রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনস্থ একটি বিদ্যুৎ বিতরনকারী সংস্থা।

The official page of Rangpur Palli Bidyut Samity-2 maintained by the office of IT Department, Rangpur PBS-2.

06/07/2026
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা সবসময় নির্ভুল বিদ্যুৎ বিল প্রণয়ন এ...
01/07/2026

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা সবসময় নির্ভুল বিদ্যুৎ বিল প্রণয়ন এবং আপনাদের প্রান্তে পৌছানোর বিষয়ে বদ্ধ পরিকর। তারপরেও বিল পাওয়ার পর বিলে প্রদর্শিত বর্তমান রিডিং এর ইউনিট আপনার মিটারে প্রদর্শিত রিডিং এর সাথে মিলিয়ে দেখুন, কোন গরমিল পরিলক্ষিত হলে নিম্নোক্ত নম্বরে অথবা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন।
যোগাযোগ নম্বর: 01769404049
অথবা
পবিবো কল সেন্টারে ১৬৮৯৯ নম্বরেও যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদান্তে
কর্তৃপক্ষ
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২

পল্লী বিদ্যুতের চাহিদা মোতাবেক গ্রীড থেকে কম বিদ্যুৎ  সরবরাহ পাচ্ছে।যার ফলশ্রুতিতে লোডশেডিং দিতে হচ্ছে।এই সংকটকালীন মুহু...
28/06/2026

পল্লী বিদ্যুতের চাহিদা মোতাবেক গ্রীড থেকে কম বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে।
যার ফলশ্রুতিতে লোডশেডিং দিতে হচ্ছে।

এই সংকটকালীন মুহুর্তে সম্মানিত সকল গ্রাহককে ধৈর্য সহকারে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো।

09/06/2026
 #"সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান" পরিচালিত হচ্ছে।অতএব, সকলকে  অনুরোধ করা যাচ্ছে যে, নির্ধারিত সময়ের পূর্বেই আপনাদের বকেয়া বি...
08/06/2026

#"সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান" পরিচালিত হচ্ছে।

অতএব, সকলকে অনুরোধ করা যাচ্ছে যে, নির্ধারিত সময়ের পূর্বেই আপনাদের বকেয়া বিদ্যুৎ বিল অনলাইন/অফলাইনে পরিশোধ করুন।
অন্যথায় বকেয়াধারী গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
— রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২

07/06/2026

✅✅ 📢একটি জরুরি বিজ্ঞপ্তি

"রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২" এর সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বকেয়াধারী গ্রাহকগণের "সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান" পরিচালিত হচ্ছে।

অতএব, সকলকে অনুরোধ করা যাচ্ছে যে, নির্ধারিত সময়ের পূর্বেই আপনাদের বকেয়া বিদ্যুৎ বিল অনলাইন/অফলাইনে পরিশোধ করে পরিশোধিত কপি সংরক্ষণে রাখার জন্যে।

অন্যথায় বকেয়াধারী গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

— রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২

02/06/2026

★ বিদ্যুৎ বন্ধ সংক্রান্ত ★

আসসালামু আলাইকুম,
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
পিডিবি কর্তৃক গংগাচড়া উপজেলার লোড শেড কমানোর জন্য তারাগঞ্জ গ্রীড হতে আনুমানিক ০২ মে:ও: লোড শিফটিং করে উত্তম/আকিজ ৩৩/১১ কেভি সাব- স্টেশনে দেওয়ার জন্য আগামিকাল ০৩/০৬/২৬ ইং তারিখ সকাল ৯:০০ টা হতে দুপুর ২:০০ টা পর্যন্ত বুড়িরহাট ৩৩ কেভি লাইনের আওতায় গংগাচড়া উপজেলার(আংশিক) ও সিটি কর্পোরেশনের ২,৫,৬,৭ নং ওয়ার্ডে বিদ্যুৎ বন্ধ থাকবে।

এই সময়ে ঝড় বৃষ্টিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের জরুরী মেইনটেনান্স কাজ (পোল সোজাকরণ,নষ্ট ইনসুলেটর ও ক্রস আর্ম পরিবর্তন) ও Row (গাছ পালা কর্তন) কাজ করা হবে।
এই সময় তারাগঞ্জ গ্রীড হতে নোহালি(আংশিক), বড়বিল(আংশিক),কোলকোন্দ(আংশিক),আলমবিদিতর (আংশিক) ইউনিয়ন সমুহে ও গংগাচড়া হাসপাতাল,থানা,উপজেলা পরিষদ,বাজার,ফায়ার সার্ভিস,সরকারী কলেজে বিদ্যুৎ সরবরাহ থাকবে।

উল্লেখ্য, কাজ সমাপ্ত সাপেক্ষে নির্ধারিত সময়ের পূর্বেই লাইন চালু করা হবে।

ধন্যবাদান্তে,

কর্তৃপক্ষ
গংগাচড়া জোনাল অফিস
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২

08/05/2026

"আসসালামু আলাইকুম "

"বিদ্যুৎ বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি"

এতদ্বারা সংশ্লিষ্ঠ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল রোজ শনিবার ৯/০৫/২৬ তারিখ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ৩৩কেভি লাইনের রাইট অব ওয়ে কাজের জন্য সৈয়দপুর গ্রীড হতে আগত ঘাটাবিল উপকেন্দ্রের সকল ১১কেভি লাইন সমূহ (বদরগঞ্জ পৌরসভা, উপজেলা ক্যাম্পাস ব্যাতিত, লোহানিপাড়া ইউনিয়ন, কুতুবপুর, বিষ্ণুপুর,রামনাথপুর, গোপীনাথপুর ইউনিয়নএলাকা সমূহে *সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত* বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
বিঃদ্রঃ কাজ সমাপ্তি স্বাপেক্ষে নির্ধারিত সময়ের আগে/পরে চালু হতে পারে । ফলে গ্রাহকগনকে বৈদ্যুতিক লাইন হতে নিরাপদ দুরুত্ব/সতর্কতা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।

*সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

কর্তৃপক্ষ
বদরগঞ্জ জোনাল অফিস ।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২

08/05/2026

"আসসালামু আলাইকুম "

"বিদ্যুৎ বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি"

এতদ্বারা সংশ্লিষ্ঠ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল রোজ শনিবার ৯/০৫/২৬ তারিখ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ৩৩কেভি লাইনের রাইট অব ওয়ে কাজের জন্য সৈয়দপুর ও তারাগঞ্জ গ্রীড হতে আগত চিকলী ও ইকরচালী উপকেন্দ্রের সকল ১১কেভি লাইন সমূহ (তারাগঞ্জ বাজার, উপজেলা ক্যাম্পাস, আলমপুর ইউনিয়ন, কুর্শা, ইকরচালী, সয়ার ইউনিয়ন ও সৈয়দপুর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা সমূহে *সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত* বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
বিঃদ্রঃ কাজ সমাপ্তি স্বাপেক্ষে নির্ধারিত সময়ের আগে/পরে চালু হতে পারে । ফলে গ্রাহকগনকে বৈদ্যুতিক লাইন হতে নিরাপদ দুরুত্ব/সতর্কতা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।
*সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

কর্তৃপক্ষ
তারাগঞ্জ জোনাল অফিস
রংপুর পবিস-২

 #নিজে সচেতন হই অন্যকেও সচেতন করি।
06/05/2026

#নিজে সচেতন হই অন্যকেও সচেতন করি।

Address

Paglapir
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২:

Shortcuts

Share

Category