Support Mission India

Support Mission India Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Support Mission India, Solar Energy Service, RE 46, Vip Road, Raghunathpur, Baguihati, KOLKATA.

ভারতীয় ক্রিকেট ইতিহাসে তাঁদের অর্জন, তাঁদের সংগ্রাম, তাঁদের অদম্য মানসিক শক্তির জন্য কিছু নাম চিরকাল অমর হয়ে থাকবে। নি...
12/12/2025

ভারতীয় ক্রিকেট ইতিহাসে তাঁদের অর্জন, তাঁদের সংগ্রাম, তাঁদের অদম্য মানসিক শক্তির জন্য কিছু নাম চিরকাল অমর হয়ে থাকবে। নিঃসন্দেহে সেই তালিকার শীর্ষে রয়েছেন —

যুবরাজ সিং

আজ তাঁর জন্মদিনে তাঁকে স্মরণ করা মানে শুধু একজন অসাধারণ ক্রিকেটারকে নয়, বরং এক অনন্য যোদ্ধাকে সম্মান জানানো।

ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক সোনালি অধ্যায় —

২০১১ সালের বিশ্বকাপ

কিন্তু সেই সাফল্যের আড়ালে লুকিয়ে ছিল এক অমানুষিক সংগ্রাম, যার নাম —

যুবরাজ সিং

পরে জানা যায়, তখনই তাঁর শরীরে ক্যানসার বাসা বেঁধেছিল। প্রতিদিনই শারীরিক যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, শ্বাসকষ্ট বাড়ছিল, দ্রুত ওজন কমছিল। এমনকি ফাইনালের ঠিক আগের দিন তিনি রক্তবমি করেছিলেন ; যা তাঁর অসুস্থতার ভয়াবহতাই প্রমাণ করে।

সতীর্থ হরভজন সিং - এর সেই হৃদয়স্পর্শী বর্ণনা এখনও শিহরণ জাগায় —

❝ ফাইনালের একদিন আগে যুবি রক্তবমি করেছিল। আমি টিম ম্যানেজমেন্টকে বলেছিলাম জানাব। কিন্তু যুবি বলেছিল — ' পরের দিন আমার মৃত্যু হলেও সমস্যা নেই, যতক্ষণ আমি বেঁচে আছি, দেশের জন্য ফাইনালটা খেলব এবং জিতব। ' ... ❞

এটাই —

যুবরাজ সিং

দেশের জার্সির প্রতি এমন ভালোবাসা, এমন আত্মত্যাগ ক্রিকেট বিশ্ব খুব কমই দেখেছে।

তাঁর সেই অদম্য মনোবলই তাঁকে ২০১১ বিশ্বকাপের আসল নায়কে পরিণত করেছিল —

• ১৫ টি উইকেট

• ৩৬২ রান

• গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ - উইনিং ইনিংস

• ব্যাটে - বলে অসাধারণ পারফরম্যান্স

এমন পারফরম্যান্সের জন্য তিনি যোগ্যভাবেই ❝ ম্যান অব দ্য টুর্নামেন্ট ❞ নির্বাচিত হন । অথচ তিনি তখন নিজেই জানতেন না যে তাঁর শরীরের ভেতর এক ভয়ঙ্কর শত্রু লুকিয়ে আছে।

আজ তাঁর জন্মদিনে আমরা শুধু একজন ক্রিকেটারকে নয়, বরং এক মহাসংগ্রামীকে স্যালুট জানাই। ক্যানসারের সঙ্গে লড়াই করে ফিরে এসে আবার মাঠে দাঁড়িয়ে যিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে সত্যিকারের নায়করা কখনও হার মানেন না।

যুবরাজ সিং শুধু ছয় ছক্কা হাঁকানো ব্যাটসম্যান নন, শুধু ম্যাচ জেতানোর মায়েস্ত্রো নন ... তিনি কোটি কোটি মানুষের প্রেরণা, সাহস, বিশ্বাসের প্রতীক।

🎂🏏 শুভ জন্মদিন, Yuvraj Singh 🏏🎂










"When Government Underinvestment in Health Communities Pay with Their Lives"
12/12/2025

"When Government Underinvestment in Health Communities Pay with Their Lives"












Address

RE 46, Vip Road, Raghunathpur, Baguihati
Kolkata
700059

Alerts

Be the first to know and let us send you an email when Support Mission India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share