25/03/2020
এতদ্বারা সৌদি প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যেসকল প্রবাসী বাংলাদেশির (আমেল মানজিলি ও সায়েক খাস ব্যতীত) ইকামার মেয়াদ ১৮-৩-২০২০ হতে ৩০-৬-২০২০ এর মধ্যে শেষ হবে তাদের ইকামার মেয়াদ কোন ফি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে আরো তিনমাস বৃদ্ধি পাবে মর্মে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। এই সেবার জন্য কারো যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই।
যে সকল প্রবাসী ছুটিতে যাওয়ার জন্য এক্সিট-রিএন্ট্রি ভিসা অথবা চূড়ান্তভাবে সৌদি আরব ত্যাগ করার জন্য ফাইনাল এক্সিট ভিসা সংগ্রহ করেছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব ত্যাগ করতে পারেননি তাদের সংশ্লিষ্ট ভিসার মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বেই বাতিল করার জন্য সৌদি কতৃপক্ষ নির্দেশনা প্রদান করেছে। এমতাবস্থায়,এরূপ প্রবাসী বাংলাদেশিদেরকে নিজ নিজ কফিলের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
যে সকল প্রবাসী বাংলাদেশি এক্সিট-রিএন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে বাংলাদেশে গিয়েছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভিসার মেয়াদকালীন সময়ে সৌদি আরবে ফিরে আসতে পারেননি, তাদেরকে নিজেদের ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য নিজ নিজ কফিলের সাথে যোগাযোগ করে ভিসার মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
ঘরে থাকুন;একে অপরের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঘরের বাইরে অযথা ঘোরাফেরা পরিহার করুন।
নিজে নিরাপদ থাকুন;অন্যকে নিরাপদ রাখুন।
যেকোন তথ্যের জন্য (টোল ফ্রি নাম্বার)
(রবি থেকে বৃহষ্পতিবার সকাল আট ঘটিকা হতে চার ঘটিকা পর্যন্ত)
৮০০১০০০১২৪ (ডিপ্লোম্যাটিক উইং), ৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং)
৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যূলার উইং)