Happy Nest BD

Happy Nest BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Happy Nest BD, Construction Company, Medical College Road, Adarsha Sadar, Cumilla.

প্রজন্মের নিরাপদ আবাসন — Happy Nest BD

​📐 আর্কিটেকচারাল ডিজাইন ও প্ল্যান

🏗️ আধুনিক বিল্ডিং কনস্ট্রাকশন

🏡 বিশ্বস্ত রিয়েল এস্টেট (জমি ও ফ্ল্যাট)

​সঠিক ইঞ্জিনিয়ারিং ও আইনি সেফটি সহ শহর থেকে গ্রামে আপনার স্বপ্নের সুরক্ষিত আবাসন গড়াই আমাদের লক্ষ্য। 🏡 Happy Nest BD - ইন্টেরিয়র ডিজাইন ও কনস্ট্রাকশন সার্ভিস

Happy Nest BD হল বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ইন্টেরিয়র ডিজাইন ও কনস্ট্রাকশন সার্ভিস প্রদানক

ারী প্রতিষ্ঠান। আমরা আধুনিক, নান্দনিক ও ব্যবহার উপযোগী ডিজাইন তৈরি করি, যা আপনার বাড়ি, অফিস, রেস্টুরেন্ট বা বাণিজ্যিক স্থানের জন্য পারফেক্ট সমাধান দিতে পারে।

🔹 আমাদের সেবা সমূহ

🏠 রেসিডেনশিয়াল ইন্টেরিয়র ডিজাইন:
🔹অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাট ডিজাইন (মডার্ন, মিনিমালিস্ট, ট্র্যাডিশনাল)
🔹বেডরুম, লিভিং রুম ও ডাইনিং রুম ডিজাইন
🔹কিচেন ইন্টেরিয়র ও মডুলার কিচেন সেটআপ
🔹ওয়াল প্যানেলিং, ফ্লোরিং ও লাইটিং সলিউশন

🏢 কমার্শিয়াল ও অফিস ইন্টেরিয়র ডিজাইন:
🔹অফিস স্পেস ডিজাইন ও অপটিমাইজেশন
🔹ক্যাফে, রেস্টুরেন্ট ও শোরুম ইন্টেরিয়র
🔹বিউটি পার্লার, জিম ও স্টুডিও ডিজাইন
🔹কাস্টমাইজড ফার্নিচার ও ব্র্যান্ডিং লুক

🔨 কনস্ট্রাকশন ও রিনোভেশন সার্ভিস:
🔹বাড়ি নির্মাণ ও রিনোভেশন
🔹ফলস সিলিং, পার্টিশন ও কাঠের কাজ
🔹ইলেকট্রিক, প্লাম্বিং ও স্মার্ট হোম সলিউশন
🔹ওয়াল পেইন্টিং ও থ্রিডি ডিজাইনিং


🔹 কেন Happy Nest BD বেছে নেবেন?
✅ সৃজনশীল ও কার্যকরী ডিজাইন – আপনার বাজেট ও স্টাইল অনুযায়ী ইউনিক ডিজাইন সলিউশন।
✅ উচ্চমানের ম্যাটেরিয়াল ও টেকসই নির্মাণ – দীর্ঘস্থায়ী ও উন্নতমানের ম্যাটেরিয়াল ব্যবহার।
✅ পরীক্ষিত পেশাদার দল – দক্ষ ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট ও নির্মাণ বিশেষজ্ঞ।
✅ টাইমলাইন ও বাজেট অনুযায়ী কাজ – নির্ধারিত সময়ে ও স্বচ্ছ বাজেট পরিকল্পনায় কাজ সম্পন্ন।

আপনার স্বপ্নের বাড়ি বা অফিস ডিজাইন করতে Happy Nest BD সবসময় প্রস্তুত!
📞 যোগাযোগ করুন: 01715-644309
🌐 ওয়েবসাইট: happynestbd.com
📍 ঠিকানা: 8-A Online Plaza, 6th Floor, Matikata Bazar, Dhaka Cantonment, Dhaka, Bangladesh

✨ Happy Nest BD – আপনার সুখের নীড়, আমাদের দায়িত্ব! ✨

আমাদের একটি মার্কেটের নির্মান কাজ চলমান, আলহামদুলিল্লাহ। বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারিং ডিজাইন বা কনস্ট্রাকশন কাজ করাতে যোগাযোগ...
07/12/2025

আমাদের একটি মার্কেটের নির্মান কাজ চলমান, আলহামদুলিল্লাহ।

বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারিং ডিজাইন বা কনস্ট্রাকশন কাজ করাতে যোগাযোগ করুন

01715-644309

স্বপ্ন গহীনের কোন মধুর কোণেপ্রিয়জনকে নিয়ে থাকে যদি বাধভাঙ্গা উল্লাস,ইট পাথরের দেয়াল শুধু নয়বাড়িতে থাকুক প্রকৃতির নিশ্বাস...
29/11/2025

স্বপ্ন গহীনের কোন মধুর কোণে
প্রিয়জনকে নিয়ে থাকে যদি বাধভাঙ্গা উল্লাস,
ইট পাথরের দেয়াল শুধু নয়
বাড়িতে থাকুক প্রকৃতির নিশ্বাস।

এরকম প্রানবন্ত ও প্রিয়জনের মন রিফ্রেশ করা বাংলো বাড়ি করতে যোগাযোগ করুন
Happy Nest Smart Build
01715-644309

27/11/2025

নান্দনিক ও সবুজ শ্যামল ইন্টেরিয়রে প্রাণ জুড়ানো বাড়ি তৈরিতে যোগাযোগ করুন, আমরা আপনার মনের মতো সাজিয়ে তৈরি করে দিব আপনার সুখের ঘর।

Happy Nest Smart Build
01715-644309

Send a message to learn more

25/11/2025

এমন নান্দনিক, আকর্ষণীয় ও ভূমিকম্প প্রতিরোধী টেকসই বিল্ডিং তৈরীতে যোগাযোগ করুন
Happy Nest Smart Build
01715-644309

Drainage slope ছাড়া ড্রেনেজ লাইন করা = ঘর ভিজে যাওয়া + গন্ধ + ব্লকেজের স্থায়ী সমস্যা!অনেক বাড়ি তৈরি করতে গিয়ে ড্রেন লাইন...
24/11/2025

Drainage slope ছাড়া ড্রেনেজ লাইন করা = ঘর ভিজে যাওয়া + গন্ধ + ব্লকেজের স্থায়ী সমস্যা!
অনেক বাড়ি তৈরি করতে গিয়ে ড্রেন লাইনে সঠিক ঢাল (slope) রাখা হয় না। কাজের সময় কেউ টের পায় না—কিন্তু ব্যবহার শুরু হলেই আসল বিপদ দেখা দেয়।

কেন Drainage Slope এত জরুরি?

বর্জ্য পানি স্বাভাবিকভাবে নেমে যেতে পারে;

পাইপে জমাট বর্জ্য কমে, ব্লক হওয়ার সম্ভাবনা কম;

ব্যাকফ্লো (পানি উল্টো উঠে আসা) প্রতিরোধ হয়;

ঘর/বাথরুমে দুর্গন্ধ কমে;

ভবিষ্যতে পাইপ খুলে মেরামতের ঝামেলা থেকে বাঁচায়;

সাধারণ ভুলগুলো:

লাইন একেবারে ফ্ল্যাট রেখে দেয়া,

Engineer-এর ড্রয়িং ছাড়া মিস্ত্রি অনুমান করে slope দেয়া,

লম্বা লাইনে uneven slope,

পাইপ বসানোর সময় level check না করা,

Inspection chamber না রাখা,

🟩 সঠিক slope কত হওয়া উচিত?

✔️ Waste water line: 1% থেকে 1.5%
✔️ Sewer line: 1.5% থেকে 2%
(মানে প্রতি 1 মিটারে কমপক্ষে 10–20 mm নিচে নামবে)

করণীয়:
✔️ Pipe বসানোর সময় লেভেল machine/pipe laser বা কমপক্ষে water level দিয়ে চেক করুন
✔️ Engineer-এর sanitary & plumbing design follow করুন
✔️ Inspection chamber ঠিক জায়গায় রাখুন
✔️ লম্বা লাইনে slope break যেন না হয়

💧 Drainage slope ছোট বিষয় নয়—এটাই ঠিক থাকলে ঘর শুকনো, স্বাস্থ্যকর ও সমস্যা-কম থাকে।
নতুন ঘর বানানোর আগে বা রেনোভেশন করার সময় slope নিশ্চিত করুন।

ভূমিকম্পের সময় বিল্ডিংয়ের উপর মূলত কম্পনজনিত পার্শ্বীয় (side) লোড কাজ করে, যা অনুভূমিক দিক থেকে আসে।ভূমিকম্পে একটি বিল...
24/11/2025

ভূমিকম্পের সময় বিল্ডিংয়ের উপর মূলত কম্পনজনিত পার্শ্বীয় (side) লোড কাজ করে, যা অনুভূমিক দিক থেকে আসে।
ভূমিকম্পে একটি বিল্ডিংয়ের উপর যে সকল লোড পড়ে?

🔄 Inertial Load (ত্বরণজনিত লোড)
ভূমিকম্পে মাটি হঠাৎ দ্রুত দুলে ওঠে। বিল্ডিংয়ের ভর এই দোলের বিরুদ্ধে প্রতিরোধ করে ফলে বিল্ডিংয়ের ভিতরের অংশে Inertial Force তৈরি হয়। এই ইনর্শিয়া ফোর্সই মূলত ভূমিকম্প লোড।
Force = Mass × Acceleration
অর্থাৎ, বিল্ডিং যত ভারী হবে লোড তত বেশি হবে।

↔️ পার্শ্বীয় (Lateral Load)
এই লোড বিল্ডিংকে পাশের দিকে ঠেলে দেয়। এটি বিল্ডিংয়ের কলাম ও শিয়ার ওয়ালে সরাসরি কাজ করে ফলে বিল্ডিংকে বাঁকায় এবং দুলিয়ে দেয়। এই লোডের কারণেই ভবনের কলাম ভেঙে যেতে পারে, বিমে ফাটল ধরে এবং বিল্ডিং হেলে পড়ে

🔃 Torsional Load (মোচড়ানো লোড)
যখন বিল্ডিংয়ের ভার দুই পাশে সমানভাবে না থাকে, তখন বিল্ডিং ঘুরতে শুরু করে। এটি সাধারণত হয়:
-অনিয়মিত আকৃতির ভবন হলে
-বিল্ডিংয়ের এক পাশে ভারী অংশ থাকলে
-অসমভাবে কলাম বসালে

🌊 Vertical Seismic Load (উপর-নিচ কম্পন)
ভূমিকম্পে কেবল পাশ থেকে নয়, নিচ থেকে উপরেও কম্পন আসে। এর ফলে বিম ও স্ল্যাবে অতিরিক্ত চাপ পড়ে এবং ফ্লোর সিস্টেম দুর্বল হলে ক্ষতির মাত্র বেড়ে যায়।

🧨 এই লোডগুলোর প্রভাব যে ভাবে কাজ করে--
কাঠামোগত প্রভাব:
-কলাম ফেইলিউর
-বিম-কলাম জয়েন্টে ফাটল
-Soft Storey ধসে যাওয়া
-ভিত্তিতে অতিরিক্ত চাপের প্রভাবে ভিত্তি ফেইলিউর
-হেলে পড়া

স্থাপত্যিক ও অ-কাঠামোগত ক্ষতি:
-দেয়ালে বড় ফাটল
-ফলস সিলিং ভেঙে পড়া
-কাঁচ ও জানালার ভাঙন
-স্যানিটারি ও পাইপলাইন ক্ষতি

ভূমিকম্প আসলে বিল্ডিংয়ের উপর স্বাভাবিক ভার না দিয়ে ঝাঁকুনি দিয়ে চাপ দেয়। যারা বিল্ডিং ডিজাইনে এই লোডগুলো গণনায় রাখে না, তাদের ভবন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।

একটি বিল্ডিংকে ভূমিকম্প প্রতিরোধী (Earthquake Resistant) করতে হলে শুরু থেকেই সঠিক পরিকল্পনা, মানসম্মত নির্মাণ ও নিয়মিত তদারকি জরুরি।

১. সঠিক নকশা ও পরিকল্পনা
ইঞ্জিনিয়ারিং ডিজাইন করা:
অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করাতে হবে। ডিজাইনে অবশ্যই BNBC (বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড) অনুসরণ করতে হবে।

ভবনের আকার ও আকৃতি:
খুব বেশি অনিয়মিত বা অদ্ভুত আকৃতির বিল্ডিং ঝুঁকিপূর্ণ।
আয়তাকার বা সমান জ্যামিতিক আকৃতি বেশি নিরাপদ।

ফাউন্ডেশন ডিজাইন:
ভিত্তি (foundation) যত মজবুত হবে, বিল্ডিং তত টেকসই ও দীর্ঘস্থায়ী হবে।

ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং ডিজাইন পেতে যোগাযোগ
Happy Nest Smart Build
Call : 01715-644309

24/11/2025

এমন ভালবাসাময় ও হৃদয়কে প্রশান্ত করা নান্দনিক ভবন তৈরি করতে যোগাযোগ করুন
Happy Nest Smart Build
Call & WhatsApp : 01715-644309

✅ Brick Soaking না করা — ভবনের শক্তি কমে যাওয়ার অন্যতম কারণ!আপনি কি জানেন…শুকনা ইট পানি শুষে নেয় আপনার কংক্রিট বা মর্টার...
23/11/2025

✅ Brick Soaking না করা — ভবনের শক্তি কমে যাওয়ার অন্যতম কারণ!

আপনি কি জানেন…
শুকনা ইট পানি শুষে নেয় আপনার কংক্রিট বা মর্টার থেকে?
মানে—যে পানি দিয়ে mortar শক্ত হবে, সেই পানি ইট খেয়ে ফেলে!

এর ফলে:

🧱 Bonding দুর্বল হয়

⚡ দেয়াল পরে ফাটল ধরে

💧 পানির লিকেজ বাড়ে

🏚️ Plaster সহজে খসে পড়ে

Civil Engineering Research বলে:
ইট কমপক্ষে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে soak করলে
তার Water Absorption কমে যায় ১২–২০% পর্যন্ত।
এটাই দেয় strong bonding + long-lasting wall।

Brick Soaking করলে যে উপকার পাবেন:

Cement wastage কমবে

Plaster ফাটবে না

Wall moisture কমবে

দেয়ালের লাইিফ ৩–৫ বছর বেশি হবে

🔔 একটা ছোট ভুল, পুরো দেয়াল দুর্বল!

👉 তাই Construction শুরুর আগে সবসময় ইট soak করে ব্যবহার করুন।

📞 Building Supervision বা Engineer Support প্রয়োজন হলে
Happy Nest Smart Build – 01715644309

সন্তানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলছে আর কিছুক্ষণ ভূমিকম্প স্থায়ী হলে আমার কলিজাটাকে কি এভাবে আবার বুকে জড়িয়ে ধরতে পারতা...
21/11/2025

সন্তানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলছে আর কিছুক্ষণ ভূমিকম্প স্থায়ী হলে আমার কলিজাটাকে কি এভাবে আবার বুকে জড়িয়ে ধরতে পারতাম? তার শরীরের ঘ্রাণ কি আমি কখনো পেতাম, আজকের ভূমিকম্পের পর এক মা ভয়ার্ত আর্তনাদে কথাগুলো বলছেন, তার চোখেমুখে এখনো লেগে আছে বিধ্বস্ত ছাপ।

অন্যদিকে ঢাকা বাড্ডায় একটি বিল্ডিং হেলে পড়েছে…
মুহূর্তের মধ্যে পুরো বিল্ডিংয়ের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছঠিয়ে পড়ে,
লোকজন নিচে ছুটে আসে স্তম্ভিত চোখে, ভারী নিঃশ্বাসে—
“হায় আল্লাহ… যদি তখন ধ্বসে পড়তো? যদি বের হওয়ার সুযোগ না পেতাম..

মৃত্যুকে কাছ থেকে দেখে ফিরে আসা প্রাণগুলো জানে একটি প্রাণের মূল্য, এটির নিরাপত্তা কত জরুরি

একটি ভবন ধসে পড়া মানে শুধু ইট-পাথরের ক্ষতি নয়।
এটা মানে—এক জীবনের সঞ্চয় শেষ,
একটি পরিবারের স্বপ্ন মাটিতে মিশে যাওয়া,
এটা মানে—বাসিন্দাদের মনে আজীবনের আতঙ্ক,
আর সমাজের জন্য অমূল্য শিক্ষার আরেকটি নির্মম অধ্যায়।

ভাবুন তো—
যদি এই বিল্ডিংটি ভূমিকম্প-প্রতিরোধী স্ট্রাকচারাল প্ল্যান অনুযায়ী নির্মিত হতো,
তাহলে কি আজ কোটি টাকার ক্ষতি হতো?
মানুষ কি বুক কাঁপানো ভয় নিয়ে দৌড়ে বেড়াতো?

একটি ভুল সিদ্ধান্ত—একটি ভুল ডিজাইন—
শুধু টাকা নয়, নিরাপত্তা, জীবন, ভবিষ্যৎ সবকিছু কেড়ে নিতে পারে।

আজ বাড্ডার এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—
অল্প কয়েক হাজার টাকা বাঁচাতে এখন কোটি টাকার ভবন অকেজো, সারাজীবনের লালিত স্বপ্ন এখন শেষ হয়ে গেছে।

শক্তিশালী স্ট্রাকচার হলো বিল্ডিংয়ের প্রাণ।
আর ভূমিকম্প-প্রতিরোধী ডিজাইন হলো সেই প্রাণের বর্ম।

আপনি যখন একটি ঘর তুলেন,
আপনি শুধু দেয়াল দাঁড় করান না—
আপনি দাঁড় করান আপনার পরিবারের নিরাপত্তা,
তাদের হাসি, তাদের ভবিষ্যৎ।

Happy Nest Smart Build-এ আমরা বিশ্বাস করি,
একটি নিরাপদ স্ট্রাকচার শুধুই অপশন না— ভবন তৈরির আগে এটি অবশ্য করনীয় দায়িত্ব, এটি পরিবারের প্রতি নিরাপত্তা ও ভালোবাসার দীর্ঘস্থায়ী বন্দোবস্ত।

এখন থেকে বিল্ডিং করার আগেই এই কাজগুলো নিশ্চিত করে তারপর ভবন তৈরি করুন

✔️প্রোপার সয়েল টেস্ট
✔️কত তালা হবে সে অনুযায়ী লোড ক্যলকুলেশন
✔️আন্তর্জাতিক মান অনুযায়ী স্ট্রাকচারাল ডিজাইন,
✔️ ভবনের খুঁটিনাটি সহ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া।

কারণ বিল্ডিং আবার তৈরি করা যায়, কিন্তু মানুষের জীবন?
এক মুহূর্তে হারিয়ে গেলে তা ফেরানো যায় না।

ভবিষ্যতের ক্ষয়ক্ষতি রুখে দেয়ার ব্যবস্থা নিন আজই।
ভূমিকম্প-প্রতিরোধী প্ল্যান ছাড়া কোনো বিল্ডিং নয়।

Happy Nest Smart Build —
স্মার্টভাবে গড়ুন আপনার নিরাপদ নীড়।

Address

Medical College Road, Adarsha Sadar
Cumilla
3500

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

01715644309

Alerts

Be the first to know and let us send you an email when Happy Nest BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Happy Nest BD:

Share