05/10/2025
AI নিয়ে চর্চা এখন সর্বত্র। কিন্তু খুব বেশিদিন হয়নি এই AI গবেষণার সাম্প্রতিক বিস্ফোরণটা শুরু হয়েছে। এর আগেও AI নিয়ে মাতামাতি হয়েছিল এবং তারপর উত্তেজনা থিতিয়ে গেছিল — যেটাকে AI winter বলে। এবারে তাহলে আলাদা কেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের তোলা গুচ্ছ গুচ্ছ ডিজিটাল ক্যামেরার ছবির মধ্যে। এক AI গবেষকের সাথে আলোচনায় উঠে এল সেই সাম্প্রতিক ইতিহাসের গল্প। AI গবেষণাতে কী ধরনের সমস্যা নিয়ে কাজ হতে পারে, আলোচনাতে তারও এক ঝলক পাওয়া গেল।
সম্পূর্ণ আলোচনা "বিজ্ঞান"-এর পাতায় ("কম্পিউটার যখন দেখে শিখতে পারে" - লেখার লিংক নিচে কমেন্টে দেওয়া আছে)।