Smart Education

Smart Education Money is not equal of power. Though You have money, you don’t have that happiness which you find or expected.

We have to believe that men have no power but they have a brilliant brain and we are getting it from Allah.

16/12/2025

বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে লাকসাম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গ্রাম পুলিশ, বিএনসিসি, স্কাউটস্, গার্লস গাইড ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জনাব নার্গিস সুলতানা।

10/07/2025

📊 বোর্ডভিত্তিক বিশ্লেষণ SSC 2025 RESULT

শিক্ষা বোর্ড পাশের হার GPA‑5 প্রাপ্ত ছাত্র

ঢাকা (Dhaka) ৮৩.৯২ % ৪৯,১৯০
চট্টগ্রাম (Chittagong) ৮২.৮০ % ১০,৮২৩
কুমিল্লা (Comilla) ৭৯.২৩ % ১২,১০০
বরিশাল (Barisal) ৮৯.১৩ % ৬,১৪৫
দিনাজপুর (Dinajpur) ৭৮.৪৩ % ১৮,১০৫
রাজশাহী (Rajshahi) ৮৯.২৬ % ২৮,০৭৪
যশোর (Jessore) ৯২.৩৩ % ২০,৭৬১
সিলেট (Sylhet) ৭৩.৩৫ % ৫,৪৭১
ময়মনসিংহ (Mymensingh) ৮৫.০০ % ১৩,১৭৬
মাদ্রাসা বোর্ড (Dakhil) ৭৯.৬৬ % ১৪,২০৬
কারিগরি বোর্ড (Technical) ৮১.৩৮ % ৪,০৭৮

---

🧾 সারাংশ:

মোট পাশের হার: ৮৩.০৪ %

সর্বোচ্চ বোর্ড: যশোর (৯২.৩৩ %) ও রাজশাহী (৮৯.২৬ %)

সর্বনিম্ন বোর্ড: সিলেট (৭৩.৩৫ %)

এসএসসি পরিক্ষা ২০২৫ রুটিন (সংশোধিত)।
19/02/2025

এসএসসি পরিক্ষা ২০২৫ রুটিন (সংশোধিত)।

এইচএসসি পরিক্ষা ২০২৫ এর সময়সূচি।
19/02/2025

এইচএসসি পরিক্ষা ২০২৫ এর সময়সূচি।

একটি অপ্রিয় সত্য কথা।
10/01/2025

একটি অপ্রিয় সত্য কথা।

New Calendar of 2025
08/01/2025

New Calendar of 2025

17/12/2024

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে লাকসাম প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট্ট সোনামণিদের পুতুল নাচের একটি ভিডিও।

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!😜ঝট করে পড়ে ফ্যালো দেখিঃ---😜★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে ...
15/12/2024

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!
😜ঝট করে পড়ে ফ্যালো দেখিঃ---😜

★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে খাক।
★ লালুর লড়াই রাবড়ি লড়েন।
★ হরলালের রেলগাড়ি
★ তেলে চুল তাজা জলে চুন তাজা
★ সূঁচে সুতো ছাতে ছুঁচো
★ লারা রোড রোলারে লর্ডসে যায়
★ লালা রি লোলা রি লিলারি লালারি লু
★ কাঁচা পেঁপে পাকা পেঁপে
★ বাবলা গাছে বাঘ বসেছে
★ পাতে পটল পড়লেও পড়তে পারে।
★ পাখি পাকা পেঁপে খায়
★ বারো হাঁড়ি রাবড়ি বড়ো বাড়াবাড়ি।
★ কাঁচা গাব পাকা গাব
★ লীনা নিলো নীলা লীলা নিলো না
★ দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়
★ বাঘার বাড়ি বাবার গাড়ি
★ লরির ওপর রোলার
★ লীলা নিলি নালা নালী
★ লেনিন নিলেন লিনেন,লিনেন লেনিন নিলেন,নিলেন লেনিন লিনেন।
★ লালু লালা নিলী লিলি লীলা লীনা
★ করলার কলে বাড়ে কলেরার কলরব
★ শ্যমবাজারের শশী বাবু সকাল বেলায় সাইকেল চড়ে শশা খেতে খেতে সশরীরে স্বর্গে গেলেন।
★ পাখি কাঁপে ফাঁদে, পাপী কাঁদে ফাঁকে।
★ এক আনায় আনা যায় কত আনারস।
★ মালির মাথায় মালার ডালা, মালার হাতে মালির মালা।
★ রণে রানী লড়ে, লনে নারী নড়ে।
★ মাসি মারে মশা, মেসো মারে মাছি।
★ অস্ট্র উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব।
★ চাচী তুমি চাঁছা চটা চেঁছ না আচাঁছা চটা চেঁছ।
★ লাল ল্যানোলিন, নীল ল্যানোলিন।
★ নেরু রেনুর কান টানে,রেনু নেরুর নাক টানে।
★ টাকে কাক, তাকে কাপ।
★ মিতা আটা হাতে আতা কাটে।
★ গাছ কাটা কাটা খাঁজ, খাঁজ কাটা কাটা গাছ।
★ মনাকে মনার মা মানা করেছে,মনা মায়ের মানা না শুনে চলে গেছে।
★ চল চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ।
★ কত না জনতা জানালো যতনে যতনে।
★ কালুদের কুচকুচে কালো কুকুর কাল কচুরিতে কামড় দিয়েছিল।
★ টিপুর টুপি টুপুর টাকে, টুপুর টাকা টিপুর ট্যাঁকে।
★ উৎকটকটমহাশঙ্করকিটকিটাম্বররায়চৌধুরী
★ চারুচন্দ্র চক্রবর্তী চটি জুতো চরণে জড়ায়ে চট্টগ্রাম চলে গেছে।
★ পাঁক পুকুরের পশ্চিম পাড়ের পাঁচু পাইন পাঁচটি পুলিশ কে পটিয়ে পাঁচটি পাইপ পুঁতিল।
★ হেলিকপ্টারের প্রোপ্রাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত।
★ গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়।
★ কাকেরা কা কা করিয়া কাকে কাকা কইছে?
★ রুলারে লড়াই।
★ রোমা রল্যা লেড় খায়।

রসায়নের কিছু মজার তথ্য১. আপনি যদি এক গ্লাস পানিতে এক মুঠো লবন দেন তাহলে তো গ্লাসে পানি পরে যাবে ,তাই না ? দিয়ে দেখুন তো ...
20/05/2024

রসায়নের কিছু মজার তথ্য
১. আপনি যদি এক গ্লাস পানিতে এক মুঠো লবন দেন তাহলে তো গ্লাসে পানি পরে যাবে ,তাই না ? দিয়ে দেখুন তো পরে কি না । কি অবাক হচ্ছেন , পানির উচ্চতা আরও কমে গেল , তাই না ?

২. আপনার শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে !!!

৩. সোনা অনেক দুর্লভ। দাম তো আকাশচুম্বী। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।

৪. অক্সিজেন গ্যাস এর কোন বর্ণ নাই, কিন্তু তরল ও কঠিন অক্সিজেন নীল বর্ণের।

৫. হাইড্রফ্লুরিক এসিড এতবেশি ক্ষয়কারী যে গ্লাস গলিয়ে (dissolve ) ফেলে, কিন্তু তারপরেও এটাকে দুর্বল এসিড বলা হয় ।

৬. পৃথিবীর সবচে দুর্লভ মৌল এস্তেতিন, সারা পৃথিবীতে মাত্র ২৮ গ্রাম এস্তেতিন আছে।

৭. বায়ুমণ্ডলের প্রায় ২০ % অক্সিজেন শুধুমাত্র আমাজন রেইন ফরেস্টের মাধ্যমেই উৎপন্ন হয় ।

৮. সাধারন তাপমাত্রায় ব্রোমিন ও পারদ এ দুটো মৌলই তরল ।

৯. আমরা জানি পানির রাসায়নিক নাম (H2O ) , কিন্তু ইউপ্যাক (IUPAC) অনুযায়ী পানির রাসায়নিক নাম ডাইহাইড্রজেন মনোঅক্সাইড।

১০. মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেন কিন্তু পৃথিবীতে সবচে বেশি পাওয়া যায় অক্সিজেন (প্রায় ৪৯% বায়ুমণ্ডল+ ভুমি+সাগর)

১১. বজ্রপাতে প্রতিবছর অনেক লোক মারা যায়, কিন্তু আপনি কি জানেন বজ্রপাত না থাকলে পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যেত।কারন বজ্রপাতের মাধ্যেমেই ওজোন তৈরি হয় ।

🔥২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ভর্তির আবেদন ও পরীক্ষা সম্পর্কীয় বিজ্ঞপ্তি।🔘ভর্তির জন্য সবাইকে অনলাইন ১৫০/-...
18/05/2024

🔥২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ভর্তির আবেদন ও পরীক্ষা সম্পর্কীয় বিজ্ঞপ্তি।
🔘ভর্তির জন্য সবাইকে অনলাইন ১৫০/- পেমেন্ট করে ৫-১০টা কলেজ চয়েস দিতে হবে আগামী ২৬/০৫/২০২৪ থেকে ১১/০৬/২০২৪ জুন পর্যন্ত।
🔘আবেদনে চান্সপ্রাপ্তদের মেধা তালিকা প্রকাশ করবে ২৩/০৬/২০২৪ইং রাত ৮ঃ০০টায়।
🔘কলেজে গিয়ে চূড়ান্ত ভর্তি হতে হবে ১৫/০৭/২০২৪ থেকে ২৫/০৭/২০২৪ইং এর মধ্যে।
🔘কলেজে ক্লাস শুরু ৩০জুলাই ২০২৪ থেকে।

Address

Laksam Upzilla, Cumilla
Tejkunipara
3570

Telephone

01645123342

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smart Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smart Education:

Share