11/07/2026
বর্তমান সরকার কিছু প্রশংসনীয় উদ্যেগ নিচ্ছে স্বাস্থ্য খাতের উন্নয়নে, বিশেষ করে এই খাতের ডোমেইন এক্সপার্টদের থেকে শুনছেন। এক্সপার্ট রা তাদের বিষয়গুলো তুলে ধরবে। কিন্তু আমার মনে হয় আমাদের দেশের যে সমস্যাগুলো যেমন রোগীর পরিমান বেশি ডাক্তার এর তুলনায় সে বিষয়টা কে বাস্তবতা মেনে নিয়ে আরো ভালো চিকিৎসা ব্যবস্থা কিভাবে গড়ে তোলা যায় এই মুহূর্তে সেদিকে নজর দিলে আশু ফলাফল সম্ভব, আর বাকি সব সমাধান সময় এবং বড় ধরণের বাজেট নির্ভর।
Ministry of Health and Family Welfare Bangladesh Health Assistant Association
প্রথমে আমাদের ডাক্তার বা চিকিৎসকদের সম্পর্কে যদি বলা যায় বলতে হবে তারা অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। ভালো চিকিৎসা ব্যবস্থা না পাবার পেছনে মূল কারণ হচ্ছে রোগী / ম্যানেজমেন্ট এর গলদ... এটাকে আপনি অনেকটা রাস্তার ট্রাফিক ব্যবস্থার গলদ এর মতোই ধরে নিতে পারেন।
১. প্রকৃত সমাধান হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে ডাক্তার এবং প্রয়োজনীয় লোকবল যন্ত্রপাতি মেরামত সব কিছু যথেষ্ট পরিমানে করতে হবে যাতে একটা পর্যায় পর্যন্ত মানুষ যেন উপজেলা পর্যায়ে সব চিকিৎসা পায় , যেটা উপজেলা পর্যায়ে পাবেন না সেটা যেমন আই সি ইউ সুবিধা, জটিল অপারেশন ইত্যাদি অবশই জেলা পর্যায়ে নিশ্চিত করতে হবে, সব জেলা না হলেও গুরুত্বপূর্ণ জেলা যেখানে এক জেলার হাসপাতাল আর এক জেলাকে কাভার দিবে সেসব জেলা।
২. সরকারি , বেসরকারি, প্রাইভেট সব হাসপাতাল এ চিকিৎসা প্রোটোকল উন্নত করতে বা একটা স্ট্যান্ডার্ড প্রোটকল তৈরী করতে চীন, মালেয়শিয়া র সমন্বয়ে একটা টিম করে এ দেশের হাসপাতাল গুলোর সব চিকিৎসা পদ্ধতি এনালাইসিস করে বাস্তবসম্মত একটি প্রোটকল এবং রোগী ব্যবস্থাপনা কার্যকর করতে হবে। একটা রোগীকে কয়েকজন বিশেষজ্ঞ দেখে চিকিৎসা পদ্ধতি নির্বাচন করতে হবে।https://www.facebook.com/share/v/1FUZ3LKBuS/
৩. যেসব সেক্টরে চিকিৎসক কম সে সব সেক্টরে চিকিৎসক নিয়োগ নিশ্চিত করতে হবে... যেমন ভাস্কুলার সার্জন সংখ্যায় কম অথচ এই রোগের চিকিৎসা সময়মত না পেলে রোগী চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে।
৪. প্রাইভেট চেম্বার এ ও ডাক্তার রেফারেল পদ্ধতিতে রোগী দেখবে, কোনো ডাক্তার সারাদিন এ কোনো অবস্থায় ১৫ জনের বেশি রোগী দেখতে পারবেনা, এসব বিষয় নিশ্চিত করতে হবে।
৫. অবশই প্রত্যেক ডাক্তার কে তাদের বি এম ডিসি সার্টিফিকেট নবায়নের জন্য ৩ বছর পর পর পরীক্ষার ব্যবস্থা করতে হবে, পরিক্ষায় পাশ করলেই শুধুমাত্র সার্টিফিকেট নবায়ন করা যাবে।সাথে সাইকোলজিক্যাল পরীক্ষা ও নিতে হবে..এরপর তাদের কে পর্যাপ্ত স্যালারি দিতে হবে...
৬. প্রযুক্তি নির্ভর অপারেশন নিশ্চিত করতে হবে যাতে একজন ডাক্তার ঢাকা বসে রাজশাহীর এক রোগীর ইমার্জেন্সি অপারেশন করতে পারে ...
৭. সরকার এর কেউ চিকিৎসা নিতে বিদেশ যেতে পারবে না, কোনো চিকিৎসা পদ্ধতি দেশে না থাকলে আগে সেটি দেশে ব্যবস্থা করবেন টি, তাও বিদেশে চিকিৎসা নিতে পারবেন না ।
https://www.facebook.com/share/v/14gxmTLjonN/