Robolife Technologies

Robolife Technologies Bangladesh’s First Robotic Bionic Hand Research & Manufacturing Lab | Our Mission: Solving Human Challenges Through Robotics.

03/09/2026

প্রতিবন্ধকতা থাকলেই থেমে থাকতে হয় না এটাই তার প্রমাণ। আশা করি তার রিক্সার কিছু আধুনিকায়নে আমরা কিছুটা ভূমিকা রাখবো। ❤️

❤️❤️
02/09/2026

❤️❤️

TOP 10 INNOVATION SHOWCASE

We are proud to feature Joy Barua Lablu, Founder, Robolife Technologies, among the Top 10 Innovations at Twimbol Youth Connect Summit.

Where Innovation Meets Technology, and Ideas Shape the Future.

সামিটে উপস্থিত audience-এর সামনে Robolife Technologies-এর innovation, vision ও journey তুলে ধরার বিশেষ সুযোগ থাকবে।

* 03 September 2026
* 2:00 PM – 4:00 PM
* 71 Auditorium, Daffodil International University, Dhanmondi Campus.

Organized by Twimbol & Youth Connect Foundation

Dr. Thrina IslamClinical Research & Public Health AdvisorRobolife Technologies, Bangladeshডা. তৃণা ইসলাম একজন বাংলাদেশি ...
31/08/2026

Dr. Thrina Islam
Clinical Research & Public Health Advisor
Robolife Technologies, Bangladesh

ডা. তৃণা ইসলাম একজন বাংলাদেশি চিকিৎসক, এপিডেমিওলজিস্ট, জনস্বাস্থ্য গবেষক এবং মিডিয়া পেশাজীবী। দীর্ঘদিন ধরে তিনি ক্লিনিক্যাল রিসার্চ, এপিডেমিওলজি, জনস্বাস্থ্য, গবেষণা উন্নয়ন এবং বৈজ্ঞানিক যোগাযোগের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন।

তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে Epidemiology-তে MPH এবং যুক্তরাজ্যের Canterbury Christ Church University থেকে Global Public Health-এ MSc সম্পন্ন করেন। চিকিৎসা ও জনস্বাস্থ্যে তাঁর এই শিক্ষাগত অভিজ্ঞতা পরবর্তীতে ক্লিনিক্যাল রিসার্চ, এপিডেমিওলজি, population health এবং evidence-based healthcare নিয়ে কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কর্মজীবনে ডা. ইসলাম সরকারি, আন্তর্জাতিক এবং একাডেমিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। তিনি ১০০টিরও বেশি clinical ও public health research project-এর সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে clinical trial, epidemiological investigation, national survey, implementation research এবং multicentre study রয়েছে। পাশাপাশি research methodology, data analysis, scientific writing ও publication-এর ক্ষেত্রেও গবেষক এবং স্বাস্থ্যসেবা পেশাজীবীদের দিকনির্দেশনা দিয়েছেন।

COVID-19 মহামারির সময় তিনি Institute of Epidemiology, Disease Control and Research (IEDCR)-এ Outbreak Investigation Officer হিসেবে কাজ করেন। সে সময় তিনি World Health Organization (WHO)-এর সরাসরি কারিগরি তত্ত্বাবধানে outbreak investigation, epidemiological surveillance, contact tracing, field risk assessment এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে যুক্ত ছিলেন।

বর্তমানে তিনি The Scholaro-এর Founder & Chief Researcher। সেখানে research development, research methodology, scientific consultation, mentorship এবং publication support নিয়ে কাজ করছেন। তাঁর কাজের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো গবেষকদের মানসম্মত ও কার্যকর গবেষণা পরিচালনায় সহায়তা করা, যা স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যে বাস্তব অবদান রাখতে পারে।

চিকিৎসা ও গবেষণার পাশাপাশি মিডিয়াতেও ডা. ইসলামের কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি News Presenter ও Anchor হিসেবে কাজ করেছেন এবং broadcast ও digital media-এর সঙ্গেও যুক্ত রয়েছেন। গবেষণা ও যোগাযোগ—দুই ক্ষেত্রের অভিজ্ঞতার কারণে জটিল স্বাস্থ্য ও বৈজ্ঞানিক বিষয়গুলো পেশাজীবী এবং সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরার সক্ষমতা তাঁর রয়েছে।

Robolife Technologies-এ ডা. তৃণা ইসলাম Clinical Research & Public Health Advisor হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি clinical research, public health, research methodology এবং evidence-based evaluation-এর ক্ষেত্রে টিমকে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি Robolife-এর assistive robotics, robotic prosthetics এবং rehabilitation technologies-এর গবেষণা ও clinical development-এ তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে, যাতে প্রযুক্তিগুলো বাস্তবে ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর ও clinically relevant করে তোলা যায়।

আমাদের কাজ।।
31/08/2026

আমাদের কাজ।।

প্যারালাইসিস রোগীদের জন্য সাশ্রয়ী ‘রোবোটিক হ্যান্ড স্যুট’ বানাল রোবোলাইফ

❤️🙏
31/08/2026

❤️🙏

প্যারালাইসিসে আক্রান্ত অনেক মানুষের কাছে নিজের হাতটি আবার নড়াতে পারা একটি বড় স্বপ্ন। দীর্ঘদিন ধরে অনেক রোগী ও তাঁদের পরি...
30/08/2026

প্যারালাইসিসে আক্রান্ত অনেক মানুষের কাছে নিজের হাতটি আবার নড়াতে পারা একটি বড় স্বপ্ন। দীর্ঘদিন ধরে অনেক রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা আমাদের কাছে এমন একটি প্রযুক্তি তৈরির অনুরোধ জানিয়ে আসছিলেন, যা তাঁরা সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করে হাতের ব্যায়াম ও পুনর্বাসনের কাজে ব্যবহার করতে পারবেন। তাঁদের সেই প্রত্যাশা থেকেই রোবোলাইফ টিম এই রোবোটিক হ্যান্ড স্যুট তৈরির উদ্যোগ নেয়।

দীর্ঘদিনের চিন্তা, গবেষণা এবং অসংখ্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা এর প্রাথমিক প্রোটোটাইপ তৈরি করতে সক্ষম হয়েছি। ডিভাইসটি রোগীর হাত ও আঙুলকে নির্দিষ্টভাবে নড়াচড়া করিয়ে নিয়মিত ব্যায়ামে সহায়তা করবে। এর মাধ্যমে হাতের জড়তা কমানো, রক্তসঞ্চালন বাড়ানো এবং পুনর্বাসন কার্যক্রম আরও সহজ করার সম্ভাবনা রয়েছে।

বিদেশে এ ধরনের রোবোটিক রিহ্যাবিলিটেশন ডিভাইস ব্যবহার করা হলেও সেগুলোর দাম অত্যন্ত বেশি। তাই প্রযুক্তিটি দেশের সাধারণ মানুষের নাগালের মধ্যে পৌঁছে দিতে আমাদের টিম দিন-রাত পরিশ্রম করেছে। বারবার নকশা পরিবর্তন, যন্ত্রাংশ তৈরি এবং পরীক্ষা করার পর আমরা কম খরচে এই পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছি।

এখন থেকে প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিরা সাশ্রয়ী মূল্যে রোবোলাইফের এই রোবোটিক হ্যান্ড স্যুটের মাধ্যমে হাত ও আঙুলের ব্যায়াম এবং পুনর্বাসন সহায়তা গ্রহণ করতে পারবেন।

বিশেষজ্ঞ চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী নিরাপদ ও আরও কার্যকর সংস্করণ তৈরির লক্ষ্যে আমাদের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এটি শুধু একটি প্রযুক্তি নয়, প্যারালাইসিসে আক্রান্ত মানুষের হাতের সক্ষমতা, আত্মবিশ্বাস ও নতুন আশা ফিরিয়ে আনার লক্ষ্যে রোবোলাইফ টিমের একটি মানবিক প্রচেষ্টা।

30/08/2026

For many people living with paralysis, moving their hands again is a big dream. For a long time, many patients and their families have requested us to develop an affordable technology that could support hand exercises and rehabilitation. Their hopes inspired the Robolife team to develop this robotic hand suit.

After extensive planning, research, testing, and repeated design improvements, we have successfully developed its initial prototype. The device is designed to assist the controlled movement and regular exercise of the patient’s hands and fingers. It may help reduce stiffness, improve blood circulation, and support the rehabilitation process.

Similar robotic rehabilitation devices are used in other countries, but they are extremely expensive. To make this technology accessible to people in Bangladesh, our team has worked tirelessly. After repeatedly modifying the design, developing components, and conducting tests, we have reached this stage at a significantly lower cost.

From now on, people living with paralysis will be able to receive affordable hand and finger exercise and rehabilitation support through Robolife’s robotic hand suit.

We are continuing to improve the device with guidance from doctors and physiotherapists to make it safer and more effective. This is more than just a technology it is Robolife’s humanitarian effort to help people living with paralysis regain ability, confidence, and hope.

29/08/2026

পা হারানো ব্যক্তিদের চলার স্বাধীনতা ফিরিয়ে দিতে Ottobock Bangladesh, Orthomedical Bangladesh ও Rehab Tech Bangladesh এর সমন্বয়ে Robolife Technologies কৃত্রিম পা নিয়ে কার্যক্রম শুরু করেছে।

Address

K1/1 North Baridhara, Gulshan 2
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801603546830

Alerts

Be the first to know and let us send you an email when Robolife Technologies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Robolife Technologies:

Shortcuts

Share