11/06/2026
গত ১০/০৬/২০২৬ খ্রিঃ তারিখে আরপিসিএল এর উদ্ভাবনী উদ্যোগসমূহের ইনোভেশন শোকেসিং-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন আরপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এ. এইচ. এম রাশেদ এবং সভাপতিত্ব করেন আরপিসিএল এর নির্বাহী পরিচালক (পিএন্ডডি) ও ইনোভেশন অফিসার জনাব কে, এম, নঈম খান । এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (ও এন্ড এম) জনাব মোঃ রেজাউল কবীর, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব),অঃদাঃ জনাব মোঃ শাহজাহান ফকির, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), অঃদাঃ জনাব কামাল হোসেনসহ আরপিসিএল বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আরপিসিএল এর ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত শ্রেষ্ঠ ৬ টি আইডিয়া উপস্থাপিত হয় এবং আইডিয়া বাস্তবায়নকারীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।