04/12/2025
ব্যাংক স্টেটমেন্ট কেমন হওয়া উচিত! ভাল কান্ট্রির জন্য-লেখাটি আবার শেয়ার করলাম,যদি উপকারে আসে কারো!
সেভিংস অ্যাকাউন্ট নিয়ে যেসব ভুল বাংলাদেশিরা করে (এগুলো ভিসায় সমস্যা করে)
সেভিংস অ্যাকাউন্টকে “কারেন্ট অ্যাকাউন্ট” বানিয়ে ফেলা
বাংলাদেশে অনেকেই সেভিংস অ্যাকাউন্টে প্রতিদিন টাকা জমা–তোলা, বড় অংকের লেনদেন, ব্যবসার টাকা ব্যবহার করেন।
কিন্তু সেভিংস অ্যাকাউন্টের উদ্দেশ্য হলো সেভ করা, কারেন্ট ট্রেডিং নয়।
ভিসা অফিসাররা এটা দেখলে সন্দেহ করেন!
আবেদনকারী ব্যাংকিং ধারণা বোঝে না।
অ্যাকাউন্টে দেখানো টাকা স্থিতিশীল নয়।
ব্যবসা অনানুষ্ঠানিক বা প্রমাণহীন।
বিজনেসের টাকা সেভিংস অ্যাকাউন্টে আনা
ব্যবসার লেনদেন কখনোই ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্টে থাকা উচিত নয়।
এতে ভিসা অফিসারের মনে যেসব প্রশ্ন আসে—
ব্যবসা কি রেজিস্টার্ড নয়?
ট্যাক্স কি সঠিকভাবে দেওয়া হয় না?
ব্যবসার হিসাব কি পরিষ্কার নয়?
ইনকাম কি সত্য নাকি সাজানো?
এগুলো সরাসরি ভিসা রিজেকশনের অন্যতম কারণ।
সেভিংস অ্যাকাউন্টে অস্বাভাবিকভাবে বেশি ট্রানজেকশন
সেভিংস অ্যাকাউন্টে মাসে ২০–৫০টি ট্রানজেকশন—এটা খুব অস্বাভাবিক।
বিশেষ করে প্রতিদিন ১০,০০০ বা round figure deposit, cash-in বা cash-out থাকলে ভিসা অফিসার মনে করেন:
টাকা ধার নিয়ে দেখানো হচ্ছে
সন্দেহজনক কাভার দেখানো
আর্থিক হিসাব পরিষ্কার নয়
সেভিংস অ্যাকাউন্টে বড় এমাউন্ট ঢুকিয়ে আবার বের করা
যেমন:
একদিন ২ লাখ জমা → পরদিন বা এক সপ্তাহে তুলে নেওয়া।
এগুলোকে বলা হয় “কৃত্রিম ব্যালান্স তৈরির চেষ্টা”—ইউকে, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া ইউকে এসব রিজেক্ট করে।
সেভিংস অ্যাকাউন্ট কেমন হওয়া উচিত?
মাসে ৫–১০টি স্বাভাবিক ব্যক্তিগত ট্রানজেকশন
salary / profit-transfer
বিল–বাজার–মোবাইল খরচ
সামান্য সেভিংস movement
স্থিতিশীল ব্যালান্স
৩–৬ মাস ধরে মোটামুটি একই রেঞ্জে থাকা ব্যালান্সই সবচেয়ে বিশ্বাসযোগ্য।
বড় ডিপোজিট কম রাখা
যদি থাকে, সোর্স প্রমাণ রাখা।
ব্যবসার লাভ বা বেতন মাসে ১ বার ট্রান্সফার করা
এই গুলো খুব পেশাদার ও ভিসা-ফ্রেন্ডলি দেখায়।
বিজনেস অ্যাকাউন্ট সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট (বাংলাদেশিদের সাধারণ ভুল)
শুধু cash deposit থাকলে ভিসায় ঝুঁকি বেশি
কারণ: source of income unclear
ভাল: customer payment, bank transfer, online banking
টার্নওভার না থাকা
মাসে এক–দু’টা লেনদেন থাকা দুর্বল ব্যবসা হিসেবে গণ্য হয়।
VAT বা TAX লেনদেন না থাকা
বিজনেস থাকলে কিন্তু TIN/VAT নেই—এটা বড় নেগেটিভ ইম্প্রেশন।
বিজনেস অ্যাকাউন্ট কেমন হওয়া উচিত?
নিয়মিত buyer বা customer payments
purchase / supplier payments
utility bill, salary payment
monthly profit/salary to personal savings
এটাই সবচেয়ে “professional”
ফার্স্ট-ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা অফিসাররা স্টেটমেন্টে stability, legality, consistency খোঁজেন।
যদি—
business account → business transaction
savings account → personal savings
এই দুই অ্যাকাউন্ট আলাদা রাখা হয়,
তখন ভিসার সাকসেস রেট অনেক বেশি হয়।
শেষ কথা সেভিংস একাউন্ট আর বিজনেস একাউন্ট এর পার্থক্য বুঝতে পারলে আপনার জন্য সব সহজ হয়ে যাবে।
আমি ছোট মানুষ অনেক ব্যাংক স্টেটমেন্ট হাতিয়েছি জীবনে,সেই ধারনা থেকে এই লেখা আশা করি আপনাদের উপকারে আসবে।
আমার লেখায় কেও ভুল ধরতে আসবেন না দয়া করে,আপনার ভাল না লাগলে আপনি আলাদা করে লিখুন,
শেয়ার করতে ভুলবেন না,আরো কিছু যোগ করতে চাইছিলাম,বাট মিসিইউজ হবে তাই যোগ করলাম না।
✍️ Zahirul Islam