Mr. Engineer

Mr. Engineer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mr. Engineer, Science, technologie et génie civil, .

02/03/2026
রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (IJSO) বাংলাদেশ দল নজরকাড়া সাফল্য অর্জন করেছে। বিশ্...
17/01/2026

রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (IJSO) বাংলাদেশ দল নজরকাড়া সাফল্য অর্জন করেছে। বিশ্বের নানা দেশের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে হওয়া এই বিজ্ঞান আসরে বাংলাদেশ দল পেয়েছে ৬টি ব্রোঞ্জ পদক। ছয় সদস্যের পুরো দলই পদক জয় করায় এটি দেশের জন্য বিশেষ অর্জন। দলে ছিলেন আবরার জাহিন পাঠান (অষ্টম শ্রেণি), বিহান পাল (নবম শ্রেণি), আহনাফ আহমেদ সিনান (চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ), এইচ এম আজিজুর রহমান আলিফ (নবম শ্রেণি), নাশওয়ান হক মাহির (নবম শ্রেণি) এবং রুফফা নূর জারিয়াহ (দশম শ্রেণি)। দলটির নেতৃত্ব দিয়েছেন বুয়েটের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, সহকারী দলনেতা হিসেবে ছিলেন মো. রেজাউল ইসলাম ও একাডেমিক কো-অর্ডিনেটর মোর্শেদা আক্তার মীম।

এই দল নির্বাচন হয় দীর্ঘ সময় ধরে কয়েক ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে। জুলাই মাসে শুরু হওয়া বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ১১তম আসরে অনলাইন বাছাই, আঞ্চলিক পর্ব, ই-অলিম্পিয়াড, উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা এবং শেষে জাতীয় পর্ব ও ক্যাম্পের মধ্য দিয়ে চূড়ান্ত ছয়জনকে নির্বাচিত করা হয়। উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবারের মতো অংশ নিয়ে ব্রোঞ্জপদক পায় বাংলাদেশ।

11/11/2025

⚡ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

🔹 মৌলিক ধারণা (Basic Concepts)

1. বিদ্যুৎ কি?
👉 ইলেকট্রনের প্রবাহকেই বিদ্যুৎ বলে।

2. কারেন্ট (Current) কি?
👉 একক সময়ে নির্দিষ্ট বিন্দু দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা।

3. কারেন্টের একক কি?
👉 অ্যাম্পিয়ার (Ampere)।

4. ভোল্টেজ (Voltage) কি?
👉 দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য।

5. ভোল্টেজের একক কি?
👉 ভোল্ট (Volt)।

6. ওহমের সূত্র (Ohm’s Law) কি?
👉 V = IR (ভোল্টেজ = কারেন্ট × রেজিস্ট্যান্স)।

7. রেজিস্ট্যান্স (Resistance) কি?
👉 কারেন্ট প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে গুণ, সেটি রেজিস্ট্যান্স।

8. রেজিস্ট্যান্সের একক কি?
👉 ওহম (Ω)।

9. কন্ডাক্টর (Conductor) কি?
👉 যেসব পদার্থে সহজে কারেন্ট প্রবাহিত হয়, যেমন তামা, অ্যালুমিনিয়াম।

10. ইনসুলেটর (Insulator) কি?
👉 যেসব পদার্থে কারেন্ট প্রবাহিত হয় না, যেমন রাবার, কাচ।

---

🔹 পাওয়ার ও এনার্জি

11. ইলেকট্রিক পাওয়ার কি?
👉 নির্দিষ্ট সময়ে ব্যবহৃত শক্তির হার।
সূত্র: P = VI

12. পাওয়ারের একক কি?
👉 ওয়াট (Watt)।

13. ১ কিলোওয়াট = ? ওয়াট
👉 ১ কিলোওয়াট = ১০০০ ওয়াট।

14. এনার্জির একক কি?
👉 জুল (Joule) বা কিলোওয়াট-ঘন্টা (kWh)।

15. ১ ইউনিট বিদ্যুৎ = ?
👉 ১ কিলোওয়াট-ঘন্টা = ১ ইউনিট।

---

🔹 সার্কিট ও উপাদান

16. সিরিজ সার্কিট কি?
👉 সব উপাদান একটির পর একটি যুক্ত থাকে।

17. প্যারালেল সার্কিট কি?
👉 উপাদানগুলো ভিন্ন ভিন্ন পথে যুক্ত থাকে।

18. ক্যাপাসিটর (Capacitor) কি কাজ করে?
👉 চার্জ সংরক্ষণ করে।

19. ইনডাক্টর (Inductor) কি?
👉 চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং পরিবর্তনশীল কারেন্টে বাধা দেয়।

20. ডায়োড (Diode) কি?
👉 একমুখী কারেন্ট প্রবাহ নিশ্চিত করে।

21. ট্রানজিস্টর (Transistor) কি?
👉 এটি একটি সুইচ বা অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে।

22. রিলে (Relay) কি?
👉 ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ।

23. ফিউজ (Fuse) কি কাজ করে?
👉 অতিরিক্ত কারেন্টে সার্কিটকে রক্ষা করে।

24. সার্কিট ব্রেকার কি?
👉 অতিরিক্ত কারেন্ট বা শর্ট সার্কিটে স্বয়ংক্রিয়ভাবে সার্কিট খুলে দেয়।

25. ট্রান্সফরমার কি কাজ করে?
👉 ভোল্টেজ বাড়ানো বা কমানো।

---

🔹 বিকল্প ও সরাসরি কারেন্ট

26. AC কী?
👉 Alternating Current – দিক পরিবর্তনশীল কারেন্ট।

27. DC কী?
👉 Direct Current

14/10/2025

ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ স্কিল শিখলে ভবিষ্যতে চাকরি বা বিদেশে উচ্চশিক্ষা দুই ক্ষেত্রেই অনেক উপকার হবে। নিচে কিছু কাজের স্কিল দেওয়া হলো:

---

*প্রয়োজনীয় স্কিল (২০২5 অনুযায়ী):*

🔧 *টেকনিক্যাল স্কিল*
1. *AutoCAD / Electrical CAD* – ড্রইং ও ডিজাইনিংয়ের জন্য।
2. *PLC Programming (Siemens / Allen Bradley)* – ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন।
3. *MATLAB / Simulink* – সিগন্যাল প্রসেসিং, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস ইত্যাদির জন্য।
4. *PCB Design (Proteus / EasyEDA)* – সার্কিট ডিজাইন ও বোর্ড তৈরির জন্য।
5. *Arduino / Microcontroller Projects* – IoT ও ইলেকট্রনিক্স প্রজেক্টের জন্য।
6. *Solar System Design* – সৌরবিদ্যুৎ সিস্টেম ইনস্টলেশন ও ক্যালকুলেশন।
7. *Basic Python* – ডেটা অ্যানালাইসিস ও অটোমেশন কাজে লাগে।

---

🧠 *সফট স্কিল*
1. *English Communication & Writing* – বিদেশে আবেদন, ইমেইল, প্রেজেন্টেশনের জন্য।
2. *Problem Solving & Critical Thinking*
3. *Teamwork & Leadership*

---

🖥️ *কম্পিউটার স্কিল*
1. *MS Excel (with formulas)* – ক্যালকুলেশন ও রিপোর্টিং।
2. *PowerPoint (Presentation)* – প্রজেক্ট বা সেমিনারে কাজে লাগে।

---

🌐 *অনলাইন ফ্রিল্যান্সিং বা পার্টটাইম কাজের জন্য*
1. *Freelancing on Fiverr / Upwork (AutoCAD, PCB Design ইত্যাদি)*
2. *YouTube বা Blogging (Educational বা Project ভিত্তিক)*

---*🔍 পরামর্শ:* এখন থেকেই একটা স্কিল বেছে নিয়ে সময় দিন। প্রতিদিন ১–২ ঘণ্টা প্র্যাকটিস করুন। ডিপ্লোমা শেষ হওয়ার আগেই আপনি অনেক এগিয়ে থাকবেন।


আপনি কি জানেনযুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা মানব সভ্যতার...
10/07/2025

আপনি কি জানেন

যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা মানব সভ্যতার ইতিহাস ও জিনগত তথ্য বিলিয়ন বছর পর্যন্ত সংরক্ষণ করতে সক্ষম। এই প্রযুক্তির নাম "5D অপটিক্যাল ডেটা স্টোরেজ" বা "সুপারম্যান মেমোরি ক্রিস্টাল"।

এই প্রযুক্তিতে ফিউজড কোয়ার্টজ গ্লাসে আল্ট্রাফাস্ট ফেমটোসেকেন্ড লেজার ব্যবহার করে তথ্য খোদাই করা হয়। তথ্য সংরক্ষণের পাঁচটি মাত্রা হলো: তিনটি স্থানিক মাত্রা (উচ্চতা, প্রস্থ, গভীরতা) এবং দুটি অতিরিক্ত মাত্রা যা ন্যানোস্কেল প্যাটার্নের আকার ও দিক নির্দেশ করে।

এই স্ফটিকটি বিলিয়ন বছর পর্যন্ত তথ্য সংরক্ষণ করতে পারে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ। এটি ১,০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চরম ঠান্ডা, আগুন, তীব্র চাপ এবং মহাজাগতিক তেজস্ক্রিয়তাও সহ্য করতে পারে।

প্রতি ডিস্কে ৩৬০ টেরাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ করা সম্ভব, যা একটি মানব জিনোমের সমান। স্ফটিকটি বর্তমানে অস্ট্রিয়ার হ্যালস্টাট শহরের একটি লবণ গুহায় "মেমোরি অব ম্যানকাইন্ড" আর্কাইভে সংরক্ষিত রয়েছে। গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে কোনো বুদ্ধিমত্তাসম্পন্ন প্রাণী বা যন্ত্র এই স্ফটিক থেকে তথ্য উদ্ধার করতে সক্ষম হবে। তারা বিশ্বাস করেন, এই প্রযুক্তি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর জিনগত তথ্য সংরক্ষণে ব্যবহার করা যেতে পারে। এটি ভবিষ্যতে মানব সভ্যতার পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আশাবাদী তারা।

25/03/2025

৪ বছর ডিপ্লোমা করার পর ৪ বছর বিএসসি টোটাল ৮ বছর।আর দুই বছর ইন্টারমিডিয়েট চার বছরের বিএসসি টোটাল ৬ বছর । যারা ইন্টারমিডিয়েট করে এসে বিএসসি করতেছে তাদের আমাদের থেকে দুই বছর কম লাগতেছে। ডিপার্টমেন্ট করতেছি আমরা ৮ বছর। আর ওটা ৪ বছর।
আমাদের দুই বছর বেশি লাগতেছে এদিকে তারপরও একই গ্রেড এ..? এগুলা কি তাদের মাথায় ঢুকে না..?
তারা ৬ বছর পড়াশুনা করেই ৯ম গ্রেড..? আমার ৮ বছর করেও একই...? তাদের ভাষ্য মতে আমরা কোটা তাহলে তারা কি..? যারা ৮ বছর পড়াশোনা করছে তাদের অবশ্যই এক্সট্রা সুবিধা পাবার কথা । ৬ বছর ও ৮ বছর পড়াশোনার মাঝে যদি তফাৎ না থাকে তাহলে তাদের টাও আমার কাছে কোটাই মনে হচ্ছে। তাদের কথা অনুযায়ী আমাদের ৯ম গ্রেডে ৭০ থেকে ৮০% সুবিধা পাওয়ার কথা। এগুলো কি তাদের মাথায় ঢোকে না.? তারা কোন হিসাবে একজন ডিপ্লোমার স্টুডেন্টকে টেকনিশিয়ান বলে। মাথার মধ্যে তো কমনসেন্স বলতে কিছু থাকা দরকার।হুদাই কিছু চিন্তা না করে হুদাই একটা বললে হলো.?

"বিদ্যুৎ কারা, কোথায় থেকে, কিভাবে আমার বাসার সুইচ পর্যন্ত পৌঁছে দিল?"হিজিবিজি কঠিন প্রকৌশল বিদ্যা বাদই দিলাম। সাধারণ কমন...
25/03/2025

"বিদ্যুৎ কারা, কোথায় থেকে, কিভাবে আমার বাসার সুইচ পর্যন্ত পৌঁছে দিল?"

হিজিবিজি কঠিন প্রকৌশল বিদ্যা বাদই দিলাম। সাধারণ কমন সেন্স বলে কোন কিছু প্রোডাকশন এর জন্য দরকার প্রোডাকশন হাউজ। বিদ্যুৎ এর প্রোডাকশন হাউজ হল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। একটু টেকনিক্যাল ভাষায় বললে পাওয়ার প্লান্ট। কমলালেবু উৎপাদন এর জন্য যেমন একটি বাগান দরকার তেমনি বিদ্যুৎ উৎপাদনের বাগান হল সাবস্টেশন। যেমনঃ BPDB, EGCB, RPCL, APSCL, B-R Power generation, NWPGCL

এখন, আপনার কমলালেবু বাগানের নিশ্চয়ই নিরাপত্তা দরকার। নাহলে চোর এসে আপনার কমলা বাগানের সব কমলা নিজের পেটে চালান করে দিবে। তাই দরকার একজন মালির বা নিরাপত্তা প্রহরীর। একইভাবে সাবস্টেশনের নিরাপত্তা প্রহরীরা হল সার্কিট ব্রেকার, আইসোলেটর, অটো-রিক্লোজার।

এবার ধরুন, আপনি ৫০০ কমলালেবু সিলেটের ছাতক থেকে চট্টগ্রাম পাঠাবেন। প্রথমে তাদের পিক আপ ভ্যান এ তুলে দেয়া হয়। তারপর সেই ভ্যান হাইওয়ে - সাবওয়ে বিভিন্ন রোড পার হয়ে ফলের আরতদারদের কাছে পৌছে।

আরেকটা বিষয়, সবগুলা কমলালেবু কিন্তু পৌছাতে পারেনা। কিছু আবার পথে পচে যায়। তারপর সেখান থেকে ছড়িয়ে পড়ে মার্কেটে এবং ভোক্তাদের কাছে।

এখানে ভ্যান হল ট্রান্সমিশন লাইন এবং আরত হল রিসিভিং স্টেশন। কিছু ফল পথের মধ্যে পচে যাওয়ার ব্যাপারটা হল সিস্টেম লস। অর্থাৎ, পাওয়ার প্রোডাকশন কোম্পানি থেকে রিসিভিং স্টেশন পর্যন্ত ট্রান্সমিশন লাইন থাকে। যেটাকে প্রাইমারি ট্রান্সমিশন লাইন / গ্রিড লাইন বলে।

গ্রিড লাইনে ভয়াবহ ভোল্টেজ থাকে। যেমন হাই ওয়ে রোডে চলার সময় গাড়ির প্রচুর স্পিড/পটেনশিয়াল থাকে। এই ভোল্টেজ ১১০, ১৩২, ২২০, ২৩০, ৪০০ কেভি পর্যন্ত হয়ে থাকে। এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম।

পরবর্তী অংশে বলা হল, আরত থেকে কমলাগুলো মার্কেট এর বিক্রেতাদের / ডিস্ট্রিবিউটরদের কাছে পৌছে যায়। এটাকে একটু ব্যাখ্যা করি। রিসিভিং স্টেশান যখন রিসিভ করল তখন তাদের দায়িত্ব হল সেগুলা বিভিন্ন সাবস্টেশন / ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর কাছে পৌছে দেয়া।

এখন যে ট্রান্সমিশন লাইন দিয়ে বিদ্যুৎ সাবস্টেশান / ডিস্ট্রিবিউশান কোম্পানির কাছে যাবে সেটাকে সেকেন্ডারি ট্রান্সমিশন লাইন বলে। PGCB ( Power Grid Company of BD) এই কাজটাই করে। গ্রিড ভোল্টেজ রিসিভ করে তা সেকেন্ডারি টান্সমিশান লাইন দিয়ে ডিস্ট্রিবিউটরদের কাছে পৌছে দেয়।
এবার আসি গল্পের শেষ ধাপে।

সেখানে বলা আছে, বিক্রেতা/ডিস্ট্রিবিউটরদের থেকে ভোক্তাদের কাছে কমলালেবু পৌছে দেয়া হয়। অর্থাৎ, সাবস্টেশান / পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি গুলা ভোল্টেজকে সহনীয় মাত্রায় এনে তাদের ভোক্তাদের কাছে পৌছে দেয়। DESCO ( Dhaka Electric Supply Company Ltd), DPDC, NESCO, PDB (Distribution) এই কাজটা করে।

পৃথিবী ও মহাকাশে যা কিছুর অস্তিত্ব আছে, তার কেবল ৫ ভাগই আমরা দেখতে ও শুনতে পাই। বাকী ৯৫ ভাগ আমাদের কাছে অদৃশ্য, রহস্যময়।...
04/03/2025

পৃথিবী ও মহাকাশে যা কিছুর অস্তিত্ব আছে, তার কেবল ৫ ভাগই আমরা দেখতে ও শুনতে পাই। বাকী ৯৫ ভাগ আমাদের কাছে অদৃশ্য, রহস্যময়।

সবকিছুই তরঙ্গ। আমাদের দেহ, ইলেকট্রন, প্রোটন-কিছুই তরঙ্গ ছাড়া অন্য কিছু নয়। সব তরঙ্গ দেখা বা বোঝার স্নায়ু আমাদের নেই। এসব তরঙ্গ আমাদের দেহেও প্রভাব ফেলে, আমরা টের পাই না।

প্রশ্ন হলো, এই অদৃশ্য জগতের কথা কী করে বুঝলাম আমরা? এখানেই আসে প্রযুক্তি। আল্ট্রাসনিক সেন্সর, অবলোহিত ক্যামেরা- এসব প্রযুক্তিই এই অদেখা জগতের জানান দেয়। তবে সেটিও নির্দিষ্ট সীমার ভেতরেই।

বেলাশেষে আরও একটা রহস্য- এই যে পৃথিবী ও মহাকাশে 'যা কিছুর' অস্তিত্ব আছে বলে আমরা কল্পনা করছি, অর্থাৎ সেই অদৃশ্য ৯৫ ভাগের বাইরেও কি কিছু নেই? যা আমাদের কল্পনাতেও আসেনি কখনও!

19/11/2024

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ কিছু শব্দের পূর্ণরূপ :

AB Switch = Air Break switch
ACB = Air Circuit Breaker
VCB = Vacuum Circuit Breaker
MCB = Miniature Circuit Breaker
MCCB = Molded case circuit breaker
MPCB = Motor Protection Circuit Breaker
EMPR = Electronic Motor Protection RELAY
RCCB = Residual Current Circuit Breaker
RCBO = Residual Current Circuit Breaker With Over-Current Protection
ELCB = Earth Leakage Circuit Breaker
HRC = Fuse High Rupture Capacity Fuse
OLTC = On Load Tap Change
SF6 Circuit Breaker = Sulphur Hexafluoride Circuit Breaker
MPDB = Main Power Distribution Board
ACDB = Alternating Current Distribution Board
HT = High tension > Transformer HT Side
LT = Low tension
DO Fuse = Drop Out Fuse
DCDB = Direct current Distribution Board
PDB = Power Distribution Board
PCC = Power Control Center
MCC = Motor Control Centre
MCP = Motor Control Panel
VVVF = Variable Voltage Variable Frequency Drive
VFD = Variable Frequency Drive
DOL = Direct On line
RDOL = Reverse Duty on Line
MLDB = Main Light Distribution Board
SLDB = Secondary Lighting Distribution Board
EMLDB = Emergency Light Distribution Board
CPSS = Construction Power Substation
DSS = Distributed Power Substation
RCC = Remote Control Cables
FCMA = Flux Compensated Magnetic Amplifier
UPS = Un-Interrupted Power Supply
SMF Battery = Sealed Maintenance Free
JB = Junction Box
PB = Push Button
TB = Terminal Box
LCB = Local Control Board
LCS = Local Control Station
SPNDB = Short Circuit Protection Neutral Distribution Board
TPNDB = Phase Three and Neutral Distribution Board
CT = Current Transformer
PT = Potential Converter
SCIM = Squirrel Cage Induction Motor
ACVS = Air-conditioning and Ventilation System
FDA = Fire Detection & Alarm
PCS = Pull Cord Switch
ZSS = Zero Speed ​​Switch
BSS = Belt Sway switch
NO = Normally opened
NC = Normally Closed

প্রকৃত অর্থে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করতে না পারলে, এভাবেই গণধোলাই খেতে হবে 😃
30/09/2024

প্রকৃত অর্থে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করতে না পারলে, এভাবেই গণধোলাই খেতে হবে 😃

27/09/2024

📛বিদেশে,, পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:✅

✅১ :আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে
,

✅২ পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী
,
( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)
,
,
✅৩ SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা
,
✅৪ সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা

,
✅৫ IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়
,
✅৬ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো
,
✅৭ আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা
,
✅৮ SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়
,

✅৯ ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে
,

✅১০ আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা
,
✅১১ আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা
,
✅১২ ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা
,

✅১৩ বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো
,

✅১৪ যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন
,
✅১৫ যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে
,
আমার কাছে এই ১৫ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ছিল, আশা করি অনেকের কাজে আসবে ।

20/09/2024

♦️ভোল্টেজকে V দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু Current কে C দিয়ে প্রকাশ না করে i দিয়ে প্রকাশ করা হয় কেন?

C দিয়ে আমরা আরেকটি instrument বুঝি যেটা হল Capacitor এর ক্যাপাসিট্যান্স। তাই সবার যেন ভ্রান্তি না ঘটে সেজন্য i দিয়ে প্রকাশ করা হয়। এত লেটার থাকতে i কেন? আসলে i নেয়া হয়েছে Current Intensity এর Intensity শব্দটি থেকে।

✳️কারেন্ট প্রবাহিত হলেও ভোল্টেজ প্রবাহিত হয়না কেন?

ভোল্টেজ কারেন্ট নিয়ে বিভিন্ন প্রশ্নগুলোর মধ্যে এই প্রশ্নটি খুব মজার। এ প্রশ্নের উত্তর বুঝতে হলে আগে সুন্দর একটি উদাহরণ দিতে চাই।

📌ধরুন, শীতের শিশিরভেজা মনোরম সকালে আপনি সুন্দর গ্রাম বাংলার মেঠো পথ ধরে হাটছেন। যদি প্রশ্ন করা হয় আপনি কিভাবে হাঁটছেন? আপনি হাটার কারণ হল আপনি আপনার মধ্যে সঞ্চিত শক্তি ব্যবহার করে ভূমির সাথে ঘর্ষণ এড়িয়ে যেতে পারছেন। তাই সুন্দরভাবে আপনি হেটে বেড়াতে পারছেন। এখন যদি রাস্তাটা মসৃণ না হয় আপনার শক্তি ড্রপ (অপচয়) হবে এবং হাঁটার গতিও হ্রাস পাবে ক্রমানুসারে। এখানে আপনার দেহের শক্তিকে ভোল্টেজের সাথে এবং আপনার পথ চলা কে কারেন্টের সাথে এবং আপনাকে যদি ইলেকট্রনের সাথে তুলনা করে দেখেন তাহলে ব্যপারটা আপনার কাছে ক্লিয়ার হতে বাধ্য।

তাই ভোল্টেজ হল প্রেসার বা ফোর্স যা ইলেকট্রনকে পরিবাহী থেকে বিচ্যুত করে প্রবাহিত করতে সাহায্য করে। তাই ভোল্টেজ প্রবাহিত হচ্ছে এই কথাটি যথেষ্ট বেমানান এবং সঠিক লাগছেনা।


#

Address


Telephone

+8801302053517

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Engineer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Engineer:

  • Want your business to be the top-listed Engineering Company?

Share