28/10/2024
আসসালামু আলাইকুম,
গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা, প্রতিষ্ঠাতা প্যানেল, CASC Science Club বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবটি চালু রাখার জন্য আমরা অনেক চেষ্টা করেছি—ঘণ্টার পর ঘণ্টা আলোচনা, ফলোআপ এবং অক্লান্ত পরিশ্রম করেছি। তবুও একাধিক সমস্যার সম্মুখীন হয়েছি, যেমন: আমাদের জুনিয়র প্যানেলের ওপর নিষেধাজ্ঞা এবং কলার পিন, আর্ম ব্যাজ পরিধানের অনুমতি না পাওয়া। প্যানেলের সঠিক সমর্থন ছাড়া ক্লাবটি কীভাবে চলবে? এর ব্যবস্থাপনা এবং কার্যক্রমের দায়িত্ব কে নেবে?
আমরা চাই আমাদের জুনিয়ররা এই পরিস্থিতি বুঝুক, কারণ এই সিদ্ধান্ত আমরা অনেক চিন্তাভাবনার পর নিয়েছি। ক্লাবের এই যাত্রায় যারা সময় ও পরিশ্রম দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
বিনীত,
প্রতিষ্ঠাতা প্যানেল