20/10/2021
🚀 Cloud Route : Going Serverless with Azure Functions 🚀
ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি সম্পর্কে আমরা সকলেই কমবেশি অবগত । গবেষণা থেকে শুরু করে টেক স্টার্টাপ সবক্ষেত্রেই এর ব্যবহার দিনদিন বেড়েই চলেছে।
Azure Functions হলো মাইক্রোসফটের Azure Cloud এর serverless service, যার মাধ্যমে সীমিত খরচ,পরিশ্রম ও অল্পসল্প কোডিং করে নিমিষেই serverless solution ডেভেলপমেন্ট করা সম্ভব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাউড কম্পিউটিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধি করতে Microsoft Learn Student Ambassadors - JU একটি স্পেশাল ওয়ার্কশপ নিয়ে আসছে, যেখানে হাতে-কলমে ক্লাউড প্রোজেক্ট ডেভেলপ আর সার্ভারলেস এনভারনমেন্টে ডেপ্লয়মেন্ট দেখানো হবে।
ইভেন্টে স্পিকার হিসেবে থাকবেন JU Computer Club এর প্রাক্তন প্রেসিডেন্ট Md Shoaib Ahmed ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট Anjum Rashid.
ওয়ার্কশপ শেষে থাকছে একটি সপ্তাহব্যপী Builders Challenge । যারা ওয়ার্কশপ ও চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে, তাদের প্রত্যেককে Azure Student Subscription দেয়া হবে। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে ১০০$ ক্রেডিট এবং অসংখ্য ক্লাউড সার্ভিসের এক্সেস পাওয়া যাবে,যার মধ্যে বেশকিছু পপুলার সার্ভিস (যেমন Azure DevOps, Azure Kubernetes, Service Fabric etc. ) একদম ফ্রি!
উল্লেক্ষ্য, ক্লাউড সার্ভিসগুলোর সঠিক ব্যবহার জানলে একাডেমিক যেকোনো ধরনের প্রোজেক্টের ডেভেলপমেন্ট ও ডেপ্লয়মেন্ট অনেকখানি ইন্টারেস্টিং করা সম্ভব।
রেজিস্ট্রেশন লিঙ্ক - rebrand.ly/AzureIsFun
ইভেন্ট লিংক - fb.me/e/jMipuGAfi
🔸 ওয়ার্কশপ থেকে কী কী শিখতে পারবেন?
📌 Azure Functions এবং API development এর মৌলিক ধারণা
📌 HTTP Trigger ব্যবহার করে মোবাইল SMS transmitter ডেভেলপমেন্ট
📌 Base64 encoding API ডেভেলপমেন্ট
🔸 কেন ওয়ার্কশপে অংশগ্রহণ করবেন?
✅ কোনো participation fee নেই
✅ বিনামূল্যে Azure Student Account 🔆 subscription (stock limited) with 100$ and 25+ services
✅ "Azure Functions Builders Challenge" এ অংশগ্রহণ ও প্রোজেক্ট প্রদর্শনের সুযোগ
✅ ওয়ার্কশপ সার্টিফিকেট