La Mim Construction

La Mim Construction আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর, আকর্ষণীয় ও নিরাপদ আবাসস্থল ।

04/05/2026

আলহামদুলিল্লাহ G+7 Residential Building সাইট ভিজিট ।
Location: ছোট কালিয়াকৈর, আত্রান বাজার, বিরুলিয়া, সাভার, ঢাকা
আজকে বিল্ডিং এর গ্রেড বিম কাজ সাইট ভিজিটে পরিদর্শন করা হয়েছে। ফাউন্ডেশনের এই ধাপটি পুরো স্ট্রাকচারের স্থায়িত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১) Layout & Alignment
ড্রইং অনুযায়ী গ্রেড বিমের লাইন ও লেভেল সঠিকভাবে সেট করা হয়েছে কিনা যাচাই করা হয়েছে।
৩) Reinforcement Check
মেইন বার, স্টিরাপ, এক্সট্রা টপ ও বটম বার সঠিক ডায়ামিটার ও স্পেসিং অনুযায়ী বসানো হয়েছে কিনা চেক করা হয়েছে।
৩)Cover & Binding
রডের সঠিক কভার নিশ্চিত করা হয়েছে এবং বাইন্ডিং ঠিকভাবে করা হয়েছে যাতে ঢালাইয়ের সময় কোনো সমস্যা না হয়।
৪) Shuttering & Level
বিমের শাটারিং, সোজাসুজি ও লেভেল ঠিক আছে কিনা তা নিশ্চিত করা হয়েছে।
৫)Concrete Preparation
ঢালাইয়ের পূর্ব প্রস্তুতি, মিক্স ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
৬)কেন গ্রেড বিম গুরুত্বপূর্ণ
গ্রেড বিম কলামগুলোকে একত্রে বেঁধে রাখে এবং লোড সমানভাবে বন্টন করে। এই ধাপে সঠিক কাজ মানেই ভবিষ্যতে নিরাপদ ও টেকসই স্ট্রাকচার।
La Mim Design & Construction
আমরা প্রতিটি প্রজেক্টে কোয়ালিটি, সেফটি ও প্রফেশনাল কাজ নিশ্চিত করি।
Contact for Project & Training

Md. Alauddin Firoj Shah
IDEB No: 67305
Managing Director
La Mim Construction
01744-454943

নবীন সিভিল ইঞ্জিনিয়ারকে স্ব-অর্থায়নে বিল্ডিং কনস্ট্রাকশন স্ট্রাকচার এবং ফিনিশিং কাজের উপর ৩ মাসের ইন্ডাস্ট্রিয়াল ট্রে...
25/04/2026

নবীন সিভিল ইঞ্জিনিয়ারকে স্ব-অর্থায়নে বিল্ডিং কনস্ট্রাকশন স্ট্রাকচার এবং ফিনিশিং কাজের উপর ৩ মাসের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দেয়া হবে এবং প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট এবং জব প্রদান করা হবে।

একটি Building কনস্ট্রাকশন এর A to Z সকল প্রাকটিক্যাল কাজ শিখতে পারবেন।
#কোর্স ফি ১০,০০০ টাকা

রেজিস্ট্রেশন লিংক:- https://forms.gle/9xmgNp5VNB87cRYd6

কোর্সে যা যা শিখবেন (কনস্ট্রাকশন A to Z প্র্যাক্টিক্যাল):
Drawing & Planning
• ইঞ্চি-ফিট, মিলিমিটার, মিটার ইউনিটে ড্রয়িং বোঝা
• Working Drawing, Structural drawings, Architectural, Elevation
• BOQ & Bar Bending Schedule (BBS)

Structural Work (Foundation to Roof)
• Site Preparation & Layout Marking • Soil Test & SPT Value Analysis • Footing, Pile, Pile Cap, Mat Foundation • Column, Beam, Slab, Retaining Wall, Stair, Lift Core • Roof Beam Layout, Slab Reinforcement Details • Septic Tank & Underground Water Reservoir

Construction Ex*****on & Supervision
• Reinforcement Cutting, Bending • Shuttering/Centering (Wood, Steel, Ply board) • Masonry Work (Brick, Block, Stone) • Plastering, Finishing & Damp Proof Course • Waterproofing Methods
• Safety Rules & PPE ব্যবহার

Electrical drawings, Plumbing drawings
• Electrical Layout Plan ও DB Schedule • Sanitary & Plumbing Layout (Toilet, Kitchen, Drainage) • Pump Room, Overhead Tank & Water Supply System

Finishing Works
• Tiles, Marble, Granite Fixing • False Ceiling & Interior Finishing
• Door-Window Fitting, Grill & Railing

Project Management & Estimation
• Construction Project Launching & Sequence • Method of Procurement • Drawing থেকে Manual Estimation • Excel Estimation & Costing • লেবার এস্টিমেট ও লেবার বিল তৈরি • Time Schedule (Bar Chart/CPM/PERT)

Extra Skills (Job Market Oriented)
• Site Supervision & Quality Control • Contractor ও Sub-contractor Management • Daily Progress Report (DPR) লেখা
• Client হ্যান্ডেলিং ও Bill Submission

বি:দ্র:-আমাদের আছে আধুনিক ল্যাব সুবিধা এবং অন্যান্য ফ্রি কোর্স করার সুযোগ আছে।

মোবাইল: 01733563693(Eng. Md Sumon Sikder)
01744-454943 (Eng. Alauddin Firoj Shah)
01777765455 (Eng. Noyon Moniv)

লা-মিম কন্সট্রাকশন
২৬/২, ব্লক সি, কালিয়াকৈর, বিরুলিয়া, সাভার, ঢাকা।
( ড্যাফোডিল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এর পাশে আকরান বাজার)

23/04/2026

Pile Work Site Visit
Project: সুবাদডা খাল
Location: (সুবাদডা খাল), ঝাউবাড়ি জামে মসজিদ কদমতলী, কেরানীগঞ্জ
আজকের সাইট ভিজিটে পাইলিং কাজ পরিদর্শন করা হয়েছে, যা আমাদের তত্ত্বাবধানে চলমান। ফাউন্ডেশনের এই ধাপটি পুরো স্ট্রাকচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ—এখানেই ভবনের শক্ত ভিত্তি তৈরি হয়।
১) Pile Positioning & Layout
ড্রইং অনুযায়ী প্রতিটি পাইলের সঠিক পজিশন ও সেন্টার লাইন নিশ্চিত করা হয়েছে।
২) Pile Boring & Depth
নির্ধারিত গভীরতা অনুযায়ী বোরিং সম্পন্ন হচ্ছে কিনা তা চেক করা হয়েছে, যাতে যথাযথ বেয়ারিং ক্যাপাসিটি পাওয়া যায়।
৩)Reinforcement Cage
পাইলের রড কেজ সঠিক ডায়ামিটার, ল্যাপ ও স্পেসিং অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কিনা যাচাই করা হয়েছে।
৪) Concreting Quality
ঢালাইয়ের সময় কংক্রিটের মান, স্লাম্প ও কন্টিনিউয়াস ঢালাই নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো হানি-কম্বিং না হয়।
৫) Vertical Alignment
পাইল সোজা আছে কিনা তা চেক করা হয়েছে, কারণ সামান্য ত্রুটিও ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে।
কেন এই ধাপ গুরুত্বপূর্ণ
পাইলিং ঠিক না হলে পুরো বিল্ডিং ঝুঁকিতে পড়ে। তাই প্রতিটি ধাপে নিখুঁত সুপারভিশন ও কোয়ালিটি কন্ট্রোল অপরিহার্য।
La Mim Design & Construction
আমরা প্রতিটি প্রজেক্টে সঠিক পরিকল্পনা, মানসম্পন্ন কাজ এবং নিরাপদ নির্মাণ নিশ্চিত করি।

Md. Alauddin Firoj Shah
IDEB No: 67305
Managing Director
La Mim Design & Construction
📞 01744-454943

আলহামদুলিল্লাহ G+5 Residential Building সাইট ভিজিট । Location: ছোট কালিয়াকৈর, আত্রান বাজার, বিরুলিয়া, সাভার, ঢাকাআজকের...
22/04/2026

আলহামদুলিল্লাহ G+5 Residential Building সাইট ভিজিট ।
Location: ছোট কালিয়াকৈর, আত্রান বাজার, বিরুলিয়া, সাভার, ঢাকা
আজকের সাইট ভিজিটে আমরা একটি G+5 স্টোরিজ বিল্ডিং এর ফাউন্ডেশন কাজ পরিদর্শন করেছি। কাজের বর্তমান অবস্থা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিচে তুলে ধরা হলো—
১) Foundation Layout ও Excavation
সাইটে সঠিক লে-আউট অনুযায়ী খনন কাজ সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ফুটিং পজিশন ঠিকভাবে সেট করা হয়েছে, যা ভবিষ্যতের স্ট্রাকচারাল স্টেবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
২) Footing Preparation
ফুটিং বেডে পলিথিন ও ক্লিন কংক্রিট ব্যবহার করা হয়েছে যাতে সাবগ্রেড থেকে পানি বা আর্দ্রতা কংক্রিটে প্রভাব ফেলতে না পারে।
৩) Reinforcement Work
কলাম ও ফুটিং এর রড বাইন্ডিং সঠিক স্পেসিং ও ডিজাইন অনুযায়ী করা হয়েছে। কভার ব্লক ব্যবহার নিশ্চিত করা হয়েছে যাতে রড সঠিক কভার পায় এবং ভবিষ্যতে করোশন না হয়।
৪)Column Starter
কলামের স্টার্টার বার সোজা ও এলাইনমেন্ট ঠিক রেখে বসানো হয়েছে, যা সুপারস্ট্রাকচার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৫) Site Management & Supervision
ওয়ার্কারদের কাজ তদারকি করা হয়েছে এবং কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা বিষয়েও সচেতনতা রাখা হয়েছে।

কেন এই স্টেজ গুরুত্বপূর্ণ
ফাউন্ডেশন হলো পুরো বিল্ডিং এর বেস। এই ধাপে সামান্য ভুল ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। তাই প্রতিটি ধাপে সঠিক মাপ, ডিজাইন ফলো করা এবং কোয়ালিটি মেইনটেইন করা অত্যন্ত জরুরি।

La-Mim Construction
আমরা প্রতিটি প্রজেক্টে কোয়ালিটি, সেফটি এবং প্রফেশনালিজম বজায় রাখি।

Contact for Project & Training
Md. Alauddin Firoj Shah
IDEB No: 67305
Managing Director
La Mim Construction
📞 01744-454943

21/04/2026

1. প্রিকাস্ট পাইল কি?
প্রিকাস্ট পাইল হলো এমন কংক্রিট পাইল যা কারখানায় (Factory) আগে তৈরি করা হয়, তারপর সাইটে এনে ড্রাইভ করা হয়।
2. কেন প্রিকাস্ট পাইল ব্যবহার করা হয়?
কারণ এটি
Quality controlled
দ্রুত কাজ হয়
শক্তি (Strength) বেশি
ভেজা মাটিতে কার্যকর
3. প্রিকাস্ট পাইল কোথায় বেশি ব্যবহার হয়?

সফট সয়েল (Soft soil)
নদীর পাড় / জলাশয় এলাকা
হাইরাইজ বিল্ডিং
4. প্রিকাস্ট পাইলের সাধারণ সাইজ কত হয়?
250×250 mm
300×300 mm
350×350 mm
400×400 mm
5. পাইলের টিপ (Tip) কেন শার্প করা থাকে?
যাতে মাটির ভিতরে সহজে ঢুকতে পারে এবং bearing capacity ভালো হয়।
6. প্রিকাস্ট পাইলের কংক্রিট গ্রেড কত হয়?
সাধারণত
M25 – M40 ব্যবহার হয়
কারণ বেশি strength দরকার হয়।
7. পাইলের ভিতরে কি থাকে?
Main reinforcement bar
Stirrups
Binding wire
8. পাইল ড্রাইভিং কি?
Hammer দিয়ে পাইলকে মাটির ভিতরে ঢোকানোকে পাইল ড্রাইভিং বলে।
9. পাইল ড্রাইভিং এর সময় কি চেক করতে হয়?
Vertical alignment
Hammer blow count
Pe*******on rate
Crack হচ্ছে কিনা
10. Refusal কি?
যখন পাইল আর নিচে নামতে চায় না, তখন তাকে Refusal বলে।
এটা বোঝায় পাইল শক্ত লেয়ারে পৌঁছেছে।
11. Cut-off level কি?
পাইলের উপরের অংশ কেটে নির্দিষ্ট লেভেলে আনা হয় — এটাকেই Cut-off level বলে।
12. Pile cap কি কাজ করে?
সব পাইলকে একসাথে ধরে
লোড কলাম থেকে পাইল এ ট্রান্সফার করে
13. প্রিকাস্ট পাইলের সুবিধা কি?
Quality control ভালো
দ্রুত ইনস্টলেশন
durability বেশি
14. প্রিকাস্ট পাইলের অসুবিধা কি?
ট্রান্সপোর্ট করা কঠিন
ড্রাইভিং সময় ভেঙে যেতে পারে
Noise & vibration বেশি
15. পাইল ইনস্টলেশনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি?
Alignment ঠিক রাখা
Cracking avoid করা
Design depth maintain করা

Engr Alauddin Firoj Shah
IDEB No: 67305
Managing Director
La Mim Construction
01744-454943

05/03/2026

আমরা আজ হাতে-কলমে শিখেছি একটি বিল্ডিংয়ের Layout এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলো —
যেগুলোর উপর নির্ভর করে পুরো ভবনের সঠিক অবস্থান ও কাঠামো গঠিত হয়।

আজকের শেখা বিষয়সমূহ:

✅ 1️⃣ Set Back নির্ধারণ:
জমির সীমানা অনুযায়ী ভবনের সঠিক অবস্থান নির্ধারণ করা হয়, যাতে ভবনের চারপাশে আইনগত ও নান্দনিক দূরত্ব বজায় থাকে।

✅ 2️⃣ Grid Line ও Reference Line:
পুরো ভবনের প্রতিটি কলাম, দেয়াল ও রুমের অবস্থান এই গ্রিড লাইনের মাধ্যমে নির্ধারিত হয়।
Reference Line হচ্ছে সেই মূল দিকনির্দেশ, যেখান থেকে মাপজোক শুরু হয়।

✅ 3️⃣ Center Line:
প্রত্যেক কলামের সঠিক সেন্টার পয়েন্ট বের করা হয়, যাতে ভবনের সকল Structural উপাদান নির্ভুলভাবে বসানো যায়।

✅ 4️⃣ Pile Point ও Pile Cap Layout:
Pile Point মার্ক করে দেওয়া হয় যাতে ভবনের লোড সঠিকভাবে মাটিতে বিতরণ হয়।
Pile Cap Layout এর মাধ্যমে সবগুলো পাইলকে একত্রে সংযুক্ত করে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা হয়।

✅ 5️⃣ Column Centering:
Pile Cap এর ওপর কলামের সেন্টার নির্ধারণ ও মার্কিং করা হয়েছে, যাতে Structural Drawing অনুযায়ী পরবর্তী কাজ করা যায়।

✅ 6️⃣ Earth Work Marking:
মাটি কাটার পূর্বে লেভেল নির্ধারণ ও কাটিং লাইন মার্ক করা হয়েছে, যাতে খননের গভীরতা ও সাইট লেভেল সঠিকভাবে বজায় থাকে।

আজকের শেখার উদ্দেশ্য:
নবীন সিভিল ইঞ্জিনিয়ারদেরকে বাস্তব সাইটে Layout কাজের সঠিক ধাপ, ড্রইং এর ব্যাখ্যা, এবং সাইটে লেভেল ও মার্কিং করার প্রক্রিয়া বাস্তবে শেখানো।

Md. Alauddin Firoj Shah
IDEB NO: 67305
Managing Director
La-Mim Design & Construction

27/02/2026

ট্রেইনার নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: লীড ট্রেইনার
বিভাগ: Tiles & Marble Work

বেতন ও সুবিধা
অভিজ্ঞতার ভিত্তিতে ২৮,০০০ – ৩০,০০০ টাকা (আলোচনাসাপেক্ষ)

যোগ্যতা
1) Diploma / BSc (CIVIL)
2) Tiles and Marble Work এ NSDA Level–2 সনদপ্রাপ্ত থাকতে হবে।

আমাদের কাছ থেকে ট্রেইনিং প্রাপ্ত স্টুডেন্টরা অগ্রাধিকার পাবে
জব লোকেশন
শিবচর, মাদারীপুর

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা সিভি পাঠান এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
Gmail:- [email protected]

সম্পূর্ণ সরকারি খরচে ২৫ জন নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের একটি Building কনস্ট্রাকশন এর স্ট্রাকচার এবং ফিনিশিং,সকল প্রাকটিক্যা...
22/02/2026

সম্পূর্ণ সরকারি খরচে ২৫ জন নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের একটি Building কনস্ট্রাকশন এর স্ট্রাকচার এবং ফিনিশিং,সকল প্রাকটিক্যাল কাজ হাতে কলমে শেখানো হবে এবং প্রশিক্ষণ শেষে 10800 টাকা ভাতা প্রদান করা হবে। হোস্টেলে থাকা-খাওয়ার ব্যাবস্থা আছে ( থাকা ফ্রী খাবার নিজ খরচে করতে হবে)

১৫ টি সিট ফাকা আছে । (যারা হোস্টেলে থাকবে তাদের আগ্রাধিকার দেওয়া হবে।)

ভর্তির শেষ তারিখ : ০১-০৩-২০২৬
রেজিস্ট্রেশন লিংক:- https://forms.gle/NTvGYC2Ty4QM2xBLA
Whatsapp group link:- https://url-shortener.me/AP42

মোবাইল: 01777765455, 01744-454943
রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি
২৬/২, ব্লক সি, কালিয়াকৈর, বিরুলিয়া, সাভার, ঢাকা।
( ড্যাফোডিল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এর পাশে আকরান বাজার)
যা যা শিখতে পারবেন কমেন্টস দেওয়া আছে

19/02/2026

Grade Beam Reinforcement Inspection & Supervision

1: Grade Beam কী ও কেন গুরুত্বপূর্ণ?
Grade Beam হলো কলামগুলোর মাঝে সংযোগকারী রিইনফোর্সড কংক্রিট মেম্বার যা—
কলামের লোড বিতরণ করে
Differential Settlement কমায়
পুরো স্ট্রাকচারকে একত্রে কাজ করতে সাহায্য করে
ভুল Grade Beam = ভবিষ্যতে ফাটল + বসে যাওয়া + স্ট্রাকচারাল সমস্যা

2: Drawing Reading & Understanding কী কী দেখতে হবে:
Beam size (Width × Depth)
Main bar diameter ও সংখ্যা
Stirrup spacing
Extra bar detail
Concrete cover specification
ড্রইং না বুঝে সাইট চেক দেওয়া যাবে না।

3: Reinforcement Checking (Step-by-Step)

1) Main Bar Inspection
কী চেক করবেন:
ডায়ামিটার ঠিক আছে?
রডের সংখ্যা ঠিক আছে?
সোজা লাইন আছে?
ল্যাপ লেন্থ যথেষ্ট?
কেন গুরুত্বপূর্ণ:
Main bar beam-এর টেনসন ফোর্স বহন করে।
ভুল হলে:
Mid-span crack
লোড বহনে ব্যর্থতা
2) Extra Bar Verification
চেক পয়েন্ট:
Support zone এ Extra Top Bar আছে?
Mid-span এ Extra Bottom Bar আছে?
Column joint এ সঠিক anchorage?
গুরুত্ব:
Support এ negative moment বেশি হয়।
Extra bar না থাকলে support crack হবে।

3) Stirrup & Shear Control
চেক পয়েন্ট:
Stirrup spacing ঠিক আছে?
Support zone এ spacing কম?
135° hook আছে?
Binding শক্ত?
গুরুত্ব:
Shear failure হঠাৎ ঘটে।
Stirrup কম হলে beam হঠাৎ ভেঙে পড়তে পারে।

4) Concrete Cover Check
চেক পয়েন্ট:
Bottom cover block ব্যবহার হয়েছে?
Side cover ঠিক আছে?
রড shuttering স্পর্শ করছে না তো?
গুরুত্ব:
Cover কম হলে:
রডে মরিচা
আয়ু কমে যায়
Cover বেশি হলে:
Effective depth কমে
Strength কমে

4: Tension vs Compression Zone
গুরুত্বপূর্ণ ধারণা:
Mid-span → নিচের অংশ টেনসন
Support → উপরের অংশ টেনসন
Concrete টেনসন নিতে পারে না।
Steel টেনসন নেয়।
ভুল জায়গায় রড মানেই ভুল ডিজাইন কার্যকর।

5: Casting Before Final Checklist
ঢালাইয়ের আগে ইঞ্জিনিয়ার নিশ্চিত করবে:
সব রড ঠিক আছে
Cover block বসানো
Column joint secure
Stirrup spacing re-check
Shuttering শক্ত
Soil clean
ঢালাই শুরু হলে আর ভুল ঠিক করার সুযোগ নেই।

6: Common Site Mistakes
Cover block ছাড়া ঢালাই
Stirrup spacing বেশি
Extra bar বাদ দেওয়া
Column joint এ anchorage কম
Binding loose

7: Field Engineer Golden Rules
Drawing ছাড়া চেক নয়
নিজে মেপে দেখবে
ঢালাইয়ের আগে final walkthrough
সন্দেহ হলে ডিজাইনারের সাথে কথা

Module Summary
Grade Beam হলো ফাউন্ডেশনের backbone।
এখানে ভুল মানে ভবিষ্যতের বড় structural ঝুঁকি।
একজন দক্ষ ইঞ্জিনিয়ার শুধু রড গোনে না—
সে লোডের পথ (Load Path) বোঝে।

Md. Alauddin Firoj Shah
IDEB No: 67305
Managing Director | Planning & Construction
La-Mim Design & Construction






আলহামদুলিল্লাহ La Mim Construction  আজ RISDA Bangladesh–এর মেয়েদের তিন তলা হোস্টেল বিল্ডিং এর ছাদের ঢালাই চলমান। ছাদ ঢাল...
09/02/2026

আলহামদুলিল্লাহ La Mim Construction আজ RISDA Bangladesh–এর মেয়েদের তিন তলা হোস্টেল বিল্ডিং এর ছাদের ঢালাই চলমান।

ছাদ ঢালাই শুধু কংক্রিট ঢালা না—
এটা পুরো বিল্ডিংয়ের Strength, Durability ও Safety নির্ধারণ করে।
একজন ইঞ্জিনিয়ার ঢালাই চলাকালীন অবশ্যই বুঝে ও চেক দিয়ে কাজ করবে

১)Concrete Mix & Slump Control
কংক্রিট সিডিউল অনুযায়ী মিক্স হচ্ছে কিনা
Site-এ অতিরিক্ত পানি যোগ করা হচ্ছে কিনা
Slump এমন হবে যেন কংক্রিট flow করে কিন্তু segregation না হয়. ভুল slump মানেই দুর্বল slab

২) Slab Thickness & Level Check
Slab thickness ড্রইং অনুযায়ী আছে কিনা
Beam top ও slab top একই level এ আছে কিনা
ঢালাইয়ের সময় level বারবার চেক করা
Uneven level ভবিষ্যতে পানি জমা ও ফাটলের কারণ

৩) Reinforcement Stability
ঢালাইয়ের সময় রড নড়ে যাচ্ছে কিনা
Chair ও spacer ঠিক আছে কিনা
Main bar , binder bar ও extra Top bar position ঠিক আছে কিনা

৪)Electrical & Plumbing Pipe Safety
Electrical conduit pipe crush হচ্ছে কিনা
Junction box উঠে আসছে কিনা
Pipe slope ও position ঠিক আছে কিনা

৫( Vibration Control (Most Sensitive)
Proper vi****or ব্যবহার হচ্ছে কিনা
Over vibration (segregation হয়)
Under vibration (honeycomb হয়)

৬)Shuttering & Support Safety
Shuttering নড়ছে কিনা
Props ও support পর্যাপ্ত আছে কিনা
Beam-slab joint এ leakage হচ্ছে কিনা
Shuttering failure মানেই বড় দুর্ঘটনা

৭) Casting Sequence & Joint Control
ঢালাই একটানা হচ্ছে কিনা
Cold joint তৈরি হচ্ছে কিনা
Beam ও slab একসাথে properly cast হচ্ছে কিনা
Cold joint ভবিষ্যতে leakage ও crack তৈরি করে

ঢালাইয়ের সময় সাইট ছাড়বে না
পানি যোগ করতে দেখলে সাথে সাথে বন্ধ করাবে
Pipe ও rebar ঢেকে যাচ্ছে কিনা নজরে রাখবে
Level শেষ মুহূর্ত পর্যন্ত চেক করবে

🏢 La-Mim Design & Construction
Md. Alauddin Firoj Shah
IDEB No: 67305
Managing Director
La Mim Construction
Mobile: 01744-454943







08/02/2026

আলহামদুলিল্লাহ La Mim Construction আজ RISDA Bangladesh–এর মেয়েদের তিন তলা হোস্টেল বিল্ডিং এর ছাদের সুপারবেশন সম্পূর্ণ করলাম। আগামীকালকে ছাদ ঢালাই হবে।

একটি বিল্ডিংয়ের সবচেয়ে সংবেদনশীল অংশ হলো ছাদ (Roof Slab)।
ঢালাইয়ের আগে এখানে একটি ছোট ভুলও ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করতে পারে।

ছাদে আমরা নিচের বিষয়গুলো ফাইনাল চেক করেছি

১. রড (Reinforcement) চেক
Structural drawing অনুযায়ী bar diameter ঠিক আছে কিনা
Main bar ও distribution bar spacing ঠিক আছে কিনা
Extra bar, crank bar, top bar সঠিক জায়গায় আছে কিনা
Overlapping / lap length কোড অনুযায়ী কিনা
Binding wire ঠিকভাবে করা হয়েছে কিনা

২. ক্লিয়ার কভার ও লেভেল
Cover block ঠিক সাইজের কিনা (সাধারণত 20–25mm)
রড যেন শাটারিংয়ে লেগে না থাকে
পুরো ছাদের লেভেল একসাথে আছে কিনা
Ponding বা ঢাল (slope) প্রয়োজন হলে ঠিক আছে কিনা

৩. ইলেকট্রিক্যাল পাইপিং চেক
Conduit pipe রডের নিচে/মাঝে সঠিকভাবে বসানো কিনা
পাইপ যেন main reinforcement কেটে বা সরিয়ে না দেয়
Junction box ও switch drop ঠিক জায়গায় কিনা
পাইপ ফাঁকা (blocked না) কিনা

৪. শাটারিং (Formwork) চেক
Shuttering শক্ত ও leakage-free কিনা
Beam–column joint tight আছে কিনা
Support & props ঠিকভাবে দেওয়া কিনা
Slab thickness drawing অনুযায়ী আছে কিনা

৫. ঢালাইয়ের প্রস্তুতি (Pre-Casting Check)
Concrete grade (M20/M25) নিশ্চিত করা
Water–cement ratio ঠিক রাখা
Slump range ঠিক আছে কিনা
Vibration করার পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা

কেন এই চেকগুলো এত জরুরি?
কারণ— এখানে ভুল হলে পরে ঠিক করা প্রায় অসম্ভব
ফাটল, leakage, deflection শুরু হয় ছাদ থেকেই

সঠিক চেক = নিরাপদ ও দীর্ঘস্থায়ী বিল্ডিং
La-Mim Construction
আমরা বিশ্বাস করি—
কোয়ান্টিটি নয় কোয়ালিটি ।
কারণ ভবনের ভবিষ্যৎ নির্ভর করে কোয়ালিটিফুল কাজের উপর।”
মোঃMd. Alauddin Firoj Shah
IDEB No: 67305
Managing Director
La Mim Design & Construction
Mobile: 01744-454943









Address

Akran Bajar Kaliakoir, Birulia, Dhaka
Savar
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when La Mim Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share