01/02/2026
আজ আমাদের কোম্পানির China Wealth Equipment Pte Ltd বাৎসরিক অ্যানুয়াল মিটিং ও অ্যাওয়ার্ড ডিনার সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রতি বছর এই দিনটি আমাদের জন্য একটি আনন্দঘন ও স্মরণীয় মুহূর্ত নিয়ে আসে।
এই মিটিংয়ে গত বছরের ভালো-মন্দ সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়াও নতুন বছরের কার্যপরিকল্পনা ও টার্গেট নির্ধারণ, বিশেষ করে সেফটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা, সকলের পরামর্শসহ ওপেন ডিসকাশন, লাকি ড্র এবং সবশেষে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ হয়।
এবছর আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয় হলো—
আউটস্ট্যান্ডিং ডিপার্টমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে আমাদের অপারেশন ডিপার্টমেন্ট।
এই অর্জন এককভাবে আমার নয়;
আমাদের অপারেশন ডিপার্টমেন্টের প্রতিটি সহকর্মীর ডেডিকেশন, সততা ও অক্লান্ত পরিশ্রমের ফল এই অ্যাওয়ার্ড।
আমি হৃদয়ের গভীর থেকে
আমাদের অপারেশন টিমের প্রত্যেক সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা ও বিশেষ ধন্যবাদ জানাই।
আপনাদের পরিশ্রম ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।
একই সাথে আমি আমাদের কোম্পানির সার্বিক মঙ্গল কামনা করছি।
আমরা আরও কঠোর পরিশ্রম করে যেতে চাই,
যাতে করে সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ও সেরা পাম্প কোম্পানি হিসেবে আমাদের প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করা যায়।
কোম্পানি আমাদের উপর বিশ্বাস রাখে,
আমরা সেই বিশ্বাসের মূল্য দিই আমাদের সর্বোচ্চ শ্রম ও দায়িত্ববোধ দিয়ে।
এই কোম্পানির মাধ্যমেই আমরা আয় করি, আমাদের পরিবারকে সাপোর্ট করি—
আর সেই দায়বদ্ধতা থেকেই আমরা কোম্পানিকে আমাদের সেরাটা দিয়ে থাকি।
এই সুযোগ করে দেওয়ার জন্য
কোম্পানি এবং কোম্পানির টপ ম্যানেজমেন্টের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।
আপনাদের সহযোগিতা ও নেতৃত্ব আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।
আমাদের কাছে কোম্পানি শুধু একটি কর্মস্থল নয়—
কোম্পানিই আমাদের পরিবার।
আমরা সবাই মিলেমিশে, একতাবদ্ধ হয়ে কাজ করি
এবং একসাথে কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
-------------------------------
Today, our company successfully held its Annual Meeting and Awards Dinner.
Every year, this day brings us joy, reflection, and motivation as we look back on the past year and prepare for the future.
During the meeting, we reviewed both the achievements and challenges of last year.
We also discussed the action plans and targets for the coming year, with strong emphasis on safety guidelines, open discussions where everyone shared valuable suggestions, followed by a lucky draw and, finally, a pleasant dinner.
This year is especially meaningful for us as our Operations Department was honored with the Outstanding Department Award.
This achievement does not belong to me alone—it is the result of the dedication, honesty, and hard work of every member of the Operations Department.
I would like to express my sincere gratitude and special thanks to each and every colleague in the Operations Team.
This award is a reflection of your commitment and teamwork.
At the same time, I wish continued success and prosperity for our company.
We will keep working harder and pushing ourselves further, with the goal of establishing our company as one of the best and most reliable pumping companies in Singapore.
Our company trusts us, and we repay that trust by giving our very best.
Through this company, we earn our livelihood and support our families—and in return, we remain fully committed to contributing our maximum effort to the company’s growth.
I would also like to sincerely thank the company and all members of the top management for giving us the opportunity to work, grow, and support our families through our hard-earned income.
Your leadership and support inspire us to do better every day.
To us, the company is not just a workplace—
the company is our family.
We work together in unity and move forward together with one common goal: to take our company to greater heights.
One Team, One Journey. 💪
Ruhul Amin
Operations manager
China Wealth Equipment Pte Ltd