31/03/2026
যেসব বিজনেসে আপনার এখন ইনভেস্ট করা উচিত?
১। এগ্রো ট্রেডিং, ফাইনান্সিং, প্রসেসিং
২। হাই রিটার্ন ট্রেডিং, কমোডিটি, মেডিসিন ট্রেডিং (মাসে অন্তত ২-৪ বার টাকা রোল করতে পারে)
৩। লেন্ডিং বিজনেস, SME lending
৪। ৬০% গ্রস মার্জিন বিজনেস
৫। স্কিল ও জব প্লেসমেন্ট বিজনেস
আমার পুরো বিজনেস এবং ইনভেস্টমেন্ট পোর্টফলিও এগুলোর মধ্যে আছে।
এখন যে ইকোনমিক ক্রাইসিস হতে যাচ্ছে, এবং সামনে দীর্ঘদিন থাকবে, সেই হিসাবকে মাথায় রেখে ইনভেস্টমেন্ট চিন্তা করেন।
বাংলাদেশে গোল্ডে ইনভেস্ট করা বোকামি এখন। দুবাইয়ে গোল্ড কিনে রাখতে পারলে করেন। নাহলে এটা লস হবে আপনার।
বিক্রি করতে গিয়ে দাম পাবেন না। ২০% অন্তত কম পাবেন। সিলভার একই। আর বাংলাদেশে সিলভার মার্কেট বলে কিছু নাই।
আমেরিকা কিংবা আন্তর্জাতিক মার্কেটে কি বাড়ছে, এটা দেখে বাংলাদেশে ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত নিয়েন না। বাংলাদেশ পুরাই আলাদা মার্কেট। এই ভুল অনেকেই করেন।
তবে যাই করেন, বাংকে টাকা ফেলে রাইখেন না।
ইনভেস্ট করেন।