে লাগবে না এ কথা কখনো শুনেবন না
১৬) কাজ চলাকালিন কনট্রাকটারকে বলবেন আগে এটি লাগবে না,প্রয়েোজন নেই দরকার নেই এই সকল কোন কথা বলা যাবে না,
১৭) বিল্ডিং নির্মান করা আগে অন্তত ড্রয়িং টি বুঝার চেস্টা করবেন, সব না বুঝলে বেইচ কয়টি,পিলার কয়টি, মাটি কতটুকু কাটা লাগবে,ম্যাকাডম কতটুকু মিক্সস করা লাগবে,তা হলেও জেনেনে রাখবেন, কাজে আসবে
১৮)কলাম সব সময় অর্ধেব অর্ধেকে করে ডালাই দিবেন,কলাম কখনো একবারে ডালাই করবেন না.করবেন না
১৯)ছাঁদ ডালাইয়ে কনট্রাকটারকে বলবেন আগে খাতার মধ্য লেখে কোথায় কয়টি রড় লাগবে,এক্সট্রা টপ কয়টি লাগবে, ইত্যাদি মেপে যেন কাটে,ওরা না বুঝে রড় কেটে আপনার রড় নস্ট করে দিবে,
২০) ছাদ ডালাই দেওয়ার আগে বল্ক 400/500 বল্ক তৈরি করবেন,ও ছাদের লিয়ারে বেশি করে চেয়ার দেওয়া চেস্টা করবেন
২১)ছাদের রড়ে বান গুলো অবশ্যই চেক করবেন,
২২) কলামে বেইচ ডালাই দেওয়ার পর বেশি বেশি করে পানি দিবেন,পানি দেওয়ার যেন কমতি না হয়
২৩) ছাঁদে ইলেকট্রিকের মালামালগুলো অবশ্যই ভালো মানের দিবেন,
২৪) ছাঁদ ডালাই দেওয়ার সময় ফ্যানের হুক গুলো দিবেন
২৫) কলাম ডালাই দেওয়ার পর অবশ্যই কলামের গায়ে চালার চঠ বেধে প্রতিনিয়ত পানি দিবেন,,
২৬)ছাঁদ ডালাই দেওয়ার সময় ভাল মানের পলিতিন ব্যবহার করবেন ও ভালো মানের 24 তার ব্যবহার করবেন,
২৭) যে ইট গুলো দিয়ে গাতুনী করবেন এগুলো কমপক্ষে ৫/ ৬ দিন ভালো করে পানি দিয়ে ভিজাবেন,
২৮) প্রত্যকটি রুমে অবশ্যই গাতুনীর উপর লিণ্টার দিবেন, এবং লিন্টার ছাড়া কোন রুমের গাতুনী দিতে দিবেন না,
২৮) প্লাটার করার আগে কমপক্ষে ৫ দিন ভালো করে পানি দিয়ে দেওয়াল ভিজিয়ে রাখতে হবে,
২৯) গাতুনী,প্লাটার এর মশল্লা ৫০ মিনিটের বেশি রাখতে দিবেন না,ওরা কি করে মশল্লা বেশি মিক্সস করে অনেক সময় খাবার খেতে চলে ইত্যাদি
এই তথ্যগুলো ভুল থেকে শিক্ষা পেয়ে শেয়ার করলাম আপনাদের জন্য,
ধন্যবাদ সকলকে