16/07/2026
পর্তুজিল এর বেয়াদব বিভাগের মাদ্রিদ শাখার সহসভাপতি জুড বেলিংহাম হয়তো জানতো না মেসিকে খেপানোর ফল কি হতে পারে! 🤫🔥
২০২৬ বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে মাঠেই কান্নাকাটি আর বেয়াদবি শুরু করেছে ইংল্যান্ডের তথাকথিত 'পোস্টার বয়'। ইরিয়াল মাদ্রিদে থেকে বেয়াদবদের সাথে মিশে যে 'বেয়াদবি বিদ্যা' তিনি শিখেছেন, সেটাই কালকে মাঠে প্রয়োগ করলেন। ইংল্যান্ডের বাকি খেলোয়াড়রা তার মতো অভদ্র না হওয়ায়, আর্জেন্টিনার সাথে বেয়াদবি করার একার দায়িত্ব যেন বেলিংহাম নিজেই কাঁধে তুলে নিলেন! 🤣
পরাজয় মেনে নিতে না পেরে ম্যাচ শেষে আর্জেন্টিনার তরুণ ভ্যালেন্টিন বার্কোর মাথার পেছনে কাপুরুষের মতো চড় মেরে বসেন তিনি। এরপর ওটামেন্ডি অ্যান্ড কোং এর তাড়া খেয়ে সতীর্থদের পেছনে গিয়ে লুকানো দেখতে বেশ চমৎকার লেগেছে!
ম্যাচের প্রথমার্ধে মেসির দিকে তেড়ে এসে ভেবেছিলেন পার পেয়ে যাবেন। কিন্তু গোট (GOAT)-কে রাগানোর যে কী ভয়ানক শাস্তি, তা ম্যাচ শেষেই টের পেলেন।৫৫ মিনিটে ইংল্যান্ড এগিয়ে গিয়েও লাভ হলো না। ৮৫ মিনিটে মেসির জাদুকরী অ্যাসিস্টে এনজো সমতা ফেরালেন, আর অতিরিক্ত সময়ে (৯২ মিনিটে) মেসির আরেকটি ম্যাজিকাল ক্রসে লাউতারো মার্টিনেজ গোল করে অহংকারী ইংলিশদের বিশ্বকাপ থেকে লাথি মেরে আউট করে দিলেন! 🇦🇷✈️🏴
সবচেয়ে মজার ব্যাপার হলো, এই বছর এই বেয়াদব(বেলিংহাম) ক্লাব কিংবা দেশ—কারো হয়েই কোনো ট্রফি জিততে পারেননি। তবে মাঠের ভেতর বছরজুড়ে করা পারফরম্যান্সে 'বিশ্বের শ্রেষ্ঠ বেয়াদবের ট্রফি'টা ঠিকই নিজের করে নিলেন! 🏆🤫মেসিকে ট্রোল করতে এসে এখন নিজেই ট্রোলড বেলিংহাম। হারের জ্বালা বড় জ্বালা, বেলিংহাম বাবু এখন ট্রফি ছাড়া শূন্য হাতে ঘরে গিয়ে শান্তিতে ঘুমান! 🤫