Kabir Khan - কবীর খান

Kabir Khan - কবীর খান জন্ম থেকে মৃত্যু—মাঝখানের সময়টুকু স্রেফ অপেক্ষার নাম। মৃত্যুর উদ্দেশ্যেই আমার এই পৃথিবীতে আসা

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় বিভিন্ন স্থানে ঈদের জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনসহ...
20/03/2026

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় বিভিন্ন স্থানে ঈদের জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের দিন মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায় এবং শেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

এছাড়া আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে সকাল ৮টায় একটি বড় জামাতের আয়োজন করা হয়েছে। একই সময়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, যেখানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও খোলা মাঠেও সকাল ৮টায় জামাতের আয়োজন থাকবে।

বসুন্ধরা আবাসিক এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া পুরান ঢাকা, গেন্ডারিয়া, মুগদা, মহাখালীসহ বিভিন্ন এলাকায় সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে পৃথক পৃথক সময়ে নামাজ আদায় করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুসল্লিদের সুবিধার্থে রাজধানীর বিভিন্ন মসজিদ ও খোলা স্থানে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়লো ৯০ কেজির এক বিশাল বাঘাইড় মাছ। শুক্রবার (২০ মার্চ) দিনভর মাছটি এক নজর দেখত...
20/03/2026

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়লো ৯০ কেজির এক বিশাল বাঘাইড় মাছ। শুক্রবার (২০ মার্চ) দিনভর মাছটি এক নজর দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। শেষ পর্যন্ত মাছটি ১ লাখ টাকায় বিক্রি হয়েছে।

এর আগে, শুক্রবার ভোরে সদর উপজেলার কামারজানি বন্দর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় বিশালাকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে আজ বিকেলে জেলে মাছটি বিক্রির জন্য শহরের বাজারে নিয়ে যান, যেখানে প্রথমে দাম চান ১ লাখ ৩০ হাজার টাকা। শেষ পর্যন্ত শহরের পুরাতন বাজারের এক মাছ ব্যবসায়ী ১ লাখ টাকায় মাছটি কিনে নেন।

বিক্রয়ের পর বাজারে কেজি দরে বিক্রি শুরু হয়। ১ হাজার ১০০ টাকা কেজি করে মাছটি মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। সাধারণ মানুষ বড় মাছের স্বাদ নিতে লাইন ধরে মাছ কিনেছেন।

জেলে মোস্তাফা মিয়া বলেন, নদ-নদীতে জাল ফেলে জীবিকা নির্বাহ করি, কিন্তু এত বড় মাছ ধরা আমার জীবনে প্রথম। বাজারে দাম কম বলায় টেনশনে ছিলাম, তবে শেষ পর্যন্ত লাখ টাকায় বিক্রি করতে পেরেছি। মাঝে মাঝে এমন বড় মাছ পাওয়া যায়, যা আমাদের সকলের জন্য আনন্দের বিষয়।'

এদিকে, স্থানীয় জেলে ও এলাকাবাসীর মতে, এর আগে ব্রহ্মপুত্র নদে বিভিন্ন বড় মাছ ধরা পড়েছে, তবে এত বিশাল আকারের বাঘাইড় বহু বছর পরে ধরা পড়ল। মোস্তাফা মিয়ার জালে ধরা এই মাছ শুধু তার জন্য নয়, পুরো এলাকার জেলেদের মুখে হাসি ফুটিয়েছে।

সুত্রঃ যমুনা টিভি

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কোম্পানি এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। দ্য আর্থ...
20/03/2026

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কোম্পানি এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। দ্য আর্থকুয়েক ফ্যাশন নামের একটি গোপন সংগঠন এই অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে।

শুক্রবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত ওই স্থাপনায় শুক্রবার (২০ মার্চ) ভোরে অগ্নিসংযোগ করা হয়। এতে স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে।

দ্য আর্থকুয়েক ফ্যাশন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছে, ‘ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে।’

তারা আরও লিখেছে, ‘ইসরায়েলের সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই...তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

সংগঠনটির দাবি অনুযায়ী, ২০ মার্চ ২০২৬ তারিখে চেক প্রজাতন্ত্রের পারদুবাইস শহরে অবস্থিত এলবিট সিস্টেমস-এর একটি ‘সেন্টার অব এক্সেলেন্স’-এ তারা আক্রমণ চালায়। এই কেন্দ্রটি স্থানীয় অংশীদারদের সহযোগিতায় নতুনভাবে তৈরি করা হয়েছিল বলে তারা উল্লেখ করে।

সংগঠনটি জানায়, তারা ওই স্থাপনার যন্ত্রপাতি নষ্ট করে এবং কারখানায় আগুন ধরিয়ে দেয়। তবে তাদের দাবি, এতে কোনো মানুষ আহত হয়নি।

আর্থকুয়েক ফ্যাশন নিজেদেরকে এমন একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক হিসেবে বর্ণনা করেছে, যারা ইসরায়েল-সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে। তাদের বক্তব্যে বলা হয়, ফিলিস্তিন ও পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত তারা এ ধরনের হামলা চালিয়ে যাবে।

তারা আরও অভিযোগ করে, এলবিট সিস্টেমস যে অস্ত্র তৈরি করে, তা প্রথমে ফিলিস্তিনিদের ওপর ব্যবহার করা হয়, এরপর আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয়—যদিও এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা হয়নি। সংগঠনটি আন্তর্জাতিক সরকারগুলোর কাছে আবেদন করার বদলে সরাসরি পদক্ষেপ নেয়ার কথাও বলেছে।

এদিকে চেক কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। দেশটির পুলিশ জানিয়েছে, তারা ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ খতিয়ে দেখছে।

Source: R TV

জ্বালানির আমদানি ব্যয় মেটাতে ২০০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার
20/03/2026

জ্বালানির আমদানি ব্যয় মেটাতে ২০০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

৩ বছর পর এক রমজানেই পাওয়া গেল ৫টি জুমা
19/03/2026

৩ বছর পর এক রমজানেই পাওয়া গেল ৫টি জুমা

স্বপ্ন যাবে বাড়ি আমার 🥲🥲🥲।ঈদ যাত্রা এত নির্মম হবে সে নিজেও জানতো না 😞।
19/03/2026

স্বপ্ন যাবে বাড়ি আমার 🥲🥲🥲।

ঈদ যাত্রা এত নির্মম হবে সে নিজেও জানতো না 😞।

স্মৃতি 💖
16/03/2026

স্মৃতি 💖

গুজবে কান দিবেন না, এমন কিছু কখনো সম্ভব না। বাড়তি ভাড়া দিয়েই যাইতে হবে গ্রামে।M. Jakariya Hasan
05/03/2026

গুজবে কান দিবেন না, এমন কিছু কখনো সম্ভব না। বাড়তি ভাড়া দিয়েই যাইতে হবে গ্রামে।

M. Jakariya Hasan

21/02/2026

রহমতের ৩য় দিন আলহামদুলিল্লাহ 💝

20/02/2026

বাংলা, ইংরেজির সাথে আরেকটা ভাষা বাধ্যতামূলক করা হবে : শিক্ষামন্ত্রী
Me : উর্দু দেন প্লিজ

Address

Rangpur City
Badung
5620

Telephone

+8801111111111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kabir Khan - কবীর খান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kabir Khan - কবীর খান:

Share