02/09/2025
বর্তমান সময়ে অনেক মালয়েশিয়া প্রবাসীরা একটা দ্বিধাদ্বন্তে আছেন KWSP বা EPF নিয়ে এবং অনেকে এই বিষয়ে জানার জন্য আমাকে নক করেন ।
মূলত মালয়েশিয়ার নাগরিক যারা চাকুরি করেন তাদের জন্য KWSP পে করা বাধ্যতামূলক কিন্তু বর্তমান মালয়েশিয়ার সরকার প্রবাসী শ্রমিকদের আর্থিক নিরাপত্তার জন্য সকলের জন্য চালু করতে যাচ্ছে । সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী অক্টোবর মাসের দিকে চালু হতে পারে ।
KWSP এর ফুল ফর্ম হলো Kumpulan Wang Simpanan Pekerja যার বাংলা অর্থ “কর্মচারীদের ভবিষ্যৎ সঞ্চয় তহবিল”।
এটা চালু হলে একজন শ্রমিক কে তার বেতনের ২% জমা রাখতে হবে এবং ২ % তার মালিক বা কোম্পানি কে এই শ্রমিকের KWSP একাউন্টে জমা রাখতে হবে । সুতরাং প্রতি মাসে শ্রমিকদের KWSP ফান্ডে ৪% করে জমা হবে ।
এখানে মূলতে দুটি বিষয়, যে শ্রমিকদের ভিসা এজেন্টের আন্ডারে তাদের কে সর্বমোট ৪% জমা দিতে হবে ।
আর যাদের ভিসা কোম্পানির আন্ডারে এবং কোম্পানিতে কাজ করেন তাদের জন্য শ্রমিক দিবে ২% এবং মালিক বা বস দিবে ২% ।
বর্তমানে মালয়েশিয়াতে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭০০ রিঙ্গিত ।
তাই বেশীর ভাগ এজেন্ট ১৭০০ রিঙ্গিত বেসিক বেতন ধরে KWSP মাসে মাসে প্রদান করে যাবে । ১৭০০ রিঙ্গিতের ২% হলো ৩৪ রিঙ্গিত , অন্যদিকে আরও ২% হলো ৩৪ রিঙ্গিত । সর্বমোট ধারায় ৩৪+ ৩৪ = মোট ৬৮ রিঙ্গিত । যা আপনার এজেন্ট প্রতি মাসে দিয়ে যাবে । তাহলে ১ বছরে সে সর্বমোট ৮১৬ রিঙ্গিত প্রদান করবে । তাই এখন যারা ভিসা রিনিউ করতে ৪,০০০ রিঙ্গিত লাগে , তখন তাদের কে ৪,৮১৬ রিঙ্গিত দিয়ে করতে হবে ।
আর যারা নিজের কোম্পানিতে কাজ করবেন, সে ক্ষেত্রে মালিক পক্ষ তার বেতন ৩৪ রিঙ্গিত করে কাটবে, যা বছরে ৪০৮ রিঙ্গিত । এবং অন্য দিকে মালিক শ্রমিকদের KWSP ফান্ডে ৩৪ রিঙ্গিত করে পে করতে হবে , যা বছরে ৪০৮ রিঙ্গিত পে করবে ।
ভবিষ্যতে যে কোম্পানি বা এজেন্ট KWSP পে করবে না , তাদের ভিসা রিনিউ পরবর্তীতে করতে পারবে না ।
আর মাসে মাসে যে টাকাটা জমা হবে , সেই টাকাটা যখন সেই শ্রমিক দেশে চলে যাবে তখন তারা উত্তোলন করতে পারবে । শ্রমিকদের অনুমতি ছাড়া কোনও বস বা এজেন্ট উঠাতে পারবেন না ।
যখন সরকার চালু করবে তখন আপনার কোম্পানি বা এজেন্ট KWSP তে একটা একাউন্ট খুলবে এবং KWSP ওয়েবসাইটে সেই একাউন্ট নম্বর দিয়ে চেক করে প্রতি মাসে দেখতে পাবেন কত টাকা জমা হচ্ছে । তাই যখন আপনার কোম্পানি বা এজেন্ট KWSP এর কথা বলে টাকা কাটবে তখন অবশ্যই আপনি তাদের কাছ থেকে আপনার একাউন্ট নম্বর টা চেয়ে নিবেন । এটা আপনার অধিকার এবং আপনাকে দিতে বাধ্য ।
আশা করি, বুঝতে পেরেছেন । এছাড়া আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন ।
ধন্যবাদ সবাইকে 🥰 🇧🇩🇲🇾
#প্রবাসি #মালয়শিয়া #কলিং #শ্রমিক