Engr Shahinur Islam

Engr Shahinur Islam Bsc In Civil Engineering -WUB
Postgraduate Diploma In Project Management -UK.

14/01/2026

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির জন্য একটি সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ। ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তে আমি আশাবাদী। এতে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিকা আরও দায়িত্বশীল ও গ্রহণযোগ্য হবে বলে মনে করি।
তারেক রহমান সাহেবের এই অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানের অভিজ্ঞতা থেকে তিনি যদি গণতান্ত্রিক চর্চা, সহনশীল রাজনীতি এবং প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলো দেশের বাস্তবতায় কাজে লাগাতে পারেন, তাহলে তা তরুণ প্রজন্মের মধ্যে বিএনপির প্রতি নতুন করে আস্থা তৈরি করবে। আজকের তরুণরা শুধু স্লোগান নয়, স্পষ্ট দৃষ্টিভঙ্গি ও বাস্তবসম্মত সিদ্ধান্ত দেখতে চায়।
এই মুহূর্তটি তারেক রহমান সাহেবের জন্য নিজেকে প্রমাণ করার একটি বড় সুযোগ। ইতিবাচক চিন্তা ও গঠনমূলক রাজনীতির মাধ্যমে দেশ ও জনগণের পাশে দাঁড়াতে পারলে তিনি একজন দায়িত্বশীল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। ইতিহাস তখন তাকে সেইভাবেই মূল্যায়ন করবে।
আসন্ন নির্বাচন আগের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন হবে। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন। তাই জনগণের চাওয়া, অনুভূতি এবং বাস্তব সমস্যাগুলো বুঝে রাজনীতি করাই হবে টিকে থাকার মূল চাবিকাঠি। গণভোটে বিএনপির পক্ষে অবস্থান সেই পথেই একটি শক্তিশালী বার্তা দিয়েছে।
এখন প্রয়োজন ধারাবাহিকতা, দায়িত্বশীল বক্তব্য এবং বাস্তবভিত্তিক কর্মসূচি। জনগণের আস্থা অর্জন করতে পারলে বিএনপি শুধু রাজনৈতিকভাবে টিকে থাকবে না, বরং দেশের জন্য একটি স্থিতিশীল ও ইতিবাচক ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
Bangladesh Nationalist Party-BNP

Tarique Rahman

19/10/2025

শিক্ষক আন্দোলন: যুক্তিসঙ্গত দাবি, কিন্তু শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি ভুলে যাওয়া যায়?

শিক্ষক সমাজের চলমান আন্দোলন নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। নিঃসন্দেহে, শিক্ষকদের দাবি অনেক ক্ষেত্রেই যৌক্তিক ও ন্যায্য। তাঁদের জীবনমান, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে একই সঙ্গে একটি বাস্তবতাও অস্বীকার করা যায় না— এই আন্দোলনের কারণে দেশের শিক্ষা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এর সরাসরি ও দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর, যাদের ভবিষ্যৎ আমাদের সবার সম্মিলিত দায়বদ্ধতার সঙ্গে জড়িত।

প্রশ্ন হলো, এই স্থবিরতার দায় কি শিক্ষক সমাজ পুরোপুরি এড়াতে পারেন? আপনারা জেনে–বুঝেই এমন একটি পেশায় এসেছেন, যেখানে আর্থিক লাভের চেয়ে সামাজিক দায়িত্ব ও সেবা মনোভাবই মুখ্য। শিক্ষকতা শুধু একটি চাকরি নয়— এটি একটি অঙ্গীকার, একটি নৈতিক দায়বদ্ধতা। তাই আন্দোলনের পথ বেছে নেওয়ার সময় শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি যেন ন্যূনতম হয়, সে দিকেও গুরুত্ব দেওয়া উচিত।

আমার অনুরোধ, আপনারা আপনার দাবি ও আন্দোলন অব্যাহত রাখুন, কিন্তু তা যেন শিক্ষা কার্যক্রমকে পুরোপুরি বন্ধ না করে। কারণ, আজকের এই প্রজন্মই আগামী দিনের জাতিনেতা, বিজ্ঞানী, প্রকৌশলী ও শিক্ষক। তাঁদের শিক্ষাজীবনের ক্ষতি মানে দেশের ভবিষ্যতের ক্ষতি।

গত শিক্ষাবর্ষের ফলাফলের যে অবনতি আমরা প্রত্যক্ষ করেছি, তাতে শিক্ষক সমাজও সম্পূর্ণভাবে দায়মুক্ত নন। এই বাস্তবতাকে স্বীকার করে যদি আমরা সবাই দায়িত্বশীলভাবে এগিয়ে আসি, তবে আন্দোলন যেমন যৌক্তিক হবে, তেমনি শিক্ষার্থীদের স্বপ্নও অক্ষুণ্ণ থাকবে।

শিরোনাম: নির্মাণে নিরাপত্তা = টেকসইতা: মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজ প্রজেক্ট থেকে পাওয়া শিক্ষণীয় গল্পআমি প্রজেক্ট ইঞ্জ...
07/09/2025

শিরোনাম: নির্মাণে নিরাপত্তা = টেকসইতা: মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজ প্রজেক্ট থেকে পাওয়া শিক্ষণীয় গল্প

আমি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ প্রজেক্টে সাইট সেফটি নিশ্চিত করেছি — নিচের ছবিটি সেই বাস্তবায়নের একটি উদাহরণ। বাংলাদেশে নির্মাণ কার্যক্রমে সেফটি প্র্যাকটিসকে সীমিত রাখতে আমরা যে ঝুঁকি নিচ্ছি, তা শুধু মানুষের জীবন-জরিমানাই নয়; প্রকল্পের গুণগত মান, সময়ানুবর্তিতা ও দীর্ঘমেয়াদি টেকসইতাও ক্ষতিগ্রস্ত হয়।

সমস্যার মূলবিন্দুসমূহ

সচেতনতার অভাব: মালিক, কনট্রাক্টর ও শ্রমিক পর্যায়ে সেফটির গুরুত্ব পর্যাপ্তভাবে উপলব্ধি হয় না।

অল্প খরচে কাজ শেষ করার চাপ: নিরাপত্তা ব্যবস্থাকে অতিরিক্ত ব্যয় মনে হওয়ায় সুকৌশলে বাদ দেওয়া হয়।

প্রশিক্ষণ ও মানবসম্পদ ঘাটতি: সেফটি অফিসার, ট্রেনার ও প্রাসঙ্গিক প্রশিক্ষণের অভাব।

অনুপযুক্ত আইন-অনুশাসন ও প্রয়োজনীয় নজরদারি না থাকা।

অননুমোদিত/অপ্রশিক্ষিত কর্মীবাহিনী ও অনিয়মিত সরবরাহ ব্যবস্থাপনা।

নিরাপত্তা অনুশীলনের ইতিবাচক প্রভাব (প্রমাণিত সুবিধা)

কর্মী সুরক্ষা: দুর্ঘটনা ও আঘাত কমে; চিকিৎসা ও ক্ষতিপূরণ কমে।

উৎপাদনশীলতা বৃদ্ধি: নিরাপদ পরিবেশে কাজ দ্রুত ও বিশ্বাসযোগ্যভাবে হয়।

খরচ সাশ্রয়ী: দুর্ঘটনার ফলে হওয়া সময় এবং আর্থিক ক্ষতি প্রতিরোধ হয়।

গুণগত মান বজায় থাকে: সেফটি নিশ্চিত হলে নির্মাণ পদ্ধতি ও কুয়ালিটি কন্ট্রোলও উন্নত হয়।

সামাজিক বিশ্বাসযোগ্যতা: ক্লায়েন্ট ও কমিউনিটির কাছে প্রজেক্টের গ্রহণযোগ্যতা বাড়ে — দীর্ঘমেয়াদি টেকসইতা নিশ্চিত হয়।

প্রায়োগিক পদক্ষেপ (আমরা যা করেছি — এবং অন্যরাও করতে পারে)

সাইট সেফটি পলিসি তৈরি ও শেয়ার করা — ক্লায়েন্টের অনুমোদনসহ।

ন্যূনতম সেফটি বাজেট নির্ধারণ ও কন্ট্রাক্ট শর্তে অন্তর্ভুক্ত করা।

উপযুক্ত PPE (হেলমেট, বট, হাই-ভিজ, গ্লাভস ইত্যাদি) বাধ্যতামূলক করা ও সরবরাহ নিশ্চিত করা।

সাইট ইনডাকশন: প্রত্যেক কর্মী ও অতিথিকে সাইটে ঢোকার আগে নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া।

দৈনিক/সাপ্তাহিক Toolbox talks — ছোট ছোট সচেতনতা সেশন।

হ্যাজার্ড আইডেন্টিফিকেশন ও রিস্ক অ্যাসেসমেন্ট। কাজের আগে Permit-to-Work / Lifting Plans ব্যবহার।

নিয়মিত সাইট ইনস্পেকশন ও সেফটি অডিট; ফলাফল ক্লায়েন্ট ও ম্যানেজিং কমিটিতে রিপোর্ট করা।

জরুরি অবস্থা (Emergency Response) ও ফার্স্ট-এইড প্রস্তুত রাখা।

স্ক্যাফোল্ডিং, ফরমওয়ার্ক, লিফটিং ডিভাইসের মান পরীক্ষণ ও রেকর্ড রাখা।

কনট্রাক্টর কোয়ালিফিকেশন: সাব-কনট্রাক্টর বাছাইয়ে সেফটি রেকর্ড ও ট্রেনিং বিবেচনা করা।

কর্মীদের সক্ষমতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও সনদ প্রদান।

কমিউনিটি এনগেজমেন্ট: পাড়া-প্রতিবেশীদের সাথে নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক জড়িতকরণ।

ডিজিটাল রেকর্ডিং: ইন্সিডেন্ট লগ, সেফটি চেকলিস্ট, প্রশিক্ষণ রেকর্ড অনলাইন রাখা — অডিট সহজ হয়।

ব্রিফ কেস নোট (আমাদের বাস্তব উদাহরণ)

সাইটে দিনে দুইবার Toolbox talk; ফল—মানবিক ভুলজনিত ছোট দুর্ঘটনা প্রায় বন্ধ।

PPE বাধ্যতামূলক করা ও ম্যানডেটরি ইনডাকশন; নতুন কর্মীরা ঝুঁকি সম্পর্কে দ্রুত সচেতন হয়েছেন।

সাইট ইনস্পেকশন রিপোর্টের ভিত্তিতে কিছু ইনস্টলেশন পদ্ধতি পরিবর্তন করে কাঠামোর স্থায়িত্ব ও মান উভয়ই উন্নত হয়েছে।

শেষ কথা — দায়িত্ব কার?
নির্মাণ প্রকল্পের টেকসইতা নিশ্চিত করতে সেফটি একক কসরত নয় — এটা মালিক, ডিজাইন কনসাল্ট্যান্ট, কনট্রাক্টর, প্রশাসন ও কর্মীদের যৌথ দায়িত্ব। সরকারী নিয়ম-নীতির কার্যকর প্রয়োগ ও শিল্পভিত্তিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা দরকার।

আহ্বান
আমরা যারা প্রকল্পে আছি তাদেরই উদাহরণ গড়ে তুলতে হবে — একটি নিরাপদ সাইট শুধু আইন মেনে চলাই নয়, সেটা হলো ব্যবসায়িক বুদ্ধিমত্তা। আমি আমার দলের পক্ষ থেকে অন্য প্রজেক্ট মালিক, কনট্রাক্টর ও স্টেকহোল্ডারদের অনুরোধ করব: আগামী প্রকল্পে সেফটি কে বিনিয়োগ হিসেবে দেখুন, ব্যয় হিসেবে নয়। প্রয়োজন হলে আমাদের প্রজেক্টের সেফটি প্ল্যান ও ইনস্পেকশন চেকলিস্ট শেয়ার করতে পারি — আলোচনা হলে খুশি হব।

#সেফটি #নির্মাণ #টেকসইউন্নয়ন Construction Construction School - কনস্ট্রাকশন স্কুল Shahinur Islam

  Topic :'Industrial Revolution of Steel & Effects of EAF Refine Steel Bars on Corrosion & Earthquake Resistance'
18/10/2024



Topic :
'Industrial Revolution of Steel & Effects of EAF Refine Steel Bars on Corrosion & Earthquake Resistance'




29/09/2024

চীনে ছাত্ররাজনীতি নাই। চীনের ছেলে-মেয়েরা দুনিয়া দখল করে নিচ্ছে। আমেরিকা-জাপান, জার্মানী কিংবা কানাডায়—চীনের ছেলে-মেয়েদের জয়জয়কার।

দুনিয়ার এমন কোন সেরা বিশ্ববিদ‍্যালয় নেই যেখানে তারা নাই। সারা পৃথিবীতে তারা এখন টপার। এমন গবেষণা প্রতিষ্ঠান দুনিয়াতে খুব কম যেখানে চীনের ছেলে-মেয়েদের প্রভাব নাই। ছাত্রদের যেটা কাজ, যেটা দায়িত্ব, ওরা সেটাই করছে। অন‍্যকিছু করে সময় নষ্ট করলে নিজে যেমন বিশ্বদৌঁড়ে পিছিয়ে যেতো, তেমনি ওদের দেশও পিছিয়ে পড়তো।

ইউরোপের বিশ্ববিদ‍্যালয়ে কোন দলীয় দাসত্বের ছাত্ররাজনীতি নাই। আমেরিকায় নাই। কানাডায় নাই। জাপানে নাই। দক্ষিণ কোরিয়া নাই। সিঙ্গাপুরে নাই।

ওরা চাঁদে যাচ্ছে। মঙ্গলে যাচ্ছে। ওরা পৃথিবীর সকল মহামারিতে ওষুধ, ভ‍্যকসিন নিয়ে হাজির হচ্ছে। প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে।

কোয়ান্টাম কম্পিউটার তৈরি করছে। বুলেট ট্রেইন তৈরি করেছে। কি না করছে!

গ্লোবাল ইনোভেটিভ কালচারে আমাদের অবদান শূণ‍্য! দুনিয়ার তালিকা তো বহু দূর, দক্ষিণ এশিয়ার তালিকাতেই দেশের একটা পাবলিক ইউনিভার্সিটি শীর্ষে থাকতে পারে না। আর যেসব স্টুডেন্টদের সামর্থ‍্য থাকবে কিংবা যোগ‍্যতা থাকবে—তারা দেশ ছাড়বে, আর ফিরবে না।

যে জাতি সময় থাকতে, চোখ খুলে অন‍্যের কাছ থেকে শিখে না, তাকে শেখানো কঠিন!

01/09/2024

ডাক্তার সাহেবরা কখনও ধর্মঘটে যাওয়া উচিৎ নয়। সবারই ভুল হয় আপনাদের ও হয়। বাংলাদেশ হওয়ার পর শুধু একজনের লাইসেন্স বাতিল হইছে মাত্র।আপনারা মনে করেন ভুল হইলেও যেন কেও কিছু বলতে না পারে, এইজন্যই একসাথে ধর্মঘটের ডাক দেন। মানুষ মিনিমাম যে সেবা টুকুপায় সেটা থেকেও বঞ্চিত করছেন।এই ধর্মঘট প্র্যতাহার করেন, কাজে ফিরে যান। কিছু বলার থাকলে সেবা দেওয়া পাশাপাশি ভয়েস রেইস করেন।এই সময় এগুলো বাদ দেন।

05/08/2024

আলহামদুলিল্লাহ!
মহান বিজয় দিবস অমর হোক।

ঈদের পর সিলেট বন্ধুর সাথে ,,,,,,,, ,,,,,,,, ,,,,,,,,,,
19/06/2024

ঈদের পর সিলেট বন্ধুর সাথে ,,,,,,,, ,,,,,,,, ,,,,,,,,,,

06/02/2024

আপনার ভবনে #ক্যান্সার সেল রেখেই #নির্মান করছেন না তো? জানতে হলে ভিডিও টি দেখতে পারেন।

#কনস্ট্রাকশন #সচেতনতা #ভবন #মালিক #নির্মান #কভার #ব্লক।

কিভাবে ক্লিয়ার  #কভার blocks  বানাবেন?  কেন এটা অত্যন্ত জরুরি জানা, সেই বিষয়ে কথা বলবো, ইনশআল্লাহ।  #কনস্ট্রাকশন  #সচেতন...
05/02/2024

কিভাবে ক্লিয়ার #কভার blocks বানাবেন? কেন এটা অত্যন্ত জরুরি জানা, সেই বিষয়ে কথা বলবো, ইনশআল্লাহ।

#কনস্ট্রাকশন #সচেতনতা #ভবন #মালিক #নির্মান

 #শিগগিরই নতুন ভিডিও নিয়ে আসবো, ইনশআল্লাহ।  #কনস্ট্রাকশন  #সচেতনতা  #ভবন  #মালিক  #নির্মান
02/02/2024

#শিগগিরই নতুন ভিডিও নিয়ে আসবো, ইনশআল্লাহ।

#কনস্ট্রাকশন #সচেতনতা #ভবন #মালিক #নির্মান

Address

Tangail
1992

Alerts

Be the first to know and let us send you an email when Engr Shahinur Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr Shahinur Islam:

Share