ITET Engineering Association, Tongi, Gazipur.

ITET Engineering Association, Tongi, Gazipur. আই,টি,ই,টি, সকল ছাত্র-ছাত্রী একই প্লাটফ?

Dyeing CMC Test | Data Color রিপোর্ট এনালাইসিস করার নিয়ম | SpectrophotometerCMC Testসাধারনত করা হয় স্টেন্ডার্ড এর সাথে প...
29/12/2025

Dyeing CMC Test | Data Color রিপোর্ট এনালাইসিস করার নিয়ম | Spectrophotometer

CMC Test
সাধারনত করা হয় স্টেন্ডার্ড এর সাথে প্রডাকশন করা বাল্ক ফেব্রিক এর কালার এর পার্থক্য বের করার জন্য । একে অনেকেই DE টেস্ট, ডাটা কালার রেজাল্ট হিসেবে জেনে থাকেন। অনেক ক্ষত্রে চোখের দেখায় সেড এর টোন, ডেপথ, মেটামারিজম আইডিয়া করা যায় না তখন স্পেকট্রোফটোমিটারে একটি টেস্ট করা হয় স্টেন্ডার্ড এর সাথে প্রডাকশন এর একে CMC টেস্ট বলা হয়।

CMC অর্থ হচ্ছে Color Measurement Committee
CMC টেস্টিং বা কালার ডিফারেন্স টেস্ট এর সময় যে যে প্যারামিটার গুলি দেখা হয়:
DE/ Delta E
DL / Delta L
Da / Delta a
Db / Delta b
Dc
DH
Metamarisom

আসুন জেনে নেয়া যাক টেস্ট রিপোর্ট এর কিছু সাংকেতিক চিহ্নের অর্থ :

1. DE/ Delta E (Color Diffarance ) :

এর মানের উপর নির্ভর করে পাস, ফেল, নাকি ওয়ার্নিং । DE রেজাল্ট পাস না হল সেড নট ওকে হয়। DE কে আমরা Total Colour Difference ও বলে থাকি আর ইন্ড্রাস্ট্রিতে সাধারণত 0.75 to 1.0 কে (Commercially) Warn না বলে 0 to 1.0 কে Pass আর above 1.0 কে Fail বলি।

2. DL / Delta L ( lightness or Darkness) :

কালার কতোটুকু লাইট বা ডার্কার তা নির্ভর করে এই ডেলটা L এর মান এর উপর । এর মান +/- উভয় হতে পারে
মনে রাখবেন যে,
রেজাল্ট ভ্যালু (+) মানে সেড লাইটার।
রেজাল্ট ভ্যালু (-) মানে সেড ডার্কার।

3. Da / Delta a ( Reddish ness or Greenish ness) :
ডেলটা a /Da এর মানের উপর নির্ধারণ করা হয় সেড কতোটুকু রেডার নাকি কতোটুকু গ্রীনার, এর মান দুই ধরনের হয় +/- প্লাস বা মাইনাস । এখানে ভ্যালু + হলে সেড Reder বলে ধরে নেয়া হয়। আর ভ্যালু ( -) হলে তাকে গ্রিনিশ বলে ধরে নেয়া হয় । অর্থাৎ সেড রেডের দিকে আছে নাকি গ্রীনার এর দিকে আছে কিনা জানার জন্য আপনাকে ডেলটা a /Da রেজাল্ট চেক করতে হবে ।

4. Db / Delta b ( Yellow ness or Blue ness ) :

ডেলটা B / Db এর মানের উপর নির্ধারণ করা হয় সেড কতোটুকু ইয়োলিশ নাকি কতোটুকু ব্লুইশ , এর মান দুই ধরনের হয় +/- । এখানে ভ্যালু + হলে তাকে yellowish বলে ধরে নেয়া হবে। আর ভ্যালু - হলে তাকে Bluish বলে ধরে নেয়া হবে। অর্থাৎ সেড ইয়োলিশ দিকে আছে নাকি ব্লুয়িশ এর দিকে আছে কিনা জানার জন্য আপনাকে ডেলটা b /Db রেজাল্ট চেক করতে হবে ।

5. Dc / Delta C : Croma

Dc / Delta C এর দ্বারা সেডের ক্রোমা বা ব্রাইটনেস নির্ধারন করা হয়। এই মান না ভ্যালু দুই ধরনের হয় এক (+/-) । এখানে ভ্যালু + হলে সেড ব্রাইটার আর ভ্যালু (-) হলে সেড ডাল হবে।

আসুন জেনে নেয়া যাক রেজাল্ট এর টলারেন্স লিমিট বা রেঞ্জ :

CMC De :
0.0 -0 .75= pass শো করবে
0.75-1.0= Warn শো করবে
1- above = Fail শো করবে

DL (lightness) :
ভ্যালু (+) হলে =lighter shade
ভ্যালু (-) হলে= darker shade

Da [red/green]:
value (+)হলে = সেড Redish (less greee)
value (-) হলে = সেড Greenish (less red)

Db [yellow/blue]:
value (+) হলে = সেড yellowish (less blue)
value (-) হলে = সেড bluish (less yellow)

Metamirisom :
< .50 নিচে হলে = pass/ok
0.50< উপরে হলে =fail /Shade not ok

এখন প্রশ্ন হলো ?

সেড রেডার না গ্রিনার, ইয়োলিশ ব্লুয়িশ ঠিক আছে কিন্ত তা কি পরিমানে তা আমাদের জানা উচিৎ এর জন্য ভ্যালু গুলিকে % এ কনভার্ট করতে হবে। সেড কতো % রেডার, গ্রিনার, ইয়োলিশ, ব্লুয়িশ তা জনতে পারলে সেড এর ডিসিশন নেয়া সহজ হয়।

রেজাল্টে ভ্যালু যা থাকবে তাকে 10 দিয়ে গুন করতে হবে তা হলে এটা কতো % তাতে চলে যাবে । এটা নিজেরা % এ কনভার্ট করে নিতে হবে ।

Example : যেমন একটা উদাহরণ দেখে নেয়া যাক

if Da= 0.25 means (0.25x10)=2.5 % redish

if Da= - 0.25 means ( - 0.25x10)= - 2.5 % Greenish .

DL= -1.5 x10= -15% ডার্কার

DL= 1.5 x10= 15% লাইটার

কিছু তথ্য :
১. CMC Test করতে হয় স্পেক্ট্রোফটোমিটার দিয়ে।

২. মেশিন ভালো করে কেলিব্রেশন করে নিতে হয়।

৩. অবসাব্জারবার হতে হবে ১০ ডিগ্রী।

৪. তিন আলোতে সাধারনত চেক করতে হয় D65,T84,T83.

যিনি এটা বানিয়েছেন উনাকে একটা স্যালুট জানাই । একটা ছবির মধ্যে 100 বছরের ক্যালেন্ডার। বামদিকের সংখ্যা গুলো সাল (2001 to 2...
22/08/2024

যিনি এটা বানিয়েছেন উনাকে একটা স্যালুট জানাই । একটা ছবির মধ্যে 100 বছরের ক্যালেন্ডার।

বামদিকের সংখ্যা গুলো সাল (2001 to 2100)
ওই সালের লাইন বরাবর গিয়ে মাসটা দেখুন,ওখানে যে ক্যাপিটাল লেটার আছে ওটা অনুযায়ী নীচে কোন তারিখ কী বার দেখে নিন ।

উদাহরনস্বরূপ :- 2025 সালের 14 February কী বার জানতে হলে,বাম দিকে 25 সংখ্যা টি খুঁজুন,তারপর ওই সংখ্যার লাইন বরাবর ফেব্রুয়ারি মাসে লেটার (F) টি দেখুন, এবার নীচে F এর ঘরের 14 তারিখ কী বার (Friday) লক্ষ্য করুন।

19/08/2024
12/10/2022

কিছুক্ষণ আগে রামপুরা রোড দিয়ে গাড়ি চালিয়ে কাকরাইলের অফিসে আসছিলাম । মালিবাগের আবুল হোটেলের সিগন্যালে এসে হঠাৎ খেয়াল করলাম একজন ট্রাফিক পুলিশ ( কনস্টেবল ) হাসি মুখে আমাকে থামার জন্য হাত তুললেন যাতে অন্য দিকের গাড়ি যেতে পারে । আমি থেমে গেলাম ॥

ব্যাপারটা এখানেই শেষ নয় । তার মুখের হাসি দেখে আমি তো অবাক । দেখলাম, সব যানবাহন এমন কি রিক্সাওয়ালাকে থামানোর সময়ও তিনি হেসে হেসে সংকেত দিচ্ছেন । আমি তার হাসি দেখে বিস্মিত হলাম । তাকে ডাকলাম কাছে । আমার পরিচয় দিলাম । সে মহাখুশী । Salute দিল হাসতে হাসতে । আমিও তাকে Salute করলাম । আসলে তিনি Salute পাওয়ার যোগ্যই বটে । এমন একজনকে Salute দিতে আমিও রাজি ॥

আমি তাকে জিজজ্ঞাসা করলাম ,” আপনি সব সময় হাসি মুখে ডিউটি করেন ?” জসীম উত্তরে জানালো ,” জ্বী স্যার ..। জনগনকে হাসি মুখে কথা বললে , সিগনাল দিলে তারা আমাকে ভালবাসে , সম্মান করে । সরকারী কর্মচারীরা জনগনের সাথে হাসি মুখে কথা বলতে চায় না । কিন্তু সবাইকে তো একদিন চলেই যেতে হবে …।”

আজ মনে হল , জসিমের সাহেবের মত লক্ষ মানুষ দরকার যারা সরকারী কর্মচারী হবে । জসিম সাহেবকে বানাতে হবে সেসব নব নিয়োগ প্রাপ্ত সরকারী কর্মচারীদের ১ দিনের প্রশিক্ষক । তিনি শিখাবেন কি করে হেসে হেসে কথা বলতে হয় জনগনের সাথে ।

ছবিটি তার অনুমতি নিয়ে তুলেছি । বলেছি Facebook দিব আজকের ঘটনা । তিনি সম্মতি দিয়ে আবার Salute দিলেন সিগন্যাল ছেড়ে ..। আসুন তাকে পরিচিত করি সবার কাছে সবাইকে তার বিষয়টি শেয়ার করে ॥

দেশের অনেক আগাছারা শিখুক তার কাছ থেকে । সাকিব খানকে ভাইরাল না করে জসিম সাহেবকে করুন ।

©️ Bazlul Kabir Bhuiyan
সাবেক কর কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড।

Address

Tongi

Telephone

01715-254159

Website

Alerts

Be the first to know and let us send you an email when ITET Engineering Association, Tongi, Gazipur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ITET Engineering Association, Tongi, Gazipur.:

Share