হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনঃ Human Computer Interaction - HCI

হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনঃ Human Computer Interaction - HCI Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনঃ Human Computer Interaction - HCI, Science, Technology & Engineering, Philadelphia, PA.

06/28/2025

নতুন কোন গবেষণা সাবমিট করার কথা ভাবছেন? নিচে গবেষণার বিষয়ভিত্তিক কিছু শীর্ষ কনফারেন্সের সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো:

হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন (HCI):
• CHI

এডুকেশন ও কম্পিউটিং:
• SIGCSE
• ITiCSE
• FIE
• EdCom

কোলাবোরেটিভ ওয়ার্ক ও সিস্টেম:
• CSCW

ইন্টারঅ্যাকটিভ সিস্টেমস:
• IUI
• UIST

ডিজাইন:
• DIS
• CUI

ভিজুয়ালাইজেশন:
• IEEE VIS
• PacificVis
• EuroVis

অ্যাক্সেসিবিলিটি:
• ASSETS

আশা করি এটি আপনার রিসার্চ সাবমিশন পরিকল্পনায় সহায়ক হবে!

03/01/2024

সবার কি প্রোগ্রামিং শেখার দরকার আছে?
না নাই।
এই বিষয়ে আমি বহুবার লিখেছি। আমি পেশায় কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক, তাই এই কথাটা আত্মঘাতি শোনাতে পারে। কিন্তু প্রোগ্রামিং আর কম্পিউটার বিজ্ঞান একই জিনিষ না -- প্রোগ্রামিং এর বাইরে অনেক বিষয় আছে কম্পিউটার বিজ্ঞানের মধ্যে।
তাহলে আমি কী বলতে চাই?
গত ১০ বছর ধরে বাংলাদেশে এই ব্যাপারটা চলছে হুজুগের মতো। সবাইকে প্রোগ্রামার হতে হবে। স্কুলের নিচের ক্লাস থেকে প্রোগ্রামিং শিখতে হবে। পারলে ক্লাস ওয়ান থেকে বাদ যাবে না একটি শিশুও।
শুধু তাই না, ভারত সহ নানা দেশে শিশুদের কোডিং ক্যাম্প, অ্যাকাডেমি এসব খোলা হয়ে গেছে, যাতে কোডিং এর কোচিং করানো হচ্ছে।
অনেকটা এমন যে, জীবনের প্রতিটি পদে, প্রতিটি চাকুরিতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে এবং সেটাতে কোড করা লাগবে। ইংরেজির মতোই কেউ যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানে, পাবে না সে কোনো চাকরি!
কিন্তু আসলেই কি সবার প্রোগ্রামিং শেখার দরকার আছে?
না।
কারণ একেবারে বেসিক লেভেলের প্রোগ্রামিং এর যুগ শেষ।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ব্যাপারটা শেষ করে দিয়েছে।
কয়দিন আগে NVIDIA এর সিইও জেনসেন হুয়াং বললেন, শিশুদের কোডিং শেখার দরকার নাই।
এইটা তার কোম্পানির স্বার্থে বলেছেন বলে গুজব থাকলেও আসলে এর কারণ আছে।
প্রথাগত কোডিং যেটা, মানে একেবারে লাইন ধরে ধরে কোড লেখা, সেটার আর দরকার হবে না। কারণ অধিকাংশ সহজ কাজের কোডিং হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে। আপনার দরকার কোনো কোড লেখা? এআইকে ইংরেজিতে বা বাংলায় বলে দিবেন, আমাকে এমন প্রোগ্রাম লিখে যাও যা এই কাজ করবে। ব্যস, কম্পিউটার তাই করবে। সাইন্স ফিকশনে সেই ষাটের দশক থেকে তো আমরা এমন কম্পিউটারেরই কথা কল্পনা করতাম, তাই না?
কম্পিউটারের আদি যুগের কথা ধরা যাক। সেসময়ে প্রোগ্রামিং করা লাগত মেশিন ল্যাঙ্গুয়েজে, যা সিমুর ক্রে টাইপের বস লোকেরা হয়ত মুখে মুখে করতে পারতেন, কিন্তু অধিকাংশের জন্যই সেটা ছিল জটিল।
এর পরে জিনিষটা চলে গেল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। সেটা একটু ভাল, কিন্তু তার পরেও কোডিং কঠিন। সেটাকে সহজ করে দিয়ে আসলো ফোরট্রান, সি, বেসিক এগুলোর মতো হাইয়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। তার পরে এসেছে সি++, জাভা, পাইথন এসব।
আসলে আমরা কম্পিউটারের থেকে কী চাই? আমরা তাকে দিয়ে কিছু কাজ দ্রুত এবং জটিল কাজ করিয়ে নিতে চাই। আমরা কী চাই তা ভাষায় বলে দিলেই যদি কম্পিউটার কাজটা করার প্রোগ্রাম বানিয়ে দেয়, তাহলে কি আর এই লো লেভেলের কাজটা করার দরকার হবে?
প্রোগ্রামার অবশ্যই লাগবে, কিন্তু সেটা লাগবে অনেক জটিল অ্যাপ্লিকেশনের জন্য, যার সফটওয়ার বানাতে গেলে অনেক কিছুকে ইন্টিগ্রেট করে পুরো সিস্টেম বানানো লাগে। সেজন্য প্রোগ্রামারদের চাহিদা কমবে না, তবে এন্ট্রি লেভেলের অজস্র প্রোগ্রামারের বদলে লাগবে স্পেশালিস্ট - সিস্টেম আর্কিটেক্ট লেভেলের মানুষদের। সহজ কাজের কোড এআই বানালেও আপাতত জটিল কাজ করার জন্য অভিজ্ঞ লোকের দরকার আছে বটে। তাদের জানা লাগবে কম্পিউটার বিজ্ঞানের মৌলিক সব ধারণা। ২৪ ঘণ্টায় অমুক ভাষা শিখুন টাইপের বই পড়ে প্রোগ্রামারের চাকুরি পাওয়ার দিন শেষ।
এখন প্রশ্ন হল, বাংলাদেশে যে স্কুল লেভেলে প্রোগ্রামিং শিখিয়ে সবাইকে প্রোগ্রামার বানানোর শিক্ষানীতি চলছে, সেটার কী হবে?
স্কুল লেভেলে কম্পিউটিং এর মৌলিক ধারণা শিখাতে সমস্যা নাই। কিন্তু এন্ট্রি লেভেলের প্রোগ্রামিং আসলে সবার শেখার কোনো প্রয়োজন আর নাই। যারা প্রোগ্রামিং এ আগ্রহী বা দক্ষ, এবং ভবিষ্যতে কম্পিউটার বিজ্ঞানের সব ধারণা আয়ত্ব করে সিস্টেম আর্কিটেক্ট হতে চায়, তারা এই বিষয়ে পড়তে পারে। কিন্তু সবার জন্য প্রোগ্রামিং শিক্ষা চাপিয়ে দেয়ার আর কোনো মানে নাই। বিশেষ করে স্কুলের নিচের দিকের শিক্ষার্থীদের সবাইকে প্রোগ্রামিং শিখিয়ে দেয়ার দরকার নাই। এই স্কিলটা আসলে তাদের আদৌ কাজে আসবে না।
কম্পিউটেশনাল থিঙ্কিং শেখা দরকার, যার মাধ্যমে যৌক্তিকভাবে সমস্যার সমাধান করা শেখা যায়, যা জীবনের সব সময়ে কাজে লাগে। কিন্তু স্কুল লেভেলে সবাইকে সি, পাইথন এগুলা শিখানোর মানে নাই। ঐচ্ছিক বিষয় হিসাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। কিন্তু বাধ্যতামূলক হিসাবে রাখার মানে নাই।
সবার জন্য প্রোগ্রামিং না -- বরং সবার জন্য দরকার কম্পিউটেশনাল থিংকিং -- লজিক বা যুক্তির মাধ্যমে সমস্যার সমাধান করা শেখা, যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে আসবে, আর যত এআই আসুক না কেন, সেই শিক্ষার প্রয়োজনীয়তা কমবে না কখনওই।

লেখক: রাগিব হাসান।

CHI কনফারেন্স হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনের সবচেয়ে বড় কনফারেন্স। এবারের কনফারেন্সটি অনুষ্ঠিত হবে আমেরিকার হাওয়াইতে। এই...
11/07/2023

CHI কনফারেন্স হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনের সবচেয়ে বড় কনফারেন্স। এবারের কনফারেন্সটি অনুষ্ঠিত হবে আমেরিকার হাওয়াইতে। এই কনফারেন্সে প্রকাশনা, প্রদর্শনী, গবেষণা পেপার, ডেমো, ওয়ার্কশপ, টিউটোরিয়াল, পোস্টার পেপার, ও অনেক অন্যান্য ধরণের কাজ প্রদর্শন করা হয়।

গতকাল থেকেই এবার যারা পেপার, পোস্টার সাবমিট করেছেন তারা রিভিউ পেতে শুরু করেছেন। এবারের ফুল পেপার রিজেকশন রেট তুলনামুলক বেশি। মজার বিষয় হল - ইউএস রিজিওনে টুইটারে লিখা ট্রেন্ড সবার প্রথমে আছে।

সানফ্রেন্সিস্কোতে হয়ে গেল UIST 2023 কনফারেন্স। হিউম্যান কম্পিউটার ইন্টারেশনের কনফারেন্সগুলোর মাঝে ২-৩ পজিশনে UIST কনফারে...
11/03/2023

সানফ্রেন্সিস্কোতে হয়ে গেল UIST 2023 কনফারেন্স। হিউম্যান কম্পিউটার ইন্টারেশনের কনফারেন্সগুলোর মাঝে ২-৩ পজিশনে UIST কনফারেন্স । কনফারেন্সটিতে মেইন ফোকাস থাকে AR, VR, stable diffusion models, mix reality, Large Language Model use case(hot topic), generative agents, interactive device, privacy, accessibility etc. এবারের বেস্ট পেপার গুলোর মাঝেও মিক্স রিয়েলিটি , জেরারেটীভ এজেন্ট , প্রাইভেসি , সাস্টেইনেবল ডিভাইস স্থান পেয়েছে। UIST conference এর ডেমো সেশন অসাধারণ। এবারের বেস্ট পেপার এর লিস্টগুলো নিচে দেয়া হল -

Best Papers
Going Incognito in the Metaverse: Achieving Theoretically Optimal Privacy-Usability Tradeoffs in VR
Vivek Nair, Gonzallo Munilla-Garrido, Dawn Song

GenAssist: Making Image Generation Accessible
Mina Huh, Yi-Hao Peng, Amy Pavel

Generative Agents: Interactive Simulacra of Human Behavior
Joon Sung Park, Joey O’Brien, Carrie J. Cai, Meredith Ringel Morris, Percy Liang, Michael S. Bernstein (personal favorite researcher-Joon Sung Park)

Honorable Mentions
ecoEDA: Recycling E-waste During Electronics Design
Jasmine Lu, Beza Desta, K.D. Wu, Romain Nith, Joyce E. Passananti, Pedro Lopes

Sustainflatable: Harvesting, Storing and Utilizing Ambient energy for Pneumatic morphing Interfaces
Qiuyu Lu, Tianyu Yu, Semina Yi, Yuran Ding, Haipeng Mi, Lining Yao

Living Papers: A Language Toolkit for Augmented Scholarly Communication
Jeffrey Heer, Matthew Conlen, Vishal Devireddy, Tu Nguyen, Joshua Horowitz

Scene Responsiveness for Visuotactile Illusions in Mixed Reality
Mohamed Kari, Reinhard Schütte, Raj Sodhi

পেপারগুলোতে আপনার মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

অনেকে আমাকে জিজ্ঞেস করেন হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন ফিল্ডের কাজ কি কি? - আমি শুধু উত্তর দেই এই ফিল্ডটা খুবই ডাইভারসড।...
10/15/2023

অনেকে আমাকে জিজ্ঞেস করেন হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন ফিল্ডের কাজ কি কি?
- আমি শুধু উত্তর দেই এই ফিল্ডটা খুবই ডাইভারসড।

যেমন- ২০১৫ সালে স্টানফোর্ডের জয় কিমে "Motif" পেপারটি হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনঃ Human Computer Interaction - HCI ফিল্ডের একটা উদাহরণ , যেখানে ছবির সিকোয়েন্স থেকে কিভাবে একটা স্টোরিটেলিং করা যায় তা নিয়ে গবেষনা করা হয়েছে।

এই পেপার ২০১৫ সালে প্রকাশিত হয়েছে, যার ফলাফল হিসাবে গুগল ফটজ বা এপল গ্যালারিতেই মাস শেষে ছবি থেকে সুন্দর স্টোরিটেলিং ভিডিও তেরি করা হচ্ছে।

Many ask me, "What are the tasks in the field of Human-Computer Interaction?"

I simply respond, "This field is incredibly diverse."
For instance, in 2015, the "Motif" paper by Joy Kim of Stanford is a prime example in the হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনঃ Human Computer Interaction - HCI domain. It delved into research on how to craft storytelling from a sequence of images.
This paper, published in 2015, has led to beautiful storytelling videos created from photos at the end of the month on platforms like Google Photos and Apple Gallery.

#হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনঃ Human Computer Interaction - HCI

Address

Philadelphia, PA
19121

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনঃ Human Computer Interaction - HCI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনঃ Human Computer Interaction - HCI:

Share