Studio D'Platonic

Studio D'Platonic for better design Consultant, Construction Materials Supplier, First Class Contructor

রাজনৈতিক দলগুলো বলছে না- তারা কি দেবে, কি দেবে না। তারা নব্বই দশকের রাজনীতির কাঁদা ছোড়াছুড়িতে ব্যাস্ত। নাগরিক হিসেবে আমর...
22/01/2026

রাজনৈতিক দলগুলো বলছে না- তারা কি দেবে, কি দেবে না। তারা নব্বই দশকের রাজনীতির কাঁদা ছোড়াছুড়িতে ব্যাস্ত। নাগরিক হিসেবে আমরা কি আমাদের চাহিদার কথা বলতে পারি না?

১) ১০০ টাকার বিদ্যুৎ ৩০০ টাকায় কেনার যে গোলামী চুক্তি আদানি/হাসিনা করছে তা যে বাতিল করবে - তারে ভোট দিবো। ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকার তসরুপ করা চোরদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিতে হবে। (কানসাট এ বিদ্যুৎ এর দাবিতে পুলিশের গুলিতে যারা প্রাণ দিয়েছেন তাদের ক্ষতি পূরণ দিতে হবে)
২) ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে ঋণ পরিশোধ এর ব্যবস্থা যে করবে - তারে ভোট দিবো। প্রয়োজনীয় আইন সংশোধন করতে হবে - শিল্প গ্রুপগুলো যাতে আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে হবে।
৩) ব্যাংক চোরদের টাকা যারা ফেরত আনবে - চোরদের বিচারের আওতায় আনবে - তারে ভোট দিবো। শেয়ার বাজার চুরির বিচার যে করবে তারে ভোট দিবো। ব্যাংক ও শেয়ারবাজার থেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন দূর করবে যারা তাদেরকে ভোট দিবো। সঠিক তদন্তের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দিতে হবে।
৪) জুলাই গনহত্যার বিচার যে করবে, বিচার বহির্ভূত হত্যার বিচার যে করবে, গুমের বিচার যে করবে, শহীদ ওসমান হাদি হত্যার বিচার যে করবে - তারে ভোট দিবো।
৫) উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের বয়কট করতে হবে। কক্সবাজার এয়ারপোর্ট আন্তর্জাতিক এয়ারপোর্ট করতে BIWTA এর কে বা কারা বাঁধা হয়ে দাড়িয়েছে তার নিরপেক্ষ তদন্ত করতে হবে - দ্রুত সমাধান করতে হবে। উন্নয়ন প্রকল্প যাতে দুর্নীতি মুক্ত করা যায় তার প্রতিশ্রুতি যারা দিবে - তাদেরকে ভোট দিবো।
৬) রাষ্ট্রপতিকে যারা পুতুল বানিয়ে রাখতে চায়, শুধু দলীয় খুনীদের ক্ষমা করতে রাখে, যারা ক্ষমতার ভারসাম্য চায় না - তাদেরকে বয়কট করবো। যারা পরিবারতন্ত্রের জালে দলীয় মুর্তি পুজা করে - তাদেরকে ভোট দিবো না। গনতন্ত্রের আধুনিকায়ন জাতির অগ্রগতির জন্য আবশ্যক।
৭) এই দেশের অগ্রগতির জন্য পোশাক শ্রমিক এবং প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের চোর বাটপার দালালদের হাত থেকে রক্ষা করতে হবে। তাদেরকে সরকারের তহবিল থেকে এবং পোশাক শিল্প মালিকদের যৌথ তহবিলের মাধ্যমে পেনশন স্কিম এর আওতায় আনতে হবে। পোশাক শিল্প মালিকদের ট্যাক্স ওয়েভার এর নামে ৫০০/৭০০ কোটি টাকা দেওয়ার নামে রাষ্ট্রের তহবিল তসরুপ এর কালো আইন বাতিল করতে হবে এবং এনবিআর ঢেলে সাজাতে হবে - যারা প্রতিশ্রুতি দেবে, তাদেরকে ভোট দিবো।
৮) ছাত্র / শিক্ষক, কেরানী / সচিব, সংবাদমাধ্যম / সাংবাদিক, চৌকিদার / সেনাপতি, পুলিশ / মোক্তার / আদালত / ডাক্তার / হাসপাতাল / প্রকৌশলী সবাইকে গনতান্ত্রিক রাজনীতির আওতার বাইরে রাখতে হবে, তারা সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক নেতাদের আদেশ নিষেধ চোখ রাঙানি থেকে মুক্ত থাকবেন। সকলে স্বাধীন ভাবে তার দ্বায়িত্ব পালন করবেন। ইউপি মেম্বার থেকে প্রধানমন্ত্রী সকলেই রাষ্ট্রের বেতনভুক্ত কর্মকর্তা/ কর্মচারী - তাদের সকলেই তার কৃতকর্মের জবাবদিহি করতে বাধ্য - একথা যারা মানেন, বিশ্বাস করেন এবং আইনি সংশোধন এর মাধ্যমে পালন করবেন - তাদেরকে ভোট দিবো।
৯) গনতন্ত্র হলো সঠিক প্রার্থী নির্বাচিত করার মাধ্যমে কাউকে পাঁচ বছর এর জন্য নির্দিষ্ট দ্বায়িত্ব দেয়া। দ্বায়িত্ব গ্রহণ করার পর সে তার সাংবিধানিক আওতার ভিতরে নাগরিক অধিকার নিশ্চিত করবেন, তাকে ভোট না দিলেও তাকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। কাউকে হুমকি ধামকি দেওয়ার অধিকার তার নাই। চাঁদাবাজি / ঠিকাদারি আইনত নিষিদ্ধ। সে এলাকার পিও অভিভাবক নয়। সে ভগবান বা ঈশ্বর নয়। থানা পুলিশ ব্যবহার করে কাউকে হেনস্থা করবার অধিকার তার নাই। দলীয় নির্দেশে শটগান হাতে নিরস্ত্র নাগরিক এর খুলিতে গুলি করার অধিকার তার নাই। একথা যারা মানেন বা প্রয়োজনীয় সংশোধনী এনে এমন গনতন্ত্রের প্রতিশ্রুতি দিবেন- তাদের ভোট দিবো।
একদল ক্ষমতায় থাকলে অন্য দল জেল জুলুম আর পলাতক থাকবে তার নাম গনতন্ত্র নয়। পাকিস্তান ১৯৭১ এর ১৬ ডিসেম্বর অপ্রাসঙ্গিক হয়ে গেছে। পাকিস্তান টেনে এনে শিবের গীত গাওয়া রাজনৈতিক ফায়দা তোলার কিছু নাই।
১০) যারা ১৯৭১ থেকে আজ পর্যন্ত আমাদের গনতান্ত্রিক পথচলা এবং সাংবিধানিক সীমাবদ্ধতা বিবেচনা করে সংস্কার জরুরি দরকার মনে করেন - তাদেরকে ভোট দিবো।
১১) নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। খাদ্য / পানীয় / কীটনাশক / সার / বীজ থেকে হেভিমেটাল দূর করতে হবে। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা সহ অনেক নদী ঢাকা, নারায়ণগঞ্জ গাজীপুরের মতন ঘনবসতির জনপদের কোটি মানুষের মল মূত্র দিয়ে দূষিত। প্রত্যেক পৌরসভা প্রত্যেক সিটি করপোরেশনের এক বা একাধিক সেন্ট্রাল ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করে - সিউয়ার এর পানি একটা সহনীয় এবং পরিবেশ বান্ধব মাত্রায় পরিশোধের মাধ্যমে নদীতে ছাড়তে হবে। যারা এমনটা বিশ্বাস করেন তাদের ভোট দিবো।
১২) আমরা ওদের ইলিশ দেই না- ওরা কিনে নেন, তেমনি ডাল পিয়াজ ওরা দেয় না- আমরা কিনে খাই। প্রতিহিংসার জন্য ভারত বিরোধিতা করার দরকার নাই, ভারতীয় নাগরিক তার যোগ্যতা এবং দক্ষতার বলে এদেশের লক্ষ লক্ষ চাকুরির পদ দখল করে আছে ; সেই দক্ষতা এবং যোগ্যতার ঘাটতি পূরণ এ যারা পদক্ষেপ নিবে - তাদের ভোট দিবো।যারা বিশ্বাস করেন যে কোটি কোটি বোর্ড বই বাংলাদেশের প্রিন্ট প্রেস শিল্প ব্যবহার করে ছাপানো যায়- তাদের ভোট দিবো।যারা মনে করেন আমাদের শিল্প সংস্কৃতি নাটক সিনেমা সঙ্গীত এসবকিছুর উন্নয়ন এর মাধ্যমে আমরা প্রতিবেশীর অপসংস্কৃতির বলয় থেকে বের হয়ে আসবো- তাদেরকে ভোট দিবো। যারা মানেন এবং বোঝেন যে আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে আমাদের নদীর জলের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা হচ্ছে - যারা অধিকার বুঝে নিতে প্রতিজ্ঞাবদ্ধ - তাদের ভোট দিবো। ট্রানজিটের সকল চুক্তি 'গোলামির ভিত্তিতে নয় ন্যায্যতার ভিত্তিতে' রিভিউ করতে হবে। যারা তা চায়- তাদেরকে ভোট দিবো।
১৩) একসময় দাস প্রথা স্বাভাবিক ছিলো, আজ নয়, রাজনৈতিক চিন্তা চেতনার দাসত্ব বর্জন করে যারা দেশকে এগিয়ে নিতে চায়- তারা সংস্কার এবং প্রগতির পথে হাটতে চায় বলে বিশ্বাস করি। যারা শুধু বাংলাদেশ🇧🇩 পন্থী - তাদের ভোট দিবো।
১৪) সংবিধানের যে ধারা বলে - দলীয় নেতার বিরুদ্ধে ভোট দিলে সদস্য পদ বাতিল, সেই অগণতান্ত্রিক এবং ফ্যাসিজমের বীজ বুনে দেওয়া ধারা যারা বাতিল করবে, তাদেরকে ভোট দিবো।
১৫) আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সমুদ্র ও বিমানবন্দর সমূহ চোর সিন্ডিকেট এর হাত থেকে অভিজ্ঞতা সম্পন্ন দেশী+বিদেশি জয়েন্ট ভেঞ্চারে দিতে হবে - তাতে দেশি কোম্পানির সক্ষমতা বাড়বে এবং চুরি দুর্নীতি দূর হবে - এ বিষয় এ যারা অগ্রগামী ভূমিকা রাখবেন - তাদেরকে ভোট দিবো।
১৬) যারা ক্ষমতায় এসে বিরোধীদের দমন পীড়ন হামলা মামলা করবে না; যারা সমালোচনা শুনে কন্ঠ রোধ করতে চাইবে না- বাক স্বাধীনতা থাকবে - তাদের ভোট দিবো।
উপরোক্ত পয়েন্ট বিবেচনায় ভোট দেওয়ার প্রার্থী নাই সত্য - যার সাথে নূন্যতম মিলবে - তাকে ভোট দিবো।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 শুধু বাংলাদেশ পন্থী রাজনীতির জন্য 'হ্যাঁ'

যদি আদর্শ মানের বাড়ি বানাতে চান- তিনটি বিষয়ে ভালো করে নজর রাখবেন এবং কম্প্রোমাইজ করবেন না। ১) মান সম্মত ডিজাইন (পয়সা বাঁ...
11/11/2025

যদি আদর্শ মানের বাড়ি বানাতে চান- তিনটি বিষয়ে ভালো করে নজর রাখবেন এবং কম্প্রোমাইজ করবেন না।
১) মান সম্মত ডিজাইন (পয়সা বাঁচানোর চিন্তা করবেন না)

২) ভালো মালামাল (সিমেন্ট, রড, বালু, পাথর, ইট, সুপেয় পানি)

৩) দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন নির্মাতা (ঠিকাদার / ফোরম্যান)

নইলে আপনার বাড়িটি সম্পদ হবে না- এটা হবে আপদ/বোঝা।

*) মনে রাখবেন রড সিমেন্ট বেশি দিলেই মজবুত হবে না। আবার কম দিলেই পয়সা বাচবে তাও না।

*) মাটি পরীক্ষা করে রিপোর্ট নিয়ে স্ট্রাকচারাল ডিজাইনারকে দিবেন।

*) যেসব প্রকৌশলী কম টাকায় ডিজাইন করে বা টাকা না নিয়ে ডিজাইন দেয়- তারা পরোক্ষভাবে আপনার এবং আপনার বাড়ির ক্ষতি করে।

কয়েক ডজন গার্মেন্টস মালিকের দশ হাজার কর্মচারীর বেতন বাংলাদেশ সরকার তার ট্যাক্স ওয়েভার নামক দান বাক্স থেকে দিতো। বিশ্বাস ...
30/10/2025

কয়েক ডজন গার্মেন্টস মালিকের দশ হাজার কর্মচারীর বেতন বাংলাদেশ সরকার তার ট্যাক্স ওয়েভার নামক দান বাক্স থেকে দিতো। বিশ্বাস না হলে ক্যালকুলেটর নিয়ে বসুন- ধরুন 'তেলাপিয়া এফ বহমান' তার কোম্পানি ৫০০ কোটি টাকা ট্যাক্স ওয়েভার পেয়েছেন - তার কারখানায় ১০,০০০ লোক কাজ করে তাদের গড় বেতন ২৫,০০০ টাকা, তাঁদের ১ মাসের বেতন কতো? ১২ মাসের বেতন কতো? সোজা অংক!

30/10/2025

কয়লা এবং তেলের দাম বকেয়া পরছিলো, বিদ্যুৎ ব্যবহার করছি ১০০০ টাকার- ক্যাপাসিটি চার্জ সহ দুই হাজার টাকা শোধ করছি, আূদানির কাছ থেকে দশ টাকার বিদ্যুৎ তিরিশ টাকায় কিনছে শেখের বেটি - অতএব তারা আশ্রয় প্রশ্রয় ( খাওন োদ*) বিনামূল্যে ভারত মাতার কাছ থেকে পাচ্ছে। ব্যাংকের তারল্যসংকট ছিলো চরমে - এখনো পর্যন্ত কিছু ব্যাংক তাদের গ্রাহকদের পয়সা দিতে পারছে না। বসুন্ধরা মরার পরও হাসিনার গু খাবে বলে ন্যাশনাল ব্যাংক থেকে ৪০০০ কোটি টাকা আইন কানুনের তোয়াক্কা না করে বের করে নিয়ে গেছে। ন্যাশনাল ব্যাংকের সাধারণ গ্রাহক ব্যাংকে গেলে পাঁচ দশ হাজার টাকা দেয়। বিদেশি ঋণের বকেয়া ছিলো। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিলো তলানিতে।

আঠারো কোটি মানুষকে প্রতিদিন ১০ টাকার বাজার বেশি করতে হলে একদিন এ চুরি করা যায় ১৮০ কোটি টাকা! হে বাংলাদেশের জনগন! আমাদের স্মৃতি শক্তি বড়োই দুর্বল - দ্রব্য মূল্য নিয়ে কি পরিমাণ ছিনিমিনি খেলেছে শেখের বেটি!

বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দুই হাজার কোটি টাকা দেশের কল্যাণে ব্যবহার না করে বিদেশি কোম্পানিকে গিফট করেছেন জাতির জনকের ছাওয়াল! আপনারা কি জানেন? নগদ কোম্পানির মালিক কে? কারণ কি?

একদিন হঠাৎ করে ডলার কেনো ৮০ টাকা থেকে ১২০ টাকা হয়ে গেলো? আমাদের অর্থনীতি তিল তিল করে নয় বন্ধুগন! তাল তাল করে খেয়ে তার এক তৃতীয়াংশ হজম করার জন্য প্রচুর কাগজের নোটে আমরা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত টাকার নোট ছাপিয়েছে বঙ্গবন্ধুর ছাওয়াল এবং তার সর্বগ্রাসী মাফিয়া গন। যে মাফিয়া চক্রে নাম লেখানোর জন্য আমরা লাইন ধরে দাড়িয়ে পরলাম, আমরা সবাই আম্লিগ হবো! ছাত্র/শিক্ষক, চৌকিদার / সচিব, পেশাদার / অপেশাদার, সাংবাদিক / বুদ্ধিজীবি, ডাক্তার/মোক্তার / ইঞ্জিয়ার সবাই এমনকি খাকি/উর্দি সবাই মোরা আম্লিগে যোগ দিলাম এবং সকলে মিলে মিশে দেশ মাতৃকাকে ধর্ষিতা হতে দেখলাম এবং স্বাধীনতার গল্প বলে যেতে থাকলাম। আমাদের স্মৃতি শক্তি বড়োই দুর্বল!

আমরা দেখলাম মানবতার জননী বক্তৃতা দিলেন যে শেয়ার ব্যবসায় থানা পর্যায়ে পর্যন্ত বিস্তৃত করা হবে - সবাই সোনা গয়না, জায়গা জমি বন্ধক রেখে বিনিয়োগ করলাম! আর তাদের পেয়ারা দরবেশ বাবা গঙ আমাদের পয়সা এক ফুয়ে বাতাসে মিলিয়ে মিলিয়ে দিলেন। আমরা আত্নগোপন করলাম, আত্নহত্যাও করলাম এবং ভুলে গেলাম যে কার টাকা মুহূর্তে কার হয়ে গেলো। কারণ আমাদের স্মৃতি শক্তি বড়োই দুর্বল!

কয়েক ডজন গার্মেন্টস মালিকের দশ হাজার কর্মচারীর বেতন বাংলাদেশ সরকার তার ট্যাক্স ওয়েভার নামক দান বাক্স থেকে দিতো। বিশ্বাস না হলে ক্যালকুলেটর নিয়ে বসুন- ধরুন 'তেলাপিয়া এফ বহমান' তার কোম্পানি ৫০০ কোটি টাকা ট্যাক্স ওয়েভার পেয়েছেন - তার কারখানায় ১০,০০০ লোক কাজ করে তাদের গড় বেতন ২৫,০০০ টাকা, তাঁদের ১ মাসের বেতন কতো? ১২ মাসের বেতন কতো? সোজা অংক!

গত বছরের কথা আজকে বেমালুম ভুলে গেলেন? ১৯৭১ সালের হিসেব কষবেন কেমনে? কারণ - আমরা সবাই আম্লিগ এ যোগ দিছিলাম!

ইট ওয়াজ সেইফ এক্সিট ফর হাসিনা- জুলাই সেইভড হার।

 #আজাইরাআলাপ আমাদের নিজেদের পরিবার এবং সমাজের দিকে যদি তাকাই - আমার পরিবার, তোমার পরিবার, তার পরিবার,আপনার পরিবার : আমরা...
06/11/2024

#আজাইরাআলাপ
আমাদের নিজেদের পরিবার এবং সমাজের দিকে যদি তাকাই - আমার পরিবার, তোমার পরিবার, তার পরিবার,আপনার পরিবার : আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আমাদের ইমান ও আকিদায় ব্যাপক ঘাটতি আছে। আমরা স্থাবর অস্থাবর সম্পত্তির বন্টন, দখল, জবরদখল এর ক্ষেত্রে নিজের বাপকে, ভাইকে, বোনকে, মাকে, ছেলেকে, মেয়েকে বিভিন্ন কৌশলে এবং অযুহাতে ঠকিয়ে থাকি। যদি নিজের পরিবার না হয় - তাইলে তো কথাই নাই। তো অসৎ ব্যবসায়ী, মজুতদার, চোরাচালানী, ভুমিদস্যু, রাজনীতির অন্ধ সমর্থক/কর্মী, ব্যাংকচোর, শেয়ারবাজার চোর এরা প্রত্যেকেই তো এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্রের এবং তথাকথিত নব্বই ভাগ মুসলমান লোক।

অতএব আপনারা যদি মনে করেন কোনও ইসলামী দল ক্ষমতায় আসলে আমরা তরতর করে এগিয়ে যাবো - তারা বিষয়টি নিজের দিকে তাকিয়ে আরেকবার চিন্তা করতে পারেন।

আমার ধারণা তারা ক্ষমতায় আসলে পোশাক শিল্প, চা শিল্প এবং অনেক কর্মজীবী নারীদের ঘরে ফিরতে হবে, কর্মহীন হতে হবে। অভাব আর অন্ধকার আমাদের গিলে খাবে।

এর বিচার করবে কারা? এই জাতি পশুর চেয়েও শতগুণ অধম বলেই এক বছরে প্রায় পয়তাল্লিশ হাজার মানুষকে নির্মম ভাবে নৃশংস ভাবে হত্যা...
04/11/2024

এর বিচার করবে কারা? এই জাতি পশুর চেয়েও শতগুণ অধম বলেই এক বছরে প্রায় পয়তাল্লিশ হাজার মানুষকে নির্মম ভাবে নৃশংস ভাবে হত্যা করে চলেছে

আমরা তোমাদের ভুলবো না।
03/11/2024

আমরা তোমাদের ভুলবো না।

শুভকামনা নিরন্তর ❤️🎉🌹🎉❤️
30/10/2024

শুভকামনা নিরন্তর ❤️🎉🌹🎉❤️

30/10/2024

#ওয়েলপ্লেইড তাইজুল ইসলাম - অভিনন্দন

29/10/2024

আহ: শেখ পরিবার- তোমার ব্যাংকে জমা আছে কত অনাহারীর হাড়?

Address

Tejkunipara

Telephone

+8801911584182

Website

Alerts

Be the first to know and let us send you an email when Studio D'Platonic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Studio D'Platonic:

Share