Faculty of Electrical and Computer Engineering, BAUST, Saidpur Cantonment

Faculty of Electrical and Computer Engineering, BAUST, Saidpur Cantonment The faculty of Engineering is the largest faculty of BAUST in terms of number of students. At present it has two departments: Dept of CSE and Dept of EEE.

The faculty is comprised of two academic divisions: Department of Computer Science and Engineering and Department of Electrical and Electronic Engineering—each studying important, groundbreaking research, each offering undergraduate degrees. These two departments are merged together into a cohesive unit. This powerful combination enhances interdisciplinary collaboration among students and faculty members, creating research opportunities that cross traditional boundaries.

ঈদ মোবারক!! বিএইউএসটির মাননীয় উপাচার্যের শিক্ষার্থীদের উদ্দেশ্যে  ঈদের শুভেচ্ছা।
13/05/2021

ঈদ মোবারক!! বিএইউএসটির মাননীয় উপাচার্যের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা।

22/04/2021
20/03/2021
24/05/2020

ঈদ মোবারক!!
বিএইউএসটির মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা ও এই সময়ে যা করণীয় সেই সম্পর্কে কিছু কথা বলেছেন তা সংযুক্ত করা হল।

01/05/2020

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
রমজানুল মোবারক ও শুভেচ্ছা জানাচ্ছি। নিম্নে একটি জরুরী নোটিশ পোস্ট করা হলো। এই নোটিশটির ব্যাপারে কোন প্রশ্ন থাকলে সরাসরি বিভাগী প্রধান বা ব্যাচ এডভাইজার বা কোর্স টিচার কিংবা 01769662722 নম্বরে যোগাযোগ করবে। কমেন্ট অপসনে কোন কমেন্ট করবে না।
তোমাদের বাউস্ট খুব মিস করছে। ঘরে থাকো, নিরাপদে থাকো।

************l* জরুরী নোটিশ **************

শিক্ষা মন্ত্রনালয় ও ইউ,জি,সি এর নির্দেশনা মোতাবেক উইন্টার-২০২০ সেমিস্টারের অবশিষ্ট ২ সপ্তাহের ক্লাস অন-লাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএইউএসটি (BAUST) কর্তৃপক্ষ। আগামী ৩রা মে ২০২০ রবিবার থেকে টানা ২ সপ্তাহ অন-লাইন তত্ত্বীয় (Theory) ক্লাস গ্রহণ করবে বিএইউএসটির সংশ্লিষ্ট Course Teacher এর মাধ্যমে। এই দুই সপ্তাহের ক্লাস স্ব-স্ব ব্যাচ/সেকশন এর পূর্বের ক্লাস রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে, তবে ক্লাস শুরু হবে প্রতিদিন সকাল ১০ টা থেকে। উল্লেখ্য, ক্লাসের সময় শিক্ষার্থীরা প্রয়োজনীয় উক্ত ক্লাসের লেসন প্ল্যান/লেকচার সীট/পাওয়ার পয়েন্ট স্লাইড/ভিডিও টিউটোরিয়াল শিক্ষার্থীদের নিজ নিজ ম্যাসেন্জার/হোয়াট্স অ্যাপ Group এর মাধ্যমে/ক্লাস রিপ্রেসেন্টেটিভ (CR)-এর মাধ্যমে সংগ্রহ করবে। গতানুতিক ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে অনুষ্ঠিত ক্লাসের অনেক সীমাবদ্ধতা থাকায় আমরা এভাবে আমাদের বাকি থাকা ২ সপ্তাহের ক্লাসগুলো শেষ করবো এবং বুঝতে না পারলে উক্ত কোর্স-টিচার এর সাথে বিনা সংকোচ-এ কথা বলতে পারবে হোয়াট্স অ্যাপ-এ Record/Social Media Audio Call/মোবাইলের মাধ্যমে। এই ২ সপ্তাহের ক্লাস হতে ১০% ফাইনাল পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে।
তারপরও কিছু সীমাবদ্ধতা থাকতে পারে শিক্ষার্থীদের পক্ষ থেকে যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে। পরবর্তী পদক্ষেপ শিক্ষা মন্ত্রনালয় ও ইউ,জি,সি-এর নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত সময় মতো জানিয়ে দেয়া হবে।
সকলের সুস্থ্যতা কামনায় ও জাতির এহেন খারাপ সময়ে শিক্ষার্থীদের সহযোগীতা একান্তভাবে কাম্য।

ডীন, ইসিই অনুষদ
মাননয়ী উপাচার্যের পক্ষে

বিঃদ্রঃ নতুন শিক্ষার্থীদের ফাউন্ডেশন কোর্সের ক্লাস আগামী ১০ মে ২০২০ হতে শুরু হবে।

28/03/2020

মহামারী করোনা’র এহেন পরিস্থিতিতে বাউস্ট-এর সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, "বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন" (ইউ,জি,সি) সকল বিশ্ববিদ্যালয়কে অনলাইনে ক্লাস গ্রহণের জন্য উৎসাহিত করেছে।

এই মর্মে বাউস্ট কর্তৃপক্ষ চলমান সেমিস্টারের বাকি থাকা তিন সপ্তাহের থিউরি ক্লাস অনলাইনে গ্রহণের চিন্তা-ভাবনা করছে। এই তিন সপ্তাহের ক্লাশগুলোর লেকচার-নোট স্ব-স্ব কোর্স অনুযায়ী গুগল ক্লাসরুমে / ওয়েবসাইডে আপলোড করা হবে যেখানে সংযুক্ত হয়ে শিক্ষার্থীরা ক্লাস-নোট সংগ্রহ করতে পারবে এবং যেকোনো কোর্স-এর সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কোর্স-শিক্ষকের সাথে সরাসরি কিংবা গুগল ক্লাসরুমের মাধ্যমে বা স্কাইপি এর মাধ্যমে যোগাযোগ করতে পারবে। উল্লেখ্য, এই ক্লাসসমূহ সম্পন্ন হওয়ার পর পরবর্তী দুই (২) সপ্তাহ প্রি-প্যারাটরী লিভ (পিএল) দেয়া হবে, এর পর সৃষ্টিকর্তার অসীম কৃপায় পরিস্থিতি স্বভাবিক হলে ক্যাম্পাস খোলার পর ফাইনাল পরীক্ষা আরম্ভ হবে। ফাইনাল প্রতিটি পরীক্ষার মাঝে পর্যাপ্ত সময় দেয়া হবে, যাতে করে শিক্ষার্থীরা ভালভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা ফাইনাল পরীক্ষার পর নেয়া যেতে পারে।
বাংলাদেশ সরকারের নিয়ম কানুন-এর প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই দু:সময়-এর মোকাবেলা একসাথে করতে হবে। বাউস্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের সুচিন্তিত মতামত আশা করছে।

আগামী ৩০ মার্চের মধ্যে সকল শিক্ষার্থীদের নিচের কমেন্ট-বক্স-এ তাদের সুচিন্তিত মতামত প্রদানের আহ্বান করা হচ্ছে।

---- ডীন, ইসিই অনুষদ
মাননীয় উপাচার্যের পক্ষে

27/03/2020

BAUST অন লাইনের মাধ্যমে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সকলেই প্রস্তুতি গ্রহণ করুন। আপডেট আসছে.................

27/03/2020

BAUST অন লাইনের মাধ্যমে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সকলেই প্রস্তুতি গ্রহণ করুন। আপডেট আসছে।

12/03/2020

Address

Saidpur Cantonment, Nilphamari
Saidpur
5310

Alerts

Be the first to know and let us send you an email when Faculty of Electrical and Computer Engineering, BAUST, Saidpur Cantonment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faculty of Electrical and Computer Engineering, BAUST, Saidpur Cantonment:

Share