11/06/2024
যারা প্রতিদিন ১০/১২ ঘণ্টা এসি ব্যবহার করেন। তারা অবশ্যই প্রতি দুই সপ্তাহে একবার ফিল্টার পরিস্কার করে সেল্ফ ক্লিন মুডে ইনডের ইউনিট পরিস্কার করুন। অন্য মহরে কেমন ধুলা জমে জানিনা তবে ঢাকায় ফিল্টারের ওপোরের অংশ প্রায় ডাস্টে বন্ধ হয়ে যায়।
সেল্ফক্লিন মুড/ নিজেই নিজেকে পরিস্কার করা যেভাবে কাজ করে।
এই মুডে এসির ইনডোর ইউনিটের ফ্যান বন্ধ থাকে। এর ফলে ইভাপোরেটরের কয়েলের ঠাণ্ডায় ওপরের ফিন্সে ধীরে ধীরে বরফ জমে সাদা হয়ে যায়। ১৫/২০ মিনিট পর আবার ফ্যান চালু হলে বরফগলে পানি হয়ে যায়। এবং ওই পানির সাথে ফিন্সে বা কয়েলের গায়ে জমা ডাস্ট বা ধুলা ময়লা সব ধুয়ে যায়। এই হল সোজা বাংলা ব্যাখ্য। ও হ্যাঁ আরেকটা কথা সেলফ ক্লিনিংয়ের সময় কিন্তু কট কট করে টুক টাক আওয়াজ হয়।
এসি টেকনোলজিতে অটোক্লিন বা সেলফ ক্লিনিং মুডটা সত্যি বেশ কার্যকর।
(সংগৃহীত)
゚ ゚viralシ