Talent Science Academy-Bangladesh

Talent Science Academy-Bangladesh The first and greatest web of Bangladesh on science and virtual science academy “Talent Science Academy” is going to be introduced.

প্রথমবার মানুষের চোখে ধরা দিল আড়ালে থাকা চাঁদের 'ওরিয়েন্টাল বেসিন'।ছবিতে যে সুবিশাল খাদ দৃশ্যমান, সেটি ওরিয়েন্টাল বেসিন।...
09/04/2026

প্রথমবার মানুষের চোখে ধরা দিল আড়ালে থাকা চাঁদের 'ওরিয়েন্টাল বেসিন'।
ছবিতে যে সুবিশাল খাদ দৃশ্যমান, সেটি ওরিয়েন্টাল বেসিন। পুকুরে ইট ছুঁড়লে যেমন বৃত্তাকার গর্ত তৈরি হয়, তেমনই চাঁদের মাটিতেও বড় বড় গ্রহাণু বা ধুমকেতুর আঘাতে সৃষ্টি হয় এসব খাদ বা গর্ত। বড়গুলোকে বলে বেসিন আর ছোটগুলোকে 'ক্র্যাটার'। ওরিয়েন্টাল বেসিন চাঁদের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দরভাবে সংরক্ষিত খাদ। এর ব্যাস ৯০০ থেকে ৯৩০ কিলোমিটারের মধ্যে।

ওরিয়েন্টাল বেসিনের একাংশ চাঁদের নিকট পৃষ্ঠে এবং বাকী অংশ দূর পৃষ্ঠে অবস্থিত। তাই পৃথিবী থেকে এটি পুরোপুরি দেখা যায় না। সম্প্রতি আর্টেমিস ২ মিশনের নভোচারীরা প্রথমবারের মতো এই প্রকাণ্ড বেসিন নিজ চোখে দেখতে সক্ষম হয়েছেন।

চিকিৎসা বিজ্ঞানে এক ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। চীনের ২৫ বছর বয়সী এক নারী বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে স্টেম সেল থেরাপ...
13/11/2025

চিকিৎসা বিজ্ঞানে এক ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। চীনের ২৫ বছর বয়সী এক নারী বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে স্টেম সেল থেরাপির মাধ্যমে টাইপ–১ ডায়াবেটিস থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন। বহু বছর ধরে অচিকিৎসাযোগ্য বলে বিবেচিত এই রোগের বিরুদ্ধে এটি এক যুগান্তকারী পদক্ষেপ, যা ভবিষ্যতে অটোইমিউন রোগের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিতে পারে।

টাইপ–১ ডায়াবেটিসে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে ধ্বংস করে ফেলে। ফলে রোগীরা আজীবন ইনসুলিন ইনজেকশনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু সাম্প্রতিক এই গবেষণা দেখিয়েছে—নিজের দেহের কোষ দিয়েই সম্ভব সেই ক্ষতি পূরণ করা।

চিকিৎসকরা আধুনিক স্টেম সেল প্রযুক্তি ব্যবহার করে ওই নারীর রক্তকোষকে ইনসুলিন উৎপাদনকারী কোষে রূপান্তর করেন। পরে সেগুলো তার শরীরে প্রতিস্থাপন করা হয়। কয়েক মাসের মধ্যেই নতুন কোষগুলো স্বাভাবিকভাবে কাজ শুরু করে—গ্লুকোজের মাত্রা শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী ইনসুলিন নিঃসরণ করে।

ফলাফল ছিল বিস্ময়কর। কিছুদিনের মধ্যেই তার শরীর নিজে থেকেই ইনসুলিন তৈরি করতে শুরু করে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, তিনি এখন আর কোনো ইনসুলিন ইনজেকশন নিচ্ছেন না, তবু রক্তে শর্করার মাত্রা একদম স্বাভাবিক। এটি শুধু নিয়ন্ত্রণ নয়—টাইপ–১ ডায়াবেটিস থেকে সম্পূর্ণ ও স্থায়ী মুক্তির প্রথম প্রমাণিত উদাহরণ।

গবেষকরা একে চিকিৎসা বিজ্ঞানের এক বড় অগ্রগতি হিসেবে দেখছেন। তারা বলছেন, যদি বৃহত্তর পরীক্ষাতেও একই ফল মেলে, তবে স্টেম সেল থেরাপি সারা বিশ্বের কোটি মানুষের জীবনে আশার আলো জ্বালাবে।

এই সাফল্য প্রমাণ করেছে, অধ্যবসায় আর উদ্ভাবনের সমন্বয়ে বিজ্ঞান অসম্ভবকেও সম্ভব করতে পারে। এটি কেবল একজন রোগীর ব্যক্তিগত জয় নয়—এটি মানব চিকিৎসা ইতিহাসের এক নতুন অধ্যায়।

একসময় যাকে অসম্ভব মনে করা হতো, সেই টাইপ–১ ডায়াবেটিসের স্থায়ী নিরাময় এখন বাস্তবের কাছাকাছি—যা বদলে দিতে পারে চিকিৎসা জগতের ভবিষ্যৎ ও অসংখ্য জীবনের গল্প।

এখনও পূর্ণগ্রাস চলছে। চাঁদ বের হতে শুরু করবে রাত 12:52 মিনিটে।তখন আবারও লাইভ নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
07/09/2025

এখনও পূর্ণগ্রাস চলছে। চাঁদ বের হতে শুরু করবে রাত 12:52 মিনিটে।তখন আবারও লাইভ নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

জি নেগেটিভ রক্তের গ্রুপ ও রহস্যময় এক নারীঠিকই শুনেছেন। A, B, AB কিংবা O গ্রুপ নয়, G নেগেটিভ রক্তের গ্রুপের কথা বলছি! আমা...
04/07/2025

জি নেগেটিভ রক্তের গ্রুপ ও রহস্যময় এক নারী

ঠিকই শুনেছেন। A, B, AB কিংবা O গ্রুপ নয়, G নেগেটিভ রক্তের গ্রুপের কথা বলছি! আমাদের রক্তে লোহিত কণিকার গায়ে অদ্ভুত এক জিনিস লেগে থাকে। এর নাম অ্যান্টিজেন। অ্যান্টিজেনের ধরন অনুযায়ী আমাদের রক্তের গ্রুপের নামকরণ করা হয়। যার লোহিত কণিকায় A অ্যান্টিজেন রয়েছে, তার রক্তের গ্রুপ A; যার B অ্যান্টিজেন আছে, তার রক্তের গ্রুপ B। আর যার কোনোটাই নেই, তার রক্তের গ্রুপ O।
এখন প্রশ্ন হতে পারে, রক্তের গ্রুপে ‘পজিটিভ’ ও ‘নেগেটিভ’ দিয়ে আসলে কী বোঝায়? মূলত রক্তকণিকায় রেসাস অ্যান্টিজেন নামে আরও একধরনের অ্যান্টিজেন থাকে। সহজভাবে বললে, যার দেহে রেসাস অ্যান্টিজেন আছে, তিনি হবেন পজিটিভ গ্রুপের রক্তধারী। আর যার রক্তে এটা নেই, তিনি নেগেটিভ গ্রুপের। রক্তের গ্রুপিংয়ের সবচেয়ে জনপ্রিয় এই দুটি পদ্ধতি যথাক্রমে এবিও (ABO) এবং আরএইচ(Rh) পদ্ধতি নামে পরিচিত। অস্ট্রিয়ার চিকিৎসক কার্ল ল্যান্ড স্টেইনার ১৯০১ সালে এবিও পদ্ধতি উদ্ভাবন করেন।
তবে রক্তকণিকায় কিন্তু শুধু এই দুই ধরনের অ্যান্টিজেন নেই। আমাদের রক্তকণিকায় প্রায় ৬০০ রকম অ্যান্টিজেন আছে। সেগুলো আবার একে অপরের সঙ্গে মিলে তাত্ত্বিকভাবে প্রায় লাখের বেশি রক্তের গ্রুপ তৈরি করতে পারে। কিন্তু এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ব্লাড ট্রান্সফিউশন ৪৮ ধরনের গ্রুপিং পদ্ধতির স্বীকৃতি দিয়েছে। কেল, কিড, ডাফি, এমএনএস নামে আরও নানা পদ্ধতিতে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই তালিকার সর্বশেষ ৪৮তম সদস্য হলো জি নেগেটিভ গ্রুপ।
২০১১ সালে ক্যারিবীয় দ্বীপ গুয়াদেলুপ থেকে আসা এক ফরাসি নারী তাঁর অপারেশনের আগে দরকারি কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন। কিন্তু কোনোভাবে তাঁর রক্তের গ্রুপকে আমাদের চিরচেনা ABO গ্রুপের গণ্ডির মধ্যে আবদ্ধ করা যায়নি! এ যেন এক নতুন ধাঁধা। পরে ২০১৯ সালে জিন সিকোয়েন্সিং করে প্রমাণ মিলল মিউটেশনের। PIGZ জিনে মিউটেশনের কারণে তাঁর রক্তের গ্রুপ আর সবার চেয়ে আলাদা। বাবা ও মা উভয়ের কাছ থেকেই এই জিন পেয়েছেন তিনি।

গুয়াদেলুপ অঞ্চলের আরেক নাম গুয়াডা। সম্পূর্ণ ভিন্নধর্মী এই রক্তের গ্রুপের নাম তাই দেওয়া হয়েছে গুয়াডা নেগেটিভ বা জি নেগেটিভ! পৃথিবীতে সম্ভবত তিনিই একমাত্র নারী, যার রক্তের দরকার পড়লে নিজের রক্ত ছাড়া অন্য কারো রক্ত নিতে পারবেন না!

1 টন AC মানে আসলে কী? অনেকে বলে, “আমার বাসায় 1 টন এসি আছে।” কিন্তু এই “1 টন” মানে কী?ধরেন আপনার সামনে ১,০০০ কেজি বরফ আছে...
15/06/2025

1 টন AC মানে আসলে কী?

অনেকে বলে, “আমার বাসায় 1 টন এসি আছে।” কিন্তু এই “1 টন” মানে কী?

ধরেন আপনার সামনে ১,০০০ কেজি বরফ আছে । ১ টন এসি মানে এমন একটা এসি, যা এক দিনে ১ টন(১০০০ KG) বরফ গলাতে যত তাপ দরকার, ঠিক সেই পরিমাণ তাপ রুম থেকে বের করে দিতে পারে।

★ ১ টন ইনভার্টার এসি দিনে ৮ ঘণ্টা চালালে এক মাসে খরচ কতো হয়?

ধরি এসিটা ঘণ্টায় ১ ইউনিট বিদ্যুৎ খায় (আসলেও একটু কম খেতে পারে)।
✅ দিনে ৮ ঘণ্টা × ১ ইউনিট = ৮ ইউনিট
✅ ৩০ দিনে = ৮ × ৩০ = ২৪০ ইউনিট

বাংলাদেশে বিদ্যুতের গড় দাম ধরি ৮ টাকা/ইউনিট।

📌 তাহলে মাসে খরচ = ২৪০ × ৮ = প্রায় ১,৯২০ টাকা

তাই, এক মাসে আনুমানিক ১,৯০০–২,০০০ টাকা খরচ হতে পারে ৮ ঘণ্টা করে চালালে।

★ ইনভার্টার আর নন-ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কী?

AC কে যদি একটি Car ইঞ্জিন মনে করি, তাহলে -

একটি নন-ইনভার্টার AC হলো, এমন একটি Car, যেটি শুধুমাত্র ফুলস্পিডে যেতে পারে অথবা থেমে থাকতে পারে। এটা চালু হলে, ফুল পাওয়ারে চলে, রুম ঠান্ডা হলে আবার বন্ধ হয়। পরে আবার চালু হয়। এভাবে প্রচুর বিদ্যুৎ খরচ হয়।

ইনভার্টার এসি একটা স্মার্ট Car এর মতো যেটা স্পিড কমাতে-বাড়াতে পারে। রুম গরম থাকলে, এটা দ্রুত কাজ করে আর রুম ঠান্ডা হয়ে গেলে ধীর গতিতে চলে - বারবার অন-অফ হওয়া ছাড়াই। তাই বিদ্যুৎ অনেক বিদ্যুৎ খরচ বাচায়।

24/05/2025
20/05/2025

স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে।

শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টার্লিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোন স্পীড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এম্বিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় এখনো ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছেনি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণ এর সুযোগ পাবেন, এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন।

চীন তৈরি করলো ১০০ বছর চলতে সক্ষম পারমাণবিক ব্যাটারি! চীন আবারো প্রমাণ করলো যে প্রযুক্তির দুনিয়ায় তারা কতটা অগ্রগামী। এবা...
17/05/2025

চীন তৈরি করলো ১০০ বছর চলতে সক্ষম পারমাণবিক ব্যাটারি!

চীন আবারো প্রমাণ করলো যে প্রযুক্তির দুনিয়ায় তারা কতটা অগ্রগামী। এবার তারা উদ্ভাবন করেছে একটি পারমাণবিক ব্যাটারি যা একটি কয়েনের আকারের এবং ১০০ বছর পর্যন্ত চার্জ না দিয়েই কাজ করতে পারবে!

এই ব্যাটারিটি তৈরি করা হয়েছে পারমাণবিক বিক্রিয়া থেকে শক্তি উৎপাদন করার প্রযুক্তি ব্যবহার করে, যাকে বলা হয় Betavoltaic Battery। এটি মূলত রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ থেকে ইলেকট্রিক শক্তি তৈরি করে এবং অত্যন্ত নিরাপদভাবে এটি ব্যবহার করা সম্ভব। 🔋☢️

এই প্রযুক্তি ভবিষ্যতে স্মার্ট ঘড়ি, পেসমেকার, স্পেস স্যাটেলাইট এমনকি ড্রোন বা সেন্সরেও ব্যবহার করা যেতে পারে, যেখানে চার্জ দেওয়া সম্ভব নয় বা খুব কষ্টসাধ্য। এটি আমাদের প্রযুক্তিগত স্বাধীনতা এবং স্থায়িত্বে এক বিপ্লব ঘটাবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

এখন প্রশ্ন হচ্ছে — এই প্রযুক্তি কি সবার জন্য সহজলভ্য হবে? এর নিরাপত্তা কতটুকু? পারমাণবিক শব্দটা শুনলেই অনেকে ভয় পান, কিন্তু এই ধরণের ব্যাটারি থেকে তেজস্ক্রিয়তা বাইরে নির্গত হয় না বললেই চলে।

এই উদ্ভাবন নিঃসন্দেহে ভবিষ্যতের পথ দেখাবে। ভাবুন তো, একটি ডিভাইস কিনলেন আর সারা জীবনে একবারও চার্জ দিতে হলো না!

আপনারা কি মনে করেন — বাংলাদেশ কি এরকম কোনো প্রযুক্তি তৈরি করতে পারবে ভবিষ্যতে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না!

#নিউক্লিয়ার_ব্যাটারি #চীনের_উদ্ভাবন #ভবিষ্যতের_শক্তি #প্রযুক্তি

Address

Mujib Road
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when Talent Science Academy-Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Talent Science Academy-Bangladesh:

Share