22/07/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সুপ্রিয় সদস্যবৃন্দ:
গত রমজান মাসে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সফল ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল। ওইদিনই আলোচনা হয়েছিল কোরবানি ঈদের পর একটি পুনর্মিলনী অনুষ্ঠান করার, কিন্তু সেই পুনর্মিলনী হয়েছিল কিনা আমার জানা নেই, কারণ আমি এই বছর আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে হজ পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থান করেছিলাম। যে কারণে আমি জানতে পারিনি পুনর্মিলনী হয়েছে কিনা। যাহোক যদি হয়ে থাকে তাহলে অনেক ভালো উদ্যোগ ছিল। দীর্ঘ ৪১ দিনের হজ সফর শেষ করে এসেছি, আমার কাছে মনে হয়েছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় সারা বাংলাদেশ কাঁপছে, তারই ধারাবাহিকতায় আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দ্যা হাব মিনি স্টেডিয়ামে ফুটবল ম্যাচের আয়োজন করতে চাই। আয়োজন করা যায় কিনা সকলের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি। সেই সাথে ফুটবল ম্যাচ আয়োজনের ক্ষেত্রে যারা ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করেছেন তাদেরকেই ফুটবল ম্যাচ সফলভাবে সম্পন্ন করার জন্য দায়িত্ব নিতে হবে। আমাদের কতজন সদস্য এই খেলায় অংশগ্রহণ করতে চায়, তার একটি তালিকা তৈরি করতে হবে। সদস্য সংখ্যার ভিত্তিতে আমরা টীম গঠন করব।
কয় তারিখ এবং কয়টার সময় আয়োজন করা যায়, চাঁদা কত করে হবে সে বিষয়ে সকলের মতামত প্রত্যাশা করছি।
শুভ রাত্রি!
ধন্যবাদ!!