Paschim Banga Vigyan Mancha Purba Bardhaman Page

Paschim Banga Vigyan Mancha Purba Bardhaman Page A volountary science popularization organisation established in 1986. We work for a safe environment. we hold Science Fairs.

We are best in India in organising Children Science Fairs.

বর্ধমান শহরকে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে এই জমায়েতে যোগ দিন।১৬ আগস্ট, রবিবার, বিকাল ৩ টা।বড়নীলপুর মোড়, লাল...
12/08/2026

বর্ধমান শহরকে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে এই জমায়েতে যোগ দিন।
১৬ আগস্ট, রবিবার, বিকাল ৩ টা।
বড়নীলপুর মোড়, লাল্টু স্মৃতি সংঘের সামনে।

বিজ্ঞান অভীক্ষা ২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠানবুদবুদ বিজ্ঞান কেন্দ্রপঃবঃ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে প্র‍তি বছর স্কুল স্তরে ...
21/07/2026

বিজ্ঞান অভীক্ষা ২০২৫
পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বুদবুদ বিজ্ঞান কেন্দ্র
পঃবঃ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে প্র‍তি বছর স্কুল স্তরে পড়ুয়াদের বিজ্ঞান অভীক্ষা জেলা জুড়ে পরিচালিত
হয়। আজ বুদবুদ গার্লস হাইস্কুলে ২০২৫ সালে পূর্ব
বর্ধমান জেলার বুদবুদ বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত ৯টি অঞ্চলের ২৮ টি স্কুলের ৩৮৯ জন প্রতিযোগীর মধ্যে শ্রেণী ভিত্তিক মোট পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ১০% পরীক্ষার্থীকে অভিজ্ঞান- পত্র,১টি করে চারাগাছ, পুরষ্কার ও টিফিন দেওয়া হয়। উল্লেখযোগ্য যে ২০২৫ ও ২০২৬ সালে জেলাস্তরে বুদবুদ কেন্দ্র থেকে ৩য় স্থান পায় গলসী
সেন্ট ফ্রান্সিস হাইস্কুলের ছাত্রী আরফিন ফিরদৌস।
উপস্থিত জনবিজ্ঞান নেতৃত্ব,সাংবাদিক দেবদাস ভট্টাচাৰ্য,আয়োজক স্কুলের টিআইসি ও প্রত্যেক শিক্ষিকাকে এবং প্রত্যেক স্কুলের প্রতিনিধি শিক্ষক// শিক্ষিকাকে , বিজ্ঞান অভীক্ষা ২০২৫-এ প্রতিটি সেন্টারের ইনভিজিলেটারদের ও মরনোত্তর দেহদানকারী সুবীর দাশগুপ্তকে সম্বর্ধনা জানানো হয়। বর্ষণক্লান্ত দুপুরে শিক্ষিকা ইনচার্জ শম্পা মন্ডল ১টি টবে ১টি নিমগাছের চারা
পুঁতে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী সঙ্গীত হিসাবে আমাদের রাষ্ট্রগীত বন্দেমাতরম দিয়ে অনুষ্ঠানের সূচনা ও জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সমাপ্তির মাঝে আলোচনা করেন রাজ্য নেতৃত্ব রাম প্রণয় গাঙ্গুলী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ ঘোষ, স্কুলের টি আই সি শম্পা মন্ডল,বুদবুদ মহাকালী হাইস্কুলের প্রধান শিক্ষক বিক্রমাদিত্য মন্ডল এবং বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক দেবদুলাল রায়। তিনি জানান যে চলতি বছরের মেধা অভীক্ষা হবে আগামী ১০ই অক্টোবর। গতবারের মতোই চারটি কেন্দ্রেই আয়োজিত হবে।
সভা থেকে আগামী প্রজন্মের বেঁচে থাকার স্বার্থে বর্ধমান শহরের বৃক্ক শশাঙ্ক বিল এবং বাঁকা ও খড়ি নদীর পূর্ব অবস্থা ফিরিয়ে দেবার জন্য জেলা প্রশাসন তথা রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান কেন্দ্রের কার্যকরীসভাপতি মাননীয় গোপালচন্দ্র ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গার্লস স্কুলের শিক্ষিকা রিক্তা দানা।নি জানান যে চলতি বছরের মেধা অভীক্ষা হবে আগামী ১০ই অক্টোবর। গতবারের মতোই চারটি কেন্দ্রেই আয়োজিত হবে।
সভা থেকে আগামী প্রজন্মের বেঁচে থাকার স্বার্থে বর্ধমান শহরের বৃক্ক শশাঙ্ক বিল এবং বাঁকা ও খড়ি নদীর পূর্ব অবস্থা ফিরিয়ে দেবার জন্য জেলা প্রশাসন তথা রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সভাপতি মাননীয় গোপালচন্দ্র ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গার্লস স্কুলের শিক্ষিকা রিক্তা দানা।

19/07/2026

বাড়িতে ভেষজ সাবান তৈরির পদ্ধতি।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পূর্ব বর্ধমান জেলা মহিলা কর্মশালা
19/07/2026

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পূর্ব বর্ধমান জেলা মহিলা কর্মশালা

19/07/2026

বিশ্ববরেণ্য জ্যোতির্পদার্থবিদ, বিজ্ঞান জনপ্রিয়করণ ও বিজ্ঞানমনস্কতা প্রসারের অন্যতম অগ্রদূত জয়ন্ত বিষ্ণু নার্লিকরের জন্মদিন আজ।
জয়ন্ত বিষ্ণু নার্লিকর ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্পদার্থবিদ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যার ফ্রেড হয়েলের সঙ্গে যৌথভাবে তিনি Hoyle–Narlikar Theory of Gravitation প্রণয়ন করেন এবং মহাবিশ্বের গঠন ও বিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন। তিনি পুনের Inter- University Centre for Astronomy and Astrophysics (IUCAA)- এর প্রতিষ্ঠাতা-পরিচালক হিসেবে ভারতে আধুনিক জ্যোতির্বিজ্ঞান গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেন।
বিজ্ঞানচর্চার পাশাপাশি বিজ্ঞান জনপ্রিয়করণে তাঁর ভূমিকা অপরিসীম গুরুত্বপূর্ণ। সহজ ভাষায় লেখা তাঁর জনপ্রিয় বিজ্ঞানের বই, বিজ্ঞান কল্প কাহিনি, বক্তৃতা ও গণমাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে তিনি লক্ষ লক্ষ মানুষের মধ্যে বিজ্ঞানচেতনা জাগিয়ে তোলেন। তরুণ প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে তিনি আজীবন কাজ করেছেন।
নার্লিকর বিজ্ঞানমনস্কতা ও যুক্তিবাদের এক দৃঢ় প্রবক্তা ছিলেন। তিনি জ্যোতিষশাস্ত্রকে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেন এবং স্পষ্টভাবে বলেন যে, কোন দাবিকে বিজ্ঞান বলতে হলে তা অবশ্যই পর্যবেক্ষণ, পরীক্ষা ও প্রমাণের মাধ্যমে যাচাইযোগ্য হতে হবে। কুসংস্কার, অলৌকিকতার দাবি এবং ছদ্মবিজ্ঞানের (pseudoscience) বিরুদ্ধে তিনি ধারাবাহিকভাবে জনমত গড়ে তুলেছেন।
তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পদ্মভূষণ (১৯৬৫), শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার (১৯৭৮), ইউনেস্কো কালিঙ্গ পুরস্কার (১৯৯৬), পদ্মবিভূষণ (২০০৪), মহারাষ্ট্র ভূষণ (২০১০)-সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন।

18/07/2026
শিক্ষাবিদ, পরিবেশবিদ ও প্রকৌশলী সোনম ওয়াংচুকের অনশন আন্দোলনের প্রতি সংহতি জানাতে ও নিট পরীক্ষার একাধিক বার প্রশ্নপত্র ফা...
17/07/2026

শিক্ষাবিদ, পরিবেশবিদ ও প্রকৌশলী সোনম ওয়াংচুকের অনশন আন্দোলনের প্রতি সংহতি জানাতে ও নিট পরীক্ষার একাধিক বার প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে বর্ধমান শহরের নাগরিক বৃন্দের মোমবাতি মিছিলে সামিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।




বর্ধমান শহরের কিডনি বড় নীলপুর মোড় সংলগ্ন শশাঙ্ক বিল ভরাট করার বিরুদ্ধে পথসভা।
15/07/2026

বর্ধমান শহরের কিডনি বড় নীলপুর মোড় সংলগ্ন শশাঙ্ক বিল ভরাট করার বিরুদ্ধে পথসভা।

(THANKS FOR WACTCHING )

Address

Burdwan
713101

Telephone

+913422565861

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paschim Banga Vigyan Mancha Purba Bardhaman Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Paschim Banga Vigyan Mancha Purba Bardhaman Page:

Shortcuts

Share