S Alom Construction Ltd.

S Alom Construction Ltd. A Trusted Construction Company

 #ছাদ_ঢালাই_এবং_রডের_হিসাব১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাবমনেকরি ছাদের ...
03/01/2024

#ছাদ_ঢালাই_এবং_রডের_হিসাব

১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট

৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট

মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)

02/01/2024

# এক নজরে দেখে নেয়া যাক #
উপজেলা ভিত্তিক মডেল মসজিদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল কাজের ছবি।

ছাদে রিনফোর্সমেন্ট এর পরিমাণ নির্ণয় ..................(থাম্ব-রুল)....................----------------------------------...
23/12/2023

ছাদে রিনফোর্সমেন্ট এর পরিমাণ নির্ণয় ..................(থাম্ব-রুল)....................
--------------------------------------------------------------
আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ??????
তাহলে আপনাকে প্রায়শ বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়,যেমন ধরুন.......
কেউ হঠাৎ জিজ্ঞেস করলো- আচ্ছা ভাই আমার বিল্ডিং টা এত স্কয়ার ফুট এর হবে , তো কি পরিমান রড লাগতে পারে ছাদ ঢালাই এ ????
তৎক্ষণাৎ আপনি ডিজাইন করে বা ড্রয়িং দেখে লম্বা ক্যালকুলেশন করে বলা সম্ভব না , বরং আপনাকে তখনি উত্তর দিতে হবে।।
তাই থাম্ব রুল জানা থাকলে সহজেই একটা ধারনা দেয়া যায়।
ছাদে স্টিল/রডের পরিমাণ নির্ণয় (Thumb Rule)
------------------------------------------------------------
মনেকরি,
ছাদের ক্ষেত্রফল =১০০০ বর্গফুট
পুরত্ব =৫ ইঞ্চি
ধরা যায়,
ছাদে মোট কংক্রিটের ১% - ২% রড/স্টিল প্রয়জন হয় !!
এখানে ,আমরা ধরে নিলাম= ১.৫ %
সূত্র হচ্ছে,
ছাদে স্টিল/রডের পরিমাণ=ক্ষেত্রফল ×পুরত্ব÷১২( ১২"=১')×(১.৫%)×একক
সুতরাং আমরা পাই,
ছাদে স্টিল/রডের পরিমাণ=১০০০×(৫÷১২)×(১.৫÷১০০)×২২২
=১৩৮৭.৫০ কেজি
#নোট
এখানে পুরত্ব 5" তাই 12" দিয়ে ভাগ করে ফুট করা হয়েছে...
লোহার একক ওজন 222 kg/cft
সুতরাং 1000 Sft ছাদ ঢালাইয়ে স্টিল প্রয়োজন প্রায় ১৪০০ কেজি
#বিদ্রঃ এই পদ্ধতি থাম্ব রুল এর নিয়মে করা , যেকোন বিল্ডিং এর ক্ষেত্রে একচুয়াল সুক্ষ ও আরো সঠিক হিসাবের জন্য ড্রয়িং থেকে বিস্তারিত এস্টিমেট করতে হবে ।

23/12/2023

স্লাব ঢালাইয়ের সময় একজন ইন্জিনিয়ারদের নানান দিকে খেয়াল রাখতে হয়
১) ভাইবেটর ঠিক মত করছে কিনা।
২) Formwork এর কোথায় লিকেজ আছে কিনা।
৩) ঢালাইয়ের লেভেল ঠিকমত করছে কিনা।
৪) ঢালাইয়ের টপ সারফেস পাট্টা ঠিকমত করছে কিনা।
৫) স্লাবের সাথে বীম থাকলে সেটা আগে কাস্টিং করছে কি না।
৬) রানিং ঢালাই যেন ব্রেক ডাইন না হয় তাহলে জয়েন্ট পড়বে সেটার খেয়াল রাখা।
৭) formwork এ লেগে থাকা ঢালাই ওয়াস করে পরিস্কার করছে কিনা।
৮) ঢালাইয়ের কংএিটের মিক্সিং রেশিও ঠিক আছে কিনা চেক করা।
৯) ডিজাইন অনুযায়ী রড ঠিক মতো দেওয়া আছে কিনা ইত্যাদি।

21/12/2023

I learned the value of hard work by working hard.
Slab Custing...

উপজেলা ভিত্তিক ৩ তালা বিশিষ্ট মডেল মসজিদ এর Pile Cap ঢালাই..।
08/12/2023

উপজেলা ভিত্তিক ৩ তালা বিশিষ্ট মডেল মসজিদ এর Pile Cap ঢালাই..।

উপজেলা ভিত্তিক ৩ তালা বিশিষ্ট মডেল মসজিদ এর গম্বুজ এবং ছাদ ঢালাইর প্রস্তুতি।
04/12/2023

উপজেলা ভিত্তিক ৩ তালা বিশিষ্ট মডেল মসজিদ এর গম্বুজ এবং ছাদ ঢালাইর প্রস্তুতি।

Address

Zirabo Bus Stand, Ashulia, Dhaka
Savar
1341

Website

Alerts

Be the first to know and let us send you an email when S Alom Construction Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share