13/08/2026
অদ্য ১৩/০৮/২০২৬ তারিখ সাতক্ষীরা পবিসের বোর্ড রুমে সদর দপ্তর ও জোনাল/ সাব-জোনাল অফিসের সাথে ভার্চুয়ালি মাসিক স্টাফ মিটিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তছলিমা পারভীন, পরিচালক(প্রশাসন) মহোদয়, পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (পশ্চিমাঞ্চল) পরিদপ্তর, বাপবিবো, ঢাকা।
সভায় সভাপতিত্ব করেন অত্র পবিসের জেনারেল ম্যানেজার মহোদয় জনাব মুহাঃ আজিজুর রহমান সরকার, এছাড়াও সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী যশোর জোন, বাপবিবো,যশোর এবং মোঃ সেলিম রেজা,নির্বাহী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী (এসওডি)এর কার্যালয়,বাপবিবো, হাজী মহসিন রোড, খুলনা মহোদয়।
সভায় জেনারেল ম্যানেজার মহোদয় ২০২৫-২৬ অর্থ বছরে পবিস এর GPMS এর বিভিন্ন সূচকের বিপরীতে অর্জনসমূহ এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের GPMS লক্ষ্য অর্জনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। সভা শেষে পরিচালক(প্রশাসন) মহোদয় মহোদয় পবিস ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।